All Jobs – বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫।
সরকারি চাকরির খবর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫।
All Jobs – বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫। বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নিম্নোক্ত পদে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে (http://baera.teletalk.com.bd ওয়েবসাইটে) আবেদনপত্র আহবান করা যাচ্ছে। অনলাইন (Online) ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না।
আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।
| প্রতিষ্ঠানের নাম | বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ |
|---|---|
| চাকরির প্রকৃতি: | সরকারি চাকরি |
| প্রকাশের তারিখ: | ১৮ জুলাই, ২০২৫ |
| আবেদনের পদ্ধতি: | অনলাইন |
| পদসংখ্যা ও জনবল: | ০৩ টি পদে ১৩ জন নিয়োগ |
| প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা: | ন্যূনতম অষ্টম শ্রেণি এবং সর্বোচ্চ স্নাতক পাশ। |
| নিয়োগ প্রকাশনার উৎস: | BD Jobs |
| আবেদন শুরুর তারিখ: | ২৪ জুলাই, ২০২৫ |
| আবেদন শেষ: | ২১ আগস্ট, ২০২৫ |
| আবেদনের ওয়েব সাইট: | আবেদনের ঠিকানা |
| অফিসিয়াল প্রোটাল: | বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ |
সরাকরি চাকরির খবর (বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫) Government Job Circular 2025
বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ নিয়োগ ২০২৫ – এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-
১। পদের নাম: কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) ডিগ্রি। খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।
গ্রেড: ১৩।
বেতন: ১১,০০০ – ২৬,৫৯০/- টাকা।
২। পদের নাম: টেকনিশিয়ান-২
পদ সংখ্যা: ০২ টি।
শিক্ষাগত যোগ্যতা: ক) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স বিষয়ে অন্যূন ২য় শ্রেণি বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ। খ) ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স বিষয়ে অন্যূন ০২ বছরের অভিজ্ঞতা; এবং কম্পিউটার MS Office এ কাজের দক্ষতা থাকতে হবে।
গ্রেড: ১৫।
বেতন: ৯,৭০০ – ২৩,৪৯০/- টাকা।
আবেদন ফরম পুরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলি:-
১। বয়সসীমা: সকল পদের প্রার্থীর ক্ষেত্রেই ০১ জুলাই ২০১৫ তারিখে বয়স ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
২। চাকরিরত প্রার্থীদের শর্ত:
- সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।
- আবেদনপত্র পূরণের সময় Departmental Candidate ঘরে ক্লিক করে পরবর্তী ধাপে যেতে হবে (শুধুমাত্র চাকরিরত প্রার্থীদের জন্য)।
- মৌখিক পরীক্ষার সময় চাকরিরত সকল প্রার্থীকে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্র (NOC) এর মূল কপি জমা দিতে হবে।
৩। শিক্ষাগত যোগ্যতা উল্লেখ: আবেদনপত্রে (Applicant’s Copy) সর্বশেষ শিক্ষাগত যোগ্যতাসহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে।
৪। বিধি-বিধান অনুসরণ: নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত সংশোধনী অনুসরণ করা হবে। ছকভুক্ত ক্রমিক নং ১ ও ২ এর শূন্যপদ পূরণের ক্ষেত্রে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মচারী চাকরি প্রবিধানমালা, ২০১৯ এবং সংশোধিত প্রবিধানমালা অনুসরণ করা হবে।
৫। পরীক্ষাসংক্রান্ত শর্ত:–
- লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
- মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে।
- পূরণকৃত Application Form, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল সনদের ০১ (এক) সেট কপি জমা দিতে হবে।
৬। কর্মস্থল: নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ঢাকা অথবা ঢাকার বাইরে যেকোনো অফিসে চাকরি করতে হবে।
৭। অন্যান্য শর্ত: নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি বা বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।
নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়ামাবলী/শর্তাবলী ও সময়সীমা নিম্নরূপ :-
(ক) পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ http://baera.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন।
আবেদনের সময়সীমা নিম্নরূপ:
(i) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ২১-০৭-২০২৫ খ্রিষ্টাব্দ সকাল ১০:০০ ঘটিকা।
(ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ২০-০৮-২০২৫ বিকাল ০৫:০০ ঘটিকা।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ online-এ আবেদনপত্র submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
(খ) Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙিন ছবি (৩০০x৩০০ pixel) ও স্বাক্ষর (৩০০x৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ, সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে;
(গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সর্ম্পকে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন;
(ঘ) প্রার্থী Online- এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন;
লিখিত ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক প্রতিটির ০১ (এক) কপি সত্যায়িত ছায়ালিপি দাখিল করতে হবে। দাখিলযোগ্য কাগজপত্রের তালিকা :
- ক) সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্রসহ);
- (খ) সুনামগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে পৌরসভার প্রশাসক / ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ;
- (গ)
- জাতীয় পরিচয়পত্র / অনলাইন জন্মনিবন্ধন সনদ;
- (ঘ) চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র;
- (ঙ) মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী (বীর মুক্তিযোদ্ধা, শহিদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান) প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সনদপত্র;
- (চ) আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা, শহিদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান হলে আবেদনের সাথে সম্পর্ক উল্লেখপূর্বক সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার প্রশাসক কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র;
- (ছ) অন্যান্য কোটার প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত প্রত্যয়ন / সনদপত্র ।
- নিয়োগের জন্য বাছাইকৃত প্রার্থীকে চূড়ান্ত নিয়োগ প্রদানের পূর্বে প্রার্থীর পুলিশ ভেরিফিকেশন সম্পাদন করা হবে।
SMS প্রেরনের নিয়মাবলী ও পরীক্ষার আবেদন ফি প্রদানঃ-
Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে আবেদন ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকে ১ এবং ২নং ক্রমিকের জন্য আবেদন ফি বাবদ ১০০/- (একশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ ১২/- টাকাসহ মোট ১১২/- (একশত বারো) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। তবে অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে ( ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) সকল পদে আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ ৬/- টাকাসহ মোট ৫৬/- (ছাপান্ন) টাকা।
এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।”
প্রথম SMS : BAERA User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: BAERA ABCDEF & send to 16222
Reply: Applicant’s Name, TK. 112 / 56 will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type BAERA YesPIN and send to 16222.
দ্বিতীয় SMS: BAERA Yes PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example : BAERA Yes 12345678 & send to 16222
Reply: Congratulations! Applicant’s Name, Payment completed successfully for BAERA Application for (post name) User ID is (ABCDEF) and password (xXXXXXXX).
(Govt Job Circular) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি:-
প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://baera.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত মোবাইল নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
শুধু টেলিটক (Teletalk) প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন:-
(ক) User ID জানা থাকলে :-
HelpUserUser ID & Send to 16222.
Example: BAERA Help User ABCDEF & Send to 16222.
(খ) PIN Number জানা থাকলে :
BAERAHelpPINPIN Number & Send to 16222.
Example: BAERA Help PIN 12345678 & Send to 16222.
২৫। ডিক্লারেশন : প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বো কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহন করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
(Job Circular 2025) বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ নিয়োগ এর অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন:-


আবেদন করতে ক্লিক করুন আপ্লাই বাটনে।
Bangladesh Atomic Energy Regulatory Authority Government Job Circular 2025




