চাঁদপুর সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫- Job Circular 2025
সরকারি চাকরির খবর চাঁদপুর সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫।
চাঁদপুর সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫- Job Circular 2025। স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের, বাংলাদেশ সচিবালয়, ঢাকা এর স্মারক নং-প্রশা-১/এডি/২সি-২২/৯৬-২১২৯ তারিখ ০৯/০৭/২০২৫খ্রিঃ মূলে পূর্বতন জনবল নিয়োগের ছাড়পত্রের মেয়াদ বৃদ্ধি করায় সিভিল সার্জন কার্যালয়, চাঁদপুর ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহে রাজস্ব খাতের পূর্বতন ৩য় ৪র্থ শ্রেণির (১১-২০ গ্রেড) নিম্নলিখিত শূন্য পদসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে চাঁদপুর জেলার স্থায়ী বাসিন্দাগণের (বাংলাদেশের প্রকৃত নাগরিক) নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে http://cschandpur.teletalk.com.bd ওয়েবসাইটে অনলাইন (Online) আবেদন আহ্বান করা হয়েছে।
আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।
| প্রতিষ্ঠানের নাম | চাঁদপুর সিভিল সার্জনের কার্যালয় |
|---|---|
| চাকরির প্রকৃতি: | সরকারি চাকরি |
| প্রকাশের তারিখ: | ০৫ আগস্ট, ২০২৫ |
| আবেদনের পদ্ধতি: | অনলাইন |
| পদসংখ্যা ও জনবল: | ০৫ টি পদে ২১০ জন নিয়োগ |
| প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা: | ন্যূনতম অষ্টম শ্রেণি এবং সর্বোচ্চ স্নাতক পাশ। |
| নিয়োগ প্রকাশনার উৎস: | BD Jobs |
| আবেদন শুরুর তারিখ: | ০৬ আগস্ট, ২০২৫ |
| আবেদন শেষ: | ২৬ আগস্ট, ২০২৫ |
| আবেদনের ওয়েব সাইট: | আবেদনের ঠিকানা |
| অফিসিয়াল প্রোটাল: | চাঁদপুর সিভিল সার্জনের কার্যালয় |
সরাকরি চাকরির খবর (চাঁদপুর সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫) Job Circular 2025
চাঁদপুর সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ ২০২৫ – এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-
১। পদের নাম: পরিসংখ্যানবিদ
পদ সংখ্যা: ০৫ টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি।
কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে।
গ্রেড: ১৪।
বেতন: ১০,২০০ – ২৪,৬৮০/- টাকা।
২। পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ০২ টি
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের জিপিএ-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান।
টাইপিং গতি বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম ২০ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে ন্যূনতম ২০ শব্দ।
বেতন: ৯,৭০০ – ২৩,৪৯০/- টাকা।
৩। পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ, সাথে Standard Aptitude Test-এ উত্তীর্ণ হতে হবে।
গ্রেড: ১৬।
বেতন: ৯,৩০০ – ২২,৪৯০/- টাকা।
৪। পদের নাম: স্বাস্থ্য সহকারী
পদ সংখ্যা: ২০০ টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান।
গ্রেড: ১৬।
বেতন: ৯,৩০০ – ২২,৪৯০/- টাকা।
৫। পদের নাম: গাড়ী চালক
পদ সংখ্যা: ০২ টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান। বৈধ হালকা যানবাহন চালনার লাইসেন্স থাকতে হবে।
গ্রেড: ১৬।
বেতন: ৯,৩০০ – ২২,৪৯০/- টাকা।
আবেদন সংক্রান্ত নির্দেশনা — সিভিল সার্জন কার্যালয়, চাঁদপুর:-
১। অনলাইন আবেদন: আগ্রহী প্রার্থীগণ http://cschandpur.teletalk.com.bd ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা অনুযায়ী অনলাইনে আবেদন করতে পারবেন।
উল্লেখ্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, প্রশাসন-১ অধিশাখা এবং স্বাস্থ্য অধিদপ্তরের পূর্বে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যেসব প্রার্থী ইতোমধ্যে আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। তাদের আবেদন সঠিক থাকলে গ্রহণযোগ্য হবে এবং পূর্ববর্তী বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী বয়স গণনা করা হবে। তারা বর্তমান নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এবং যোগ্য প্রার্থীদের প্রবেশপত্র ইস্যু করা হবে।
২। নিয়োগ নীতিমালা:
সরকারের সর্বশেষ বিধি-বিধান, কোটা পদ্ধতি এবং সংশ্লিষ্ট সকল সংশোধনী অনুসরণ করা হবে। কোটা নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ প্রজ্ঞাপন (নং-০৫.০০.০০০০.১৭০.১১.০১৪.২৪-১৪১, তারিখ: ২৩/০৭/২০২৪) প্রতিপালিত হবে।
৩। বয়সসীমা:০৬ আগস্ট ২০২৫ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এসএসসি সনদ, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের জন্ম তারিখের ভিত্তিতে বয়স যাচাই করা হবে।
৪। চাকরিরত প্রার্থীদের শর্ত:
সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের নির্ধারিত বয়স সীমার মধ্যে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনপত্রসহ আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় অনাপত্তি পত্র (NOC) এর মূল কপি জমা দিতে হবে।
৫। স্থায়ী ঠিকানা সংক্রান্ত শর্ত:
যদি আবেদনপত্রে বর্ণিত স্থায়ী ঠিকানা পূর্বে প্রদত্ত সার্টিফিকেট/দলিলের সাথে মিল না থাকে, অথবা মহিলা প্রার্থীর ক্ষেত্রে স্বামীর ঠিকানা ব্যবহার করা হয়, তবে জাতীয় পরিচয়পত্রে উল্লেখিত ঠিকানা অনুযায়ী সংশ্লিষ্ট মেয়র/ওয়ার্ড কমিশনার/চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র দাখিল করতে হবে।
৬। স্বাস্থ্য সহকারী পদের (ক্রমিক নং-০৪) জন্য বিশেষ শর্ত:
প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট (পুরাতন) ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে। একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের প্রার্থীরাও আবেদন করতে পারবেন, তবে সংশ্লিষ্ট ওয়ার্ডে যোগ্য প্রার্থী না পাওয়া গেলে পার্শ্ববর্তী ওয়ার্ডের প্রার্থীদের বিবেচনা করা হবে।
৭। শূন্যপদের তালিকা:
ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা ভিত্তিক স্বাস্থ্য সহকারীর শূন্যপদ তালিকা সিভিল সার্জন কার্যালয়, চাঁদপুর, সকল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের নোটিশ বোর্ড এবং www.cs.chandpur.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
৮। অযোগ্যতার শর্ত:
নিম্নোক্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন না—
- বাংলাদেশের নাগরিক নন।
- বাংলাদেশের নাগরিক নন এমন কাউকে বিয়ে করেছেন বা বিয়ের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
- নৈতিক স্খলনজনিত অপরাধে দণ্ডিত।
- সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থেকে বরখাস্ত।
৯। একাধিক পদের জন্য আবেদন নিষিদ্ধ: প্রার্থী কেবলমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন। একাধিক পদের জন্য আবেদন করলে সবগুলো আবেদন বাতিল হবে।
১০। ব্যবহারিক পরীক্ষা:-
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ডাটা এন্ট্রি অপারেটর এবং গাড়ী চালক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে ব্যবহারিক পরীক্ষা দিতে হবে। শুধুমাত্র ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণরাই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়ামাবলী/শর্তাবলী ও সময়সীমা নিম্নরূপ :-
(ক) Online- এ আবেদন ফরম পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ০৬/০৮/২০১৫ খ্রিঃ সকাল ১০.০০ ঘটিকা
হতে। (খ) Online- এ আবেদনের শেষ তারিখ ও সময় ২৬/০৮/২০২৫ খ্রিঃ বিকাল ৫.০০ ঘটিকা পর্যন্ত ।
(গ) উক্ত সময় সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online- এ আবেদন Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন ।
(ঘ) Online- আবেদনপত্রে প্রার্থী তার রঙীন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০) Pixel এবং স্বাক্ষর ( দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০) Pix – el স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ kb ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০kb এর মধ্যে
হতে হবে।
(ঙ) Online- আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইন (Online) আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী শতভাগ নিশ্চিত হবেন।
SMS প্রেরনের নিয়মাবলী ও পরীক্ষার আবেদন ফি প্রদানঃ-
টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ গ্রেড ১৩ হতে ১৬ পর্যন্ত পদের জন্য ১০০/- (একশত) টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ ১২/- (বার) টাকাসহ (অফেরতযোগ্য) মোট ১১২/- (একশত বারো) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য, অনলাইনের আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online এ আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।
প্রথম SMS :- CSCHANDPUR < space > User ID লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে ।
Example:- CSCHANDPUR ABCDEF & Send to 16222
Reply sms: Applicant’s name,,,, Tk. 112/- will be charged as application fee.
Your PIN is xxxxxxxx. To pay fee type CSCHANDPUR YES < space > PIN and send to 16222.
দ্বিতীয় SMS :- CSCHANDPUR< space > YES < space> PIN লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে.
Example:- CSCHANDPUR YES XXXXXXXX & Send to 16222.
Reply SMS:- Congratulations Applicant’s Name, Payment completed successfully for CSCHANDPUR. Application for xXXXXXXXX. User ID is (ABCDEF ) and Password (XXXXXXXXX).
প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি:-
প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানো হবে। অনলাইন (Online) আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষনিক সচল রাখা, এসএমএস (SMS) পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্চনীয়।
SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক Print (রঙিন) করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শনকরবেন।
শুধু টেলিটক (Teletalk) প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন:-
(ক) User ID জানা থাকলে :-
CSCHANDPURHELP USER User ID and send to 16222.
Example : CSCHANDPUR HELP USER ABCDEF & send to 16222.
(খ) PIN Number জানা থাকলে :
CSCHANDPUR HELP PINPIN Number and send to 16222.
Example :-CSCHANDPUR HELP PIN 12345678& send to 16222.
মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত সনদ/প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে:-
- (ক) সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র/সাময়িক সনদপত্র/প্রত্যয়নপত্র/ অনুমতিপত্র/অভিজ্ঞতা সনদপত্র ইত্যাদি।
- (খ) জেলার স্থায়ী বাসিন্দা হিসাবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/সিটি কর্পোরেশন/পৌরসভার মেয়র কর্তৃক ইস্যুকৃত (নিজ জেলা উল্লেখ করত) নাগরিকত্ব সনদ। এন্ড্রয়েড অ্যাপ – জব সার্কুলার
- (গ) জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদপত্র
- (ঘ) প্রথম শ্রেনির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র।
- (ঙ) আবেদনকারীর পাসপোর্ট সাইজের ০৩ (তিন) কপি রঙিন সত্যায়িত ছবি ।
- (চ) মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী (বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা/ বীরাঙ্গনা পুত্র-কন্যা) প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সনদপত্র/প্রমাণক। আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনা পুত্র-কন্যা হলে আবেদনের সাথে সম্পর্ক উল্লেখ পূর্বক সংশ্লিষ্ট পৌরসভার মেয়র/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্ৰ ৷
- (ছ) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী(উপজাতি) প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র।
- (জ) এতিম, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক/দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত সনদপত্র ।
- (ঝ) আনসার ও গ্রাম প্রতিরক্ষা প্রার্থীদের ক্ষেত্রে সরকারি বিধি বিধান অনুসরণ পূর্বক জেলা কমান্ডেন্ট/জেলা আনসার এ্যাডজুটেন্ট কর্তৃক প্রদত্ত কমপক্ষে ২১ দিনের মৌলিক প্রশিক্ষণ সনদপত্র ।
- (ঞ) গাড়ি চালক পদের ক্ষেত্রে ভারী যানবাহন চালনার হালনাগাদ বৈধ ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স এর মূল কপি।
- (ট) প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার দক্ষতার প্রমাণ স্বরূপ সনদপত্র ।
- (ঠ) Download কৃত Applicant’s Copy এবং Admit Card এর রঙিন প্রিন্ট কপি ।
২৫। ডিক্লারেশন : প্রার্থীকে অনলাইনে আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোন পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে। যে কোন তদবীর কিংবা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে।
(Job Circular 2025) চাঁদপুর সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ এর অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন:-

আবেদন করতে ক্লিক করুন আপ্লাই বাটনে।
Civil Surgeon Office Chandpur Job Circular 2025




