DNC Job Circular 2026-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।

DNC Job Circular 2026-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।

DNC Job Circular 2026-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। Jobs Circular in BD- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ১৪টি ভিন্ন ক্যাটাগরির পদে মোট ৭০ জনকে নিয়োগ দিচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি তাদের অফিশিয়াল ওয়েবসাইট www.dnc.gov.bd-এ ০৯ মার্চ ২০২৬ তারিখে প্রকাশিত হয়েছে। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এই নিয়োগের মাধ্যমে দেশের যুবকদের জন্য সরকারি চাকরির চমৎকার একটি সুযোগ তৈরি হচ্ছে, যা পেশাগত স্থায়িত্ব ও নিরাপত্তা প্রদান করবে।

(DNC Job Circular 2026) নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ১৪টি পদ ক্যাটাগরি অন্তর্ভুক্ত রয়েছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা পদ অনুযায়ী ৮ম শ্রেণি (জেএসসি) থেকে স্নাতক বা সমমান পর্যায় পর্যন্ত নির্ধারিত। বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর (০১ মার্চ ২০২৬ তারিখ অনুযায়ী)। পদসমূহে মাসিক বেতন গ্রেড অনুযায়ী ৮,২৫০ থেকে ৩০,২৩০ টাকা পর্যন্ত। উল্লেখযোগ্য পদসমূহ হলো মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, ডায়েটিশিয়ান, ইসিজি টেকনিশিয়ান ও ল্যাব এটেনডেন্ট। প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

আবেদন প্রক্রিয়া ১২ মার্চ ২০২৬ তারিখ থেকে শুরু হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।

(Department of Narcotics Control Job Circular 2026)

বিবরণতথ্য
প্রতিষ্ঠানের নাম:মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (Department of Narcotics Control)
চাকরির প্রকৃতি:সরকারি
প্রকাশের তারিখ:০৯ মার্চ ২০২৬
আবেদনের পদ্ধতি:অনলাইন
পদ ক্যাটাগরি:১৪ টি
পদসংখ্যা ও জনবল:৭০ জন নিয়োগ
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা:জেএসসি/এসএসসি/এইচএসসি/স্নাতক পাশ।
নিয়োগ প্রকাশনার উৎস:অফিশিয়াল ওয়েবসাইট
আবেদন শুরুর তারিখ:১২ মার্চ ২০২৬ (সকাল ১০:০০ টা)
আবেদন শেষ:২৩ এপ্রিল ২০২৬ (বিকাল ০৫:০০ টা)
আবেদনের ওয়েব সাইট:dnc.teletalk.com.bd
অফিসিয়াল ওয়েবসাইট:মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC)

(Department of Narcotics Control) নিয়োগ প্রক্রিয়ায় পরীক্ষার তারিখ, ফলাফল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য অফিশিয়াল ওয়েবসাইটে ও প্রার্থীর মোবাইলে এসএমএসের মাধ্যমে জানানো হবে। নির্বাচিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। এটি দীর্ঘমেয়াদী সরকারি চাকরির একটি গুরুত্বপূর্ণ সুযোগ। (মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ ২০২৬)

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর মাধ্যমে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের জন্য সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ তৈরি হচ্ছে। বিস্তারিত তথ্য ও অফিশিয়াল বিজ্ঞপ্তি পিডিএফ ডাউনলোডের জন্য dnc.teletalk.com.bd ওয়েবসাইট ভিজিট করতে হবে। (ডিএনসি নিয়োগ ২০২৬ সার্কুলার)

চাকরির খবর (মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬) Govt Job Circular 2026

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ ২০২৬ – এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-

১। পদের নাম: মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওলজি)
পদ সংখ্যা: ০১ (এক) টি
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
অন্যান্য যোগ্যতা: স্বীকৃত হেলথ টেকনোলজি ইনস্টিটিউট হতে মেডিকেল টেকনোলজি (রেডিওলজি) বিষয়ে ডিপ্লোমা
গ্রেড: ১১
বেতন: ১২,৫০০–৩০,২৩০/- টাকা

২। পদের নাম: ফার্মাসিস্ট
পদ সংখ্যা: ০৫ (পাঁচ) টি
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
অন্যান্য যোগ্যতা: স্বীকৃত হেলথ টেকনোলজি ইনস্টিটিউট হতে ফার্মেসি বিষয়ে ডিপ্লোমা
গ্রেড: ১১
বেতন: ১২,৫০০–৩০,২৩০/- টাকা

৩। পদের নাম: ফিজিক্যাল ইনস্ট্রাক্টর
পদ সংখ্যা: ০১ (এক) টি
শিক্ষাগত যোগ্যতা: শারীরিক শিক্ষা বিষয়সহ স্নাতক বা সমমানের ডিগ্রি
গ্রেড: ১১
বেতন: ১২,৫০০–৩০,২৩০/- টাকা

৪। পদের নাম: ল্যাব সহকারী
পদ সংখ্যা: ০৩ (তিন) টি
শিক্ষাগত যোগ্যতা: রসায়ন বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি
গ্রেড: ১৪
বেতন: ১০,২০০–২৪,৬৮০/- টাকা

৫। পদের নাম: ডায়েটিশিয়ান
পদ সংখ্যা: ০৮ (আট) টি
শিক্ষাগত যোগ্যতা: পুষ্টিবিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি
গ্রেড: ১৪
বেতন: ১০,২০০–২৪,৬৮০/- টাকা

৬। পদের নাম: ভোকেশনাল ইনস্ট্রাক্টর
পদ সংখ্যা: ০৮ (আট) টি
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ
গ্রেড: ১৫
বেতন: ৯,৭০০–২৩,৪৯০/- টাকা

৭। পদের নাম: ইসিজি টেকনিশিয়ান
পদ সংখ্যা: ০৮ (আট) টি
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
অন্যান্য যোগ্যতা: ইসিজিতে ট্রেড কোর্স সম্পন্ন
গ্রেড: ১৬
বেতন: ৯,৩০০–২২,৪৯০/- টাকা

৮। পদের নাম: লিনেন কিপার
পদ সংখ্যা: ০১ (এক) টি
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটারে MS Office এ দক্ষতা
গ্রেড: ১৬
বেতন: ৯,৩০০–২২,৪৯০/- টাকা

৯। পদের নাম: টিকেট ক্লার্ক
পদ সংখ্যা: ০৮ (আট) টি
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটারে MS Office এ দক্ষতা
গ্রেড: ১৬
বেতন: ৯,৩০০–২২,৪৯০/- টাকা

১০। পদের নাম: রেন্ট কালেক্টর
পদ সংখ্যা: ০১ (এক) টি
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটারে MS Office এ দক্ষতা
গ্রেড: ১৬
বেতন: ৯,৩০০–২২,৪৯০/- টাকা

১১। পদের নাম: সহকারী স্টোর অ্যাসিস্টেন্ট/স্টোর কিপার
পদ সংখ্যা: ০৭ (সাত) টি
শিক্ষাগত যোগ্যতা: জীববিজ্ঞান বিষয়সহ এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটারে MS Office এ দক্ষতা
গ্রেড: ১৬
বেতন: ৯,৩০০–২২,৪৯০/- টাকা

১২। পদের নাম: ওয়ার্ড মাস্টার
পদ সংখ্যা: ০২ (দুই) টি
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটারে MS Office এ দক্ষতা
গ্রেড: ১৬
বেতন: ৯,৩০০–২২,৪৯০/- টাকা

১৩। পদের নাম: রেকর্ড কিপার
পদ সংখ্যা: ০৮ (আট) টি
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটারে MS Office এ দক্ষতা
গ্রেড: ১৬
বেতন: ৯,৩০০–২২,৪৯০/- টাকা

১৪। পদের নাম: ল্যাব এটেনডেন্ট
পদ সংখ্যা: ০৭ (সাত) টি
শিক্ষাগত যোগ্যতা: অনূন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
গ্রেড: ২০
বেতন: ৮,২৫০–২০,০১০/- টাকা

আবেদনের শুরু: ১২ মার্চ ২০২৬ (সকাল ১০ টা)।
আবেদনের শেষ: ২৩ এপ্রিল ২০২৬ (বিকেল ০৫ টা)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আবেদন ফরম পূরণ নিম্নবর্ণিত শর্তাবলি:-

১। প্রার্থীদের বয়স ০১ মার্চ ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

২। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্ব-শাসিত ও সংবিধিবন্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনে চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।

৩। কোটা সংক্রান্ত বিষয়ে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ বিধিবিধান অনুসৃত হবে।

৪। প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের তথ্যাদি যথা: প্রার্থীর নাম, জন্ম তারিখ, পিতা ও মাতার নামের সাথে শিক্ষা সনদ এবং অন্যান্য কাগজপত্রে উল্লিখিত তথ্যাদির সামঞ্জস্য থাকা আবশ্যক।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রার্থীগণকে মৌখিক/ব্যবহারিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রাদি দাখিল করতে হবে :-

  • ক। সকল স্তরের শিক্ষাগত যোগ্যতার ও অভিজ্ঞতার সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে।
  • খ। পূরণকৃত Applicant’s Copy/আবেদনের কপি এবং প্রবেশপত্র সহ প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল সনদপত্রের ১(এক) সেট ফটোকপি দাখিল করতে হবে।
  • গ। জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌর মেয়র/সিটি কর্পোরেশনের মেয়র কর্তৃক প্রদত্ত সনদপত্র।
  • ঘ। আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধা কোটার হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত সনদপত্র।
  • ঙ। আবেদনকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সনদপত্র।
  • চ। সরকারি বা আধা-সরকারি প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের প্রদত্ত অনাপত্তিপত্র/ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে।
  • ছ। বৈধ জাতীয় পরিচয়পত্র (NID) বা জন্ম সনদের মূলকপি প্রদর্শন এবং সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।
  • জ। চারিত্রিক সনদ (প্রথম শ্রেণীর গেজেটেড অফিসারের কাছ থেকে)।

(কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদসংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং অনিবার্য কারণবশত নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল/সংশোধন করার অধিকার সংরক্ষণ করেন।)

DNC Job Circular 2026 অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় :-

ক। আগ্রহী প্রার্থীগণ http://dnc.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে পারবেন।

আবেদনের সময়সীমা নিম্নরূপঃ

(i) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১২ মার্চ ২০২৬ সকাল ১০.০০টা
(ii) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ ও সময়: ২৩ এপ্রিল ২০২৬ বিকাল ৫.০০টা

উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে sms এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

খ। Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel, সর্বোচ্চ 100 KB) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel, সর্বোচ্চ 60 KB) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।

গ। Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

ঘ। প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি (Applicant’s Copy) পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় জমা দিবেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান:-

Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি জমা দিতে হবে। ফি এর হার নিম্নরূপ:

  • ক্রমিক ০১-০৩ নং পদের জন্য আবেদন ফি: ১৬৮/- টাকা।
  • ক্রমিক ০৪ থেকে ১৩ নং পদের জন্য আবেদন ফি: ১১২/- টাকা।
  • ক্রমিক ১৪ নং পদের জন্য আবেদন ফি: ৫৬/- টাকা।ফি অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।

বিশেষভাবে উল্লেখ্য, “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।”

SMS প্রেরণের নিয়মাবলী:

প্রথম SMS: DNC <space> User ID লিখে send করতে হবে 16222 নম্বরে।Example: DNC ABCDEF & send to 16222.
Reply SMS: Applicants Name, Tk (168/112/56) will be charged as application fee. Your PIN is 12345678, To pay fee Type DNC YES PIN and send to 16222.

দ্বিতীয় SMS: DNC <space> YES <space> PIN Code লিখে send করতে হবে 16222 নম্বরে।
Example: DNC YES 12345678 & send to 16222.
Reply SMS: Congratulations Applicant’s Name, payment completed successfully for DNC Application for (post name) User ID is (ABCDEF) and Password (******).

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ এর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি:-

প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://dnc.teletalk.com.bd অথবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইট www.dnc.gov.bd এ এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে।

শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন :-

(i) User ID জানা থাকলে: DNC Help User User ID & Send to 16222.
Example: DNC Help User ABCDEFGH.

(ii) PIN Number জানা থাকলে: DNC Help PIN PIN No & Send to 16222.
Example: DNC Help PIN 12345678.

ডিক্লারেশনঃ প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

DNC Job Circular 2026 মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। ১
DNC Job Circular 2026 মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। ২
DNC Job Circular 2026 মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। ৩

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *