মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-BD jobs in Bangladesh

মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ BD jobs in Bangladesh।

BD jobs in Bangladesh – মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।

মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-BD jobs in Bangladesh। মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষ বিভিন্ন পদে মোট ১৩৯ জনকে নিয়োগ দিচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি www.mpa.gov.bd ও দৈনিক সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগের মাধ্যমে দেশের যুবকদের জন্য সরকারি চাকরির চমৎকার সুযোগ তৈরি হচ্ছে, যা পেশাগত স্থায়িত্ব ও নিরাপত্তা প্রদান করবে।

(MPA Job Circular 2026) নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ১২টি পদ ক্যাটাগরি অন্তর্ভুক্ত রয়েছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা পদ অনুযায়ী ৮ম শ্রেণি থেকে এম.বি.বি.এস/স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত নির্ধারিত। বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। পদসমূহে মাসিক বেতন গ্রেড অনুযায়ী ৮,২৫০ থেকে ৫৩,০৬০ টাকা পর্যন্ত। উল্লেখযোগ্য পদসমূহ হলো চিকিৎসা কর্মকর্তা, পরিসংখ্যান কর্মকর্তা, অর্থ কর্মকর্তা, নিরাপত্তা কর্মকর্তা, ট্রাফিক অফিসার, সহকারী প্রকৌশলী, টেকনিশিয়ান, লিডিং ফায়ারম্যান এবং নিরাপত্তা প্রহরী। প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।

(Mongla Port Authority Job Circular 2026)

বিবরণতথ্য
প্রতিষ্ঠানের নাম:মোংলা বন্দর কর্তৃপক্ষ (এমপিএ)
চাকরির প্রকৃতি:সরকারি চাকরি
প্রকাশের তারিখ:২৭ এপ্রিল ২০২৬
আবেদনের পদ্ধতি:অনলাইন
পদ ক্যাটাগরি:১২ টি।
পদসংখ্যা ও জনবল:১৩৯ জন নিয়োগ।
বয়সসীমা:প্রার্থীর বয়স ১৮-৩২ বছর।
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা:৮ম/এসএসসি/এইচএসসি/স্নাতক পাশ।
নিয়োগ প্রকাশনার উৎস:মোংলা বন্দর কর্তৃপক্ষ অফিসিয়াল ওয়েবসাইট
আবেদন শুরুর তারিখ:২৯ এপ্রিল ২০২৬
আবেদন শেষ:২৩ মে ২০২৬
আবেদন করুন:www.mpajobsbd.com
অফিসিয়াল ওয়েবসাইট:মোংলা বন্দর কর্তৃপক্ষ (এমপিএ)

(MPA) নিয়োগ প্রক্রিয়ায় পরীক্ষার তারিখ, ফলাফল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। চাকরিটি দেশের জন্য দীর্ঘমেয়াদী সরকারি চাকরির একটি গুরুত্বপূর্ণ সুযোগ। (মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ ২০২৬)

মোংলা বন্দর কর্তৃপক্ষ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর মাধ্যমে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের জন্য সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ তৈরি হচ্ছে। সকল প্রার্থীর জন্য এটি একটি স্বীকৃত ও মর্যাদাপূর্ণ পদে নিয়োগের সুযোগ। বিস্তারিত তথ্য ও অফিসিয়াল বিজ্ঞপ্তি পিডিএফ ডাউনলোডের জন্য www.mpajobsbd.com ওয়েবসাইট ভিজিট করতে হবে। (এমপিএ নিয়োগ ২০২৬ সার্কুলার)

সরকারি চাকরির খবর (মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬) Govt Job Circular 2026

মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ ২০২৬ – এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-

১। পদের নাম: চিকিৎসা কর্মকর্তা
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: অনূন ১ (এক) বছরের ইন্টার্নি ট্রেনিংসহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এম.বি.বি.এস ডিগ্রি।
মাসিক বেতন: ২২,০০০–৫৩,০৬০/- টাকা।

২। পদের নাম: চিকিৎসা কর্মকর্তা (অস্থায়ী রাজস্ব)
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: অনূন ১ (এক) বছরের ইন্টার্নি ট্রেনিংসহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এম.বি.বি.এস ডিগ্রি।
মাসিক বেতন: ২২,০০০–৫৩,০৬০/- টাকা।

৩। পদের নাম: পরিসংখ্যান কর্মকর্তা
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: অর্থনীতি/পরিসংখ্যান/অঙ্ক বিষয়ে ১ম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর (সম্মান)সহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
মাসিক বেতন: ২২,০০০–৫৩,০৬০/- টাকা।

