Abul Khair Group Job Circular 2026-আবুল খায়ের গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
বেসরকারি চাকরির খবর হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশ নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।
Abul Khair Group Job Circular 2026-আবুল খায়ের গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। আবুল খায়ের গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান হিসেবে আবুল খায়ের গ্রুপ বিভিন্ন পদে অসংখ্য জনবল নিয়োগ দেবে। চলমান নিয়োগে অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার (এএমও) সহ মোট দুইটি পদে প্রার্থী আহ্বান করা হয়েছে। আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থী অনলাইনে, ডাকযোগে বা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনসহ প্রতিষ্ঠান অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। আবেদন করার জন্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় নথিসহ আবেদনপত্র জমা দিতে হবে। আবুল খায়ের গ্রুপে চাকরি করা একটি স্থায়ী ও নিরাপদ ভবিষ্যতের সুযোগ হিসেবে বিবেচিত হয়।
আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।
| প্রতিষ্ঠানের পরিচিতি | আবুল খায়ের গ্রুপ |
|---|---|
| চাকরির প্রকৃতি: | এনজিও চাকরির খবর |
| প্রকাশের দিন: | ০৯, ২৩ ডিসেম্বর ২০২৫ |
| পদ ক্যাটাগরি: | ০১+০১ = ০২ টি। |
| পদের সংখ্যা: | অসংখ্য জন। |
| বয়সসীমা: | প্রার্থীর বয়স ১৮-৫০ বছর (পদ অনুযায়ী) |
| শিক্ষাগত যোগ্যতা: | ৮ম/এসএসসি/এইচএসসি/স্নাতক পাশ (পদ অনুযায়ী)। |
| আবেদনের পদ্ধতি: | ডাকযোগে/কুরিয়ার/সরাসরি |
| আবেদনের শুরু: | ০৯, ২৩ ডিসেম্বর ২০২৫ |
| আবেদনের শেষ সময়: | ০৮, ২০ জানুয়ারি ২০২৬ |
| অফিশিয়াল পোর্টাল: | আবুল খায়ের গ্রুপ |
বেসরকারি চাকররি খবর (আবুল খায়ের গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬) Private Job Circular 2026
নিয়োগ বিজ্ঞপ্তি নং : ০১
আবুল খায়ের গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর পদের নাম ও শূন্যপদ :-
চাকরির ধরন: ফুল টাইম।
প্রতিষ্ঠানের নাম: আবুল খায়ের গ্রুপ।
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার (এএমও)।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক বা সমমান পাস।
প্রার্থীর ধরন: আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা: উল্লেখ করা হয়নি।
কর্মস্থল: বাংলাদেশের যে কোনো স্থানে।
মাসিক বেতন: ২৪,০০০-২৮,০০০ টাকা ।
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।
নিয়োগ প্রকাশ তারিখ: ২২ ডিসেম্বর ২০২৫।
আবেদনের শেষ সময়: ২০ জানুয়ারি ২০২৬
প্রয়োজনীয় যোগ্যতা ও দক্ষতাসমূহ:-
আবুল খায়ের গ্রুপ নিয়োগ এর শিক্ষাগত যোগ্যতা:-
- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক বা সমমান পাস।
অতিরিক্ত যোগ্যতা:-
- এফএমসিজি (FMCG) বা টোব্যাকো সেলস এ অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
- চটপটে ও উপস্থাপনায় দক্ষতা সম্পন্ন হতে হবে এবং কনভিন্সিং অ্যাবিলিটি (Convincing ability) থাকতে হবে।
- মোটর সাইকেল চালনায় পারদর্শী হতে হবে।
আবুল খায়ের গ্রুপ নিয়োগ এর চাকরির দায়িত্বসমূহ:-
- ব্যবসায়ীদের সাথে সম্পর্ক উন্নয়ন করা।
- প্রতিটি রিটেইল আউটলেটে নিজস্ব ব্র্যান্ড সমূহের উপস্থিতি নিশ্চিত করা।
- ট্রেড বেনিফিট ও ব্র্যান্ডের গুণগতমান উপস্থাপন করা।
- দায়িত্বপ্রাপ্ত জোনে নিজস্ব ব্র্যান্ড সমূহের বিক্রয় ও মার্কেট শেয়ার উত্তরোত্তর বৃদ্ধির জন্য সংস্থার নিয়মানুযায়ী নিষ্ঠা এবং সততার সাথে কাজ করা।
সরাসরি সাক্ষাৎকারের সময়সূচি ও স্থান:-
আগ্রহী প্রার্থীদের উল্লিখিত ঠিকানায় সকাল ৯:০০টা থেকে দুপুর ১২:০০টার মধ্যে উপস্থিত থাকতে হবে।
ঢাকায় পরীক্ষা অনুষ্ঠিত হবে: নাভানা এফ এস কসমো, বাড়ি # ৪/বি (১ম তলা), রোড # ৯৪, গুলশান-২, ঢাকা-১২১২ ঠিকানায়। পরীক্ষার তারিখগুলো হলো ২৭ ও ২৮ ডিসেম্বর ২০২৫ এবং ৫, ৭, ১১, ১২ ও ১৩ জানুয়ারি ২০২৬।
কুমিল্লায় পরীক্ষা অনুষ্ঠিত হবে: স্বপ্ন শিল্প টাওয়ার, গোল্ডেন গেইটের অপোজিটে পাশে, ঝাউতলা, রেইসকোর্স, কুমিল্লা ঠিকানায়। পরীক্ষা হবে ২৯ ডিসেম্বর ২০২৫।
নোয়াখালীর পরীক্ষাকেন্দ্র হবে: বিন ইলিয়াস টাওয়ার, আলবারাকাহ হসপিটাল সংলগ্ন, মাইজদী কোর্ট, নোয়াখালী, এবং পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর ২০২৫।
চট্টগ্রামে পরীক্ষা হবে: গকুল বাজের রেসিডেন্সিয়াল এরিয়া, জিইসি মোড়, বায়েজিদ, চট্টগ্রাম ঠিকানায়। তারিখ ৩১ ডিসেম্বর ২০২৫।
পাবনায় পরীক্ষা অনুষ্ঠিত হবে স্বাধীন ভিলা, দিলালপুর লাইব্রেরী বাজার রোড, পাবনা সদর, পাবনা ঠিকানায়। তারিখ ৩ জানুয়ারি ২০২৬।
রাজশাহীতে পরীক্ষা হবে: ৬৬৪ শাহ মখদুম হাইটস (নিচ তলা), কাজলা গেইট, কাজলা, রাজশাহী ঠিকানায়। তারিখ ৫ জানুয়ারি ২০২৬।
রংপুরে পরীক্ষাকেন্দ্র হবে বাড়ি নং-২২, রোড নং-০১, সোনালী পার্কের সাথে, রংপুর ঠিকানায়। পরীক্ষা হবে ৬ জানুয়ারি ২০২৬।
বগুড়ায় পরীক্ষা অনুষ্ঠিত: হবে মম ইন হোটেল অ্যান্ড রিসোর্ট (২য় বাইপাস), নওদাপাড়া, বগুড়া ঠিকানায়। তারিখ ৭ জানুয়ারি ২০২৬।
ময়মনসিংহে পরীক্ষা হবে: ২০৩, রামকৃষ্ণ মিশন রোড (হরিজন পল্লীর বিপরীতে), ময়মনসিংহ ঠিকানায়। তারিখ ৮ জানুয়ারি ২০২৬।
বরিশালে পরীক্ষাকেন্দ্র হবে: ৬৭০, রবীন্দ্র সড়ক (নিচতলা), জেলা কাউন্সিলের বিপরীতে, সি অ্যান্ড বি রোড, বরিশাল ঠিকানায়। তারিখ ১২ জানুয়ারি ২০২৬।
খুলনায় পরীক্ষা অনুষ্ঠিত হবে: বাড়ি নং ৮৪, রোড নং ০৬, সোনাডাঙ্গা আ/এ, ২য় ফেজ, খুলনা ঠিকানায়। তারিখ ১৪ জানুয়ারি ২০২৬।
যশোরে পরীক্ষা হবে: বর্ণালী ভবন, টি.বি ক্লিনিক মোড়, রেলগেট, যশোর ঠিকানায়। তারিখ ১৫ জানুয়ারি ২০২৬।
কুষ্টিয়ায় পরীক্ষা অনুষ্ঠিত হবে: আবুল হোসেন মার্কেট (২য় তলা), থানাপাড়া (ফায়ার সার্ভিস এর বিপরীতে), কুষ্টিয়া ঠিকানায়। তারিখ ১৭ জানুয়ারি ২০২৬।
আবুল খায়ের গ্রুপ নিয়োগ এর আবেদন পদ্ধতি ও নির্দেশাবলী:-
সাক্ষাৎকারের সময় প্রার্থীদের নিম্নলিখিত কাগজপত্র সঙ্গে আনতে হবে: ১. জীবনবৃত্তান্ত (CV)। ২. সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি। ৩. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। ৪. অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে)। ৫. সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
বি:দ্র: সাক্ষাৎকারের জন্য উপস্থিত প্রার্থীদের কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। তবে প্রাথমিকভাবে নির্বাচিত এবং ১৪ দিনের ট্রেনিং প্রোগ্রাম সম্পন্নকৃত প্রার্থীদের কোম্পানির বিধি মোতাবেক ট্রেনিং অ্যালাউন্স (Training Allowance) প্রদান করা হবে।
(Abul Khair Group Job Circular 2026) আবুল খায়ের গ্রুপ নিয়োগ এর অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন:-

আবেদন করতে ক্লিক করুন আপ্লাই বাটনে।
বেসরকারি চাকররি খবর (আবুল খায়ের গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬) Private Job Circular 2026
নিয়োগ বিজ্ঞপ্তি নং : ০২
আবুল খায়ের গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর পদের নাম ও শূন্যপদ :-
চাকরির ধরন: ফুল টাইম।
প্রতিষ্ঠানের নাম: আবুল খায়ের গ্রুপ।
পদের নাম: ট্রেইনি অফিসার/অফিসার।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: এমএসসি অথবা বিএসসি।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন ০১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রার্থীর ধরন: আগ্রহী পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
কর্মক্ষেত্র: অফিসে ।
বয়সসীমা: ২৪ থেকে ৩৫ বছর।
কর্মস্থল: বাংলাদেশের যে কোনো স্থানে।
মাসিক বেতন: আলোচনা সাপেক্ষে ।
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।
নিয়োগ প্রকাশ তারিখ: ০৯ ডিসেম্বর ২০২৬।
আবেদনের শেষ সময়: ০৮ জানুয়ারি ২০২৬।
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা:-
- কোনো স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয় (Public University) থেকে এগ্রিকালচার (Agriculture), এগ্রোনমি (Agronomy), সয়েল সায়েন্স (Soil Science) বা অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে বিএসসি (BSc) বা এমএসসি (MSc) ডিগ্রি থাকতে হবে।
চাকরির দায়িত্বসমূহ (Responsibilities):-
- টোব্যাকো লিফ বা তামাক পাতা চাষ, কৃষক নিবন্ধন এবং তামাক সংগ্রহ তত্ত্বাবধান ও পরিচালনা করা।
- কৃষক এবং ভেন্ডরদের সাথে শক্তিশালী ও দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তোলা ও বজায় রাখা।
- সাশ্রয়ী মূল্যে গুণগত লক্ষ্যমাত্রা অর্জন নিশ্চিত করা।
- কৃষকদের চাষাবাদের সর্বোত্তম পদ্ধতি সম্পর্কে কারিগরি নির্দেশনা ও সহায়তা প্রদান করা।
- সর্বোচ্চ ফলন নিশ্চিত করার জন্য ফসলের বৃদ্ধি, কীটপতঙ্গ ব্যবস্থাপনা এবং ফসল কাটা পর্যবেক্ষণ করা।
- কৃষকদের চুক্তি, সংগ্রহ এবং স্টকের সঠিক রেকর্ড সংরক্ষণ করা।
- অগ্রগতি পর্যবেক্ষণের জন্য নিয়মিত মাঠ পরিদর্শন করা এবং উদ্ভূত যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলা করা।
- উৎপাদনশীলতা ও গুণমান বৃদ্ধির জন্য কৃষকদের প্রশিক্ষণ কর্মসূচিতে সহায়তা করা।
আবুল খায়ের গ্রুপ নিয়োগ এর প্রয়োজনীয় দক্ষতা (Skills):-
- কস্ট কন্ট্রোল (Cost Control)
- ফার্ম ম্যানেজমেন্ট (Farm Management)
- কস্ট ম্যানেজমেন্ট (Cost Management)
- ফার্মার রিলেশনশিপ (Farmer Relationship)
- ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট (Training & Development)।
আবুল খায়ের গ্রুপ কোম্পানির তথ্যাবলী:-
কোম্পানির নাম: আবুল খায়ের গ্রুপ (Abul Khair Group)। ঠিকানা: ডি. টি. রোড, পাহাড়তলী, চট্টগ্রাম।
বি:দ্র: বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ০৯ ডিসেম্বর ২০২৫। আগ্রহী প্রার্থীদের বিডিজবসের মাধ্যমে আবেদন করতে হবে।
(Abul Khair Group Job Circular 2026) আবুল খায়ের গ্রুপ নিয়োগ এর অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন:-





