army job circular 2026-বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
সরকারি জব সার্কুলার বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
Army job circular 2026 – বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। Jobs Circular in BD- বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে (ট্রেড-২) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। বাংলাদেশ সেনাবাহিনীতে ২০২৬ সালে সৈনিক পদে ট্রেড-২ (বিশেষ পেশা) পুরুষ ও মহিলা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী যোগ্য নারী ও পুরুষ প্রার্থীরা এসএমএস এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। দেশ সেবায় নিজেকে নিয়োজিত করার এবং বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যারিয়ার গড়ার এটি একটি অত্যন্ত সম্মানজনক ও গৌরবময় সুযোগ।
(Bangladesh Army Sainik Job Circular 2026) নিয়োগ বিজ্ঞপ্তিতে ট্রেড-২ এর অধীনে মোট ০৮টি পেশা/পদ ক্যাটাগরি অন্তর্ভুক্ত রয়েছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ-২.৫০ নির্ধারিত। বয়সসীমা ০১ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে ১৭ থেকে ২২ বছর। উল্লেখযোগ্য পেশাসমূহ হলো কুক (মেস, ইউনিট, হাসপাতাল), ব্যান্ডসম্যান, পেইন্টার, পেইন্টার এন্ড ডেকোরেটর, কার্পেন্টার এবং টিন স্মিথ। প্রতিটি পেশার জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও শারীরিক মাপ বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে এসএমএস ও অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।
Bangladesh Army Job Circular 2026
| বিবরণ | তথ্য |
| প্রতিষ্ঠানের নাম: | বাংলাদেশ সেনাবাহিনী (Bangladesh Army) |
| চাকরির প্রকৃতি: | সরকারি চাকরি (প্রতিরক্ষা বাহিনী) |
| প্রকাশের তারিখ: | ০৮ মার্চ ২০২৬ |
| আবেদনের পদ্ধতি: | অনলাইন |
| পদ ক্যাটাগরি: | ০৮ টি (ট্রেড-২ বিশেষ পেশা)। |
| পদসংখ্যা ও জনবল: | অসংখ্য জন। |
| প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা: | এসএসসি/সমমান পাশ (ন্যূনতম জিপিএ-২.৫০)। |
| নিয়োগ প্রকাশনার উৎস: | অফিসিয়াল ওয়েবসাইট |
| আবেদন শুরুর তারিখ: | ০৮ মার্চ ২০২৬ |
| আবেদন শেষ: | ০৭ এপ্রিল ২০২৬ |
| আবেদন করুন: | http://sainik.teletalk.com.bd |
| অফিসিয়াল ওয়েবসাইট: | বাংলাদেশ সেনাবাহিনী (Bangladesh Army) |
বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ প্রক্রিয়ায় স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা বাংলাদেশ সেনাবাহিনীর নিয়ম অনুযায়ী প্রশিক্ষণ, মাসিক বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। (বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২৬)
চাকরির খবর (বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬) Job Circular 2026
বাংলাদেশ সেনাবাহিনী ট্রেড-২ (বিশেষ পেশা) নিয়োগ ২০২৬ – এর পেশাসমূহ ও যোগ্যতা বিস্তারিত:-
পেশাসমূহ (Trade-2):
১. কুক (ইউনিট)
২. কুক (মেস)
৩. কুক (হাসপাতাল)
৪. ব্যান্ডসম্যান
৫. পেইন্টার (বিজ্ঞান বিভাগ থেকে অগ্রাধিকার)
৬. পেইন্টার এন্ড ডেকোরেটর (বিজ্ঞান বিভাগ থেকে)
৭. কার্পেন্টার
৮. টিন স্মিথ
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ-২.৫০ পেয়ে উত্তীর্ণ। (জিপিএ-৩.০০ ও ততোধিক জিপিএ প্রাপ্ত প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে ট্রেড-১ এ স্থানান্তরের সুযোগ রয়েছে)।
পেশা সংক্রান্ত যোগ্যতা: সংশ্লিষ্ট পেশায় (রান্না, বাদ্যযন্ত্র, পেইন্টিং, কাঠ মিস্ত্রি, ঝালাই কাজে) পারদর্শী হতে হবে। সাঁতার জানা অত্যাবশ্যক (ন্যূনতম ৩৫ মিটার)।
শারীরিক মান:
- পুরুষ প্রার্থী: উচ্চতা (ন্যূনতম) ১.৬৫ মিটার (৫ ফুট ৫ ইঞ্চি)। বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)। ওজন: ৪৯.৯০ কেজি (১১০ পাউন্ড)। বুক: স্বাভাবিক ৩০ ইঞ্চি, স্ফীত ৩২ ইঞ্চি।
- মহিলা প্রার্থী: উচ্চতা (ন্যূনতম) ১.৫৫ মিটার (৫ ফুট ১ ইঞ্চি)। বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ১.৫২ মিটার (৫ ফুট ০ ইঞ্চি)। ওজন: ৪৭ কেজি (১০৪ পাউন্ড)। বুক: স্বাভাবিক ২৮ ইঞ্চি, স্ফীত ৩০ ইঞ্চি।
- চোখের মান: ৬/৬ স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন।
বাংলাদেশ সেনাবাহিনী আবেদন ফরম পূরণ ও অংশগ্রহণের শর্তাবলি:-
১। বয়স: ০১ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে ১৭ বছরের কম এবং ২২ বছরের বেশি হবে না (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।
২। বৈবাহিক অবস্থা: অবিবাহিত (বিবাহিত/বিপত্নীক/ডিভোর্সি এই সংক্রান্ত কোনো প্রকার ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে)।
৩। জাতীয়তা: বাংলাদেশি নাগরিক।
৪। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য (এইচবিএসএজি এবং ডোপ টেস্টসহ) হতে হবে।
ভর্তির সময় নিম্নেবর্ণিত সনদপত্র/ছবি/লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে :-
- ক। শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র/মার্কশীট এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র।
- খ। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র।
- গ। অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে।
- ঘ। সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেয়া জন্মসূত্রে নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রের মূল কপি।
- ঙ। নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং পিতা ও মাতা এর জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি।
- চ। সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০৬ কপি এবং ষ্ট্যাম্প সাইজের ০২ কপি সত্যায়িত ছবি (নীল/আকাশী ব্যাকগ্রাউন্ড)।
- ছ। সাঁতার পরীক্ষার পোশাক এবং লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড।
- জ। অনলাইন আবেদনের প্রবেশপত্র।
(সতর্কতা: সেনাবাহিনীতে অর্থের বিনিময়ে ভর্তির কোন সুযোগ নেই। প্রতারণা অথবা আর্থিক লেনদেনের মাধ্যমে সেনাবাহিনীতে ভর্তি হলে চাকরির যে কোন পর্যায়ে বহিষ্কার করা হবে।)
Bangladesh Army Sainik Job Circular 2026 এসএমএস ও অনলাইনে আবেদন সংক্রান্ত নিয়মাবলী:-
আগ্রহী প্রার্থীগণকে প্রথমে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে এসএমএস করে এবং পরে অনলাইনে http://sainik.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে হবে।
আবেদনের সময়সীমা: ০৮ মার্চ ২০২৬ থেকে ০৭ এপ্রিল ২০২৬ পর্যন্ত।
এসএমএস প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান:
১ম ধাপ (প্রথম SMS):
টেলিটক প্রিপেইড মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন:
SAINIK<space>1ST THREE LETTERS OF SSC BOARD<space>ROLL<space>PASSING YEAR<space>DISTRICT CODE<space>T2<space>TRADE CODE
উদাহরণ: SAINIK DHA 236098 2026 40 T2 101 এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে।
(মহিলা প্রার্থীদের ক্ষেত্রে SAINIK এর পরিবর্তে FSAINIK টাইপ করতে হবে। সেনাসন্তানদের ক্ষেত্রে T2 এর স্থলে SST2 হবে)
২য় ধাপ (দ্বিতীয় SMS):
যোগ্য প্রার্থীকে একটি পিন (PIN) নম্বর সম্বলিত এসএমএস প্রদান করা হবে। এরপর ৩০০/- টাকা (ভর্তি পরীক্ষার ফি ২০০/- এবং অনলাইন ফি ১০০/-) ব্যালেন্স রেখে ২য় এসএমএস করতে হবে:
SAINIK<space>YES<space>PIN NUMBER<space>CONTACT MOBILE NUMBER
উদাহরণ: SAINIK YES 89409801 017XXXXXXXX এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে।
৩য় ধাপ (অনলাইন আবেদন):
২য় এসএমএস প্রেরণের পর প্রাপ্ত USER ID ও Password দ্বারা http://sainik.teletalk.com.bd এ লগইন করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। ৩০০x৩০০ পিক্সেলের (সর্বোচ্চ ১০০ কেবি) রঙিন ছবি আপলোড করতে হবে।
প্রবেশপত্র প্রাপ্তি ও পুনরুদ্ধার:-
অনলাইনে আবেদন ফরম পূরণের পর প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে (৭ দিনের মধ্যে)। প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে না। পরীক্ষার স্থান ও তারিখ প্রত্যেক প্রার্থীকে নিজ নিজ ভর্তি পরীক্ষার ৭২ ঘন্টা পূর্বে টেলিটক কর্তৃক এসএমএস এর মাধ্যমে জানানো হবে।
USER ID বা Password ভুলে গেলে: টেলিটক থেকে মেসেজ করুন: SAINIK<space>HELP<space>SSC BOARD<space>ROLL<space>PASSING YEAR<space>DISTRICT CODE পাঠিয়ে দিন 6596 নম্বরে।
ডিক্লারেশনঃ সেনাবাহিনীতে স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ প্রদান করা হয়। যে কোন সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য হতে হবে।
(Bangladesh Army Job Circular 2026) বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ এর অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন:-




আবেদন করতে ক্লিক করুন আপ্লাই বাটনে।
Bangladesh Army Soinik Trade-2 Job Circular 2026 PDF
