Uddipan NGO New Job Circular 2026-উদ্দীপন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।
চাকরির খবর সাপ্তাহিক পত্রিকা উদ্দীপন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।
Uddipan NGO New Job Circular 2026-উদ্দীপন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। উদ্দীপন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। ইউনাইটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস ফর প্রোগ্রামড অ্যাকশনস (উদ্দীপন) বিভিন্ন পদে অসংখ্য জনবল নিয়োগ দিচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি www.uddipan.org ও বিডিজবস ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগের মাধ্যমে দেশের চাকরিপ্রার্থীদের জন্য এনজিওতে ক্যারিয়ার গড়ার চমৎকার সুযোগ তৈরি হচ্ছে, যা পেশাগত উন্নয়ন ও নিরাপত্তা প্রদান করবে।
(Uddipan NGO Job Circular 2026) নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ২টি পদ ক্যাটাগরি অন্তর্ভুক্ত রয়েছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা পদ অনুযায়ী এইচএসসি থেকে স্নাতকোত্তর (এমকম) পর্যায় পর্যন্ত নির্ধারিত। বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। পদসমূহে মাসিক বেতন ২২,৩৯৮ থেকে ২৭,৯১৫ টাকা পর্যন্ত। উল্লেখযোগ্য পদসমূহ হলো ফার্স্ট ক্রেডিট অফিসার (FCO) এবং প্রোগ্রাম অফিসার (ইন্টারনাল অডিট)। প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।
| প্রতিষ্ঠানের নাম: | ইউনাইটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস ফর প্রোগ্রামড অ্যাকশনস (উদ্দীপন) |
| চাকরির প্রকৃতি: | এনজিও চাকরি |
| প্রকাশের তারিখ: | ০৫ মে ২০২৬ |
| আবেদনের পদ্ধতি: | অনলাইন |
| পদ ক্যাটাগরি: | ০২ টি। |
| পদসংখ্যা ও জনবল: | নির্ধারিত নয় (অসংখ্য জন)। |
| প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা: | এইচএসসি/স্নাতকোত্তর (এমকম) পাশ। |
| নিয়োগ প্রকাশনার উৎস: | অফিসিয়াল ওয়েবসাইট |
| আবেদন শুরুর তারিখ: | ০৫ মে ২০২৬ |
| আবেদন শেষ: | ১৫ মে ২০২৬ |
| আবেদনের ওয়েব সাইট: | erecruitment.uddipan.org/recruitment/ |
| অফিসিয়াল প্রোটাল: | www.uddipan.org |
(Uddipan NGO) নিয়োগ প্রক্রিয়ায় পরীক্ষার তারিখ, ফলাফল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে ও মোবাইল এসএমএস-এর মাধ্যমে প্রকাশিত হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও সংস্থার মানব সম্পদ ব্যবস্থাপনা নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা (প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বাৎসরিক ইনক্রিমেন্ট, ২টি উৎসব বোনাস, কর্মী ঋণ ইত্যাদি) পাবেন। চাকরিটি বাংলাদেশের যেকোনো স্থানে কার্যকর হবে এবং এটি একটি গুরুত্বপূর্ণ ক্যারিয়ার গড়ার সুযোগ। (উদ্দীপন এনজিও নিয়োগ ২০২৬)
উদ্দীপন এনজিও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর মাধ্যমে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের জন্য এনজিও সেক্টরে প্রবেশের সুযোগ তৈরি হচ্ছে। সকল প্রার্থীর জন্য এটি একটি স্বীকৃত ও মর্যাদাপূর্ণ পদে নিয়োগের সুযোগ। বিস্তারিত তথ্য ও অফিসিয়াল বিজ্ঞপ্তি পিডিএফ ডাউনলোডের জন্য www.uddipan.org ওয়েবসাইট ভিজিট করতে হবে। (উদ্দীপন নিয়োগ ২০২৬ সার্কুলার)
এনজিও চাকরির সার্কুলার ২০২৬ (উদ্দীপন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬) NGO Job Circular 2026
উদ্দীপন এনজিও নিয়োগ ২০২৬ – এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-
১) পদের নাম: ফার্স্ট ক্রেডিট অফিসার (First Credit Officer – FCO)
- পদ সংখ্যা: নির্ধারিত নয়।
- শিক্ষাগত যোগ্যতা: এইচ.এস.সি (H.S.C) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
- অন্যান্য যোগ্যতা: পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই (০ বছর)।
- বয়স: ১৮ – ৩২ বছর।
- বেতন: ২২,৩৯৮/- টাকা (মাসিক)।
২) পদের নাম: প্রোগ্রাম অফিসার (ইন্টারনাল অডিট)
- পদ সংখ্যা: নির্ধারিত নয়।
- শিক্ষাগত যোগ্যতা: হিসাববিজ্ঞান, অর্থায়ন, ব্যবসায় প্রশাসনে মাস্টার অফ কমার্স (এমকম/M.Com)।
- অন্যান্য যোগ্যতা: অডিট কাজে, বিশেষ করে মাইক্রোফাইন্যান্স বা এনজিও সেক্টরে কমপক্ষে ৩ (তিন) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস (Word, Excel, PowerPoint) এ দক্ষতা প্রয়োজন।
- বয়স: ১৮ – ৩২ বছর।
- বেতন: ২৭,৯১৫/- টাকা (মাসিক)।
আবেদনের শুরু: ০৫ মে ২০২৬।
আবেদনের শেষ: ১৫ মে ২০২৬।
জব সার্কুলার উদ্দীপন এনজিও আবেদন ফরম পুরণ ও নিম্নবর্ণিত শর্তাবলি:-
১। প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। উভয় পুরুষ এবং নারীরা আবেদন করতে পারবেন।
২। আবেদন করার পর বিকাশের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ উদ্দীপন ওয়েব সাইটের মাধ্যমে ৩০০ টাকা জমা দিতে হবে।
৩। ফার্স্ট ক্রেডিট অফিসার পদে যোগদানের সময় ফেরতযোগ্য ১০,০০০ টাকা জামানত হিসেবে জমা দিতে হবে।
৪। যোগদানের সময় সকল মূল সার্টিফিকেট অফিসে জমা দিতে হবে।
৫। প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টিএ/ডিএ (TA/DA) প্রদান করা হবে না।
৬। শুধুমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীদের পরীক্ষার জন্য ডাকা হবে।
৭। নিয়োগের ক্ষেত্রে সংস্থার বিধি বিধানের কোন সংশোধন/পরিবর্তন করা হলে তা অনুসরণ করা হবে।
UDDIPAN NGO Job Circular 2026 অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় :-
ক। আগ্রহী ও যোগ্য প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে শুধুমাত্র উদ্দীপনের অফিসিয়াল ই-রিক্রুটমেন্ট পোর্টালের (https://erecruitment.uddipan.org/recruitment/) মাধ্যমে আবেদন জমা দিতে। ইমেইল বা হার্ড কপির মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণযোগ্য হবে না।
খ। আবেদনের সময়সীমা: ১৫ মে ২০২৬ তারিখের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।
গ। আবেদন প্রক্রিয়ার সময় অবশ্যই সকল প্রয়োজনীয় তথ্য ও সহায়ক দলিল সঠিকভাবে প্রদান করতে হবে।
ঘ। আবেদন করার প্রক্রিয়া জানার জন্য প্রার্থীরা কর্তৃপক্ষের দেওয়া ইউটিউব ভিডিওটি দেখে সাহায্য নিতে পারেন (লিংক সার্কুলারে সংযুক্ত)।
ঙ। অনলাইনে আবেদন সম্পন্ন হওয়ার পর, উদ্দীপন ওয়েবসাইটের মাধ্যমে বিকাশে ৩০০ টাকা পরীক্ষার ফি প্রদান করতে হবে। ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদনটি সম্পূর্ণ হিসেবে গৃহীত হবে না।
উদ্দীপন এনজিও নিয়োগ এর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি:-
পরীক্ষা গ্রহণের স্থান, তারিখ ও সময়সূচী আপনার উদ্দীপন নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন ফরমে এবং সিভিতে দেওয়া উল্লিখিত মোবাইল নম্বরে SMS করে বা ইমেলের মাধ্যমে যথাসময়ে শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে জানানো হবে। তাই আবেদন করার পরে নিয়মিত মোবাইল এসএমএস এবং ইমেল ইনবক্স চেক করুন।
ডিক্লারেশনঃ প্রার্থীকে অনলাইন আবেদনপত্রে এই মর্মে নিশ্চিত করতে হবে যে, প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে নিয়োগের যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে।
(Uddipan NGO Job Circular 2026) উদ্দীপন এনজিও কর্তৃপক্ষ নিয়োগ এর অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন:-

উদ্দীপন এনজিও কর্তৃপক্ষ নিয়োগ এর অফিসিয়াল বিজ্ঞপ্তি নং :- ০২

আবেদন করতে ক্লিক করুন আপ্লাই বাটনে।

