বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-BARI Job Circular 2026

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-BARI Job Circular 2026

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-BARI Job Circular 2026। Jobs Circular in BD- বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বিভিন্ন পদে মোট ১৯১ জনকে নিয়োগ দিচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি www.bari.gov.bd ও দৈনিক সংবাদপত্রে (১৩ মার্চ ২০২৬) প্রকাশিত হয়েছে। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগের মাধ্যমে দেশের যুবকদের জন্য সরকারি চাকরির সুযোগ তৈরি হচ্ছে, যা পেশাগত স্থায়িত্ব ও নিরাপত্তা প্রদান করবে।

(BARI Job Circular 2026) নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ৩০টি পদ ক্যাটাগরি অন্তর্ভুক্ত রয়েছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা পদ অনুযায়ী ৮ম শ্রেণি থেকে স্নাতক/ডিপ্লোমা পর্যায় পর্যন্ত নির্ধারিত। বয়সসীমা ১০ অক্টোবর ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছর। পদসমূহে মাসিক বেতন গ্রেড অনুযায়ী ৮,২৫০ থেকে ৩৮,৬৪০ টাকা পর্যন্ত। উল্লেখযোগ্য পদসমূহ হলো গ্রন্থাগারিক, উপ-সহকারী প্রকৌশলী, বৈজ্ঞানিক সহকারী, ফোরম্যান, কম্পিউটার অপারেটর ইত্যাদি। প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।

(Bangladesh Agricultural Research Institute Job Circular 2026)

বিবরণতথ্য
প্রতিষ্ঠানের নাম:বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI)
চাকরির প্রকৃতি:সরকারি চাকরি (রাজস্ব খাত)
প্রকাশের তারিখ:১৩ মার্চ ২০২৬
আবেদনের পদ্ধতি:অনলাইন
পদ ক্যাটাগরি:৩০ টি
পদসংখ্যা ও জনবল:১৯১ জন নিয়োগ
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা:৮ম/এসএসসি/এইচএসসি/স্নাতক/ডিপ্লোমা পাশ।
নিয়োগ প্রকাশনার উৎস:দৈনিক আমার দেশ
আবেদন শুরুর তারিখ:১৫ মার্চ ২০২৬ সকাল ১০:০০ টা
আবেদন শেষ:২৬ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:০০ টা
আবেদন করুন:http://bari.teletalk.com.bd
অফিসিয়াল ওয়েবসাইট:বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট

(BARI) নিয়োগ প্রক্রিয়ায় পরীক্ষার তারিখ, ফলাফল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। চাকরিটি দেশের বিভিন্ন স্থানে কার্যকর হবে এবং এটি দীর্ঘমেয়াদী সরকারি চাকরির একটি গুরুত্বপূর্ণ সুযোগ। (বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ ২০২৬)

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর মাধ্যমে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের জন্য সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ তৈরি হচ্ছে। সকল প্রার্থীর জন্য এটি একটি স্বীকৃত ও মর্যাদাপূর্ণ পদে নিয়োগের সুযোগ। বিস্তারিত তথ্য ও অফিসিয়াল বিজ্ঞপ্তি পিডিএফ ডাউনলোডের জন্য bari.teletalk.com.bd ওয়েবসাইট ভিজিট করতে হবে। (বিএআরআই নিয়োগ ২০২৬ সার্কুলার)

চাকরির খবর (বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬) Government Job Circular 2026

বিএআরআই নিয়োগ ২০২৬ – এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-

১) পদের নাম: গ্রন্থাগারিক
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; অথবা স্নাতক ডিগ্রিসহ গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা (অনূন্য দ্বিতীয় শ্রেণি)।
বেতন: (গ্রেড–১০) ১৬,০০০–৩৮,৬৪০ টাকা।

২) পদের নাম: উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: বিদ্যুৎ কৌশল বিষয়ে অনূন্য দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ডিপ্লোমা।
বেতন: (গ্রেড–১০) ১৬,০০০–৩৮,৬৪০ টাকা।

৩) পদের নাম: এস্টিমেটর
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: পুর কৌশল বিষয়ে অনূন্য দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ডিপ্লোমা।
বেতন: (গ্রেড–১০) ১৬,০০০–৩৮,৬৪০ টাকা।

৪) পদের নাম: ফোরম্যান
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: যন্ত্রকৌশল বিষয়ে অনূন্য দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ডিপ্লোমা।
বেতন: (গ্রেড–১০) ১৬,০০০–৩৮,৬৪০ টাকা।

৫) পদের নাম: বৈজ্ঞানিক সহকারী
পদ সংখ্যা: ৫৫ (পঞ্চান্ন) টি।
শিক্ষাগত যোগ্যতা: কৃষি বিষয়ে অনূন্য দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ (চার) বছর মেয়াদি ডিপ্লোমা।
বেতন: (গ্রেড–১১) ১২,৫০০–৩০,২৩০ টাকা।

৬) পদের নাম: কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ০৩ (তিন) টি।
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি এবং নির্ধারিত পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: (গ্রেড–১৩) ১১,০০০–২৬,৫৯০ টাকা।

৭) পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ০৮ (আট) টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাশ এবং কম্পিউটারে টাইপিং গতি (বাংলা ২৫ ও ইংরেজি ৩০)।
বেতন: (গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০ টাকা।

৮) পদের নাম: অফিস সহকারী-কাম-হিসাব রক্ষক
পদ সংখ্যা: ০৫ (পাঁচ) টি।
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে এইচএসসি বা সমমান পাশ এবং কম্পিউটারে টাইপিং গতি।
বেতন: (গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০ টাকা।

৯) পদের নাম: অফিস সহকারী
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাশ এবং কম্পিউটারে টাইপিং গতি।
বেতন: (গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০ টাকা।

১০) পদের নাম: স্টোর কিপার-কাম-অফিস সহকারী
পদ সংখ্যা: ০৪ (চার) টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাশ এবং মাইক্রোসফট অফিসসহ কম্পিউটার চালনায় দক্ষতা।
বেতন: (গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০ টাকা।

১১) পদের নাম: ভান্ডার রক্ষক
পদ সংখ্যা: ০৪ (চার) টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাশ এবং কম্পিউটার চালনায় দক্ষতা।
বেতন: (গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০ টাকা।

১২) পদের নাম: পরিসংখ্যান সহকারী
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: গণিত বা পরিসংখ্যান বিষয়সহ এইচএসসি বা সমমান পাশ এবং কম্পিউটার চালনায় দক্ষতা।
বেতন: (গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০ টাকা।

১৩) পদের নাম: ইলেকট্রিশিয়ান
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাশ এবং সংশ্লিষ্ট বিষয়ে অনূন্য ৬ মাস মেয়াদি ট্রেড কোর্স।
বেতন: (গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০ টাকা।

১৪) পদের নাম: বুলডোজার ড্রাইভার
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাশ, ভারী ড্রাইভিং লাইসেন্স এবং ৩ বছরের অভিজ্ঞতা।
বেতন: (গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০ টাকা।

১৫) পদের নাম: গাড়িচালক
পদ সংখ্যা: ১৭ (সতের) টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাশ, বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স এবং ৩ বছরের অভিজ্ঞতা।
বেতন: (গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০ টাকা।

১৬) পদের নাম: ট্রাক ড্রাইভার
পদ সংখ্যা: ০২ (দুই) টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাশ, ভারী ড্রাইভিং লাইসেন্স এবং ৩ বছরের অভিজ্ঞতা।
বেতন: (গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০ টাকা।

১৭) পদের নাম: টিলার ড্রাইভার
পদ সংখ্যা: ০৭ (সাত) টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাশ, বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং ৩ বছরের অভিজ্ঞতা।
বেতন: (গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০ টাকা।

১৮) পদের নাম: পাওয়ার টিলার ড্রাইভার
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাশ, বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং ৩ বছরের অভিজ্ঞতা।
বেতন: (গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০ টাকা।

১৯) পদের নাম: উ: পাম্প অপারেটর
পদ সংখ্যা: ০২ (দুই) টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি (ভোকেশনাল) বা সমমান পাশ এবং ৬ মাস মেয়াদি ট্রেড কোর্স।
বেতন: (গ্রেড–১৭) ৯,০০০–২১,৮০০ টাকা।

২০) পদের নাম: পেইন্টার
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি (ভোকেশনাল) বা সমমান পাশ এবং ১ বছরের অভিজ্ঞতা।
বেতন: (গ্রেড–১৮) ৮,৮০০–২১,৩১০ টাকা।

২১) পদের নাম: ম্যাশন
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাশ এবং ২ বছরের অভিজ্ঞতা।
বেতন: (গ্রেড–১৮) ৮,৮০০–২১,৩১০ টাকা।

২২) পদের নাম: প্লাম্বার
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাশ এবং ট্রেড কোর্স বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: (গ্রেড–১৮) ৮,৮০০–২১,৩১০ টাকা।

২৩) পদের নাম: ল্যাবরেটরি এটেনডেন্ট
পদ সংখ্যা: ১৭ (সতের) টি।
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এসএসসি বা সমমান পাশ এবং ২ বছরের অভিজ্ঞতা।
বেতন: (গ্রেড–১৮) ৮,৮০০–২১,৩১০ টাকা।

২৪) পদের নাম: প্রিপেয়ারার
পদ সংখ্যা: ০২ (দুই) টি।
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে অনূন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এসএসসি পাশ।
বেতন: (গ্রেড–১৯) ৮,৫০০–২০,৫৭০ টাকা।

২৫) পদের নাম: লাইব্রেরি এটেনডেন্ট
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাশ এবং ২ বছরের অভিজ্ঞতা।
বেতন: (গ্রেড–১৯) ৮,৫০০–২০,৫৭০ টাকা।

২৬) পদের নাম: রুম এটেনডেন্ট
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাশ।
বেতন: (গ্রেড–২০) ৮,২৫০–২০,০১০ টাকা।

২৭) পদের নাম: হ্যামারম্যান
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাশ এবং ১ বছরের অভিজ্ঞতা।
বেতন: (গ্রেড–২০) ৮,২৫০–২০,০১০ টাকা।

২৮) পদের নাম: ট্রাকের মেট
পদ সংখ্যা: ০২ (দুই) টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাশ এবং ১ বছরের অভিজ্ঞতা।
বেতন: (গ্রেড–২০) ৮,২৫০–২০,০১০ টাকা।

২৯) পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা: ৩১ (একত্রিশ) টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাশ এবং ১ বছরের অভিজ্ঞতা।
বেতন: (গ্রেড–২০) ৮,২৫০–২০,০১০ টাকা।

৩০) পদের নাম: নিরাপত্তা প্রহরী
পদ সংখ্যা: ১৭ (সতের) টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাশ এবং ১ বছরের অভিজ্ঞতা।
বেতন: (গ্রেড–২০) ৮,২৫০–২০,০১০ টাকা।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আবেদন ফরম পুরণ নিম্নবর্ণিত শর্তাবলি:-

১। প্রার্থীদের বয়স ১০ অক্টোবর ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

২। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

৩। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্ব-শাসিত ও সংবিধিবন্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনে চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।

৪। কোটা সংক্রান্ত বিষয়ে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ বিধিবিধান অনুসৃত হবে।

৫। প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের তথ্যাদি যথা: প্রার্থীর নাম, জন্ম তারিখ, পিতা ও মাতার নামের সাথে শিক্ষা সনদ এবং অন্যান্য কাগজপত্রে উল্লিখিত তথ্যাদির সামঞ্জস্য থাকা আবশ্যক।

বিএআরআই প্রার্থীগণকে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রাদি দাখিল করতে হবে :-

  • ক। সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে;
  • খ। পূরণকৃত Applicant’s Copy সহ প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল সনদপত্রের ১(এক) সেট ফটোকপি এবং পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি দাখিল করতে হবে;
  • গ। জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌর মেয়র/সিটি কর্পোরেশনের মেয়র কর্তৃক প্রদত্ত সনদপত্র;
  • ঘ। আবেদনকারী শারীরিক প্রতিবন্ধী বা এতিম হলে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ইস্যুকৃত সনদপত্র;
  • ঙ। আবেদনকারী মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র/কন্যা হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত সনদপত্র;
  • চ। বৈধ জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদের মূলকপি প্রদর্শন করতে হবে এবং সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে; এবং
  • ছ। চারিত্রিক সনদপত্র এবং অন্যান্য কাগজপত্র সত্যায়ন করার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তার নামযুক্ত সীলসহ স্বাক্ষর থাকতে হবে।
  • ৮। প্রার্থী নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
  • ৯। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদসংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং অনিবার্য কারণবশতঃ নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল/সংশোধন করার অধিকার সংরক্ষণ করেন।

BARI Job Circular 2026 অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় :-

ক। আগ্রহী প্রার্থীগণ http://bari.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে পারবেন।

আবেদনের সময়সীমা নিম্নরূপঃ

(i) Online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৫ মার্চ ২০২৬ সকাল ১০.০০ টা।

(ii) Online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ ও সময়: ২৬ এপ্রিল ২০২৬ বিকাল ৫.০০ টা।

উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

(খ) Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel, সর্বোচ্চ 100 KB) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel, সর্বোচ্চ ৬০ KB) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।

(গ) Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

(ঘ) প্রার্থী Online- এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি (Applicant’s Copy) সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান:-

Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ:

  • ক্রমিক ০১-০৪ নং পদের জন্য: ২২৩/- টাকা
  • ক্রমিক ০৫ নং পদের জন্য: ১৬৮/- টাকা
  • ক্রমিক ০৬-১৮ নং পদের জন্য: ৫৬/- টাকাঅনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।

বিশেষভাবে উল্লেখ্য, “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।”

প্রথম SMS: BARI User ID লিখে send করতে হবে 16222 নম্বরে।

Example: BARI ABCDEF & send to 16222.

দ্বিতীয় SMS: BARI Yes PIN Code লিখে send করতে হবে 16222 নম্বরে।

Example: BARI YES 12345678 & send to 16222.

বিএআরআই নিয়োগ এর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি:-

প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://bari.teletalk.com.bd অথবা বিএআরআই এর নিজস্ব ওয়েবসাইট www.bari.gov.bd এ এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে।

SMS পুনরুদ্ধার করার নিয়ম:

শুধু টেলিটেক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন :-

(i) User ID জানা থাকলে: BARI Help User ID & Send to 16222.

(ii) PIN Number জানা থাকলে: BARI Help PIN PIN No & Send to 16222.

ডিক্লারেশনঃ প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

(BARI Job Circular 2026) বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃপক্ষ নিয়োগ এর অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন:-

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ BARI Job Circular 2026। ১
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ BARI Job Circular 2026। ২

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *