Navy Sailor and MODC Job Circular 2026-বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।

Navy Sailor and MODC Job Circular 2026-বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।

Navy Sailor and MODC Job Circular 2026-বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি (নৌ) ভর্তি এ-২০২৬ ব্যাচে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। বাংলাদেশ নৌবাহিনী বিভিন্ন শাখায় মোট ৪৫০ জনকে নিয়োগ দিচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি www.joinnavy.navy.mil.bd ও দৈনিক প্রথম আলো (২৭ মার্চ ২০২৬) পত্রিকায় প্রকাশিত হয়েছে। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগের মাধ্যমে দেশের যুবকদের জন্য ডিফেন্স চাকরির সুযোগ তৈরি হচ্ছে, যা পেশাগত স্থায়িত্ব ও সুন্দর ভবিষ্যৎ প্রদান করবে।

(Navy Sailor and MODC Job Circular 2026) নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ৯টি পদ ক্যাটাগরি অন্তর্ভুক্ত রয়েছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা পদ অনুযায়ী ৮ম শ্রেণি থেকে এসএসসি পর্যায় পর্যন্ত নির্ধারিত। বয়সসীমা ১৭ থেকে ২২ বছর। উল্লেখযোগ্য পদসমূহ হলো ডিই/ইউসি, রেগুলেটিং, রাইটার, স্টোর, মেডিকেল, কুক, স্টুয়ার্ড, টোপাস এবং এমওডিসি (নৌ)। প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার নিয়ম ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।

(Bangladesh Navy Sailor and MODC Admission A-2026 Batch Job Circular 2026)

বিবরণতথ্য
প্রতিষ্ঠানের নাম:বাংলাদেশ নৌবাহিনী (Bangladesh Navy)
চাকরির প্রকৃতি:ডিফেন্স চাকরি
প্রকাশের তারিখ:২৭ মার্চ ২০২৬
আবেদনের পদ্ধতি:ডাকযোগে / সরাসরি (স্ব-হস্তে লিখিত)
পদ ক্যাটাগরি:০৯ টি
পদসংখ্যা ও জনবল:৪৫০ জন নিয়োগ
বয়সসীমা:১৭-২২ বছর।
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা:এসএসসি পাশ।
নিয়োগ প্রকাশনার উৎস:অফিসিয়াল ওয়েবসাইট
আবেদন শুরুর তারিখ:২৭ মার্চ ২০২৬
আবেদন শেষ:২০ এপ্রিল ২০২৬
আবেদন করুন:Join Bangladesh Navy
অফিসিয়াল ওয়েবসাইট:বাংলাদেশ নৌবাহিনী (Bangladesh Navy)

(Bangladesh Navy) নিয়োগ প্রক্রিয়ায় পরীক্ষার তারিখ, ফলাফল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে এবং মোবাইলে এসএসএস-এর মাধ্যমে প্রকাশিত হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও নৌবাহিনীর নিয়ম অনুযায়ী বিনামূল্যে পোশাক, থাকা-খাওয়া, চিকিৎসা এবং অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

চাকরির খবর (বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬) Govt Job Circular 2026

বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ ২০২৬ – এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-

১। পদের নামঃ ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল)
পদ সংখ্যাঃ ৩০০ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূনতম এসএসসি (বিজ্ঞান)/সমমান (মাদ্রাসা (বিজ্ঞান) ও ভোকেশনাল), জিপিএ ৩.৫০ ও তদূর্ধ্ব। এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন ডকইয়ার্ড কো-অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম ‘এ’ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।

২। পদের নামঃ রেগুলেটিং
পদ সংখ্যাঃ ১৫ জন।
শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল), জিপিএ ৩.০০ ও তদূর্ধ্ব।

৩। পদের নামঃ রাইটার
পদ সংখ্যাঃ ১৮ জন।
শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল), জিপিএ ৩.০০ ও তদূর্ধ্ব।

৪। পদের নামঃ স্টোর
পদ সংখ্যাঃ ১৬ জন ।
শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল), জিপিএ ৩.০০ ও তদূর্ধ্ব।

৫। পদের নামঃ মেডিকেল
পদ সংখ্যাঃ ১৮ জন।
শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূনতম জীববিজ্ঞানসহ এসএসসি (বিজ্ঞান)/সমমান, জিপিএ ৩.৫০ ও তদূর্ধ্ব।

৬। পদের নামঃ কুক
পদ সংখ্যাঃ ৩৫ জন (পুরুষ)।
শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল), জিপিএ ২.৫০ ও তদূর্ধ্ব।

৭। পদের নামঃ স্টুয়ার্ড
পদ সংখ্যাঃ ২০ জন।
শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল), জিপিএ ২.৫০ ও তদূর্ধ্ব।

৮। পদের নামঃ টোপাস
পদ সংখ্যাঃ ২০ জন (পুরুষ)।
শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূনতম ৮ম শ্রেণি পাস।

০৯। পদের নামঃ এমওডিসি (নৌ)
পদ সংখ্যাঃ ০৮ জন (পুরুষ)।
শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল), জিপিএ ৩.০০ ও তদূর্ধ্ব।

নাবিক, মহিলা নাবিক ও এমওডিসি (নৌ) ভর্তি এ-২০২৬ নিয়োগের শারীরিক যোগ্যতাঃ

১. সিম্যান (পুরুষ) এর ক্ষেত্রে:
উচ্চতা: ৫-৬ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি,
চোখের মাপ: ৬/৬,
ওজন: বয়স ও উচ্চতা অনুযায়ী (BMI)।

২. রেগুলেটিং এর ক্ষেত্রে:
পুরুষ: উচ্চতা ৫-৮ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি
মহিলা: উচ্চতা ৫-৩ ইঞ্চি, বুকের মাপ ২৮-৩০ ইঞ্চি
চোখের মাপ: ৬/৬,
ওজন: বয়স ও উচ্চতা অনুযায়ী (BMI)।

৩. অন্যান্য শাখার ক্ষেত্রে (কমিউনিকেশন টেকনিক্যাল, মেডিকেল, রাইটার, স্টোর, মিউজিশিয়ান, কুক, স্টুয়ার্ড ও টোপাস এর ক্ষেত্রে:

পুরুষ: উচ্চতা ৫-৪ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি
মহিলা: উচ্চতা ৫-২ ইঞ্চি, বুকের মাপ ২৮-৩০ ইঞ্চি
চোখের মাপ: ৬/৬,
ওজন: বয়স ও উচ্চতা অনুযায়ী (BMI)।

৪. এমওডিসি (নৌ) (পুরুষ) এর ক্ষেত্রে:
উচ্চতা: ৫-৬ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি
চোখের মাপ: ৬/৬
ওজন – বয়স ও উচ্চতা অনুযায়ী (BMI)।

নাবিক ও এমওডিসি নিয়োগে প্রার্থীর বয়স ও অন্যান্য যোগ্যতাঃ
  • বাংলাদেশী পুরুষ ও মহিলা নাগরিক
  • সাঁতার জানা অত্যাবশ্যক
  • অবিবাহিত (তালাকপ্রাপ্ত নয়)

বয়সসীমা: ০১ জুলাই ২০২৬ তারিখে
(১) নাবিক ও মহিলা নাবিক : ১৭ থেকে ২০ বছর
(২) এমওডিসি (নৌ) : ১৭ থেকে ২২ বছর। বয়সের এফিডেভিড গ্রহণযোগ্য নয় ।

আবেদনের শুরু: আবেদন শুরু হয়েছে।
আবেদনের শেষ: ২০ এপ্রিল ২০২৬ তারিখ বিকেল ০৫ টা পর্যন্ত।

বাংলাদেশ নৌবাহিনী আবেদন ফরম পূরণ ও শারীরিক যোগ্যতার নিম্নবর্ণিত শর্তাবলি:-

১। বয়সসীমা (০১ জুলাই ২০২৬ তারিখে): নাবিক ও মহিলা নাবিকদের ক্ষেত্রে ১৭ থেকে ২০ বছর এবং এমওডিসি (নৌ) এর ক্ষেত্রে ১৭ থেকে ২২ বছর। বয়সের এফিডেভিড গ্রহণযোগ্য নয়।

২। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশী পুরুষ বা মহিলা নাগরিক হতে হবে এবং সাঁতার জানা অত্যাবশ্যক।

৩। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে (তালাকপ্রাপ্ত নয়)।

৪। শারীরিক যোগ্যতা (উচ্চতা): সিম্যান ও এমওডিসি (পুরুষ) ৫ ফুট ৬ ইঞ্চি; রেগুলেটিং (পুরুষ) ৫ ফুট ৮ ইঞ্চি ও (মহিলা) ৫ ফুট ৩ ইঞ্চি; অন্যান্য শাখায় (পুরুষ) ৫ ফুট ৪ ইঞ্চি ও (মহিলা) ৫ ফুট ২ ইঞ্চি হতে হবে।

৫। শারীরিক যোগ্যতা (অন্যান্য): বুকের মাপ পুরুষদের ক্ষেত্রে ৩০-৩২ ইঞ্চি এবং মহিলাদের ২৮-৩০ ইঞ্চি। চোখের মাপ ৬/৬ এবং ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী (BMI) হতে হবে।

বাংলাদেশ নৌবাহিনী প্রার্থীগণকে ভর্তি/বাছাই পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রাদি দাখিল করতে হবে :-

  • ক। সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, প্রশংসাপত্র, মূল মার্কশিট, রেজিস্ট্রেশন কার্ড এবং এডমিট কার্ড প্রদর্শন করতে হবে;
  • খ। জাতীয়তা ও চরিত্রগত সনদপত্র দাখিল করতে হবে;
  • গ। প্রার্থীর নিজের এবং পিতার জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি;
  • ঘ। অভিভাবকের সম্মতিপত্র দাখিল করতে হবে;
  • ঙ। প্রার্থীর ১৫ কপি, বাবার ১ কপি এবং মাতার ১ কপি রঙ্গিন ছবি (সত্যায়িত) জমা দিতে হবে;
  • চ। চারিত্রিক সনদপত্র এবং অন্যান্য কাগজপত্র সত্যায়ন করার ক্ষেত্রে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার নামযুক্ত সীলসহ স্বাক্ষর থাকতে হবে।

Bangladesh Navy Job Circular 2026 অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় :-

ক। আগ্রহী প্রার্থীগণকে www.joinnavy.navy.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে Home Page এ Sailor Section/Apply Now এ ক্লিক করে আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে।

খ। প্রার্থীকে প্রাকযোগ্যতা যাচাইকরতঃ নাবিক ও এমওডিসি (নৌ) এর শাখা ভিত্তিক Job Description জেনে Apply Now বাটনে ক্লিক করতে হবে।

গ। Sign Up / Sign In করে সঠিক তথ্য দিয়ে Online আবেদন ফরমটি পূরণ করতে হবে।

ঘ। পূরণকৃত ফরমটি সঠিক আছে কিনা পুনরায় যাচাই করে সকল তথ্য সঠিক থাকলে ‘জমা দিন’ বাটনে ক্লিক করে ‘নাবিক-১’ ফরমটি ডাউনলোড ও প্রিন্ট করে নিজের কাছে সংরক্ষণ করতে হবে। বিজ্ঞাপনে প্রদত্ত তারিখ ও সময় অনুযায়ী নির্দিষ্ট কেন্দ্রে এই ফরমটি সাথে আনতে হবে।

বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর আবেদন ফি প্রদান:-

অনলাইনে আবেদন করার সময় প্রার্থীগণ যে কোন ব্যাংক কর্তৃক প্রদত্ত ক্রেডিট/ডেবিট কার্ড (যেমন: Visa, Master Card, American Express, Nexus) এবং মোবাইল ব্যাংকিং (যেমনঃ বিকাশ, নগদ, রকেট, TAP, ok wallet) ইত্যাদির মাধ্যমে চার্জ ব্যতীত ২০০/- (টাকা দুইশত মাত্র) অফেরতযোগ্য আবেদন ফি প্রদান করতে পারবেন। পেমেন্ট Successfully Complete হওয়ার পরেই কেবল আবেদন ফরমটি পূরণ করা যাবে।

বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ এর পরীক্ষা ও বাছাই পদ্ধতি:-

প্রার্থী বাছাই ৪টি ধাপে সম্পন্ন হবে:

১. প্রাথমিক নির্বাচন।

২. লিখিত পরীক্ষা (বাংলা, গণিত, বিজ্ঞান এবং সাধারণ জ্ঞান)।

৩. চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা (HbsAg এবং Dope Test সহ)।

৪. মৌখিক পরীক্ষা।

পরীক্ষা গ্রহণের স্থান, তারিখ ও সময়সূচী যথাসময়ে প্রার্থীদের মোবাইলে SMS করে জানানো হবে এবং বাংলাদেশ নৌবাহিনীর ওয়েবসাইট (https://joinnavy.navy.mil.bd) এ প্রকাশ করা হবে।

ডিক্লারেশনঃ প্রার্থীকে অনলাইন আবেদনপত্রে এই মর্মে নিশ্চিত করতে হবে যে, প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে।

Navy Sailor and MODC Job Circular 2026 বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। ১ scaled

বাংলাদেশ নৌবাহিনী কী?

বাংলাদেশ নৌবাহিনী হলো দেশের সমুদ্রসীমা রক্ষা ও সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকারী সামরিক বাহিনী।

নৌবাহিনীর প্রধান কাজ কী?

দেশের সামুদ্রিক সীমানা রক্ষা, নৌ-অভিযান পরিচালনা এবং দুর্যোগে সহায়তা প্রদান।

বাংলাদেশ নৌবাহিনী কবে প্রতিষ্ঠিত হয়?

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় প্রতিষ্ঠিত হয়।

নৌবাহিনীতে কী ধরনের পদ রয়েছে?

অফিসার, নাবিক (সেলার), এবং বিভিন্ন টেকনিক্যাল ও নন-টেকনিক্যাল পদ রয়েছে।

নৌবাহিনীর সদর দফতর কোথায় অবস্থিত?

ঢাকায় অবস্থিত।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *