Gas Transmission Company Limited Job Circular 2026-৭১ পদে সরকারি চাকরির নিয়োগ।
চাকরির খবর সাপ্তাহিক পত্রিকা গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।
Gas Transmission Company Limited Job Circular 2026-৭১ পদে সরকারি চাকরির নিয়োগ। গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড (GTCL) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড বিভিন্ন ক্যাটাগরির পদে মোট ৭১ জনকে নিয়োগ দিচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি www.gtcl.gov.bd, gtcl.teletalk.com.bd ও দৈনিক ইত্তেফাক পত্রিকায় (২৩ এপ্রিল ২০২৬) প্রকাশিত হয়েছে। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগের মাধ্যমে দেশের যুবকদের জন্য সরকারি চাকরির সুযোগ তৈরি হচ্ছে, যা পেশাগত স্থায়িত্ব ও নিরাপত্তা প্রদান করবে।
(GTCL Job Circular 2026) নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ১৬টি পদ ক্যাটাগরি অন্তর্ভুক্ত রয়েছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা পদ অনুযায়ী এসএসসি বা সমমান থেকে স্নাতক পর্যায় পর্যন্ত নির্ধারিত। বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর (বিশেষ পদের ক্ষেত্রে ৫৪ বছর)। পদসমূহে মাসিক বেতন গ্রেড অনুযায়ী ৯,৩০০ থেকে ৩৮,৬৪০ টাকা পর্যন্ত। উল্লেখযোগ্য পদসমূহ হলো ক্যাশিয়ার, প্লান্ট অপারেটর, ইলেকট্রিশিয়ান, টেকনিশিয়ান ইত্যাদি।
আবেদন প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।
(Gas Transmission Company Limited Job Circular 2026)
| বিবরণ | তথ্য |
| প্রতিষ্ঠানের নাম: | গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড (GTCL) |
| চাকরির প্রকৃতি: | সরকারি চাকরি |
| প্রকাশের তারিখ: | ২৩ এপ্রিল ২০২৬ |
| আবেদনের পদ্ধতি: | অনলাইন |
| শাখা/পদ ক্যাটাগরি: | ১৬ টি। |
| পদসংখ্যা ও জনবল: | ৭১ জন নিয়োগ। |
| বয়সসীমা: | প্রার্থীর বয়স ১৮-৩২ বছর। |
| প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা: | এসএসসি বা সমমান, এইচএসসি বা সমমান, নার্সিং ডিপ্লোমা, ফাজিল বা সমমান, স্নাতক বা সমমান। |
| নিয়োগ প্রকাশনার উৎস: | দৈনিক ইত্তেফাক |
| আবেদন শুরুর তারিখ: | ২৭ এপ্রিল |
| আবেদন শেষ: | ২১ মে ২০২৬ |
| আবেদন করুন: | http://gtcl.teletalk.com.bd/ |
| অফিসিয়াল ওয়েবসাইট: | www.gtcl.gov.bd |
(Gas Transmission Company Limited) নিয়োগ প্রক্রিয়ায় পরীক্ষার তারিখ, ফলাফল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও সরকারি চাকরির বিধি ও নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। (গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড নিয়োগ ২০২৬)
সরকারি চাকরির সার্কুলার ২০২৬ (গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬) Govt Job Circular 2026
গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড নিয়োগ ২০২৬ – এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-
১) পদের নাম: ক্যাশিয়ার
পদ সংখ্যা: ০২ (দুই) টি।
গ্রেড: ১২।
বেতন: ১১,৩০০-২৭,৩০০/- টাকা।
২) পদের নাম: হিসাব সহকারী
পদ সংখ্যা: ০১ (এক) টি।
গ্রেড: ১২।
বেতন: ১১,৩০০-২৭,৩০০/- টাকা।
৩) পদের নাম: রিসিপশনিস্ট
পদ সংখ্যা: ০২ (দুই) টি।
গ্রেড: ১২।
বেতন: ১১,৩০০-২৭,৩০০/- টাকা।
৪) পদের নাম: মেডিক্যাল এ্যাসিস্ট্যান্ট (পুরুষ ও মহিলা)
পদ সংখ্যা: ০২ (দুই) টি (পুরুষ ০১, মহিলা ০১)।
গ্রেড: ১২।
বেতন: ১১,৩০০-২৭,৩০০/- টাকা।
৫) পদের নাম: সার্ভেয়ার
পদ সংখ্যা: ০৪ (চার) টি।
গ্রেড: ১৩।
বেতন: ১১,০০০-২৬,৫৯০/- টাকা।
৬) পদের নাম: প্লান্ট অপারেটর
পদ সংখ্যা: ১৭ (সতেরো) টি।
গ্রেড: ১৩।
বেতন: ১১,০০০-২৬,৫৯০/- টাকা।
৭) পদের নাম: সিনিয়র টেকনিশিয়ান
পদ সংখ্যা: ০১ (এক) টি।
গ্রেড: ১৩।
বেতন: ১১,০০০-২৬,৫৯০/- টাকা।
৮) পদের নাম: ইলেকট্রিশিয়ান
পদ সংখ্যা: ১৮ (আঠারো) টি।
গ্রেড: ১৩।
বেতন: ১১,০০০-২৬,৫৯০/- টাকা।
৯) পদের নাম: ট্রান্সপোর্ট সুপারভাইজার
পদ সংখ্যা: ০২ (দুই) টি।
গ্রেড: ১৩।
বেতন: ১১,০০০-২৬,৫৯০/- টাকা।
১০) পদের নাম: পিসি অপারেটর (ক্যাড)
পদ সংখ্যা: ০৩ (তিন) টি।
গ্রেড: ১৩।
বেতন: ১১,০০০-২৬,৫৯০/- টাকা।
১১) পদের নাম: টেকনিশিয়ান
পদ সংখ্যা: ১০ (দশ) টি।
গ্রেড: ১৪।
বেতন: ১০,২০০-২৪,৬৮০/- টাকা।
১২) পদের নাম: জুনিয়র ট্রান্সপোর্ট সুপারভাইজার
পদ সংখ্যা: ০৩ (তিন) টি।
গ্রেড: ১৪।
বেতন: ১০,২০০-২৪,৬৮০/- টাকা।
১৩) পদের নাম: জুনিয়র টেকনিশিয়ান
পদ সংখ্যা: ০৩ (তিন) টি।
গ্রেড: ১৬।
বেতন: ৯,৩০০-২২,৪৯০/- টাকা।
১৪) পদের নাম: ইমাম (চুক্তিভিত্তিক)
পদ সংখ্যা: ০২ (দুই) টি।
গ্রেড: ১০।
বেতন: ১৬,০০০-৩৮,৬৪০/- টাকা।
১৫) পদের নাম: মুয়াজ্জিন (চুক্তিভিত্তিক)
পদ সংখ্যা: ০১ (এক) টি।
গ্রেড: ১২।
বেতন: ১১,৩০০-২৭,৩০০/- টাকা।
আবেদনের শুরু: ২৭ এপ্রিল ২০২৬।
আবেদনের শেষ: ২১ মে ২০২৬।
জব সার্কুলার গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড আবেদন ফরম পুরণ নিম্নবর্ণিত শর্তাবলি:-
১। ২৭-০৪-২০২৬ তারিখে ক্রমিক নং-১ হতে ১৪ এ বর্ণিত পদসমূহের ক্ষেত্রে প্রার্থীর বয়স ১৮-৩২ (বত্রিশ) বছর পর্যন্ত এবং ক্রমিক নং-১৫ হতে ১৬ এ বর্ণিত পদসমূহের ক্ষেত্রে প্রার্থীর সর্বোচ্চ বয়স ৫৪ (চুয়ান্ন) বছর হতে হবে।
২। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।
৩। কোটা সংক্রান্ত বিষয়ে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ বিধিবিধান অনুসৃত হবে।
৪। প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের তথ্যাদি যথা: প্রার্থীর নাম, জন্ম তারিখ, পিতা ও মাতার নামের সাথে শিক্ষা সনদ এবং অন্যান্য কাগজপত্রে উল্লিখিত তথ্যাদির সামঞ্জস্য থাকা আবশ্যক।
GTCL প্রার্থীগণকে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রাদি দাখিল করতে হবে:-
ক। অনলাইনে পূরণ করা গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড চাকরির আবেদনপত্রের (Applicant’s Copy) প্রিন্ট কপি এবং প্রবেশপত্র;
খ। সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে এবং ১(এক) সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে;
গ। জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশনের সরকার কর্তৃক মনোনীত প্রতিনিধি কর্তৃক প্রদত্ত সনদপত্র;
ঘ। আবেদনকারী কোটাভুক্ত (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, মুক্তিযোদ্ধা) হলে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সনদপত্র;
ঙ। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের প্রদত্ত অনাপত্তিপত্র/ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে;
চ। বৈধ জাতীয় পরিচয়পত্রের/জন্মনিবন্ধন সনদের মূলকপি প্রদর্শন করতে হবে এবং সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে; এবং
ছ। প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ এবং আবেদনকারী পাসপোর্ট সাইজের ০৩ (তিন) কপি রঙিন সত্যায়িত ছবি।
BD Job Circular 2026 অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়:-
ক। আগ্রহী প্রার্থীগণ http://gtcl.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করবেন।
আবেদনের সময়সীমা নিম্নরূপঃ
(i) Online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২৭ এপ্রিল ২০২৬ সকাল ৯.০০ টা।
(ii) Online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ ও সময়: ২১ মে ২০২৬ বিকাল ৫.০০ টা।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে sms এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
(খ) Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।
(গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
(ঘ) প্রার্থী Online- এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি (Applicant’s Copy) পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।
গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান:-
Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ২ (দুই) টি SMS করে পদ অনুযায়ী নির্ধারিত ফি (১১২ টাকা, ১৬৮ টাকা, ২২৩ টাকা) অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।
প্রথম SMS: GTCL User ID লিখে send করতে হবে 16222 নম্বরে।
Example: GTCL ABCDEF & send to 16222.
Reply SMS: Applicants Name Tk (Amount) will be charged as application fee. Your PIN is 12345678, To pay fee Type GTCL YES PIN and send to 16222.
দ্বিতীয় SMS: GTCL YES PIN Code লিখে send করতে হবে 16222 নম্বরে।
Example: GTCL YES 12345678 & send to 16222.
Reply SMS: Congratulations Applicant’s Name, payment completed successfully for GTCL Application for (post name) User ID is (ABCDEF) and Password (******).
গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড নিয়োগ এর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি:-
প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://gtcl.teletalk.com.bd অথবা GTCL এর নিজস্ব ওয়েবসাইট www.gtcl.gov.bd এ এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে।
শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন :-
(i) User ID জানা থাকলে: GTCL Help User & Send to 16222.
(ii) PIN Number জানা থাকলে: GTCL Help PIN & Send to 16222.
ডিক্লারেশনঃ প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
(Gas Transmission Company Limited Job Circular 2026) গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড নিয়োগ এর অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন:-


আবেদন করতে ক্লিক করুন আপ্লাই বাটনে।

