Cabinet Job Circular 2026-৭৫ পদে মন্ত্রিপরিষদ বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত!
চাকরির খবর দৈনিক পত্রিকা মন্ত্রিপরিষদ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।
Cabinet Job Circular 2026-৭৫ পদে মন্ত্রিপরিষদ বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত। মন্ত্রিপরিষদ বিভাগ (Cabinet Division) বিভিন্ন পদে মোট ৭৫ জনকে নিয়োগ দিচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি www.cabinet.gov.bd ও অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগের মাধ্যমে দেশের চাকরিপ্রার্থীদের জন্য সরকারি চাকরির সুযোগ তৈরি হচ্ছে, যা পেশাগত স্থায়িত্ব ও নিরাপত্তা প্রদান করবে।
(Cabinet Division Job Circular 2026) নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ১৮টি (০৭+১১) পদ ক্যাটাগরি অন্তর্ভুক্ত রয়েছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা পদ অনুযায়ী জেএসসি থেকে স্নাতক পর্যায় পর্যন্ত নির্ধারিত। বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর (বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য)। পদসমূহে মাসিক বেতন গ্রেড অনুযায়ী ৮,২৫০ থেকে ২৬,৫৯০ টাকা পর্যন্ত। উল্লেখযোগ্য পদসমূহ হলো সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর। প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।
(Cabinet Division Job Circular 2026)
| বিবরণ | তথ্য |
| প্রতিষ্ঠানের নাম: | মন্ত্রিপরিষদ বিভাগ (Cabinet Division) |
| চাকরির প্রকৃতি: | সরকারি চাকরি |
| প্রকাশের তারিখ: | ২২ এপ্রিল ২০২৬ |
| আবেদনের পদ্ধতি: | ডাকযোগে বা সরাসরি |
| শাখা/পদ ক্যাটাগরি: | ১৮ টি। |
| পদসংখ্যা ও জনবল: | ৭৫ জন নিয়োগ। |
| বয়সসীমা: | প্রার্থীর বয়স ১৮-৩২ বছর। |
| প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা: | জেএসসি/এসএসসি/এইচএসসি/স্নাতক বা সমমান পাশ। |
| নিয়োগ প্রকাশনার উৎস: | অফিসিয়াল ওয়েবসাইট |
| আবেদন শুরুর তারিখ: | ২৯ এপ্রিল ২০২৬ |
| আবেদন শেষ: | ২৮ মে ২০২৬ |
| আবেদন করুন: | cabinet.teletalk.com.bd |
| অফিসিয়াল ওয়েবসাইট: | www.cabinet.gov.bd |
(Cabinet Division) নিয়োগ প্রক্রিয়ায় পরীক্ষার তারিখ, ফলাফল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও সরকারের নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। চাকরিটি দেশের সকল জেলার প্রার্থীদের জন্য উন্মুক্ত এবং এটি দীর্ঘমেয়াদী সরকারি চাকরির একটি গুরুত্বপূর্ণ সুযোগ। (মন্ত্রিপরিষদ বিভাগ নিয়োগ ২০২৬)
মন্ত্রিপরিষদ বিভাগ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর মাধ্যমে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের জন্য সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ তৈরি হচ্ছে। সকল প্রার্থীর জন্য এটি একটি স্বীকৃত ও মর্যাদাপূর্ণ পদে নিয়োগের সুযোগ। বিস্তারিত তথ্য ও অফিসিয়াল বিজ্ঞপ্তি পিডিএফ ডাউনলোডের জন্য cabinet.teletalk.com.bd ওয়েবসাইট ভিজিট করতে হবে। (মন্ত্রিপরিষদ বিভাগ নিয়োগ ২০২৬ সার্কুলার)
সরকারি চাকরির সার্কুলার ২০২৬ (মন্ত্রিপরিষদ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬) Govt Job Circular 2026
মন্ত্রিপরিষদ বিভাগ নিয়োগ ২০২৬ – এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-
মন্ত্রিপরিষদ বিভাগ
১। পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩, বেতন: ১১০০০-২৬৫৯০/-)
পদের সংখ্যা: ০৫ (পাঁচ)টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি;
- খ) কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত; এবং
- গ) সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দ; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ; এবং
- ঘ) কম্পিউটারে word processing সহ ই-মেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
২। পদের নাম: কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩, বেতন: ১১,০০০-২৬৫৯০/-)
পদের সংখ্যা: ০৫ (পাঁচ)টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; এবং
- খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test-এ উত্তীর্ণ হতে হবে।
৩। পদের নাম: ক্যাটালগার (গ্রেড-১৩, বেতন: ১১০০০-২৬৫৯০/-)
পদের সংখ্যা: ০১ (এক)টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ যে কোন বিষয়ে স্নাতক ডিগ্রি এবং কোন স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হতে গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা; এবং
- খ) MS Office এ অভিজ্ঞতাসহ কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত।
৪। পদের নাম: ক্যাশিয়ার (গ্রেড-১৪, বেতন: ১০২০০-২৪৬৮০/-)
পদের সংখ্যা: ০১ (এক)টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি;
- খ) কম্পিউটারে word processing সহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
৫। পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬, বেতন: ৯৩০০-২২৪৯০/-)
পদের সংখ্যা: ২০ (বিশ)টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- ক) কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
- খ) কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত;
- গ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ; এবং
- ঘ) কম্পিউটারে word processing সহ ই-মেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
৬। পদের নাম: ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (গ্রেড-১৬, বেতন: ৯৩০০-২২৪৯০/-)
পদের সংখ্যা: ০২ (দুই)টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- ক) কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং
- খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test-এ উত্তীর্ণ হতে হবে।
৭। পদের নাম: অফিস সহায়ক (গ্রেড-২০, বেতন: ৮,২৫০-২০,০১০/-)
পদের সংখ্যা: ২৪ (চব্বিশ)টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
তোশাখানা ইউনিট, তোশাখানা জাদুঘর
১। পদের নাম: মডেলর (গ্রেড-১৬, বেতন: ৯৩০০-২২৪৯০/-)
পদের সংখ্যা: ০১ (এক)টিশিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে চারুকলা বিষয়ে অন্যূন স্নাতক ডিগ্রি; এবং
- খ) মডেল ও ডিওরামা তৈরিতে বাস্তব অভিজ্ঞতা।
২। পদের নাম: স্টোর কিপার (গ্রেড-১৬, বেতন: ৯৩০০-২২৪৯০/-)
পদের সংখ্যা: ০১ (এক)টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যে অন্যূন স্নাতক ডিগ্রি; এবং
- খ) স্টোরের কাজে অন্যূন ১ (এক) বৎসরের বাস্তব অভিজ্ঞতা।
৩। পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬, বেতন: ৯৩০০-২২৪৯০/-)
পদের সংখ্যা: ০২ (দুই)টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- ক) কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
- খ) কম্পিউটার চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত; এবং
- গ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ।
৪। পদের নাম: গ্যালারী এ্যাটেনডেন্ট (গ্রেড-১৬, বেতন: ৯৩০০-২২৪৯০/-)
পদের সংখ্যা: ০৪ (চার)টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- ক) কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং
- খ) ইংরেজিতে কথোপকথনের দক্ষতা।
৫। পদের নাম: ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (গ্রেড-১৬, বেতন: ৯৩০০-২২৪৯০/-)
পদের সংখ্যা: ০১ (এক)টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- ক) কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং
- খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test-এ উত্তীর্ণ হতে হবে।
৬। পদের নাম: ইলেকট্রিশিয়ান (গ্রেড-১৬, বেতন: ৯৩০০-২২৪৯০/-)
পদের সংখ্যা: ০১ (এক)টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- ক) কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
- খ) কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স সার্টিফিকেট; এবং
- গ) ইলেকট্রিক লাইসেন্সিং বোর্ড হতে লাইসেন্সপ্রাপ্ত।
৭। পদের নাম: রিসিপশনিস্ট (গ্রেড-১৬, বেতন: ৯৩০০-২২৪৯০/-)
পদের সংখ্যা: ০১ (এক)টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- ক) কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং
- খ) ইংরেজিতে কথোপকথনের দক্ষতা।
৮। পদের নাম: প্রকাশনা সহকারী (গ্রেড-১৬, বেতন: ৯৩০০-২২৪৯০/-)
পদের সংখ্যা: ০১ (এক)টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- ক) কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং
- খ) প্রিন্টিং টেকনোলজি, প্রুফরিডিং এবং প্রকাশনামূলক কাজে ০১ (এক) বৎসরের বাস্তব অভিজ্ঞতা।
৯। পদের নাম: নিরাপত্তা প্রহরী (গ্রেড-২০, বেতন: ৮২৫০-২০০১০/-)
পদের সংখ্যা: ০১ (এক)টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- ক) কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
- খ) প্রার্থীর উচ্চতা অন্যূন ৫ (পাঁচ) ফুট ৫ (পাঁচ) ইঞ্চি এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
১০। পদের নাম: অফিস সহায়ক (গ্রেড-২০, বেতন: ৮২৫০-২০০১০/-)
পদের সংখ্যা: ০৩ (তিন)টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
১১। পদের নাম: পরিচ্ছন্নতা কর্মী (গ্রেড-২০, বেতন: ৮২৫০-২০০১০/-)
পদের সংখ্যা: ০১ (এক)টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- ক) কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
- খ) পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ এবং যান্ত্রিক ধৌত কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে।
আবেদনের শুরু: ২৯ এপ্রিল ২০২৬।
আবেদনের শেষ: ২৮ মে ২০২৬।
জব সার্কুলার মন্ত্রিপরিষদ বিভাগ আবেদন ফরম পুরণ নিম্নবর্ণিত শর্তাবলি:-
১। প্রার্থীদের বয়স ০১ এপ্রিল ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে (মন্ত্রিপরিষদ বিভাগের ১ ও ৫ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য)।
২। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
৩। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্ব-শাসিত ও সংবিধিবন্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনে চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। উক্তরূপ প্রার্থী নিয়োগপ্রাপ্ত হলে উক্ত নিয়োগ নব-নিয়োগ হিসেবে গণ্য হবে।
৪। কোটা সংক্রান্ত বিষয়ে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ বিধিবিধান অনুসৃত হবে।
৫। সরকারি চাকরি থেকে বহিষ্কৃত/বরখাস্ত হলে আবেদন করা যাবে না।
৬। প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের তথ্যাদি যথা: প্রার্থীর নাম, জন্ম তারিখ, পিতা ও মাতার নামের সাথে শিক্ষা সনদ এবং অন্যান্য কাগজপত্রে উল্লিখিত তথ্যাদির সামঞ্জস্য থাকা আবশ্যক।
মন্ত্রিপরিষদ বিভাগ প্রার্থীগণকে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রাদি দাখিল করতে হবে :-
ক। সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে;
খ। অনলাইনে পূরণ করা Application Form (Applicant’s Copy) সহ প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল সনদপত্রের ১ (এক) সেট ফটোকপি এবং ৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি দাখিল করতে হবে;
গ। জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌর মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদপত্র;
ঘ। আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধা কোটাভুক্ত হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত সনদপত্র;
ঙ। আবেদনকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ভুক্ত হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র;
চ। আবেদনকারী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের হলে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ইস্যুকৃত সনদপত্র;
ছ। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের প্রদত্ত অনাপত্তিপত্র/ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে;
জ। বৈধ জাতীয় পরিচয়পত্রের/জন্মনিবন্ধন সনদের মূলকপি প্রদর্শন করতে হবে এবং ১ (এক) কপি প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে; এবং
ঝ। চারিত্রিক সনদপত্র এবং অন্যান্য কাগজপত্র সত্যায়ন করার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তার নামযুক্ত সীলসহ স্বাক্ষর থাকতে হবে।
BD Job Circular 2026 অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় :-
ক। আগ্রহী প্রার্থীগণ http://cabinet.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে পারবেন।
আবেদনের সময়সীমা নিম্নরূপঃ
(i) Online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় : ২৯ এপ্রিল ২০২৬ সকাল ১০.০০টা।
(ii) Online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ ও সময়: ২৮ মে ২০২৬ বিকাল ৫.০০টা।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে sms এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
(খ) Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।
(গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
(ঘ) প্রার্থী Online- এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
মন্ত্রিপরিষদ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান:-
Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ২ (দুই) টি SMS করে পদ অনুযায়ী পরীক্ষার ফি বাবদ ১১২/- টাকা অথবা ৫৬/- টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।
বিশেষভাবে উল্লেখ্য, “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।”
প্রথম SMS: CABINET User ID লিখে send করতে হবে 16222 নম্বরে।
Example: CABINET ABCDEF & send to 16222.
দ্বিতীয় SMS: CABINET YES PIN Code লিখে send করতে হবে 16222 নম্বরে।
Example: CABINET YES 12345678 & send to 16222.
মন্ত্রিপরিষদ বিভাগ নিয়োগ এর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি:-
প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://cabinet.teletalk.com.bd অথবা মন্ত্রিপরিষদ বিভাগের নিজস্ব ওয়েবসাইট www.cabinet.gov.bd এ এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে।
শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন :-
(i) User ID জানা থাকলে: CABINET Help User ID & Send to 16222.
(ii) PIN Number জানা থাকলে: CABINET Help PIN PIN No & Send to 16222.
ডিক্লারেশনঃ প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
(Cabinet Job Circular 2026) মন্ত্রিপরিষদ বিভাগে নিয়োগ এর অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন:-




আবেদন করতে ক্লিক করুন আপ্লাই বাটনে।
Job Circular in Bangladesh:-
চাকরির খবর আরো পড়তে পারেন:-
(Bon Odhidoptor Job Circular 2026) বন অধিদপ্তর কর্তৃপক্ষ নিয়োগ এর অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন:-

আবেদন করতে ক্লিক করুন আপ্লাই বাটনে।

