BPATC Job Circular 2026 – বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।
সরকারি জব সার্কুলার বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
BPATC Job Circular 2026 – বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। Jobs Circular in BD- বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (BPATC) বিভিন্ন পদে মোট ২০ জনকে নিয়োগ দিচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি তাদের অফিশিয়াল ওয়েবসাইট www.bpatc.gov.bd ও দৈনিক সংবাদপত্রে ১০ মার্চ ২০২৬ তারিখে প্রকাশিত হয়েছে। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এই নিয়োগের মাধ্যমে সরকারি চাকরিতে প্রবেশের একটি চমৎকার সুযোগ তৈরি হচ্ছে, যা পেশাগত স্থায়িত্ব ও নিরাপত্তা প্রদান করবে।
(BPATC Job Circular 2026) নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ১১টি পদ ক্যাটাগরি অন্তর্ভুক্ত রয়েছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা পদ অনুযায়ী ৮ম শ্রেণি থেকে স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত নির্ধারিত। বয়সসীমা ১০ মার্চ ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর। পদসমূহে মাসিক বেতন গ্রেড অনুযায়ী ৮,২৫০ থেকে ৫৩,০৬০ টাকা পর্যন্ত। উল্লেখযোগ্য পদসমূহ হলো সহকারী পরিচালক, ক্যাটালগার, কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এবং গাড়িচালক। প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
আবেদন প্রক্রিয়া ১২ মার্চ ২০২৬ থেকে শুরু হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।
(Bangladesh Public Administration Training Center Job Circular 2026)
| বিবরণ | তথ্য |
| প্রতিষ্ঠানের নাম: | বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (BPATC) |
| চাকরির প্রকৃতি: | সরকারি চাকরি (রাজস্ব খাত) |
| প্রকাশের তারিখ: | ১০ মার্চ ২০২৬ |
| আবেদনের পদ্ধতি: | অনলাইন |
| পদ ক্যাটাগরি: | ১১ টি |
| পদসংখ্যা ও জনবল: | ২০ জন নিয়োগ। |
| প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা: | ৮ম/এসএসসি/এইচএসসি/স্নাতক/স্নাতকোত্তর পাশ। |
| নিয়োগ প্রকাশনার উৎস: | অফিসিয়াল ওয়েবসাইট |
| আবেদন শুরুর তারিখ: | ১২ মার্চ ২০২৬ |
| আবেদন শেষ: | ৩১ মার্চ ২০২৬ |
| আবেদন করুন: | http://dcbhola.teletalk.com.bd/ |
| অফিসিয়াল ওয়েবসাইট: | বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (BPATC) |
(BPATC) নিয়োগ প্রক্রিয়ায় পরীক্ষার তারিখ, ফলাফল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। চাকরিটি দেশের যুবকদের জন্য একটি মর্যাদাপূর্ণ সরকারি চাকরির সুযোগ। বিস্তারিত তথ্য ও অফিশিয়াল বিজ্ঞপ্তি পিডিএফ ডাউনলোডের জন্য bpatc.teletalk.com.bd ওয়েবসাইট ভিজিট করতে হবে। (বিপিএটিসি নিয়োগ ২০২৬ সার্কুলার)
সরকারি চাকরির খবর (বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬) Govt Job Circular 2026
বিপিএটিসি নিয়োগ ২০২৬ – এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-
১) পদের নাম: সহকারী পরিচালক
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: প্রথম শ্রেণির মাস্টার্স ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির অনার্সসহ দ্বিতীয় শ্রেণির মাস্টার্স ডিগ্রি।
গ্রেড: ০৯।
বেতন: ২২,০০০–৫৩,০৬০/- টাকা।
২) পদের নাম: ক্যাটালগার
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমাসহ স্নাতক ডিগ্রি।
গ্রেড: ১৩।
বেতন: ১১,০০০–২৬,৫৯০/- টাকা।
৩) পদের নাম: কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: টাইপিং গতি বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ।
গ্রেড: ১৩।
বেতন: ১১,০০০–২৬,৫৯০/- টাকা।
৪) পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ০২ (দুই) টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: মুদ্রাক্ষর গতি (Nikosh BAN font) প্রতি মিনিটে বাংলায় ও ইংরেজিতে ২০ শব্দ।
গ্রেড: ১৬।
বেতন: ৯,৩০০–২২,৪৯০/- টাকা।
৫) পদের নাম: ক্যাফেটেরিয়া হিসাব সহকারী
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় পাস।
গ্রেড: ১৬।
বেতন: ৯,৩০০–২২,৪৯০/- টাকা।
৬) পদের নাম: গাড়িচালক
পদ সংখ্যা: ০২ (দুই) টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ ৩ বছরের অভিজ্ঞতা।
গ্রেড: ১৬।
বেতন: ৯,৩০০–২২,৪৯০/- টাকা।
৭) পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা: ০৭ (সাত) টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
গ্রেড: ২০।
বেতন: ৮,২৫০–২০,০১০/- টাকা।
৮) পদের নাম: মালী
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
গ্রেড: ২০।
বেতন: ৮,২৫০–২০,০১০/- টাকা।
৯) পদের নাম: বার্তা বাহক
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
গ্রেড: ২০।
বেতন: ৮,২৫০–২০,০১০/- টাকা।
১০) পদের নাম: গেস্ট হাউজ অ্যাটেনডেন্ট
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
গ্রেড: ২০।
বেতন: ৮,২৫০–২০,০১০/- টাকা।
১১) পদের নাম: কার্পেটার
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
গ্রেড: ২০।
বেতন: ৮,২৫০–২০,০১০/- টাকা।
আবেদনের শুরু: ১২ মার্চ ২০২৬ (সকাল ১০ টা)।
আবেদনের শেষ: ০৫ এপ্রিল ২০২৬ (বিকেল ০৫ টা)।
বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র বিপিএটিসি আবেদন ফরম পূরণ ও অংশগ্রহণের শর্তাবলি:-
১। প্রার্থীদের বয়স ১০ মার্চ ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
২। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।
৩। কোটা সংক্রান্ত বিষয়ে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ বিধিবিধান অনুসৃত হবে।
৪। প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের তথ্যাদি যথা: প্রার্থীর নাম, জন্ম তারিখ, পিতা ও মাতার নামের সাথে শিক্ষা সনদ এবং অন্যান্য কাগজপত্রে উল্লিখিত তথ্যাদির সামঞ্জস্য থাকা আবশ্যক।
মৌখিক/ব্যবহারিক পরীক্ষার সময় প্রার্থীগণকে নিম্নবর্ণিত কাগজপত্রাদি দাখিল করতে হবে :-
- ক। সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে;
- খ। পূরণকৃত Applicant’s Copy/আবেদনের প্রিন্ট কপি এবং প্রবেশপত্র।
- গ। নাগরিকত্ব সনদপত্র বা জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক।
- ঘ। আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র/কন্যা হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত সনদপত্র;
- ঙ। শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সনদপত্র;
- চ। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের প্রদত্ত অনাপত্তিপত্র/ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে;
- ছ। বৈধ জাতীয় পরিচয়পত্র (NID) বা জন্ম সনদের মূলকপি প্রদর্শন করতে হবে।
- জ। চারিত্রিক সনদপত্র।
(বিঃদ্রঃ সকল সনদপত্রের ফটোকপি, ছবি ও অন্যান্য কাগজপত্র প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে।)
BPATC Job Circular 2026 অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী:
ক। আগ্রহী প্রার্থীগণ http://bpatc.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করবেন।
আবেদনের সময়সীমা নিম্নরূপঃ
(i) Online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় : ১২ মার্চ ২০২৬ সকাল ১০.০০টা।
(ii) Online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ ও সময়: ০৫ এপ্রিল ২০২৬ বিকাল ৫.০০টা।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে sms এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
খ। Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel, সর্বোচ্চ 100 KB) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel, সর্বোচ্চ 60 KB) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।
গ। Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
ঘ। প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
বিপিএটিসি নিয়োগ বিজ্ঞপ্তির SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান:-
Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি জমা দিতে হবে। ফি এর পরিমাণ নিচে দেওয়া হলো:
- ক্রমিক ০১ নং পদের জন্য: ২২3/- টাকা
- ক্রমিক ০২-০৬ নং পদের জন্য: ১১২/- টাকা
- ক্রমিক ০৭-১১ নং পদের জন্য: ৫৬/- টাকা
বিশেষভাবে উল্লেখ্য, “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।”
SMS প্রেরণের নিয়মাবলী:
- প্রথম SMS: BPATC <space> User ID লিখে send করতে হবে 16222 নম্বরে।(Example: BPATC ABCDEF & send to 16222)
- দ্বিতীয় SMS: BPATC <space> YES <space> PIN Code লিখে send করতে হবে 16222 নম্বরে।(Example: BPATC YES 12345678 & send to 16222)
বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র প্রবেশপত্র প্রাপ্তি ও পুনরুদ্ধার:-
প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://bpatc.teletalk.com.bd অথবা বিপিএটিসি এর নিজস্ব ওয়েবসাইট www.bpatc.gov.bd এ এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে।
শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন :-
- (i) User ID জানা থাকলে: BPATC Help User ID & Send to 16222.
- (ii) PIN Number জানা থাকলে: BPATC Help PIN PIN No & Send to 16222.
ডিক্লারেশনঃ প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
(Bangladesh Public Administration Training Center Job Circular 2026) ভোলা ডিসি অফিস নিয়োগ এর অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন:-




আবেদন করতে ক্লিক করুন আপ্লাই বাটনে।
Bangladesh Public Administration Training Center Govt Job Circular 2026 PDF
