Bangladesh Bridge Authority Job Circular 2026-বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (BBA) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।

Bangladesh Bridge Authority Job Circular 2026-বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (BBA) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।

Jobs Circular in BD- বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (BBA) পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ) পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ শূন্য পদসমূহে জনবল নিয়োগের উদ্দেশ্যে ১১ টি ক্যাটাগরির পদে মোট ১৭ জনকে নিয়োগ দিচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি www.bba.gov.bd অফিশিয়াল ওয়েবসাইট ও দৈনিক সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগের মাধ্যমে দেশের যুবকদের জন্য সরকারি চাকরির সুযোগ তৈরি হচ্ছে, যা পেশাগত স্থায়িত্ব ও নিরাপত্তা প্রদান করবে।

(BBA Job Circular 2026) নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ১১টি পদ ক্যাটাগরি অন্তর্ভুক্ত রয়েছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা পদ অনুযায়ী ৮ম শ্রেণি/এসএসসি থেকে স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত নির্ধারিত। বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। পদসমূহে মাসিক বেতন গ্রেড অনুযায়ী ৮,২৫০ থেকে ৫৩,০৬০ টাকা পর্যন্ত। উল্লেখযোগ্য পদসমূহ হলো প্রটোকল-কাম-পাবলিক রিলেশনস অফিসার, উপ-সহকারী প্রকৌশলী, এস্টিমেটর, এবং কম্পিউটার অপারেটর। প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

আবেদন প্রক্রিয়া ০২ এপ্রিল ২০২৬ তারিখে শুরু হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।

(Bangladesh Bridge Authority Job Circular 2026)

বিবরণতথ্য
প্রতিষ্ঠানের নাম:বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ
চাকরির প্রকৃতি:সরকারি চাকরি
প্রকাশের তারিখ:৩১ মার্চ ২০২৬
আবেদনের পদ্ধতি:অনলাইন।
পদ ক্যাটাগরি:১১ টি।
পদসংখ্যা ও জনবল:১৭ জন নিয়োগ।
বয়সসীমা:১৮-৩২ বছর।
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা:৮ম/এসএসসি/এইচএসসি/ডিপ্লোমা/স্নাতক/স্নাতকোত্তর পাশ।
নিয়োগ প্রকাশনার উৎস:অফিসিয়াল ওয়েবসাইট
আবেদন শুরুর তারিখ:০২ এপ্রিল ২০২৬
আবেদন শেষ:৩০ এপ্রিল ২০২৬
আবেদন করুন:http://bba.teletalk.com.bd
অফিসিয়াল ওয়েবসাইট:Bangladesh Bridge Authority

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (BBA) নিয়োগ প্রক্রিয়ায় পরীক্ষার তারিখ, ফলাফল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে এবং এসএমএস এর মাধ্যমে প্রকাশিত হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। এটি দীর্ঘমেয়াদী সরকারি চাকরির একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

চাকরির খবর (বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬) Govt Job Circular 2026

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ নিয়োগ ২০২৬ – এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-

১) পদের নাম: প্রটোকল-কাম-পাবলিক রিলেশনস অফিসার

  • পদ সংখ্যা: ০১ (এক) টি।
  • শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনূন্য দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি (সকল স্তরে অনূন্য দ্বিতীয় বিভাগ বা শ্রেণি থাকতে হবে)।
  • গ্রেড: ৯।
  • বেতন: ২২,০০০–৫৩,০৬০/- টাকা।

২) পদের নাম: এস্টিমেটর/সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (অটো)

  • পদ সংখ্যা: ০১ (এক) টি।
  • শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অটোমোবাইল-এ অনূন্য ০৪ (চার) বছর মেয়াদি ডিপ্লোমা।
  • গ্রেড: ১০।
  • বেতন: ১৬,০০০–৩৮,৬৪০/- টাকা।

৩) পদের নাম: উপ-সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)

  • পদ সংখ্যা: ০১ (এক) টি।
  • শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ অনূন্য ০৪ (চার) বছর মেয়াদি ডিপ্লোমা।
  • গ্রেড: ১০।
  • বেতন: ১৬,০০০–৩৮,৬৪০/- টাকা।

৪) পদের নাম: কম্পিউটার অপারেটর

  • পদ সংখ্যা: ০১ (এক) টি।
  • শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
  • অন্যান্য যোগ্যতা: কম্পিউটার টাইপিং-এ সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দসহ Standard Aptitude Test এ উত্তীর্ণ।
  • গ্রেড: ১৩।
  • বেতন: ১১,০০০–২৬,৫৯০/- টাকা।

৫) পদের নাম: কানুনগো

  • পদ সংখ্যা: ০১ (এক) টি।
  • শিক্ষাগত যোগ্যতা: অনূন্য ০৪ (চার) বছর মেয়াদি সার্ভে (জরিপ) ডিপ্লোমা।
  • গ্রেড: ১৩।
  • বেতন: ১১,০০০–২৬,৫৯০/- টাকা।

৬) পদের নাম: ক্যাশিয়ার

  • পদ সংখ্যা: ০২ (দুই) টি।
  • শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে অনূন্য দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক।
  • অন্যান্য যোগ্যতা: হিসাব বা অডিট অথবা অনুরূপ ক্ষেত্রে অনূন্য ০২ (দুই) বছরের চাকরির অভিজ্ঞতা।
  • গ্রেড: ১৪।
  • বেতন: ১০,২০০–২৪,৬৮০/- টাকা।

৭) পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর

  • পদ সংখ্যা: ০২ (দুই) টি।
  • শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
  • অন্যান্য যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দসহ Standard Aptitude Test এ উত্তীর্ণ।
  • গ্রেড: ১৬।
  • বেতন: ৯,৩০০–২২,৪৯০/- টাকা।

৮) পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

  • পদ সংখ্যা: ০১ (এক) টি।
  • শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
  • অন্যান্য যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ।
  • গ্রেড: ১৬।
  • বেতন: ৯,৩০০–২২,৪৯০/- টাকা।

৯) পদের নাম: সার্ভেয়ার

  • পদ সংখ্যা: ০১ (এক) টি।
  • শিক্ষাগত যোগ্যতা: সার্ভে ডিপ্লোমা।
  • গ্রেড: ১৬।
  • বেতন: ৯,৩০০–২২,৪৯০/- টাকা।

১০) পদের নাম: ক্যাশ পিয়ন

  • পদ সংখ্যা: ০১ (এক) টি।
  • শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
  • গ্রেড: ১৮।
  • বেতন: ৮,৮০০–২১,৩১০/- টাকা।

১১) পদের নাম: অফিস সহায়ক

  • পদ সংখ্যা: ০৫ (পাঁচ) টি।
  • শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
  • গ্রেড: ২০।
  • বেতন: ৮,২৫০–২০,০১০/- টাকা।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ আবেদন ফরম পূরণে নিম্নবর্ণিত শর্তাবলি:-

১। প্রার্থীদের বয়স ০২ এপ্রিল ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

২। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।

৩। কোটা সংক্রান্ত বিষয়ে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ বিধিবিধান অনুসৃত হবে।

৪। প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের তথ্যাদি যথা: প্রার্থীর নাম, জন্ম তারিখ, পিতা ও মাতার নামের সাথে শিক্ষা সনদ এবং অন্যান্য কাগজপত্রে উল্লিখিত তথ্যাদির সামঞ্জস্য থাকা আবশ্যক।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ প্রার্থীগণকে ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রাদি দাখিল করতে হবে :-

  • ক। Applicant’s Copy/আবেদনের কপি এবং প্রবেশপত্র।
  • খ। সকল স্তরের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে এবং এক সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।
  • গ। ভোটার আইডি কার্ড (NID) কিংবা জন্ম সনদের মূলকপি ও সত্যায়িত ফটোকপি।
  • ঘ। প্রথম শ্রেণীর গেজেটেড অফিসারের কাছ থেকে নাগরিকত্বের সনদপত্র ও চারিত্রিক সনদপত্র।
  • ঙ। কোটা সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে: প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা, উপজাতি)।

BBA Job Circular 2026 অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় :

আবেদনের সময়সীমা নিম্নরূপঃ

  • (i) Online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০২ এপ্রিল ২০২৬ সকাল ১০.০০টা।
  • (ii) Online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ ও সময়: ৩০ এপ্রিল ২০২৬ বিকাল ৫.০০টা।

উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

খ। Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।

গ। Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

ঘ। প্রার্থী Online- এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি (Applicant’s Copy) পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান:-

Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ:

  • ক্রমিক ০১-০৩ নং পদের জন্য: ২২৩/- টাকা
  • ক্রমিক ০৪-০৯ নং পদের জন্য: ১১২/- টাকা
  • ক্রমিক ১০-১১ নং পদের জন্য: ৫৬/- টাকা

অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।

বিশেষভাবে উল্লেখ্য, “Online- এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।”

SMS প্রেরণের নিয়মাবলী:

  • প্রথম SMS:BBA <স্পেস> User ID লিখে send করতে হবে 16222 নম্বরে।
    • Reply SMS: Applicant’s Name, Tk [Fee amount] will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type BBA YES PIN and send to 16222.
  • দ্বিতীয় SMS:BBA <স্পেস> YES <স্পেস> PIN Code লিখে send করতে হবে 16222 নম্বরে।
    • Example: BBA YES 12345678 & send to 16222.
    • Reply SMS: Congratulations Applicant’s Name, payment completed successfully for BBA Application for (post name) User ID is (DEFABC) and Password (******).

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ নিয়োগ এর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি:-

প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://bba.teletalk.com.bd অথবা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নিজস্ব ওয়েবসাইট www.bba.gov.bd এ এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে।

শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন :-

  • (i) User ID জানা থাকলে:BBA Help User User ID & Send to 16222.
    • Example: BBA Help User DEFABC
  • (ii) PIN Number জানা থাকলে:BBA Help PIN PIN No & Send to 16222.
    • Example: BBA Help PIN 12345678

ডিক্লারেশনঃ প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় অসদুপায় অবলম্বন করলে প্রার্থীতা বাতিল করা হবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-BBA Govt Job Circular 2026-01
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-BBA Govt Job Circular 2026-02

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কী?

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ একটি সরকারি সংস্থা, যা দেশের বড় সেতু, এক্সপ্রেসওয়ে ও অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন ও পরিচালনা করে।

এই কর্তৃপক্ষ কোন মন্ত্রণালয়ের অধীনে?

এটি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান কাজ কী?

দেশে বড় সেতু নির্মাণ, রক্ষণাবেক্ষণ এবং টোল ব্যবস্থাপনা করা।

সেতু কর্তৃপক্ষ কীভাবে অর্থায়ন পায়?

সরকারি বাজেট, বৈদেশিক ঋণ ও টোল আদায়ের মাধ্যমে অর্থায়ন করা হয়।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রকল্পগুলো কী কী?

পদ্মা সেতু, এক্সপ্রেসওয়ে, ফ্লাইওভারসহ বিভিন্ন বড় অবকাঠামো প্রকল্প।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *