BAF Shaheen College Bogura Job Circular 2026। বেসরকারি চাকরির খবর।

BAF Shaheen College Bogura Job Circular 2026। বেসরকারি চাকরির খবর। 01

বেসরকারি চাকরির খবর বিএএফ শাহীন কলেজ বগুড়া নিয়োগ বিজ্ঞপ্তি।

BAF Shaheen College Bogura Job Circular 2026। বিএএফ শাহীন কলেজ বগুড়া নিয়োগ। বাংলাদেশ বিমানবাহিনী কর্তৃক পরিচালিত বিএএফ শাহীন কলেজ বগুড়া নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ করেছে। স্বনামধন্য এই শিক্ষাপ্রতিষ্ঠানটি প্রদর্শক, সহকারী শিক্ষক, সহকারী হিসাবরক্ষকসহ ৬টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে মোট ১১ জন শিক্ষক ও কর্মচারী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে বিএএফ শাহীন কলেজের ওয়েবসাইটের (www.bafsb.edu.bd) মাধ্যমে আবেদন করতে পারবেন। আপনার ক্যারিয়ার গড়তে এই সুযোগ গ্রহণ করুন! আপনার ক্যারিয়ার গড়তে আবেদন করুন আজই!

আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।

(BAF Shaheen College Bogura Job Circular 2026)

বিবরণতথ্য
প্রতিষ্ঠানের নাম:বিএএফ শাহীন কলেজ বগুড়া (BAF Shaheen College Bogura)
চাকরির প্রকৃতি:বেসরকারি চাকরি
প্রকাশের তারিখ:১৪ মে, ২০২৬
আবেদনের পদ্ধতি:অনলাইন
শাখা/পদ ক্যাটাগরি:০৬ টি।
পদসংখ্যা ও জনবল:১১ জন নিয়োগ।
বয়সসীমা:প্রার্থীর বয়স ১৮-৩২ বছর।
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা:জেএসসি/এসএসসি/এইচএসসি/স্নাতক/স্নাতকোত্তর (পদ অনুযায়ী)।
নিয়োগ প্রকাশনার উৎস:দৈনিক সংবাদপত্র ও অফিসিয়াল ওয়েবসাইট
আবেদন শুরুর তারিখ:১৪ মে, ২০২৬
আবেদন শেষ:১৫ জুন, ২০২৬
আবেদন করুন:www.bafsb.edu.bd
অফিসিয়াল ওয়েবসাইট:(BAF Shaheen College Bogura)

বিএএফ শাহীন কলেজ বগুড়া (BAF Shaheen College Bogura) নিয়োগ প্রক্রিয়ায় লিখিত ও ব্যবহারিক/প্রদর্শনী ক্লাস পরীক্ষার তারিখ, ফলাফল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য পরবর্তীতে ওয়েবসাইট, নোটিশবোর্ড এবং মোবাইলে এসএমএস-এর মাধ্যমে জানানো হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। চাকরিটি বগুড়ায় কার্যকর হবে।

বিএএফ শাহীন কলেজ বগুড়া নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর মাধ্যমে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের জন্য শিক্ষকতা ও অন্যান্য পেশায় ক্যারিয়ার গড়ার দারুণ সুযোগ তৈরি হচ্ছে।

বেসরকারি চাকরির খবর (বিএএফ শাহীন কলেজ বগুড়া নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬) College Job Circular

বিএএফ শাহীন কলেজ বগুড়া নিয়োগ ২০২৬ – এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-

১. পদের নাম: প্রদর্শক পদার্থ বিজ্ঞান

  • পদ সংখ্যা: ০১ টি
  • চাকুরির প্রকৃতি: স্থায়ী
  • জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে বেতন কাঠামো: ১৬,০০০.০০ – ৩৮,৬৪০.০০ (পে কোড-১০) টাকা।
  • শিক্ষাগত যোগ্যতা ও বয়স: * স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকে সংশ্লিষ্ট বিষয়সহ ২য় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি। অথবা * স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকে সংশ্লিষ্ট বিষয়ে ০৪ (চার) বছর মেয়াদি ২য় শ্রেণি/সমমানের স্নাতক (সম্মান) ডিগ্রি;
    • বর্ণিত সর্বশেষ ডিগ্রিতে ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণি/সমমান থাকতে হবে এবং অন্যান্য ডিগ্রিগুলোতে ০১ (এক) টির বেশি ৩য় বিভাগ/শ্রেণি/সমমান গ্রহণযোগ্য হবে না।
    • বয়সসীমা অনূর্ধ্ব ৩৫ বছর। (সমপদের ইনডেক্সধারীদের জন্য বয়সসীমা শিথিলযোগ্য)।

২. পদের নাম: সহকারী শিক্ষক ইংরেজি

  • পদ সংখ্যা: ০১ টি
  • চাকুরির প্রকৃতি: স্থায়ী
  • জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে বেতন কাঠামো: * প্রশিক্ষণ প্রাপ্ত: ১৬,০০০.০০ – ৩৮,৬৪০.০০ (পে কোড-১০) টাকা।
    • প্রশিক্ষণ বিহীন: ১২,৫০০.০০ – ৩০,২৩০ (পে কোড-১১) টাকা।
  • শিক্ষাগত যোগ্যতা ও বয়স: * স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি।
    • সমগ্র শিক্ষা জীবনে যে কোনো একটি তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য।
    • বয়সসীমা অনূর্ধ্ব ৩৫ বছর। (সমপদের ইনডেক্সধারীদের জন্য বয়সসীমা শিথিলযোগ্য)।

৩. পদের নাম: সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য (মহিলা)

  • পদ সংখ্যা: ০১ টি
  • চাকুরির প্রকৃতি: খণ্ডকালীন
  • জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে বেতন কাঠামো: * সর্বসাকুল্যে ১৬,০০০.০০ (১০ম গ্রেডের মূল বেতন) অথবা সর্বসাকুল্যে ১২,৫০০.০০ (১১তম গ্রেডের মূল বেতন)।
    • এছাড়াও বিএএফ শাহীন কলেজ রেগুলেশন অনুযায়ী উৎসব ভাতা প্রদান করা হবে।
  • শিক্ষাগত যোগ্যতা ও বয়স: * স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি/সমমান ও বিপিএড ডিগ্রি/কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক ০১ (এক) বছর মেয়াদি অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স ইন ফিজিক্যাল এডুকেশন কোর্স। অথবা * স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ও জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা।
    • সমগ্র শিক্ষাজীবনে ০১ (এক) টির বেশি ৩য় বিভাগ/শ্রেণি/জিপিএ/সিজিপিএ সমমান গ্রহণযোগ্য হবে না।
    • বয়সসীমা অনূর্ধ্ব ৩৫ বছর।
    • ছাত্রীদের জন্য শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ের শিক্ষক নিয়োগ করা হবে বিধায় এ পদে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদনের যোগ্য হবেন।

৪. পদের নাম: সহকারী হিসাবরক্ষক

  • পদ সংখ্যা: ০১ টি
  • চাকুরির প্রকৃতি: স্থায়ী
  • জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে বেতন কাঠামো: ৯,৩০০.০০ – ২২,৪৯০.০০ (পে কোড-১৬) টাকা।
  • শিক্ষাগত যোগ্যতা ও বয়স: * ব্যবসায় শিক্ষা বিভাগে এইচএসসি/সমমান ২য় বিভাগ।
    • কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞ হতে হবে।
    • বয়সসীমা অনূর্ধ্ব ৩৫ বছর।

৫. পদের নাম: ক্লাস অ্যাসিস্টেন্ট

  • পদ সংখ্যা: ০৩ টি
  • চাকুরির প্রকৃতি: খণ্ডকালীন
  • জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে বেতন কাঠামো: * সর্বসাকুল্যে ৮,৫০০.০০ (১৮তম গ্রেডের মূল বেতন) টাকা।
    • এছাড়াও বিএএফ শাহীন কলেজ রেগুলেশন অনুযায়ী উৎসব ভাতা প্রদান করা হবে।
  • শিক্ষাগত যোগ্যতা ও বয়স: * যেকোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি/সমমান পরীক্ষায় ২য় বিভাগ।
    • বয়সসীমা অনূর্ধ্ব ৩৫ বছর।

