Uttara Bank Job Circular 2026-উত্তরা ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।
চাকরির খবর সাপ্তাহিক পত্রিকা উত্তরা ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।
Uttara Bank Job Circular 2026-উত্তরা ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। উত্তরা ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। উত্তরা ব্যাংক পিএলসি বিভিন্ন পদে মোট ০২ টি ক্যাটাগরিতে অসংখ্য জনবল নিয়োগ দিচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি www.uttarabank-bd.com ও দৈনিক প্রথম আলো সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা অনলাইনের মাধ্যমে (অফিসিয়াল জব পোর্টাল অথবা বিডিজবস) আবেদন করতে পারবেন। ব্যাংকিং সেক্টরে ক্যারিয়ার গড়তে ইচ্ছুক দেশের যোগ্য প্রার্থীদের জন্য এটি একটি চমৎকার সুযোগ, যা পেশাগত সুন্দর ভবিষ্যৎ গঠন ও নিরাপত্তা প্রদান করবে।
(Uttara Bank PLC Job Circular 2026) নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ০২টি পদ ক্যাটাগরি অন্তর্ভুক্ত রয়েছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা পদ অনুযায়ী ব্যাচেলর বা মাস্টার্স পর্যায় পর্যন্ত নির্ধারিত। বয়সসীমা ১৮ থেকে ৪০ বছর। পদসমূহে মাসিক বেতন ২৬,০০০ থেকে ২৮,০০০ টাকা পর্যন্ত। উল্লেখযোগ্য পদসমূহ হলো সহকারী অফিসার (জেনারেল) এবং সহকারী অফিসার (ক্যাশ)। প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
আবেদন প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।
| প্রতিষ্ঠানের নাম: | উত্তরা ব্যাংক পিএলসি (Uttara Bank PLC) |
| চাকরির প্রকৃতি: | বেসরকারি ব্যাংকের চাকরি |
| প্রকাশের তারিখ: | ০৮ মে ২০২৬ |
| আবেদনের পদ্ধতি: | অনলাইন (অফিসিয়াল ওয়েবসাইট/বিডিজবস) |
| পদ ক্যাটাগরি: | ০২ টি। |
| পদসংখ্যা ও জনবল: | অসংখ্য জন নিয়োগ। |
| প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা: | স্নাতক/স্নাতকোত্তর পাশ (পদ অনুযায়ী)। |
| নিয়োগ প্রকাশনার উৎস: | দৈনিক প্রথম আলো |
| আবেদন শুরুর তারিখ: | আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে |
| আবেদন শেষ: | ১৭ মে ২০২৬ |
| আবেদনের ওয়েব সাইট: | www.uttarabank-bd.com/home/career |
| অফিসিয়াল প্রোটাল: | www.uttarabank-bd.com |
(Uttara Bank PLC) নিয়োগ প্রক্রিয়ায় পরীক্ষার তারিখ, ফলাফল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে ও প্রার্থীর মোবাইলে এসএমএস/ইমেইলের মাধ্যমে প্রকাশিত হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও ব্যাংকের নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। (উত্তরা ব্যাংক পিএলসি নিয়োগ ২০২৬)
উত্তরা ব্যাংক পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর মাধ্যমে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের জন্য বেসরকারি বাণিজ্যিক ব্যাংকে প্রবেশের সুযোগ তৈরি হচ্ছে। সকল প্রার্থীর জন্য এটি একটি স্বীকৃত ও মর্যাদাপূর্ণ পদে নিয়োগের সুযোগ। বিস্তারিত তথ্য ও অফিসিয়াল বিজ্ঞপ্তি পিডিএফ ডাউনলোডের জন্য www.uttarabank-bd.com ওয়েবসাইট ভিজিট করতে হবে।
ব্যাংক চাকরির সার্কুলার ২০২৬ (উত্তরা ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬) Bank Job Circular 2026
উত্তরা ব্যাংক নিয়োগ ২০২৬ – এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-
১) পদের নাম: সহকারী অফিসার (জেনারেল)
- পদ সংখ্যা: নির্ধারিত নয় (অসংখ্য জন)।
- শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে মাস্টার্স ডিগ্রি।
- বেতন: ২৮,০০০/- টাকা।
২) পদের নাম: সহকারী অফিসার (ক্যাশ)
- পদ সংখ্যা: নির্ধারিত নয় (অসংখ্য জন)।
- শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে ব্যাচেলর/ব্যাচেলর (অনার্স) ডিগ্রি।
- বেতন: ২৬,০০০/- টাকা।
আবেদনের শুরু: আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
আবেদনের শেষ: ১৭ মে ২০২৬।
জব সার্কুলার উত্তরা ব্যাংক আবেদন ফরম পূরণ ও শর্তাবলি:-
১। প্রার্থীদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
২। প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের তথ্যাদি যথা: প্রার্থীর নাম, জন্ম তারিখ, পিতা ও মাতার নামের সাথে শিক্ষা সনদ এবং অন্যান্য কাগজপত্রে উল্লিখিত তথ্যাদির সামঞ্জস্য থাকা আবশ্যক।
৩। উত্তরা ব্যাংক নিয়োগে প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রাদি দাখিল করতে হবে :-
- ক। সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে;
- খ। পূরণকৃত আবেদনপত্রের কপি সহ প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল সনদপত্রের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি দাখিল করতে হবে;
- গ। বৈধ জাতীয় পরিচয়পত্রের মূলকপি প্রদর্শন করতে হবে এবং সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।৪। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদসংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং অনিবার্য কারণবশতঃ নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল/আংশিক বাতিল/সংশোধন করার অধিকার সংরক্ষণ করেন।
Uttara Bank Job Circular 2026 অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়:-
ক। আগ্রহী প্রার্থীগণ অফিসিয়াল জব পোর্টাল অথবা বিডিজবস-এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
খ। অফিসিয়াল জব পোর্টাল: Uttara Bank Career ওয়েবসাইটে যান (www.uttarabank-bd.com/home/career)। একাউন্টে লগ ইন করুন অথবা নতুন একাউন্ট ক্রিয়েট করে কাঙ্ক্ষিত পদের জন্য অনলাইন আবেদন ফরম সাবমিট করুন অথবা সিভি জমা দিন।
গ। বিডিজবস (BDJobs): বিডিজবস ওয়েবসাইটে প্রবেশ করে “Apply Online” বাটনে ক্লিক করুন এবং একাউন্টে লগইন করে আবেদন সম্পূর্ণ করুন।
ঘ। Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
উত্তরা ব্যাংক নিয়োগের প্রবেশপত্র ও পরীক্ষার সময়-সূচি প্রাপ্তির বিষয়টি:-
সফলভাবে উত্তরা ব্যাংক চাকরির শূন্যপদে আবেদন করার পর, নিয়োগটির সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। পরীক্ষা গ্রহণের স্থান, তারিখ ও সময়সূচী আপনার আবেদন ফরমে এবং সিভিতে উল্লিখিত মোবাইল নম্বরে SMS করে বা ইমেলের মাধ্যমে যথাসময়ে জানানো হবে। এছাড়া আপডেট তথ্যের জন্য www.uttarabank-bd.com এ নজর রাখতে হবে।
হেল্পলাইন/যোগাযোগ:
আবেদনের সময় কোন সমস্যার সম্মুখীন হলে নিম্নে বর্ণিত নম্বর কিংবা ই-মেইল ব্যবহার করে যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে সাহায্য নিতে পারবেন:
- মোবাইল নাম্বার: ০২২২৩৩৮১১৬৪, ০২২২৩৩৮৪২৮৪
- ই-মেইল: headoffice@uttarabank-bd.com
- ঠিকানা: ৪৭, শহীদ বীর উত্তম আসফাকুস সামাদ সড়ক, (ফর্মের ৯০, মতিঝিল কমার্শিয়াল এরিয়া), মতিঝিল, ঢাকা-১০০০।
(Uttara Bank Job Circular 2026) উত্তরা ব্যাংক পিএলসি এর অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন:-

আবেদন করতে ক্লিক করুন আপ্লাই বাটনে।

