বি-আর পাওয়ারজেন লিঃ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – Job Circular 2026
সরকারি জব সার্কুলার BPDB-RPCL Powergen / B-R Powergen Ltd. নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
বি-আর পাওয়ারজেন লিঃ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – Job Circular 2026। এটি বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন একটি সরকারি মালিকানাধীন পাবলিক লিমিটেড বিদ্যুৎ উৎপাদন কোম্পানি। প্রতিষ্ঠানটি যোগ্য, অভিজ্ঞ ও কর্মঠ বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে নির্ধারিত পদে আবেদন আহ্বান করেছে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে হার্ড কপি আবেদনপত্র জমা দিতে হবে।
(BRPL Job Circular 2026) নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ০১টি পদে ০১ জন জনবল নিয়োগ দেওয়া হবে। পদটি হলো Executive Director (Finance & Accounts), যা প্রতিষ্ঠানের Chief Financial Officer (CFO) পর্যায়ের গুরুত্বপূর্ণ পদ। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, দীর্ঘ অভিজ্ঞতা, নেতৃত্বগুণ, আর্থিক ব্যবস্থাপনা, সরকারি বিধিবিধান, কর/ভ্যাট, ক্রয়নীতি (PPA/PPR), কর্পোরেট গভর্ন্যান্স ইত্যাদি বিষয়ে দক্ষতা থাকা আবশ্যক। (B-R Powergen Ltd Career Opportunity Job Circular 2026)
আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র দাখিল করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২৬ (অফিস সময়ের মধ্যে)। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, যোগ্যতা, অভিজ্ঞতা, বেতন-ভাতা, আবেদন পদ্ধতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ শর্তাবলি নিচে উল্লেখ করা হলো।
B-R Powergen Ltd. (BRPL) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – সংক্ষিপ্ত তথ্য
| বিষয় | তথ্য |
|---|---|
| প্রতিষ্ঠানের নাম | B-R Powergen Ltd. (BRPL) |
| প্রতিষ্ঠানের ধরন | সরকারি মালিকানাধীন বিদ্যুৎ উৎপাদন কোম্পানি (Public Limited Company) |
| মন্ত্রণালয়/বিভাগ | Power Division, Ministry of Power, Energy and Mineral Resources |
| চাকরির প্রকৃতি | চুক্তিভিত্তিক (Contractual) / উচ্চপদস্থ কর্পোরেট চাকরি |
| স্মারক নং | 27.31.0000.005.23.013.25.51 |
| প্রকাশের তারিখ | ০১ ফেব্রুয়ারি ২০২৬ |
| পদ ক্যাটাগরি | ০১ টি। |
| পদসংখ্যা | ০১ জন। |
| পদের নাম | Executive Director (Finance & Accounts) |
| BRPL Pay Grade | Pay Grade–2 |
| মূল বেতন | ১,৪৯,০০০/- টাকা (মাসিক)। |
| বয়সসীমা | ২৮-০২-২০২৬ তারিখে ন্যূনতম ৪৫ থেকে সর্বোচ্চ ৬০ বছর। |
| আবেদনের পদ্ধতি | নির্ধারিত ফরমে হার্ড কপি আবেদন |
| আবেদন ফরম | www.brpowergen.gov.bd |
| আবেদনের শেষ তারিখ | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ (অফিস সময়ের মধ্যে) |
| আবেদন গ্রহণকারী | Company Secretary, B-R Powergen Ltd. (BRPL) |
| আবেদন ফি | নেই। |
| ইমেইল (যোগাযোগ) | cs@brpowergen.gov.bd |
প্রতিষ্ঠান পরিচিতি (BRPL সম্পর্কে)
B-R Powergen Ltd. (BRPL Job Circular 2026) একটি সরকারি মালিকানাধীন বিদ্যুৎ উৎপাদন কোম্পানি, যা বিদ্যুৎ বিভাগের অধীন পরিচালিত। দেশের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায় এ ধরনের প্রতিষ্ঠানে উচ্চপদে নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ। আর্থিক ব্যবস্থাপনা, কৌশলগত পরিকল্পনা, রাজস্ব ব্যবস্থাপনা ও কর্পোরেট প্রশাসনে দক্ষ পেশাজীবীদের জন্য এটি একটি আকর্ষণীয় সুযোগ।
B-R Powergen Ltd. (BRPL) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – Govt Job Circular 2026
BRPL নিয়োগ ২০২৬ – পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-
১) পদের নাম: Executive Director (Finance & Accounts)
- পদ সংখ্যা: ০১ (এক) জন
- পে গ্রেড: BRPL Pay Grade–2
- মূল বেতন: ১,৪৯,০০০/- টাকা (মাসিক)
পদের দায়িত্ব (সংক্ষিপ্ত বর্ণনা):-
এই পদে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা কোম্পানির Chief Financial Officer (CFO) হিসেবে দায়িত্ব পালন করবেন এবং Managing Director-এর নিকট রিপোর্ট করবেন। প্রধান দায়িত্বসমূহের মধ্যে রয়েছে:-
- কোম্পানির দক্ষ ও কার্যকর হিসাব ব্যবস্থা প্রতিষ্ঠা ও রক্ষণাবেক্ষণ
- ফাইন্যান্স ও অ্যাকাউন্টস ব্যবস্থাপনা ত্রুটিমুক্তভাবে পরিচালনা
- আর্থিক বিবরণী, ফাইন্যান্সিয়াল প্ল্যান ও বাজেট প্রস্তুত করা
- আয় সঠিকভাবে বিলিং, আদায় ও হিসাবভুক্তকরণ নিশ্চিত করা
- ব্যয়/পেমেন্ট যথাযথভাবে সম্পাদন ও রেকর্ড নিশ্চিত করা
- বোর্ডের নির্দেশনা অনুযায়ী স্ট্যাটিউটরি অডিট নিশ্চিত করা
- প্ল্যান্ট পরিদর্শন করে আর্থিক ও ব্যয় হ্রাস বিষয়ক পরামর্শ প্রদান
- Managing Director ও Board-কে আর্থিক বিষয়ে রিপোর্ট প্রদান
- ঋণ পরিশোধ, বিনিয়োগযোগ্য রাজস্ব ও দীর্ঘমেয়াদি আর্থিক পরিকল্পনা নিশ্চিত করা
- কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব পালন
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার শর্তাবলি (Educational Qualification and Requirements)
শিক্ষাগত যোগ্যতা:-
১। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে Finance/Accounting বিষয়ে MBA/M.Com ডিগ্রি থাকতে হবে।
২। ACA/ACMA-এর মতো প্রফেশনাল কোয়ালিফিকেশন থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে।
ফলাফলের শর্ত:-
৩। গ্রেডিং সিস্টেমে উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম:
- CGPA 3.5 (out of 5.0) অথবা
- CGPA 2.5 (out of 4.0) থাকতে হবে।
৪। প্রচলিত Class/Division সিস্টেমে উত্তীর্ণ হলে ন্যূনতম ২য় শ্রেণি/ডিভিশন থাকতে হবে।
৫। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।
অভিজ্ঞতার শর্ত (সেক্টরভিত্তিক):-
৬। Public Sector (GoB/SOE/Autonomous Bodies)-এর ক্ষেত্রে:
- ন্যূনতম ১৮ বছরের অভিজ্ঞতা
- যার মধ্যে কমপক্ষে ৩ বছর সিনিয়র ম্যানেজমেন্ট পদে (National Pay Scale substantive grade 4 & above)
- এবং Power Sector-এ অভিজ্ঞতা থাকতে হবে।
৭। State-owned Companies (SOCs) of power sector)-এর ক্ষেত্রে:
- ন্যূনতম ১৮ বছরের অভিজ্ঞতা
- যার মধ্যে কমপক্ষে ৩ বছর DGM বা সমমান/উর্ধ্বতন পদে
- Power sector-এ অভিজ্ঞতা থাকতে হবে।
৮। Private Sector-এর ক্ষেত্রে:
- ন্যূনতম ১৮ বছরের অভিজ্ঞতা
- যার মধ্যে ৩ বছর সিনিয়র ম্যানেজমেন্ট/লিডারশিপ পদে
- Power sector-এর স্বনামধন্য প্রতিষ্ঠানে অভিজ্ঞতা থাকতে হবে।
- অভিজ্ঞতার সনদে বিস্তারিত চাকরির দায়িত্ব উল্লেখ থাকতে হবে (কর্তৃপক্ষ অনুমোদিত)।
অতিরিক্ত দক্ষতা ও সক্ষমতা (যা আবশ্যক):-
প্রার্থীর নিম্নোক্ত বিষয়ে জ্ঞান/দক্ষতা থাকতে হবে:-
- প্রাসঙ্গিক সরকারি বিধি-বিধান, PPA, PPR ইত্যাদি সম্পর্কে জ্ঞান
- Business Law, Labor Law, Tax/VAT Laws সম্পর্কে জ্ঞান
- TQM, TPM, Corporate Governance, Strategic Management বিষয়ে ধারণা
- শক্তিশালী Participatory Leadership ও Corporate Management দক্ষতা
- বাংলা ও ইংরেজিতে কার্যকরভাবে যোগাযোগ ও উপস্থাপনার দক্ষতা
- স্পষ্ট, সংক্ষিপ্ত ও প্রভাবশালী লিখিত যোগাযোগ সক্ষমতা
- শক্তিশালী business acumen এবং আর্থিক ব্যবস্থাপনা, procurement, strategic planning ও operational management সম্পর্কে গভীর ধারণা
- সরকারী সংস্থা, development partner ও private investor-দের সাথে negotiation skill থাকলে অতিরিক্ত সুবিধা
বয়সসীমা (Age Limit)
- ন্যূনতম বয়স: ৪৫ বছর
- সর্বোচ্চ বয়স: ৬০ বছর
- বয়স গণনার তারিখ: ২৮-০২-২০২৬
(BRPL Job Circular 2026) নিয়োগের মেয়াদ (Tenure of Appointment)
- প্রাথমিকভাবে ৩ (তিন) বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে।
- যোগ্য ও দক্ষ প্রার্থীর ক্ষেত্রে আরও ২টি মেয়াদ (প্রতি মেয়াদ ৩ বছর) পর্যন্ত নবায়নযোগ্য।
- তবে সর্বোচ্চ বয়সসীমা ৬৫ বছর অতিক্রম করা যাবে না।
(BRPL Job Circular 2026) বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা (Salary and Allowances)
নির্বাচিত প্রার্থী নিম্নোক্ত সুবিধা প্রাপ্য হবেন:-
- মাসিক মূল বেতন: ১,৪৯,০০০/- টাকা
- বাড়িভাড়া: মূল বেতনের ৫০%
- উৎসব ভাতা: বছরে ২টি
- বৈশাখী ভাতা: মূল বেতনের ২০% (বার্ষিক)
- গ্র্যাচুইটি
- Contributory Provident Fund
- Group Insurance
- Leave Encashment
- চিকিৎসা ব্যয় ফেরত (Reimbursement of medical expenses)
- কোম্পানির বিধি অনুযায়ী অন্যান্য fringe benefits
- ফুল-টাইম গাড়ি, জ্বালানি ও ড্রাইভার সুবিধা
- Income Tax কোম্পানি বহন করবে (incumbent-এর পক্ষ থেকে)
BRPL নিয়োগে আবেদন করার পদ্ধতি (Submission of Application)
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরমে আবেদন করতে হবে।
আবেদনপত্রে যা যা সংযুক্ত করতে হবে:-
১। নির্ধারিত Application Form (www.brpowergen.gov.bd থেকে সংগ্রহযোগ্য)
২। ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি
৩। জাতীয় পরিচয়পত্র (NID) এর কপি
৪। সকল শিক্ষাগত সনদের ফটোকপি
৫। প্রফেশনাল সনদ (যদি থাকে)
৬। চাকরির অভিজ্ঞতার সনদপত্রের ফটোকপি
(BRPL Job Circular 2026) গুরুত্বপূর্ণ শর্ত:-
- ভাইভা বোর্ডে সব মূল সনদপত্র যাচাই করা হবে
- বর্তমানে GoB/SOE/Autonomous Bodies/SOCs-এ কর্মরত প্রার্থীদের NOC (No Objection Certificate) সংযুক্ত করতে হবে
- আবেদনপত্রের হার্ড কপি নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে
আবেদন জমা দেওয়ার শেষ সময়:-
- ২৮-০২-২০২৬ (অফিস সময়ের মধ্যে)
আবেদন জমা দেওয়ার ঠিকানা:-
Company Secretary
B-R Powergen Ltd. (BRPL)
(BRPL Job Circular 2026) নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা:-
- শুধুমাত্র শর্টলিস্টেড প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে
- আবেদন করার জন্য কোনো ফি লাগবে না
- সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য TA/DA প্রদান করা হবে না
- BRPL কর্তৃপক্ষ যেকোনো বা সব আবেদন গ্রহণ/বাতিল করার অধিকার সংরক্ষণ করে, কোনো কারণ দর্শানো ছাড়াই
(BRPL Job Circular 2026) যোগাযোগের তথ্য :-
কোম্পানি সেক্রেটারি: Md. Zahangir Alam, FCS
পদবি: Company Secretary
ইমেইল: cs@brpowergen.gov.bd
(BRPL Job Circular 2026) বি-আর পাওয়ারজেন লিঃ নিয়োগ এর অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন:-

আবেদন করতে ক্লিক করুন আপ্লাই বাটনে।
B-R Powergen Ltd Job Circular 2026