৬. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী

  • পদ সংখ্যা: ০৪ টি
  • চাকুরির প্রকৃতি: খণ্ডকালীন
  • জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে বেতন কাঠামো: * সর্বসাকুল্যে ৮,২৫০.০০ (২০তম গ্রেডের মূল বেতন) টাকা।
    • এছাড়াও বিএএফ শাহীন কলেজ রেগুলেশন অনুযায়ী উৎসব ভাতা প্রদান করা হবে।
  • শিক্ষাগত যোগ্যতা ও বয়স: * জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
    • বয়সসীমা অনূর্ধ্ব ৩৫ বছর।

অন্যান্য সুবিধা:

  • স্থায়ী পদসমূহের ক্ষেত্রে: প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী মূল বেতনের সঙ্গে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, বিশেষ প্রণোদনা ভাতা ও উৎসব ভাতা প্রদান করা হবে। চাকরি স্থায়ীকরণ সাপেক্ষে বিধি অনুযায়ী ১০% কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও স্বাস্থ্যবীমার সুবিধা রয়েছে।
  • খণ্ডকালীন পদসমূহের ক্ষেত্রে: বিএএফ শাহীন কলেজ রেগুলেশন ২০২০ অনুযায়ী সংশ্লিষ্ট পদের শুধুমাত্র মূল বেতন এবং উৎসবভাতা প্রদান করা হবে।

শর্তাবলী

চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের তারিখ ও নিয়মাবলী

আগ্রহী প্রার্থীদের ১৪ মে ২০২৬ থেকে ১৫ জুন ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করা যাবে এই ওয়েবসাইটে: www.bafsb.edu.bd

আবেদন ফি

  • প্রদর্শক ও সহকারী শিক্ষক পদের জন্য আবেদন ফি ৫০০ টাকা
  • সহকারী হিসাবরক্ষক ও ক্লাস এ্যাসিসটেন্ট পদের জন্য আবেদন ফি ৩০০ টাকা
  • পরিচ্ছন্নতাকর্মী পদের জন্য আবেদন ফি ২০০ টাকা
  • আবেদন ফি অনলাইনে পরিশোধ করতে হবে। এক্ষেত্রে অনলাইন চার্জ প্রযোজ্য হবে।
  • সকল পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স ১৪ মে ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে।

স্থায়ী পদের নির্বাচন প্রক্রিয়া

  • স্থায়ী পদের জন্য দাখিলকৃত আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পর শুধুমাত্র যোগ্য প্রার্থীদের কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
  • লিখিত পরীক্ষার তারিখ ও সময় যথাসময়ে কলেজের ওয়েবসাইট, নোটিশ বোর্ড এবং মোবাইল এসএমএসের মাধ্যমে জানানো হবে।

খণ্ডকালীন পদের নির্বাচন প্রক্রিয়া

  • খণ্ডকালীন পদের জন্য দাখিলকৃত আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পর শুধুমাত্র যোগ্য প্রার্থীদের কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিতব্য সরাসরি প্রদর্শনী ক্লাস বা ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
  • প্রদর্শনী ক্লাস বা ব্যবহারিক পরীক্ষার তারিখ ও সময় যথাসময়ে কলেজের ওয়েবসাইট, নোটিশ বোর্ড এবং মোবাইল এসএমএসের মাধ্যমে জানানো হবে।

মৌখিক পরীক্ষা ও অন্যান্য নির্দেশনা

মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের সকল সনদপত্রের মূল কপি অবশ্যই উপস্থাপন করতে হবে।
উল্লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে যেকোনো আবেদন বাতিল অথবা নিয়োগ কার্যক্রম পরিবর্তন, সংশোধন কিংবা বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।

Epic Garments Manufacturing Co Ltd Job Circular 2026 বেসরকারি চাকরির খবর 1

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *