Gram Bikash Kendra Job Circular 2026-গ্রাম বিকাশ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।
চাকরির খবর সাপ্তাহিক পত্রিকা গ্রাম বিকাশ কেন্দ্র (জিবিকে) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।
Gram Bikash Kendra Job Circular 2026-গ্রাম বিকাশ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। গ্রাম বিকাশ কেন্দ্র (GBK) বিভিন্ন পদে মোট ৮১ জনকে নিয়োগ দিচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি www.gbk-bd.org ও দৈনিক প্রথম আলো সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা সরাসরি অথবা ডাকযোগে, কুরিয়ারে বা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগের মাধ্যমে দেশের চাকরিপ্রার্থীদের জন্য বেসরকারি (এনজিও) ক্যারিয়ার গড়ার সুযোগ তৈরি হচ্ছে, যা পেশাগত স্থায়িত্ব ও নিরাপত্তা প্রদান করবে।
(GBK Job Circular 2026) নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ০৭টি পদ ক্যাটাগরি অন্তর্ভুক্ত রয়েছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা পদ অনুযায়ী এইচএসসি থেকে স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত নির্ধারিত। বয়সসীমা ২৫ থেকে ৪৫ বছর। পদসমূহে মাসিক বেতন ৩৩,৪৮০ থেকে ১১০,২৮৯ টাকা পর্যন্ত। উল্লেখযোগ্য পদসমূহ হলো সহকারী পরিচালক, আঞ্চলিক ব্যবস্থাপক, এলাকা ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপক এবং লোন অফিসার। প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। (Gram Bikash Kendra Job Circular 2026)
আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।
| প্রতিষ্ঠানের নাম: | গ্রাম বিকাশ কেন্দ্র (জিবিকে) |
| চাকরির প্রকৃতি: | এনজিও চাকরি |
| প্রকাশের তারিখ: | ০৮ মে ২০২৬ |
| আবেদনের পদ্ধতি: | সরাসরি/ডাকযোগে/অনলাইন/ই-মেইল |
| পদ ক্যাটাগরি: | ০৭ টি। |
| পদসংখ্যা ও জনবল: | ৮১ জন নিয়োগ। |
| প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা: | এইচএসসি/স্নাতক/স্নাতকোত্তর পাশ। |
| নিয়োগ প্রকাশনার উৎস: | দৈনিক প্রথম আলো |
| আবেদন শুরুর তারিখ: | ০৮ মে ২০২৬ |
| আবেদন শেষ: | ১৮ মে ২০২৬ |
| অফিসিয়াল প্রোটাল: | গ্রাম বিকাশ কেন্দ্র (GBK) |
(Gram Bikash Kendra) নিয়োগ প্রক্রিয়ায় পরীক্ষার তারিখ, ফলাফল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য মোবাইল SMS বা ই-মেইলের মাধ্যমে জানানো হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। চাকরিটি দেশের বিভিন্ন স্থানে কার্যকর হবে এবং এটি একটি গুরুত্বপূর্ণ ক্যারিয়ারের সুযোগ। (গ্রাম বিকাশ কেন্দ্র নিয়োগ ২০২৬)
গ্রাম বিকাশ কেন্দ্র (জিবিকে) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর মাধ্যমে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের জন্য এনজিও চাকরিতে প্রবেশের সুযোগ তৈরি হচ্ছে। সকল প্রার্থীর জন্য এটি একটি স্বীকৃত ও মর্যাদাপূর্ণ পদে নিয়োগের সুযোগ। বিস্তারিত তথ্য ও অফিসিয়াল বিজ্ঞপ্তি পিডিএফ ডাউনলোডের জন্য www.gbk-bd.org ওয়েবসাইট ভিজিট করতে হবে। (গ্রাম বিকাশ কেন্দ্র নিয়োগ ২০২৬ সার্কুলার)
এনজিও চাকরির সার্কুলার ২০২৬ (গ্রাম বিকাশ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬) NGO Job Circular 2026
গ্রাম বিকাশ কেন্দ্র নিয়োগ ২০২৬ – এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-
১. সহকারী পরিচালক-কার্যক্রম
- পদ সংখ্যা: ০১ জন
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রী।
- অভিজ্ঞতা: আঞ্চলিক/জাতীয় পর্যায়ে এনজিও-তে ক্ষুদ্রঋণ কর্মসূচীতে অথবা বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানে কমপক্ষে ২০০.০০ কোটি টাকা ঋণস্থিতি নিয়ে কার্যক্রম পরিচালনাসহ সংশ্লিষ্ট পদে ২ বছর এবং মাইক্রোফাইন্যান্স কর্মসূচীতে ৮ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- দক্ষতা: কো-অর্ডিনেশন, প্রজেক্ট/প্রোগ্রাম ম্যানেজমেন্ট, রিপোর্টিং ও ডকুমেন্টেশন, বিজনেস প্ল্যান, মনিটরিং, স্টাফ ব্যবস্থাপনা, স্টাফ ও উপকারভোগী ট্রেনিং দক্ষতা, সমন্বয়সাধন, রিপোর্ট তৈরি ও উপস্থাপনসহ কম্পিউটারে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল প্রোগ্রাম, ইন্টারনেট এর দক্ষতা এবং মাইক্রোফিন ৩৬০ সফটওয়্যার অথবা মাইক্রোফাইন্যান্স এর অন্যান্য সফটওয়্যার পরিচালনায় পারদর্শী হতে হবে। মোটর সাইকেল চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
- বয়স: ৩৫-৪৫ বছর।
- বেতন ও সুযোগ সুবিধা: বেতন ৯৫,৮৫০ – ১১০,২৪৯/- টাকা (আলোচনা সাপেক্ষে)।
২. সহকারী পরিচালক-এসএমই
- পদ সংখ্যা: ০১ জন
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রী।
- অভিজ্ঞতা: আঞ্চলিক/জাতীয় পর্যায়ে এনজিও-তে Small & Medium Enterprise (SME) operation-এ সংশ্লিষ্ট পদে ২ বছর এবং মাইক্রোফাইন্যান্স কর্মসূচীতে ৮ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- দক্ষতা: সহকারী পরিচালক-কার্যক্রম পদের অনুরূপ দক্ষতা এবং সফটওয়্যার পরিচালনায় পারদর্শিতা প্রয়োজন। মোটর সাইকেল চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
- বয়স: ৩৫-৪৫ বছর।
- বেতন ও সুযোগ সুবিধা: বেতন ৯৫,৮৫০ – ১১০,২৪৯/- টাকা (আলোচনা সাপেক্ষে)।
৩. আঞ্চলিক ব্যবস্থাপক
- পদ সংখ্যা: ০২ জন
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রী।
- অভিজ্ঞতা ও দক্ষতা: আঞ্চলিক/জাতীয় পর্যায়ে এনজিও-তে মাইক্রোফাইন্যান্স কর্মসূচীতে কমপক্ষে ২০টি শাখা পরিচালনা ও সংশ্লিষ্ট পদে কমপক্ষে ০২ বছরের কাজের অভিজ্ঞতাসহ কম্পিউটারের দক্ষতা ও মাইক্রোফাইন্যান্সের সফটওয়্যার পরিচালনায় (মাইক্রোফিন ৩৬০ অগ্রাধিকার) পারদর্শী এবং নিজস্ব মোটর সাইকেল, ল্যাপটপ কম্পিউটার থাকতে হবে।
- বয়স: ৩০-৪৫ বছর।
- বেতন: শিক্ষানবীশকাল ৮২,০৬১/- টাকা এবং শিক্ষানবীশ উত্তীর্ণের পরে ৮৫,৯৩৪/- টাকা।
৪. এলাকা ব্যবস্থাপক
- পদ সংখ্যা: ০৭ জন
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রী।
- অভিজ্ঞতা ও দক্ষতা: আঞ্চলিক/জাতীয় পর্যায়ে এনজিও-তে মাইক্রোফাইন্যান্স কর্মসূচীতে সংশ্লিষ্ট পদে কমপক্ষে ০২ বছরের কাজের অভিজ্ঞতা ও কম্পিউটারের দক্ষতা এবং মাইক্রোফাইন্যান্সের সফটওয়্যার পরিচালনায় (মাইক্রোফিন ৩৬০ অগ্রাধিকার) পারদর্শী এবং নিজস্ব মোটর সাইকেল, ল্যাপটপ কম্পিউটার থাকতে হবে।
- বয়স: ৩০-৪৫ বছর।
- বেতন কাঠামো: শিক্ষানবীশকাল ৫৮,৯০৯/- টাকা এবং শিক্ষানবীশ উত্তীর্ণের পরে ৬১,৬২৮/- টাকা।
৫. শাখা ব্যবস্থাপক
- পদ সংখ্যা: ২০ জন
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রী।
- অভিজ্ঞতা ও দক্ষতা: আঞ্চলিক/জাতীয় পর্যায়ে এনজিও-তে মাইক্রোফাইন্যান্স কর্মসূচীতে সংশ্লিষ্ট পদে কমপক্ষে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা ও কম্পিউটারের দক্ষতা এবং মাইক্রোফাইন্যান্সের সফটওয়্যার পরিচালনায় (মাইক্রোফিন ৩৬০ অগ্রাধিকার) পারদর্শী এবং নিজস্ব মোটর সাইকেল, ল্যাপটপ কম্পিউটার থাকতে হবে।
- বয়স: ৩০-৪০ বছর।
- বেতন কাঠামো: শিক্ষানবীশকাল ৪৭,৩৩২/- টাকা এবং শিক্ষানবীশ উত্তীর্ণের পরে ৪৯,৪৭৪/- টাকা।
৬. সহকারী শাখা ব্যবস্থাপক
- পদ সংখ্যা: ২০ জন
- শিক্ষাগত যোগ্যতা: এমকম/এমবিএস/এমবিএ (হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, ফিন্যান্স মার্কেটিং)।
- অভিজ্ঞতা ও দক্ষতা: মাইক্রোফাইন্যান্স কর্মসূচীতে হিসাব বিভাগে ন্যূনতম ২ বছরের কাজের অভিজ্ঞতা ও কম্পিউটারের দক্ষতা এবং মাইক্রোফাইন্যান্সের সফটওয়্যার পরিচালনায় (মাইক্রোফিন ৩৬০ অগ্রাধিকার) পারদর্শী হতে হবে।
- বয়স: ২৫-৩৫ বছর।
- বেতন কাঠামো: শিক্ষানবীশকাল ৩৬,৯১৪/- টাকা এবং শিক্ষানবীশ উত্তীর্ণের পরে ৩৮,৫৩৫/- টাকা।
৭. লোন অফিসার
- পদ সংখ্যা: ৫০ জন
- শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/বিএ/এমএ।
- অভিজ্ঞতা ও দক্ষতা: আঞ্চলিক/জাতীয় পর্যায়ে এনজিও-তে মাইক্রোফাইন্যান্স কর্মসূচীতে সংশ্লিষ্ট পদে কমপক্ষে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা এবং নিজস্ব মোটর সাইকেল থাকতে হবে।
- বয়স: ২৫-৩৫ বছর।
- বেতন কাঠামো: শিক্ষানবীশকাল ৩৩,৪৪০/- টাকা এবং শিক্ষানবীশ উত্তীর্ণের পরে ৩৪,৮৮৭/- টাকা।
সাধারণ সুযোগ-সুবিধা:-
সকল পদের শিক্ষানবীশকাল ৩-৬ মাস এবং শিক্ষানবীশকাল উত্তীর্ণ হবার পর সংস্থার নিয়ম অনুযায়ী পিএফ, গ্র্যাচুইটি, ২টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা ও অন্যান্য ভাতা (মোটর সাইকেল, মোবাইল, ইন্টারনেট) প্রদান করা হবে।
নিয়ম ও শর্তাবলী:-
- আবেদন পাঠানোর ঠিকানা: উপ-পরিচালক-মানব সম্পদ ও প্রশাসন, গ্রাম বিকাশ কেন্দ্র, দূর্গাপুর রোড, হলদীবাড়ী, পার্বতীপুর-৫২৫০, দিনাজপুর, বাংলাদেশ।
- আবেদনের শেষ সময়: বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে সরাসরি অথবা ডাক/কুরিয়ার যোগে পৌঁছাতে হবে।
- প্রয়োজনীয় কাগজপত্র: পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সকল সনদপত্র, জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (সত্যায়িত), সদ্যতোলা ৩ কপি পিপি সাইজের ছবি, নাগরিকত্বের সনদপত্র, মোবাইল ফোন নম্বরসহ আবেদনপত্র।
- ই-মেইল-এ আবেদনপত্র গ্রহনযোগ্য নহে।
- শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহবান করা হবে।
- খামের উপরে আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে।
- নারী, আদিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা যাচ্ছে।
বিঃদ্রঃ এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলসহ যে কোন সিদ্ধান্ত গ্রহনের ক্ষমতা গ্রাম বিকাশ কেন্দ্র এর কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
(Gram Bikash Kendra Job Circular 2026) গ্রাম বিকাশ কেন্দ্র কর্তৃপক্ষ নিয়োগ এর অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন:-

আবেদন করতে ক্লিক করুন আপ্লাই বাটনে।

