Buro Bangladesh NGO Job Circular 2026-বুরো বাংলাদেশ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।

Buro Bangladesh NGO Job Circular 2026 বুরো বাংলাদেশ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।

চাকরির খবর সাপ্তাহিক পত্রিকা বুরো নার্সিং ইন্সটিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।

Jobs Circular in BD- বুরো নার্সিং ইন্সটিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। বুরো হেলথ কেয়ার ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত বুরো নার্সিং ইন্সটিটিউট, টাঙ্গাইল-এর জন্য কিছুসংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে ৮টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তবে নারী প্রার্থীদের সকল পদে অগ্রাধিকার প্রদান করা হবে।

(Buro Nursing Institute Job Circular 2026) নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ০৮টি পদ ক্যাটাগরি অন্তর্ভুক্ত রয়েছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা পদ অনুযায়ী স্নাতক থেকে স্নাতকোত্তর (বিএসসি ইন নার্সিং/এমএসসি ইন নার্সিং/এমপিএইচ) পর্যায় পর্যন্ত নির্ধারিত। বয়সসীমা সর্বোচ্চ ৩৫ থেকে ৫০ বছর পর্যন্ত (তবে অধিকতর অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য)। প্রার্থীকে অবশ্যই সৎ, কর্মঠ, উদ্যমী এবং কর্মস্থলে অবস্থান করে কাজ করার মানসিকতা সম্পন্ন হতে হবে। উল্লেখযোগ্য পদসমূহ হলো অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রশাসনিক কর্মকর্তা, নার্সিং ইন্সট্রাক্টর ইত্যাদি। প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে (৩১ মে, ২০২৬) আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, শর্তাবলি ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।

প্রতিষ্ঠানের নাম:বুরো নার্সিং ইন্সটিটিউট (বুরো হেলথ কেয়ার ফাউন্ডেশন পরিচালিত)
চাকরির প্রকৃতি:ফুল টাইম চাকরি
প্রকাশের তারিখ:সম্প্রতি প্রকাশিত
আবেদনের পদ্ধতি:অনলাইন (Apply Online)
পদ ক্যাটাগরি:০৮ টি।
পদসংখ্যা ও জনবল:অসংখ্য জন কর্মী নিয়োগ।
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা:স্নাতক/স্নাতকোত্তর/বিএসসি ইন নার্সিং/এমএসসি ইন নার্সিং/এমপিএইচ/মিডওয়াইফারি।
নিয়োগ প্রকাশনার উৎস:অফিসিয়াল বিজ্ঞপ্তি
আবেদন শুরুর তারিখ:আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে
আবেদন শেষ:৩১ মে, ২০২৬

(Buro Nursing Institute) নিয়োগ প্রক্রিয়ায় নির্বাচিত প্রার্থীরা প্রতিষ্ঠানের বেতন কাঠামো অনুযায়ী মাসিক বেতন ছাড়াও নিয়মানুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। এটি চিকিৎসা ও শিক্ষা খাতে ক্যারিয়ার গড়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

বেসরকারি চাকরির সার্কুলার ২০২৬ (বুরো নার্সিং ইন্সটিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬) Private Job Circular 2026

বুরো নার্সিং ইন্সটিটিউট নিয়োগ ২০২৬ – এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-

১) পদের নাম: অধ্যক্ষ
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি ইন নার্সিং ও এমএসসি ইন নার্সিং / এমপিএইচ।
অভিজ্ঞতা: সুপ্রতিষ্ঠিত যেকোনো সরকারি/বেসরকারি নার্সিং কলেজ/ইন্সটিটিউট এ সংশ্লিষ্ট পদে ৭-১০ বছরের বাস্তব অভিজ্ঞতা।
বয়স: সর্বোচ্চ ৫০ বছর (অধিকতর অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য)।

২) পদের নাম: উপাধ্যক্ষ
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি ইন নার্সিং / এমএসসি ইন নার্সিং / এমপিএইচ।
অভিজ্ঞতা: সুপ্রতিষ্ঠিত যেকোনো সরকারি/বেসরকারি নার্সিং কলেজ/ইন্সটিটিউট এ সংশ্লিষ্ট পদে ৫-৭ বছরের বাস্তব অভিজ্ঞতা।
বয়স: সর্বোচ্চ ৪৫ বছর (অধিকতর অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য)।

৩) পদের নাম: প্রশাসনিক কর্মকর্তা
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক / স্নাতকোত্তর।
অভিজ্ঞতা: সুপ্রতিষ্ঠিত যেকোনো প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট পদে ২-৫ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা। নার্সিং কলেজ/ইন্সটিটিউট/শিক্ষাপ্রতিষ্ঠান অগ্রাধিকার।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর (অধিকতর অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য)।

৪) পদের নাম: সহকারী ব্যবস্থাপক মানবসম্পদ ব্যবস্থাপনা
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক / স্নাতকোত্তর।
অভিজ্ঞতা: সুপ্রতিষ্ঠিত যেকোনো প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট পদে ২-৫ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা। নার্সিং কলেজ/ইন্সটিটিউট/শিক্ষাপ্রতিষ্ঠান অগ্রাধিকার।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর (অধিকতর অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য)।

৫) পদের নাম: হিসাবরক্ষক
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক / স্নাতকোত্তর।
অভিজ্ঞতা: সুপ্রতিষ্ঠিত যেকোনো প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট পদে ২-৫ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা। নার্সিং কলেজ/ইন্সটিটিউট/শিক্ষাপ্রতিষ্ঠান অগ্রাধিকার।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর (অধিকতর অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য)।

৬) পদের নাম: নার্সিং ইন্সট্রাক্টর
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি ইন নার্সিং / মিডওয়াইফারি।
অভিজ্ঞতা: সুপ্রতিষ্ঠিত যেকোনো সরকারি/বেসরকারি নার্সিং কলেজ/ইন্সটিটিউট এ শিক্ষকতা পেশায় ২-৩ বছরের বাস্তব অভিজ্ঞতা।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর (অধিকতর অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য)।

৭) পদের নাম: লাইব্রেরিয়ান
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর (গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে অগ্রাধিকার)।
অভিজ্ঞতা: ২-৩ বছরের লাইব্রেরি ব্যবস্থাপনায় অভিজ্ঞতা। নার্সিং কলেজ/ইন্সটিটিউট/শিক্ষাপ্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর (অধিকতর অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য)।

৮) পদের নাম: রিসিপশনিস্ট
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক / স্নাতকোত্তর।
অভিজ্ঞতা: কোন স্বীকৃত ও স্বনামধন্য প্রতিষ্ঠানে ২-৩ বছরের রিসিপশনিস্ট পদে কাজের বাস্তব অভিজ্ঞতা।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর (অধিকতর অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য)।

আবেদনের শেষ তারিখ: ৩১ মে, ২০২৬।

জব সার্কুলার বুরো নার্সিং ইন্সটিটিউট আবেদন ও শর্তাবলি:-

১। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল পদের জন্য অনলাইনে আবেদন (Apply Online) করতে হবে।

২। নারী প্রার্থীদের সকল পদে অগ্রাধিকার প্রদান করা হবে।

৩। প্রার্থীকে অবশ্যই কম্পিউটার ব্যবহারে দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।

৪। চাকুরির ধরন: ফুল টাইম এবং কর্মস্থল টাঙ্গাইল।

৫। প্রতিষ্ঠানের বেতন কাঠামো অনুযায়ী বেতন-ভাতা প্রদান করা হবে; তবে অধিকতর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বেতন আলোচনার মাধ্যমে নির্ধারনের সুযোগ থাকবে।

৬। স্থায়ীকরণের পর প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী উৎসব ভাতা (প্রধান ২টি ধর্মীয় উৎসব), বৈশাখি ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি সহ প্রতিষ্ঠানের চাকুরিবিধি অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে।

Buro Bangladesh NGO Job Circular 2026 বুরো বাংলাদেশ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। ১

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *