BRAC NGO Job Circular 2026-ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
BRAC NGO Job Circular 2026- ব্র্যাক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।
BRAC NGO Job Circular 2026-ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। Jobs Circular in BD- ব্র্যাক (BRAC) এনজিও পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (BRAC) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। ব্র্যাক তাদের মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় দেশজুড়ে মাঠ পর্যায়ে কাজের জন্য “প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট” পদে জনবল নিয়োগ দিচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি careers.brac.net ও bdjobs.com-এ প্রকাশিত হয়েছে। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগের মাধ্যমে দেশের চাকরিপ্রার্থীদের জন্য একটি সুপ্রতিষ্ঠিত এনজিওতে ক্যারিয়ার গড়ার দারুণ সুযোগ তৈরি হচ্ছে।
(BRAC NGO Job Circular 2026) নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ১টি পদ ক্যাটাগরি অন্তর্ভুক্ত রয়েছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত নির্ধারিত। পদসমূহে মাসিক বেতন শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ১৬,০০০ থেকে ১৯,০০০ টাকা পর্যন্ত (শিক্ষানবিশকালে)। চাকরি নিয়মিত হলে বেতন বৃদ্ধি পেয়ে ৩২,২৮৭ টাকা পর্যন্ত হবে। পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা, অভিজ্ঞতা এবং দায়িত্বসমূহ বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।
(BRAC NGO Job Circular 2026)
| বিবরণ | তথ্য |
| প্রতিষ্ঠানের নাম: | ব্র্যাক (BRAC) |
| চাকরির প্রকৃতি: | এনজিও চাকরি |
| প্রকাশের তারিখ: | ২৭ ফেব্রুয়ারি |
| আবেদনের পদ্ধতি: | অনলাইন |
| পদ ক্যাটাগরি: | ০১ টি |
| পদসংখ্যা ও জনবল: | নির্ধারিত নয় (অসংখ্য নিয়োগ)। |
| প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা: | স্নাতক বা স্নাতকোত্তর/ সমমানের ডিগ্রি। |
| নিয়োগ প্রকাশনার উৎস: | অফিসিয়াল ওয়েবসাইট |
| আবেদন শুরুর তারিখ: | ২৭ ফেব্রুয়ারি |
| আবেদন শেষ: | ১৪ মার্চ ২০২৬ |
| আবেদনের ওয়েব সাইট: | BRAC Careers |
| অফিসিয়াল ওয়েবসাইট: | www.brac.net |
(BRAC Microfinance) নিয়োগ প্রক্রিয়ায় নির্বাচিত প্রার্থীদের যথাযথ রেফারেন্স এবং ব্যাকগ্রাউন্ড চেকিং প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে যার মধ্যে পুলিশ ভেরিফিকেশন অন্তর্ভুক্ত থাকতে পারে। চাকরিটি বাংলাদেশের বিভিন্ন স্থানে কার্যকর হবে এবং এটি এনজিও সেক্টরে ক্যারিয়ার গড়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
চাকরির খবর (ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬) NGO Job Circular 2026
ব্র্যাক নিয়োগ ২০২৬ – এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-
১) পদের নাম: প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, মাইক্রোফাইন্যান্স দাবি (প্ৰকল্প কর্মী)
- পদ সংখ্যা: নির্ধারিত নয়।
- শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক বা স্নাতকোত্তর/ সমমানের ডিগ্রি। সকল পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণী অথবা সমমানের জিপিএ/ সিজিপিএ ২.০০ থাকতে হবে।
- বেতন (প্রাথমিক): স্নাতক/ সমমানের ডিগ্রি পাশ সম্পন্ন প্রার্থীদের জন্য ১৬,০০০ টাকা এবং স্নাতকোত্তর/ সমমানের ডিগ্রি পাশ সম্পন্ন প্রার্থীদের জন্য ১৯,০০০ টাকা।
- নিয়মিত হওয়ার পর বেতন: পারফরম্যান্সের উপর ভিত্তি করে চাকরি নিয়মিত করা হলে- মাসিক বেতন হবে স্নাতক/ সমমানের ক্ষেত্রে ২৬,১০৪ টাকা এবং স্নাতকোত্তর/ সমমানের ক্ষেত্রে ৩২,২৮৭ টাকা।
- অন্যান্য সুবিধাসমূহ: নীতিমালা অনুযায়ী উৎসব ভাতা, মাতৃত্ব/ পিতৃত্বকালীন ছুটি, স্বাস্থ্য ও জীবন বীমা। চাকরি নিয়মিত হলে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ইনসেনটিভ, পারফরম্যান্স বোনাস, বেস্ট এ্যাওয়ার্ড, মোটরসাইকেল ভাতা, যাতায়াত ভাতা ইত্যাদি সুবিধা প্রদান করা হবে।
দায়িত্বসমূহ:
- মাঠ পর্যায়ে জরিপ পরিচালনা, যোগ্য সদস্য নির্বাচন এবং গ্রাম সংগঠন (VO) গঠন করা।
- নির্ধারিত সময়সূচী অনুযায়ী দৈনিক ঋণ কিস্তি আদায় ও বকেয়া কিস্তির ফলোআপ করা।
- ঋণ বিতরণ, লেনদেনের সঠিক রেকর্ড সংরক্ষণ, পাসবই যাচাই ও নিয়মিত রিপোর্ট প্রস্তুত করা।
- সকল প্রকার গ্রাহকসেবা নিশ্চিত এবং সুরক্ষা নীতিমালা অনুসরণ করা।
ব্র্যাক এনজিও চাকরির বিশেষ শর্তাবলি:-
১। এই পদটি শুধু বাংলাদেশী নাগরিকদের জন্য উন্মুক্ত।
২। বাংলাদেশের যে কোন জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
৩। সতর্কতা: চাকরি পাওয়ার ক্ষেত্রে যে কোন ব্যক্তিগত যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। নিয়োগ প্রত্যাশী প্রার্থীদের কোন প্রকার আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হলো এবং এই ধরনের আর্থিক লেনদেনের ব্যাপারে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
৪। ব্র্যাক বয়স, জাতি, ধর্ম, লিঙ্গ, প্রতিবন্ধিতা নির্বিশেষে সকলের সমান সুযোগকে সম্মান করে।
BRAC NGO Job Circular 2026 অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় :-
ক। আগ্রহী ও যোগ্য প্রার্থীগণকে careers.brac.net অথবা www.bdjobs.com ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। এছাড়াও বিজ্ঞপ্তিতে দেওয়া QR Code Scan করে আবেদন করতে পারবেন।
খ। আবেদনের সময়সীমা: আগামী ১৪ মার্চ ২০২৬ তারিখের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।
গ। Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
ঘ। আবেদনকারীকে সদ্য তোলা রঙিন ছবি এবং প্রয়োজনীয় শিক্ষাগত তথ্যাদি সতর্কতার সাথে আপলোড করতে হবে।
(BRAC NGO Job Circular 2026) ব্র্যাক নিয়োগ এর অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন:-

আবেদন করতে ক্লিক করুন আপ্লাই বাটনে।
BRAC NGO Job Circular 2026 PDF
