DISA NGO Job Circular 2026-এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।
চাকরির খবর সাপ্তাহিক পত্রিকা দিশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।
DISA NGO Job Circular 2026-এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। দিশা এনজিও পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। ডেভেলাপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশাল এডভান্সমেন্ট (দিশা) বিভিন্ন ক্যাটাগরির পদে মোট ৫৯০ জনকে নিয়োগ দিচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি www.disabd.org ও বিডিজবস ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা অনলাইনে, ডাকযোগে বা ই-মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিয়োগের মাধ্যমে এনজিও সেক্টরে ক্যারিয়ার গড়ার চমৎকার সুযোগ তৈরি হচ্ছে, যা পেশাগত স্থায়িত্ব ও নিরাপত্তা প্রদান করবে।
(DISA NGO Job Circular 2026) নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ০৯টি পদ ক্যাটাগরি অন্তর্ভুক্ত রয়েছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা পদ অনুযায়ী এইচএসসি থেকে স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত নির্ধারিত। বয়সসীমা ২৪ থেকে ৪৫ বছর (পদ অনুযায়ী)। পদসমূহে মাসিক বেতন ১৬,০০০ থেকে ৫৮,০০৪ টাকা পর্যন্ত। উল্লেখযোগ্য পদসমূহ হলো জোনাল ম্যানেজার, এরিয়া ম্যানেজার, শাখা ব্যবস্থাপক, প্রোগ্রাম অফিসার ইত্যাদি। প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। (Development Initiative for Social Advancement Job Circular 2026)
আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।
| বিবরণ | তথ্য |
| প্রতিষ্ঠানের নাম: | ডেভেলাপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশাল এডভান্সমেন্ট (দিশা) |
| চাকরির প্রকৃতি: | বেসরকারি/এনজিও চাকরি |
| প্রকাশের তারিখ: | ১৩ মে ২০২৬ |
| আবেদনের পদ্ধতি: | অনলাইন, ডাকযোগ, ই-মেইল বা সরাসরি |
| পদ ক্যাটাগরি: | ০৯ টি। |
| পদসংখ্যা ও জনবল: | ৫৯০ জন নিয়োগ। |
| প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা: | ৮ম/এসএসসি/এইচএসসি/স্নাতক/স্নাতকোত্তর পাশ (পদ অনুযায়ী)। |
| নিয়োগ প্রকাশনার উৎস: | অফিসিয়াল ওয়েবসাইট ও বিডিজবস |
| আবেদন শুরুর তারিখ: | আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে |
| আবেদন শেষ: | ২০ জুন ২০২৬ |
| আবেদনের ওয়েব সাইট: | আবেদন করুন। |
| অফিসিয়াল প্রোটাল: | দিশা এনজিও (www.disabd.org) |
(DISA NGO) নিয়োগ প্রক্রিয়ায় পরীক্ষার তারিখ, ফলাফল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও এনজিওর নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। চাকরিটি দেশের বিভিন্ন স্থানে কার্যকর হবে এবং এটি দীর্ঘমেয়াদী ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। (দিশা এনজিও নিয়োগ ২০২৬)
দিশা এনজিও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর মাধ্যমে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের জন্য চাকরিতে প্রবেশের সুযোগ তৈরি হচ্ছে। সকল প্রার্থীর জন্য এটি একটি স্বীকৃত ও মর্যাদাপূর্ণ পদে নিয়োগের সুযোগ। বিস্তারিত তথ্য ও অফিসিয়াল বিজ্ঞপ্তি পিডিএফ ডাউনলোডের জন্য www.disabd.org ওয়েবসাইট ভিজিট করতে হবে। (দিশা এনজিও নিয়োগ ২০২৬ সার্কুলার)
বেসরকারি চাকরির সার্কুলার ২০২৬ (দিশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬) NGO Job Circular 2026
দিশা এনজিও নিয়োগ ২০২৬ – এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-
১) পদের নাম: জোনাল ম্যানেজার (পিএম-০৩)
- পদ সংখ্যা: ১০ জন।
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর।
- অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট পদে ২ (দুই) বছরসহ ঋণ কার্যক্রমে মোট ৭ (সাত) বছরের অভিজ্ঞতা এবং বয়স সর্বোচ্চ ৪৫ বছর।
- বেতন: প্রশিক্ষণকাল ৪৮,০০০/- টাকা, শিক্ষানবীশকাল ৫০,০০০/- টাকা এবং স্থায়ীকরণের পর ৫৮,০০৪/- টাকা।
২) পদের নাম: এরিয়া ম্যানেজার (এসপিও-০৩)
- পদ সংখ্যা: ২০ জন।
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর।
- অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট পদে ২ (দুই) বছরসহ ঋণ কার্যক্রমে মোট ৬ (ছয়) বছরের অভিজ্ঞতা এবং বয়স সর্বোচ্চ ৪৫ বছর।
- বেতন: প্রশিক্ষণকাল ৪০,০০০/- টাকা, শিক্ষানবীশকাল ৪২,০০০/- টাকা এবং স্থায়ীকরণের পর ৪৮,৩৬৮/- টাকা।
৩) পদের নাম: শাখা ব্যবস্থাপক (পিও-০৩)
- পদ সংখ্যা: ৬০ জন।
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর।
- অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট পদে ২ (দুই) বছরসহ ঋণ কার্যক্রমে মোট ৫ (পাঁচ) বছরের অভিজ্ঞতা এবং বয়স সর্বোচ্চ ৪০ বছর।
- বেতন: প্রশিক্ষণকাল ৩২,০০০/- টাকা, শিক্ষানবীশকাল ৩৪,০০০/- টাকা এবং স্থায়ীকরণের পর ৩৯,০০০/- টাকা।
৪) পদের নাম: প্রোগ্রাম অফিসার (পিও-০৩) (মাইক্রোএন্টারপ্রাইজ)
- পদ সংখ্যা: ১০০ জন।
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর।
- অন্যান্য যোগ্যতা: কোনো স্বনামধন্য এনজিওতে মাইক্রোএন্টারপ্রাইজ প্রোগ্রামে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা অথবা ক্ষুদ্রঋণ কার্যক্রমে ৪ বছরের অভিজ্ঞতা এবং বয়স সর্বোচ্চ ৩৫ বছর।
- বেতন: প্রশিক্ষণকাল ২৫,০০০/- টাকা, শিক্ষানবীশকাল ২৭,০০০/- টাকা এবং স্থায়ীকরণের পর ৩১,৮৮৮/- টাকা।
৫) পদের নাম: হিসাবরক্ষণ কর্মকর্তা (এসপিও-০৩)
- পদ সংখ্যা: ১০০ জন।
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর।
- অন্যান্য যোগ্যতা: ঋণ কার্যক্রমে মোট ২ বছরের অভিজ্ঞতা এবং বয়স সর্বোচ্চ ৩৫ বছর। ক্ষুদ্রঋণ কার্যক্রমে হিসাবরক্ষণ পদে কাজের অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
- বেতন: প্রশিক্ষণকাল ২২,০০০/- টাকা, শিক্ষানবীশকাল ২৪,০০০/- টাকা এবং স্থায়ীকরণের পর ২৮,০৩২/- টাকা।
৬) পদের নাম: সিনিয়র ক্রেডিট অফিসার (এসসিও-০৩)
- পদ সংখ্যা: মোট ৩০০ জন।
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর।
- অন্যান্য যোগ্যতা: বয়স ২৪-৩৫ বছর।
- বেতন: প্রশিক্ষণকাল ১৯,০০০/- টাকা, শিক্ষানবীশকাল ২১,৫০০/- টাকা এবং স্থায়ীকরণের পর ২৬,২২০/- টাকা।
৭) পদের নাম: ক্রেডিট অফিসার (সিও-০১)
- পদ সংখ্যা: মোট ৩০০ জন।
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতক (সম্মান) ডিগ্রী।
- অন্যান্য যোগ্যতা: বয়স ২৪-৩৫ বছর।
- বেতন: প্রশিক্ষণকাল ১৮,০০০/- টাকা, শিক্ষানবীশকাল ২০,৫০০/- টাকা এবং স্থায়ীকরণের পর ২৫,৮০০/- টাকা।
৮) পদের নাম: ক্রেডিট অফিসার (সিও-০২)
- পদ সংখ্যা: মোট ৩০০ জন।
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সমমান।
- অন্যান্য যোগ্যতা: বয়স ২৪-৩৫ বছর।
- বেতন: প্রশিক্ষণকাল ১৭,০০০/- টাকা, শিক্ষানবীশকাল ১৯,৫০০/- টাকা এবং স্থায়ীকরণের পর ২৪,১৮০/- টাকা।
৯) পদের নাম: ক্রেডিট অফিসার (সিও-০৩)
- পদ সংখ্যা: মোট ৩০০ জন।
- শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমান পাশ।
- অন্যান্য যোগ্যতা: বয়স ২৪-৩৫ বছর।
- বেতন: প্রশিক্ষণকাল ১৬,০০০/- টাকা, শিক্ষানবীশকাল ১৮,৫০০/- টাকা এবং স্থায়ীকরণের পর ২৩,০৬০/- টাকা।
আবেদনের শুরু: ১৩ মে ২০২৬।
আবেদনের শেষ: ২০ জুন ২০২৬।
সুযোগ-সুবিধাসমূহ:-
সংস্থায় কর্মীদের জন্য পিএফ, পিএফ এর বিপরীতে ঋণের সুবিধা, স্থায়ীকরণের ৫ (পাঁচ) বছর পর থেকে গ্র্যাচুইটি, বছরে ২০ দিন স্ব-বেতনে অর্জিত ছুটি, চিকিৎসা ও বীমা সুবিধা, বছরে ২ টি উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, লং সার্ভিস বেনিফিট, বিবাহভাতা, মোবাইল বিল, বাই-সাইকেল/মোটর সাইকেল মেরামত, মহিলা কর্মীদের জন্য বিশেষ যাতায়াত ভাতা, স্ববেতনে ৬ (ছয়) মাস মাতৃত্বকালীন ছুটি, স্ববেতনে পিতৃত্বকালীন ৭ (সাত) দিন ছুটি, বছরে ১২ দিন স্ববেতনে নৈমিত্তিক ছুটি, বছরে ১৫ দিন স্ববেতনে মেডিকেল ছুটি, বদলীকালীন পরিবারসহ বাসস্থান স্থানান্তর খরচ, স্বল্প মূল্যে আবাসন সুবিধা এবং অন্যান্য সুযোগ সুবিধা বিদ্যমান (যেমন, কাজের মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন ধরণের প্রণোদনা ও পদোন্নতি)।
জব সার্কুলার দিশা এনজিও আবেদন ফরম পুরণ নিম্নবর্ণিত শর্তাবলি:-
আবেদনের নিয়মাবলী:-
আগ্রহী প্রার্থীগণকে শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি, জাতীয় পরিচয় পত্র (NID) এর ফটোকপি, সদ্য তোলা ২ (দুই) কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি, বৈধ ড্রাইভিং লাইসেন্সের কপি (প্রযোজ্য ক্ষেত্রে) ও মোবাইল নাম্বারসহ দরখাস্ত আগামী ২০.০৬.২০২৬ তারিখের মধ্যে বরাবর পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন) দিশা, ই/১০, বর্ধিত পল্লবী, মিরপুর সাড়ে এগারো, ঢাকা-১২১৬ এই ঠিকানায় ডাকযোগে/কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে প্রেরণ করতে হবে।
খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে।
শর্তাবলী:-
- ১। ক্রমিক নং ০১ থেকে ০৫ এ নির্বাচিত প্রার্থীদের কম্পিউটারে কাজের দক্ষতা থাকা আবশ্যক।
- ২। ক্রমিক নং ০১ থেকে ০৫ এ নির্বাচিত প্রার্থীদের দায়িত্ব পালনের জন্য অবশ্যই মোটর সাইকেল ব্যবহার করতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে। ক্রমিক নং ০১-০৫ এ নির্বাচিত প্রার্থীদের প্রয়োজনে মোটর সাইকেল ঋণ প্রদান করা হবে এবং প্রতি কিলোমিটার ৪.০০ টাকা হারে জ্বালানী বিল দেয়া হবে। ক্রমিক নং ০৬-০৯ এ নির্বাচিত প্রার্থীদের মাঠ পর্যায়ে দায়িত্ব পালনের জন্য অবশ্যই বাই-সাইকেল/মোটর সাইকেল ব্যবহার করতে হবে।
- ৩। যোগদানের সময় ফেরতযোগ্য জামানত বাবদ ক্রমিক নং ১ হতে ০২ নং প্রার্থীদের ২০,০০০/- টাকা ও ০৩ হতে ০৫ নং ক্রমিকের প্রার্থীদের ১৫,০০০/- টাকা এবং ০৬ হতে ০৯ নং ক্রমিকের প্রার্থীদের ১০,০০০/- টাকা জমা প্রদান করতে হবে।
- ৪। যোগদানের সময় সকল পদে নির্বাচিত প্রার্থীদের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে নির্ধারিত নিশ্চয়তাকারী কর্তৃক নিশ্চয়তা দিতে হবে যিনি প্রয়োজনে প্রার্থীর সকল আর্থিক দায়-দায়িত্ব বহন করবেন। যোগদানের পর কমপক্ষে ২ (দুই) বছর চাকুরী করতে হবে মর্মে অঙ্গীকারনামা প্রদান করতে হবে। কোন ধরনের মামলায় জড়িতদের আবেদন করার প্রয়োজন নাই।
(DISA NGO Job Circular 2026) এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ নিয়োগ এর অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন:-

আবেদন পদ্ধতিঃ ডাকযোগে/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন জমা দিতে পারবেন।

