Wave Foundation Job Circular 2026-ওয়েভ ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।
এনজিও জব সার্কুলার ওয়েভ ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
Wave Foundation Job Circular 2026-ওয়েভ ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। ওয়েভ ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। ওয়েভ ফাউন্ডেশন বিভিন্ন পদে মোট ১৮৫ জনকে নিয়োগ দিচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি www.wavefoundationbd.org, বিডিজবস.কম ও দৈনিক প্রথম আলো সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা অনলাইনে বা ডাকযোগে আবেদন করতে পারবেন। নিয়োগের মাধ্যমে দেশের চাকরিপ্রত্যাশীদের জন্য এনজিও বা বেসরকারি চাকরির বিশাল সুযোগ তৈরি হচ্ছে, যা পেশাগত স্থায়িত্ব ও নিরাপত্তা প্রদান করবে।
(Wave Foundation Job Circular 2026) নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ০৫টি পদ ক্যাটাগরি অন্তর্ভুক্ত রয়েছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা পদ অনুযায়ী স্নাতক থেকে স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত নির্ধারিত। বয়সসীমা সর্বোচ্চ ৩৪ থেকে ৫০ বছর (পদ ভেদে)। পদসমূহে স্থায়ীকরণের পর মাসিক বেতন ৩৩,৯৮২ থেকে ৭৪,০০০ টাকা পর্যন্ত। উল্লেখযোগ্য পদসমূহ হলো এ্যাসিসটেন্ট রিজিওনাল ম্যানেজার, এরিয়া ম্যানেজার, ইউনিট ম্যানেজার, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার (সিডিও) এবং এ্যাসিসটেন্ট কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার (এসিডিও)। প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।
(Wave Foundation Job Circular 2026)
| বিবরণ | তথ্য |
| প্রতিষ্ঠানের নাম: | ওয়েভ ফাউন্ডেশন (Wave Foundation) |
| চাকরির প্রকৃতি: | এনজিও চাকরি (বেসরকারি) |
| প্রকাশের তারিখ: | ৩১ মার্চ ২০২৬ |
| আবেদনের পদ্ধতি: | অনলাইনে/ডাকযোগে |
| পদ ক্যাটাগরি: | ০৫ টি |
| পদসংখ্যা ও জনবল: | ১৮৫ জন নিয়োগ। |
| প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা: | স্নাতক/স্নাতকোত্তর পাশ |
| নিয়োগ প্রকাশনার উৎস: | বিডিজবস.কম |
| আবেদন শুরুর তারিখ: | ৩১ মার্চ ২০২৬ |
| আবেদন শেষ: | ১২ এপ্রিল ২০২৬ |
| আবেদন করুন: | আবেদন শুরু হয়েছে। |
| অফিসিয়াল ওয়েবসাইট: | www.wavefoundationbd.org |
(Wave Foundation) নিয়োগ প্রক্রিয়ায় পরীক্ষার তারিখ, ফলাফল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য আবেদনকারীকে এসএমএস বা ইমেইলের মাধ্যমে জানানো হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। চাকরিটি দেশের বিভিন্ন স্থানে কার্যকর হবে এবং এটি এনজিও সেক্টরে ক্যারিয়ার গড়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। (ওয়েভ ফাউন্ডেশন নিয়োগ ২০২৬)
ওয়েভ ফাউন্ডেশন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর মাধ্যমে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের জন্য চাকরিতে প্রবেশের সুযোগ তৈরি হচ্ছে। বিস্তারিত তথ্য ও অফিসিয়াল বিজ্ঞপ্তি পিডিএফ ডাউনলোডের জন্য www.wavefoundationbd.org ওয়েবসাইট বা বিডিজবস ভিজিট করতে হবে। (ওয়েভ ফাউন্ডেশন জব সার্কুলার ২০২৬)
চাকরির খবর (ওয়েভ ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬) NGO Job Circular 2026
ওয়েভ ফাউন্ডেশন নিয়োগ ২০২৬ – এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-
১) পদের নাম: এ্যাসিসটেন্ট রিজিওনাল ম্যানেজার
- পদ সংখ্যা: ০৫ (পাঁচ) জন।
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর।
- অভিজ্ঞতা: ক্ষুদ্রঋণ কর্মসূচি বাস্তবায়নে কমপক্ষে ১০টি শাখা সমন্বয়ের ৩ বছরের অভিজ্ঞতাসহ মোট ৭ বছর কাজের অভিজ্ঞতা এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
- বয়স: সর্বোচ্চ ৫০ বছর।
- বেতন: শিক্ষানবিসকালে সর্বসাকুল্যে ৫৭,২০০/- টাকা। স্থায়ীকরণের পর মোট বেতন ও ভাতা ৭৪,০০০/- টাকা।
২) পদের নাম: এরিয়া ম্যানেজার
- পদ সংখ্যা: ১০ (দশ) জন।
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর।
- অভিজ্ঞতা: ক্ষুদ্রঋণ কর্মসূচিতে কমপক্ষে ৫টি শাখা সমন্বয়ের ৩ বছরের কাজের অভিজ্ঞতাসহ মোট ৭ বছর কাজের অভিজ্ঞতা এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
- বয়স: সর্বোচ্চ ৪৫ বছর।
- বেতন: শিক্ষানবিসকালে সর্বসাকুল্যে ৫১,৫00/- টাকা। স্থায়ীকরণের পর মোট বেতন ও ভাতা ৬২,৯০০/- টাকা।
৩) পদের নাম: ইউনিট ম্যানেজার
- পদ সংখ্যা: ২০ (বিশ) জন।
- শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক।
- অভিজ্ঞতা: ক্ষুদ্রঋণ কর্মসূচির ইউনিট ম্যানেজার পদে এমআরএ সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানে কমপক্ষে ৩ বছর কাজের অভিজ্ঞতা ও কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।
- বয়স: সর্বোচ্চ ৪০ বছর।
- বেতন: শিক্ষানবিসকালে সর্বসাকুল্যে ৪০,২০০/- টাকা। স্থায়ীকরণের পর মোট বেতন ও ভাতা ৪৮,৬৪০/- টাকা।
৪) পদের নাম: কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার-সিডিও
- পদ সংখ্যা: ৫০ (পঞ্চাশ) জন।
- শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক।
- অভিজ্ঞতা: ক্ষুদ্রঋণ কর্মসূচি বাস্তবায়নে এমআরএ সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানে কমপক্ষে ১ বছরের মাঠ পর্যায়ে কাজের অভিজ্ঞতা ও কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।
- বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।
- বেতন: শিক্ষানবিসকালে সর্বসাকুল্যে ৩০,৫০০/- টাকা। স্থায়ীকরণের পর মোট বেতন ও ভাতা ৩৯,০২৩/- টাকা।
৫) পদের নাম: এ্যাসিসটেন্ট কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার-এসিডিও
- পদ সংখ্যা: ১০০ (একশত) জন।
- শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক।
- অন্যান্য যোগ্যতা: ক্ষুদ্রঋণ কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা, মোটর সাইকেল চালনায় ও কম্পিউটারে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
- বয়স: সর্বোচ্চ ৩৪ বছর।
- বেতন: শিক্ষানবিসকালে সর্বসাকুল্যে ২৬,৮০০/- টাকা। স্থায়ীকরণের পর মোট বেতন ও ভাতা ৩৩,৯৮২/- টাকা।
- আবেদনের শুরু: আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।
- আবেদনের শেষ: ১২ এপ্রিল ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।
ওয়েভ ফাউন্ডেশন আবেদন ফরম পুরণ ও জমাদানের শর্তাবলি:-
ডাকযোগে সরাসরি আবেদন করতে চাইলে প্রার্থীদের নিচের নিয়ম অনুসরণ করতে হবে:
১। প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (যোগাযোগ নম্বরসহ) তৈরি করতে হবে।
২। জীবনবৃত্তান্তের সাথে সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্র (NID) ও ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি সংযুক্ত করতে হবে।
৩। অভিজ্ঞতার সনদ (যদি থাকে) এবং এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি যুক্ত করতে হবে।
৪। আবেদন ফি: “ওয়েভ ফাউন্ডেশন” শিরোনামে ২০০/- (দুইশত) টাকার ডিডি/পে-অর্ডার সংযুক্ত করতে হবে।
৫। খামের উপর অবশ্যই পদের নাম স্পষ্ট করে উল্লেখ করতে হবে।
৬। আবেদনের ঠিকানা: আগামী ১২ এপ্রিল, ২০২৬ তারিখের মধ্যে “প্রশাসন ও মানবসম্পদ বিভাগ, ওয়েভ ফাউন্ডেশন, ২২/১৩বি, ব্লক-বি, খিলজী রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭” ঠিকানায় ডাকযোগে বা সরাসরি আবেদনপত্র পৌঁছাতে হবে।
অনলাইনে (BDJobs) আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় :-
যারা বিডিজবস (Bdjobs)-এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে ইচ্ছুক, তারা নিচের ধাপগুলো অনুসরণ করুন:
ক। আগ্রহী প্রার্থীগণ বিডিজবস ওয়েবসাইটে (bdjobs.com) প্রবেশ করে ওয়েভ ফাউন্ডেশনের সার্কুলারটি বের করবেন এবং “Apply Online” বাটনে ক্লিক করবেন।
খ। বিডিজবস-এ আপনার একাউন্ট লগইন করতে হবে (অ্যাকাউন্ট না থাকলে নতুন করে তৈরি করে সকল তথ্য আপডেট করতে হবে)।
গ। আবেদন ফরমে আপনার কাঙ্ক্ষিত পদের জন্য আনুমানিক বেতন “Your Expected Salary Monthly” এর ঘরে প্রদান করতে হবে।
ঘ। Priority Level “High” নির্বাচন করতে হবে।
ঙ। “উপরোক্ত সতর্ক বার্তাটি আমি পড়েছি” অপশনে টিকমার্ক দিয়ে সর্বশেষ “Apply” বাটনে ক্লিক করলেই আপনার অনলাইন আবেদন সম্পন্ন হবে।
ওয়েভ ফাউন্ডেশন নিয়োগ এর প্রবেশপত্র ও পরীক্ষা সংক্রান্ত তথ্য:-
সফলভাবে আবেদন করার পর, বাছাইকৃত প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য সিভিতে বা আবেদন ফরমে উল্লিখিত মোবাইল নম্বরে SMS-এর মাধ্যমে অথবা ইমেইলের মাধ্যমে স্থান, তারিখ ও সময়সূচী জানিয়ে দেওয়া হবে।
হেল্পলাইন/যোগাযোগ:
আবেদনের সময় কোন সমস্যার সম্মুখীন হলে নিম্নে বর্ণিত নম্বরে যোগাযোগ করতে পারেন:
- হেল্পলাইন নম্বর: +880 258 151620, +880 248110103
- অফিসিয়াল ওয়েবসাইট: www.wavefoundationbd.org
(Wave Foundation Job Circular 2026) ওয়েভ ফাউন্ডেশন নিয়োগ এর অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন:-

আবেদন করতে ক্লিক করুন আপ্লাই বাটনে।
Bhola District Commissioner Office Govt Job Circular 2026 PDF