৪। পদের নাম: অর্থ কর্মকর্তা
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: হিসাব বিজ্ঞানে প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান)সহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা একাউন্টিং-এ মেজরসহ এম.বি.এ।
মাসিক বেতন: ২২,০০০–৫৩,০৬০/- টাকা।

৫। পদের নাম: নিরাপত্তা কর্মকর্তা
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: সামরিক/আধা-সামরিক বাহিনীর জুনিয়র কমিশনপ্রাপ্ত কর্মকর্তা অথবা স্নাতক ডিগ্রিসহ পুলিশ/আনসার/বিভাগীয় উপ-পরিদর্শক/সহকারী এডজুটেন্ট বা তদূর্ধ্ব পদে ৪ (চার) বছরের অভিজ্ঞতা।
মাসিক বেতন: ২২,০০০–৫৩,০৬০/- টাকা।

৬। পদের নাম: ট্রাফিক অফিসার
পদ সংখ্যা: ০২ (দুই) টি।
শিক্ষাগত যোগ্যতা: ১ম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা ২য় শ্রেণির স্নাতক (সম্মান)সহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি।
মাসিক বেতন: ২২,০০০–৫৩,০৬০/- টাকা।

৭। পদের নাম: সহকারী প্রকৌশলী (নৌ-যান)
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: নৌ অথবা নৌ-স্থাপত্য বিষয়ে কমপক্ষে স্নাতক প্রকৌশল ডিগ্রি/ডি, ও, বি দ্বিতীয় শ্রেণি।
মাসিক বেতন: ২২,০০০–৫৩,০৬০/- টাকা।

৮। পদের নাম: সহকারী নিরাপত্তা
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রিসহ সংশ্লিষ্ট কাজে ০৩ (তিন) বছরের অভিজ্ঞতা সম্পন্ন সামরিক/আধাসামরিক/পুলিশ/আনসার বাহিনীর অবসরপ্রাপ্ত জে, সি, ও বা সমমানের কর্মকর্তা।
মাসিক বেতন: ১২,৫০০–৩০,২৩০/- টাকা।

৯। পদের নাম: টেকনিশিয়ান (প্যাথলজি)
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: প্যাথলজিতে ডিপ্লোমা/প্যারামেডিক্স সার্টিফিকেটসহ কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ।
মাসিক বেতন: ১১,০০০–২৭,০০০/- টাকা।

১০। পদের নাম: গবেষণা সহকারী
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: অর্থনীতি/পরিসংখ্যান/গণিতসহ ২য় শ্রেণির স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: উল্লিখিত বিষয়সমূহের যেকোন একটিতে স্নাতকোত্তর ডিগ্রি ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
মাসিক বেতন: ১১,০০০–২৭,০০০/- টাকা।

১১। পদের নাম: রেডিওগ্রাফার/রেডিওগ্রাফিস্ট
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: রেডিওগ্রাফি ডিপ্লোমাসহ কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ।
মাসিক বেতন: ১০,২০০–২৪,৬৮০/- টাকা।

১২। পদের নাম: মেডিকেল অ্যাসিস্ট্যান্ট
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট প্রাপ্ত এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্স সনদ পরীক্ষায় উত্তীর্ণ।
মাসিক বেতন: ১০,২০০–২৪,৬৮০/- টাকা।

১৩। পদের নাম: কম্পাউন্ডার
পদ সংখ্যা: ০২ (দুই) টি।
শিক্ষাগত যোগ্যতা: কম্পাউন্ডারশিপ সার্টিফিকেটসহ কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ।
মাসিক বেতন: ৯,৩০০–২২,৪৯০/- টাকা।

১৪। পদের নাম: লিডিং ফায়ারম্যান
পদ সংখ্যা: ০২ (দুই) টি।
শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে ৮ম শ্রেণি পাশসহ ফায়ার সার্ভিস/সিভিল ডিফেন্সে ট্রেনিং প্রাপ্ত।
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ (তিন) বছরের অভিজ্ঞতা।
মাসিক বেতন: ৯,০০০–২১,৮০০/- টাকা।

১৫। পদের নাম: নিরাপত্তা হাবিলদার
পদ সংখ্যা: ০২ (দুই) টি।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: অস্ত্র বিষয়ে আনসারের ৭০ (সত্তর) দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণের সনদপ্রাপ্ত।
মাসিক বেতন: ৮,৮০০–২১,৩১০/- টাকা।

১৬। পদের নাম: সুইপার কাম-মালি
পদ সংখ্যা: ০২ (দুই) টি।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাশ।
অন্যান্য যোগ্যতা: মালি হিসেবে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।
মাসিক বেতন: ৮,২৫০–২০,০১০/- টাকা।

১৭। পদের নাম: নিরাপত্তা প্রহরী
পদ সংখ্যা: ১১৮ (একশত আঠারো) টি।
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: অস্ত্র বিষয়ে আনসারের ৭০ (সত্তর) দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণের সনদপ্রাপ্ত।
মাসিক বেতন: ৮,২৫০–২০,০১০/- টাকা।

আবেদনের শুরু: ২৯ এপ্রিল ২০২৬ সকাল ১০.০০ টা।
আবেদনের শেষ: ২৩ মে ২০২৬ বিকাল ০৫.০০ টা।

মোংলা বন্দর কর্তৃপক্ষ আবেদন ফরম পুরণ নিম্নবর্ণিত শর্তাবলি:-

১। প্রার্থীদের বয়স ০১ মার্চ ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

২। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্ব-শাসিত ও সংবিধিবন্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনে চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।

৩। কোটা সংক্রান্ত বিষয়ে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ বিধিবিধান অনুসৃত হবে।

৪। প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের তথ্যাদি যথা: প্রার্থীর নাম, জন্ম তারিখ, পিতা ও মাতার নামের সাথে শিক্ষা সনদ এবং অন্যান্য কাগজপত্রে উল্লিখিত তথ্যাদির সামঞ্জস্য থাকা আবশ্যক।

মোংলা বন্দর কর্তৃপক্ষ প্রার্থীগণকে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রাদি দাখিল করতে হবে :-

  • ক। সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে;
  • খ। পূরণকৃত Applicant’s Copy সহ প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল সনদপত্রের ১(এক) সেট ফটোকপি দাখিল করতে হবে;
  • গ। জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে নাগরিকত্বের সনদপত্র (প্রথম শ্রেণীর গেজেটেড অফিসারের কাছ থেকে);
  • ঘ। চারিত্রিক সনদ (প্রথম শ্রেণীর গেজেটেড অফিসারের কাছ থেকে);
  • ঙ। বৈধ জাতীয় পরিচয়পত্রের মূলকপি বা জন্ম সনদ প্রদর্শন করতে হবে এবং সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে;
  • চ। কোটা সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে: প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা, উপজাতি);
  • ছ। সত্যায়ন করার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তার নামযুক্ত সীলসহ স্বাক্ষর থাকতে হবে।

৮। প্রার্থী নিয়োগের ক্ষেত্রে কোম্পানির বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে।

৯। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদসংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং অনিবার্য কারণবশতঃ নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল/আংশিক বাতিল/সংশোধন করার অধিকার সংরক্ষণ করেন।

MPA Job Circular 2026 অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় :-

ক। আগ্রহী প্রার্থীগণ www.mpajobsbd.com ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করবেন।

আবেদনের সময়সীমা নিম্নরূপঃ

(i) Online এ আবেদনপত্র পূরণ শুরুর তারিখ ও সময় : ২৯ এপ্রিল ২০২৬ সকাল ১০.০০টা।
(ii) Online এ আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময়: ২৩ মে ২০২৬ বিকাল ০৫.০০টা।

(খ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

(গ) প্রার্থী Online- এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় জমা দিবেন।

মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষার ফি প্রদান:-

অনলাইনের মাধ্যমে ০২টি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক ০১-০৪ নং পদের জন্য আবেদন ফি ২২৩/- টাকা এবং বাকি ক্রমিক ০৫ নং পদের জন্য ১১২/- টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।

মোংলা বন্দর কর্তৃপক্ষের নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি:-

প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি www.mpajobsbd.com অথবা www.mpa.gov.bd এ এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে।

ডিক্লারেশনঃ প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

নিয়োগ কর্তৃপক্ষের সাথে যোগাযোগের তথ্যঃ

  • প্রতিষ্ঠানের নাম: মোংলা বন্দর কর্তৃপক্ষ (এমপিএ)।
  • মোবাইল নাম্বার: ০২-৪৭৭৭৫৩৭৭৩ এ কল করুন।
  • ই-মেইল: info@mpa.gov.bd
  • কর্তৃপক্ষের ঠিকানা: মোংলা বন্দর কর্তৃপক্ষ, মোংলা-৯৩৫১, মোংলা, বাগেরহাট।
  • কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইট: www.mpa.gov.bd
মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ BD jobs in Bangladesh। ১
মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ BD jobs in Bangladesh। ২
মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ BD jobs in Bangladesh। ৩
মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ BD jobs in Bangladesh। ৪

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *