S Alam Group Job Circular 2026-এস আলম গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।

S Alam Group Job Circular 2026 এস আলম গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।

চাকরির খবর এস. আলম গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।

S Alam Group Job Circular 2026-এস আলম গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। Jobs Circular in BD- এস. আলম গ্রুপ এর চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন কারখানা/স্থাপনায় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। এস. আলম গ্রুপে বিভিন্ন পদে জনবল নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী বাংলাদেশী নাগরিকগণ সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে জরুরি ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন।

(S Alam Group Job Circular 2026) নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ২টি পদ ক্যাটাগরি অন্তর্ভুক্ত রয়েছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা পদ অনুযায়ী অষ্টম শ্রেণি থেকে এসএসসি বা সমমান পর্যায় পর্যন্ত নির্ধারিত। উল্লেখযোগ্য পদসমূহ হলো নিরাপত্তা পরিদর্শক এবং নিরাপত্তা প্রহরী। প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা, বয়স ও অভিজ্ঞতা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত তারিখ ও সময়ে সরাসরি সাক্ষাৎকারের জন্য উপস্থিত হতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, সাক্ষাৎকারের তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।

(S Alam Group Job Circular 2026)

বিবরণতথ্য
প্রতিষ্ঠানের নাম:এস. আলম গ্রুপ (S. Alam Group)
চাকরির প্রকৃতি:বেসরকারি চাকরি
প্রকাশের তারিখ:১২ মে, ২০২৬
আবেদনের পদ্ধতি:সরাসরি সাক্ষাৎকার
পদ ক্যাটাগরি:০২ টি।
পদসংখ্যা ও জনবল:অসংখ্য জন।
বয়সসীমা:প্রার্থীর বয়স ১৮-৪০ বছর।
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা:৮ম/এসএসসি/এইচএসসি/স্নাতক পাশ (পদ অনুযায়ী)।
নিয়োগ প্রকাশনার উৎস:BDJobs
আবেদন শুরুর তারিখ:১২ মে, ২০২৬
আবেদন শেষ:১৯, ২০, ২১ মে ২০২৬
আবেদন পদ্ধতি:সরাসরি সাক্ষাৎকার
অফিসিয়াল ওয়েবসাইট:এস. আলম গ্রুপ (S. Alam Group)

এস. আলম গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-

১) পদের নাম: নিরাপত্তা পরিদর্শক

  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমানের পাশ হতে হবে।
  • অন্যান্য যোগ্যতা: প্রতিষ্ঠিত কোন স্বনামধন্য কোম্পানীতে নিরাপত্তা পরিদর্শক হিসেবে কমপক্ষে ৩ (তিন) বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সামরিক বাহিনী হতে অবসর প্রাপ্ত আবেদনকারীদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
  • বয়স: সর্বোচ্চ ৪০ বছর।
  • বেতন: আলোচনা সাপেক্ষে।

২) পদের নাম: নিরাপত্তা প্রহরী

  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে।
  • উচ্চতা: ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি।
  • অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ/আনসার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, তবে যাদের উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি বা তদূর্ধ্ব ও সুঠাম দেহের অধিকারী তাদের অগ্রাধিকার দেয়া হবে। সামরিক বাহিনী হতে অবসর প্রাপ্ত আবেদনকারীদেরকে অগ্রাধিকার দেয়া হবে এবং তাদের ক্ষেত্রে বয়স ও অভিজ্ঞতা শিথিলযোগ্য।
  • বয়স: ১৮ হতে ৩৫ বছর হতে হবে।
  • বেতন: ন্যূনতম ১২,০০০/- টাকা।

এস. আলম গ্রুপে সাক্ষাৎকারের জন্য নিম্নবর্ণিত কাগজপত্রাদি ও শর্তাবলি প্রযোজ্য:-

১। আগ্রহী উপযুক্ত প্রার্থীগনকে জীবন বৃত্তান্ত সাথে নিয়ে আসতে হবে। জীবন বৃত্তান্তে জামিনদার হিসেবে প্রার্থীর একজন পরিচিত ব্যক্তির নাম, ঠিকানা, মোবাইল নাম্বার উল্লেখ থাকতে হবে।

২। শিক্ষা ও প্রশিক্ষণগত যোগ্যতা, জাতীয়তা সনদপত্র, অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে) এর ফটোকপি দাখিল করতে হবে।

৩। ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবিসহ নির্ধারিত ঠিকানায় নির্ধারিত তারিখ ও সময়ে সরাসরি উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।

সরাসরি সাক্ষাৎকারের সময়সূচী ও স্থান (চট্টগ্রাম এর প্রার্থীদের জন্য):

  • নিরাপত্তা পরিদর্শক: তারিখ: ১৯ মে, ২০২৬ইং।
  • নিরাপত্তা প্রহরী: তারিখ: ২০ ও ২১ মে, ২০২৬ইং।
  • সময়: সকাল ১০ঘটিকা হতে দুপুর ০২ ঘটিকা।
  • স্থান: এস. আলম ভবন, ২১১৯, আসাদগঞ্জ, চট্টগ্রাম।

সরাসরি সাক্ষাৎকারের সময়সূচী ও স্থান (ঢাকা এর প্রার্থীদের জন্য):

  • নিরাপত্তা পরিদর্শক: তারিখ: ১৯ মে, ২০২৬ইং।
  • নিরাপত্তা প্রহরী: তারিখ: ২০ ও ২১ মে, ২০২৬ইং।
  • সময়: সকাল ১০ঘটিকা হতে দুপুর ০২ ঘটিকা।
  • স্থান: এস. ডব্লিউ (এইচ) ৫, তৃতীয় তলা, রোড নং: ০২, গুলশান-০১, ঢাকা-১২১২।

যোগাযোগের ঠিকানা: মানব সম্পদ ও প্রশাসন বিভাগ, এস. আলম গ্রুপ। যোগাযোগের নাম্বার: ০১৫১৮-৬৭১৬৭৪ (ঢাকা), ০১৮১৬-১৪০০৪২ (চট্টগ্রাম)।

S Alam Group Job Circular 2026 এস আলম গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। ২

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *