BUP Job Circular 2026 – বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।

BUP Job Circular 2026 – বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।

BUP Job Circular 2026 – বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। Jobs Circular in BD- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (BUP) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) বিভিন্ন স্থায়ী পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিইউপি শিক্ষক ও কর্মচারী পদে মোট ১৬ জনকে নিয়োগ দিচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ০৮ মার্চ ২০২৬ তারিখে প্রকাশিত হয়েছে। আগ্রহী জন্মসূত্রে বাংলাদেশী নাগরিকরা নির্দেশিত উপায়ে আবেদন করতে পারবেন। এই নিয়োগের মাধ্যমে দেশের চাকরিপ্রার্থীদের জন্য একটি চমৎকার সরকারি বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার গড়ার সুযোগ তৈরি হচ্ছে, যা পেশাগত স্থায়িত্ব ও সম্মান প্রদান করবে।

(BUP Job Circular 2026) নিয়োগ বিজ্ঞপ্তিতে শিক্ষক ও কর্মচারী মিলে মোট ০৮টি পদ ক্যাটাগরি অন্তর্ভুক্ত রয়েছে। পদসমূহে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৪র্থ গ্রেড থেকে ২০তম গ্রেডে বেতন প্রদান করা হবে। উল্লেখযোগ্য পদসমূহ হলো সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক, সেকশন অফিসার, ল্যাব টেকনিশিয়ান ইত্যাদি। প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।

(Bangladesh University of Professionals Job Circular 2026)

বিবরণতথ্য
প্রতিষ্ঠানের নাম:বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (BUP)
চাকরির প্রকৃতি:সরকারি (বিশ্ববিদ্যালয়) চাকরি
প্রকাশের তারিখ:০৮ মার্চ ২০২৬
আবেদনের পদ্ধতি:অনলাইন/অফলাইন (ওয়েবসাইট নির্দেশিকা অনুযায়ী)
পদ ক্যাটাগরি:০৮ টি
পদসংখ্যা ও জনবল:১৬ জন নিয়োগ (শিক্ষক ০৮, কর্মচারী ০৮)।
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা:পদ অনুযায়ী ৮ম/এসএসসি/স্নাতক/স্নাতকোত্তর/পিএইচডি।
নিয়োগ প্রকাশনার উৎস:অফিসিয়াল নোটিশ
আবেদন শুরুর তারিখ:০৮ মার্চ ২০২৬
আবেদন শেষ:৩১ মার্চ ২০২৬
আবেদন করুন:https://bup.edu.bd/career
অফিসিয়াল ওয়েবসাইট:বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (BUP)

(BUP) নিয়োগ প্রক্রিয়ায় পরীক্ষার তারিখ, ফলাফল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। চাকরিটি বিইউপি মিরপুর সেনানিবাস, ঢাকা ক্যাম্পাসে কার্যকর হবে। (বিইউপি নিয়োগ ২০২৬)

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর মাধ্যমে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের জন্য সরকারি বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সুযোগ তৈরি হচ্ছে। বিস্তারিত তথ্য, শিক্ষাগত যোগ্যতা ও শর্তাবলী https://bup.edu.bd/career ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। (BUP নিয়োগ ২০২৬ সার্কুলার)

চাকরির খবর (বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬) Govt Job Circular 2026

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (BUP) নিয়োগ ২০২৬ – এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-

ক) শিক্ষক পদসমূহ (মোট ০৮টি পদ):

১) বিষয়: ডাটা সায়েন্স

  • পদের নাম: সহযোগী অধ্যাপক (৪র্থ গ্রেড)
  • পদের নাম: সহকারী অধ্যাপক (৬ষ্ঠ গ্রেড)
  • পদের নাম: প্রভাষক (৯ম গ্রেড)

২) বিষয়: ইসলামিক স্টাডিজ

  • পদের নাম: সহযোগী অধ্যাপক (৪র্থ গ্রেড)
  • পদের নাম: সহকারী অধ্যাপক (৬ষ্ঠ গ্রেড)
  • পদের নাম: প্রভাষক (৯ম গ্রেড)(শিক্ষক পদে সর্বমোট শূন্যপদ: ০৮ টি)

খ) কর্মচারী পদসমূহ (মোট ০৮টি পদ):

১) পদের নাম: সেকশন অফিসার

  • পদ সংখ্যা: ০২ (দুই) টি।
  • বেতন গ্রেড: ৯ম।

২) পদের নাম: ল্যাব টেকনিশিয়ান

  • পদ সংখ্যা: ০১ (এক) টি।
  • বেতন গ্রেড: ১১তম।

৩) পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট

  • পদ সংখ্যা: ০২ (দুই) টি।
  • বেতন গ্রেড: ১৬তম।

৪) পদের নাম: অফিস সহায়ক

  • পদ সংখ্যা: ০২ (দুই) টি।
  • বেতন গ্রেড: ২০তম।

৫) পদের নাম: নিরাপত্তা প্রহরী

  • পদ সংখ্যা: ০১ (এক) টি।
  • বেতন গ্রেড: ২০তম।(কর্মচারী পদে সর্বমোট শূন্যপদ: ০৮ টি)

আবেদনের শেষ তারিখ: ৩১ মার্চ ২০২৬।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (BUP) আবেদন ফরম পুরণ নিম্নবর্ণিত শর্তাবলি:-

১। প্রার্থীদের অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক হতে হবে।

২। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্ব-শাসিত ও সংবিধিবন্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনে চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।

৩। কোটা সংক্রান্ত বিষয়ে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ বিধিবিধান অনুসৃত হবে।

৪। প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের তথ্যাদি যথা: প্রার্থীর নাম, জন্ম তারিখ, পিতা ও মাতার নামের সাথে শিক্ষা সনদ এবং অন্যান্য কাগজপত্রে উল্লিখিত তথ্যাদির সামঞ্জস্য থাকা আবশ্যক।

প্রার্থীগণকে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রাদি দাখিল করতে হতে পারে :-

  • ক। সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে;
  • খ। পূরণকৃত আবেদনপত্রের কপিসহ প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল সনদপত্রের ফটোকপি এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি দাখিল করতে হবে;
  • গ। জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদপত্র;
  • ঘ। বৈধ জাতীয় পরিচয়পত্রের মূলকপি প্রদর্শন করতে হবে এবং সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে;
  • ঙ। চারিত্রিক সনদপত্র এবং অন্যান্য কাগজপত্র সত্যায়ন করার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তার নামযুক্ত সীলসহ স্বাক্ষর থাকতে হবে।

BUP Job Circular 2026 আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় :-

ক। আগ্রহী প্রার্থীগণকে নিয়োগ সংক্রান্ত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বিষয়ক বিস্তারিত তথ্য এবং শর্তাবলী জানার জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https://bup.edu.bd/career ভিজিট করতে হবে।

খ। উক্ত ওয়েবসাইটে প্রদত্ত নির্দেশিকা অনুযায়ী আবেদনপত্র পূরণ এবং প্রয়োজনীয় ফি জমাদান প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

গ। আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ ৩১ মার্চ ২০২৬। এই সময়ের পর কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।

প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি:-

প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি এবং পরীক্ষার সময়সূচি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর নিজস্ব ওয়েবসাইট https://bup.edu.bd/career এ এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS বা ই-মেইলের মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে।

ডিক্লারেশনঃ প্রার্থীকে আবেদনপত্রের সাথে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

BUP Job Circular 2026 বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। ১

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *