Tax Coxsbazar Job Circular 2026-১২২ পদে কর অঞ্চল কক্সবাজার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।

Tax Coxsbazar Job Circular 2026 ১২২ পদে কর অঞ্চল কক্সবাজার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।

চাকরির খবর দৈনিক পত্রিকা কর অঞ্চল কক্সবাজার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।

Tax Coxsbazar Job Circular 2026-১২২ পদে কর অঞ্চল কক্সবাজার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল কক্সবাজার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। কর অঞ্চল কক্সবাজার বিভিন্ন পদে মোট ১২২ জনকে নিয়োগ দিচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি www.taxeszonecoxsbazar.gov.bd এবং taxcox.teletalk.com.bd ও দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত হয়েছে। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগের মাধ্যমে দেশের চাকরিপ্রার্থীদের জন্য সরকারি চাকরির সুযোগ তৈরি হচ্ছে, যা পেশাগত স্থায়িত্ব ও নিরাপত্তা প্রদান করবে।

(Tax Coxsbazar Job Circular 2026) নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ৬টি পদ ক্যাটাগরি অন্তর্ভুক্ত রয়েছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা পদ অনুযায়ী এসএসসি থেকে স্নাতক পর্যায় পর্যন্ত নির্ধারিত। বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। পদসমূহে মাসিক বেতন গ্রেড অনুযায়ী ৮,২৫০ থেকে ২৬,৫৯০ টাকা পর্যন্ত। উল্লেখযোগ্য পদসমূহ হলো কম্পিউটার অপারেটর, প্রধান সহকারী, উচ্চমান সহকারী এবং সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর। প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।

(Tax Coxsbazar Job Circular 2026)

বিবরণতথ্য
প্রতিষ্ঠানের নাম:কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল কক্সবাজার (Taxes Zone Coxsbazar)
চাকরির প্রকৃতি:সরকারি চাকরি
প্রকাশের তারিখ:১৬ মে ২০২৬
আবেদনের পদ্ধতি:অনলাইন
শাখা/পদ ক্যাটাগরি:০5 টি (শিক্ষা শাখা)।
পদসংখ্যা ও জনবল:৩৮২ জন নিয়োগ।
বয়সসীমা:প্রার্থীর বয়স ১৮-৩২ বছর।
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা:এসএসসি/এইচএসসি/স্নাতক বা সমমান পাশ।
নিয়োগ প্রকাশনার উৎস:দৈনিক যুগান্তর
আবেদন শুরুর তারিখ:১৮ মে ২০২৬
আবেদন শেষ:০৪ জুন ২০২৬
আবেদন করুন:https://taxcox.teletalk.com.bd/
অফিসিয়াল ওয়েবসাইট:(Taxes Zone Coxsbazar)

(Taxes Zone Coxsbazar) নিয়োগ প্রক্রিয়ায় পরীক্ষার তারিখ, ফলাফল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। চাকরিটি কক্সবাজার জেলার স্থায়ী বাসিন্দাদের জন্য কার্যকর হবে এবং এটি দীর্ঘমেয়াদী সরকারি চাকরির একটি গুরুত্বপূর্ণ সুযোগ। (কর অঞ্চল কক্সবাজার নিয়োগ ২০২৬)

সরকারি চাকরির সার্কুলার ২০২৬ (কর অঞ্চল কক্সবাজার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬) Govt Job Circular 2026

কর অঞ্চল কক্সবাজার নিয়োগ ২০২৬ – এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-

১) পদের নাম: কম্পিউটার অপারেটর

  • পদ সংখ্যা: ০১ (এক) টি।
  • শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
  • অন্যান্য যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।
  • গ্রেড: ১৩।
  • বেতন: ১১,০০০-২৬,৫৯০/- টাকা।

২) পদের নাম: প্রধান সহকারী

  • পদ সংখ্যা: ২২ (বাইশ) টি।
  • শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে-কোন বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রী।
  • অন্যান্য যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষর এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ।
  • গ্রেড: ১৩।
  • বেতন: ১১,০০০-২৬,৫৯০/- টাকা।

৩) পদের নাম: উচ্চমান সহকারী

  • পদ সংখ্যা: ২২ (বাইশ) টি।
  • শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।
  • অন্যান্য যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষর এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ।
  • গ্রেড: ১৪।
  • বেতন: ১০,২০০-২৪,৬৮০/- টাকা।

৪) পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর

  • পদ সংখ্যা: ২৩ (তেইশ) টি।
  • শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।
  • অন্যান্য যোগ্যতা: সাঁটলিপি এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দ; এবং কম্পিউটার মুদ্রাক্ষর এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ।
  • গ্রেড: ১৪।
  • বেতন: ১০,২০০-২৪,৬৮০/- টাকা।

৫) পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

  • পদ সংখ্যা: ২৭ (সাতাশ) টি।
  • শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
  • অন্যান্য যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষর এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ।
  • গ্রেড: ১৬।
  • বেতন: ৯,৩০০-২২,৪৯০/- টাকা।

৬) পদের নাম: অফিস সহায়ক

  • পদ সংখ্যা: ২৭ (সাতাশ) টি।
  • শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
  • গ্রেড: ২০।
  • বেতন: ৮,২৫০-২০,১০০/- টাকা।

আবেদনের শুরু: ১৮ মে ২০২৬ সকাল ১০:০০ টা।
আবেদনের শেষ: ০৪ জুন ২০২৬ বিকাল ৪:০০ টা।

জব সার্কুলার কর অঞ্চল কক্সবাজার আবেদন ফরম পুরণ নিম্নবর্ণিত শর্তাবলি:-

১। প্রার্থীদের বয়স ০১ মে ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

২। শুধুমাত্র কক্সবাজার জেলার স্থায়ী বাসিন্দাগণেরা আবেদন করতে পারবেন।

৩। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। উক্তরূপ প্রার্থী নিয়োগপ্রাপ্ত হলে উক্ত নিয়োগ নব-নিয়োগ হিসেবে গণ্য হবে।

৪। কোটা সংক্রান্ত বিষয়ে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ বিধিবিধান অনুসৃত হবে।

৫। প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের তথ্যাদি যথা: প্রার্থীর নাম, জন্ম তারিখ, পিতা ও মাতার নামের সাথে শিক্ষা সনদ এবং অন্যান্য কাগজপত্রে উল্লিখিত তথ্যাদির সামঞ্জস্য থাকা আবশ্যক।

কর অঞ্চল কক্সবাজার প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রাদি দাখিল করতে হবে:-

ক। অনলাইনে পূরণ করা আবেদনপত্রের (Applicant’s Copy) প্রিন্ট কপি এবং প্রবেশপত্র;

খ। সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও অভিজ্ঞতার সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে এবং একসেট সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে (প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার প্রশিক্ষণ/দক্ষতার সনদ);

গ। জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশনের ওয়ার্ড-এ সরকার কর্তৃক মনোনীত প্রতিনিধি কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ;

ঘ। আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধা কোটা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ইস্যুকৃত সনদপত্র;

ঙ। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনাপত্তিপত্রের মূলকপি জমা দিতে হবে;

চ। বৈধ জাতীয় পরিচয়পত্রের/জন্মনিবন্ধন সনদের মূলকপি প্রদর্শন করতে হবে এবং ফটোকপি দাখিল করতে হবে;

ছ। প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ এবং আবেদনকারী পাসপোর্ট সাইজের ০৩ (তিন) কপি রঙিন সত্যায়িত ছবি।

Tax Coxsbazar Job Circular 2026 অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় :-

ক। আগ্রহী প্রার্থীগণ http://taxcox.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে পারবেন।

আবেদনের সময়সীমা নিম্নরূপঃ

(i) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৮ মে ২০২৬ সকাল ১০.০০টা

(ii) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ ও সময়: ০৪ জুন ২০২৬ বিকাল ৪.০০টা

উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে sms এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

(খ) Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।

(গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

(ঘ) প্রার্থী Online- এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।

কর অঞ্চল কক্সবাজার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান:-

Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ২ (দুই) টি SMS করে পদ অনুযায়ী পরীক্ষার ফি বাবদ ১১২/- টাকা (আবেদন ফি ১০০ টাকা ও সার্ভিস চার্জ ১২ টাকা) এবং ৫৬/- টাকা (আবেদন ফি ৫০ টাকা ও সার্ভিস চার্জ ৬ টাকা) অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।

বিশেষভাবে উল্লেখ্য, “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।”

প্রথম SMS: TAXCOX User ID লিখে send করতে হবে 16222 নম্বরে।

Example: TAXCOX ABCDEF & send to 16222.

দ্বিতীয় SMS: TAXCOX YES PIN Code লিখে send করতে হবে 16222 নম্বরে।

Example: TAXCOX YES 12345678 & send to 16222.

কর অঞ্চল কক্সবাজার নিয়োগ এর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি:-

প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://taxcox.teletalk.com.bd অথবা কর অঞ্চল কক্সবাজারের নিজস্ব ওয়েবসাইট www.taxeszonecoxsbazar.gov.bd এ এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে।

শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন:-

(i) User ID জানা থাকলে: TAXCOX Help User ID & Send to 16222.

(ii) PIN Number জানা থাকলে: TAXCOX Help PIN PIN No & Send to 16222.

ডিক্লারেশনঃ প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

Tax Coxsbazar Job Circular 2026 ১২২ পদে কর অঞ্চল কক্সবাজার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। 01
Tax Coxsbazar Job Circular 2026 ১২২ পদে কর অঞ্চল কক্সবাজার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। 02
Tax Coxsbazar Job Circular 2026 ১২২ পদে কর অঞ্চল কক্সবাজার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। 03
Tax Coxsbazar Job Circular 2026 ১২২ পদে কর অঞ্চল কক্সবাজার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। 04
Tax Coxsbazar Job Circular 2026 ১২২ পদে কর অঞ্চল কক্সবাজার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। 05
Tax Coxsbazar Job Circular 2026 ১২২ পদে কর অঞ্চল কক্সবাজার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। 06

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *