New Bangladesh Bank Job Circular 2026-বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।

New Bangladesh Bank Job Circular 2026 বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। 1

চাকরির খবর বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

New Bangladesh Bank Job Circular 2026-বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।। বাংলাদেশ ব্যাংকের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ ব্যাংক ‘ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (আইটি)’ পদে মোট ২৬ জনকে নিয়োগ দিচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি erecruitment.bb.org.bd ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তিতে ০১টি পদ ক্যাটাগরি অন্তর্ভুক্ত রয়েছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক পাস নির্ধারিত। বয়সসীমা ২১ থেকে ৩২ বছর। পদটিতে মাসিক বেতন ১৬তম গ্রেড অনুযায়ী ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত। পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, ফি প্রদান ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো:

বিবরণতথ্য
প্রতিষ্ঠানের নাম:বাংলাদেশ ব্যাংক
বিজ্ঞপ্তি নং:৪২/২০২৬
প্রকাশের তারিখ:১৩ মে ২০২৬
আবেদনের পদ্ধতি:অনলাইন
পদ ক্যাটাগরি:০১ টি
পদসংখ্যা ও জনবল:২৬ টি (কম/বেশী হতে পারে)
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা:ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি পাস
আবেদন শুরুর তারিখ:১৪/০৫/২০২৬
আবেদন শেষ:২১/০৬/২০২৬ তারিখ, রাত ১১.৫৯ টা
আবেদনের ওয়েব সাইট:erecruitment.bb.org.bd

বাংলাদেশ ব্যাংক নিয়োগ ২০২৬ – এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:

  • পদের নাম: ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (আইটি)।
  • পদ সংখ্যা: ২৬টি (কম/বেশী হতে পারে)।
  • শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি পাস।
  • অন্যান্য যোগ্যতা: কম্পিউটার/তথ্য প্রযুক্তি সংশ্লিষ্ট বিষয়ে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান হতে কমপক্ষে ০৬ মাস মেয়াদী ডিপ্লোমা/ট্রেড কোর্স/শর্ট কোর্স (কম্পিউটার বিজ্ঞান /তথ্য প্রযুক্তি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়)।
  • গ্রেড: ১৬তম গ্রেড।
  • বেতন: জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর টাকা ৯৩০০-২২৪৯০ স্কেল এবং তৎসহ নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা।

আবেদন ফরম পূরণের নিম্নবর্ণিত শর্তাবলি:

  • সকল প্রার্থীদের ক্ষেত্রে বয়স ০১/০১/২০২৬ তারিখে ২১ হতে ৩২ বছর হতে হবে।
  • প্রার্থীর বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
  • চাকুরিরত প্রার্থীগণ তাদের নিয়োগকারী কর্তৃপক্ষের পূর্বানুমোদনক্রমে আবেদন করতে পারবেন।
  • লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হলে নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তিপত্র মৌখিক পরীক্ষার বোর্ডে দাখিল করতে হবে।
  • নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সর্বশেষ সরকারি নীতিমালা অনুসরণ করা হবে।
  • আবেদনে প্রদত্ত স্থায়ী ঠিকানার সপক্ষে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র/ পৌরসভার মেয়র/ কাউন্সিলর/ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ নোটারি পাবলিক কর্তৃক স্বাক্ষরিত সনদপত্র মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে।
  • প্রার্থীদেরকে প্রাথমিকভাবে কোনো দলিলাদি প্রেরণ করতে হবে না।
  • লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য উপস্থিত থাকতে হবে এবং প্রয়োজনীয় দলিলাদি দাখিল করতে হবে।

অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়:-

  • আগ্রহী প্রার্থীদেরকে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট (erecruitment.bb.org.bd)-এ Online Application Form পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।
  • আবেদন শুরুর তারিখ: ১৪/০৫/২০২৬ তারিখ হতে।
  • আবেদনপত্র দাখিলের শেষ তারিখ ও সময়: ২১/০৬/২০২৬ তারিখ, রাত ১১.৫৯ টা।
  • যাদের বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে CV রয়েছে, তারা উক্ত CV এর মাধ্যমে আবেদন করবেন।
  • যাদের CV নেই তারা ওয়েবসাইটে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী নতুন CV তৈরি করবেন এবং নির্ধারিত স্থানে স্বাক্ষর ও সদ্য তোলা Formal রঙিন ছবি আপলোড করবেন। স্বাক্ষর এবং ছবির ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা হতে হবে।
  • আবেদনপত্রে তথ্যে অসামঞ্জস্য/ভুল থাকলে সংশোধনের সুযোগ থাকবে না এবং কোন প্রকার যোগাযোগ ব্যতিরেকেই প্রার্থিতা বাতিল করা হবে।

ফি প্রদানের নিয়মাবলী:-

  • আবেদন ফি: অফেরতযোগ্য টাঃ ২০০/- আবেদনের সময় Bangla QR এর মাধ্যমে প্রদান করতে হবে।
  • অনলাইনে আবেদন করার পর সংশ্লিষ্ট প্রার্থী Bangla QR code সম্বলিত একটি Payment Page পাবেন।
  • মোবাইল ফোনের Payment App (Bangla QR সাপোর্ট করে এরূপ ব্যাংক/MFS) এর মাধ্যমে Bangla QR স্ক্যান করে ফি পরিশোধ করতে হবে।
  • ফি প্রদান করার পর প্রার্থী কর্তৃক প্রদত্ত মোবাইল নম্বরে SMS প্রেরণ করা হবে।
  • SMS প্রাপ্তির পর ওয়েবসাইটে প্রার্থীকে Verify Payment Link-এ Click করে Payment Verification সম্পন্ন করতে হবে, অন্যথায় আবেদন অসম্পূর্ণ রয়ে যাবে।
  • ফি প্রদান ও Payment Verification এর শেষ তারিখ ও সময়: ২৪/০৬/২০২৬ তারিখ, রাত ১১.৫৯ টা।

প্রবেশপত্র ও ট্র্যাকিং পেজ সংরক্ষণ:-

  • Payment Verification সম্পন্ন হওয়ার পর প্রার্থীকে Tracking ID Number সম্বলিত একটি Tracking Page প্রদর্শন করা হবে।
  • Payment Confirm করার পর প্রার্থী Tracking Page টি ভবিষ্যতে ব্যবহারের জন্য সংরক্ষণ করবেন।
  • পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড এবং পরবর্তী বিভিন্ন কাজে Tracking Page টি প্রয়োজন হবে।
  • অনলাইনে আবেদন করার পর প্রার্থী কর্তৃক CV Identification Number, Tracking Number ও Password যথাযথভাবে সংরক্ষণ করতে হবে।

ডিক্লারেশন: কোন ক্ষেত্রে দলিলাদির ঘাটতি থাকলে, অসত্য তথ্য প্রদান করলে, জাল সনদ দাখিল করলে, প্রতারণার আশ্রয় নিলে বা আবেদনপত্রে গুরুতর ত্রুটি দেখা গেলে নিয়োগ প্রক্রিয়ার যে কোন পর্যায়ে উক্ত প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে।

New Bangladesh Bank Job Circular 2026 বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। ৩ scaled
New Bangladesh Bank Job Circular 2026 বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। ২ scaled

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *