বাংলাদেশ ব্যাংকে ৯০৩ জনকে নিয়োগ দিবে-Bangladesh Bank Job Circular 2026।

বাংলাদেশ ব্যাংকে ৯০৩ জনকে নিয়োগ দিবে Bangladesh Bank Job Circular 2026।

সরকারি চাকরির খবর বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।

বাংলাদেশ ব্যাংকে ৯০৩ জনকে নিয়োগ দিবে-Bangladesh Bank Job Circular 2026।। ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের তত্ত্বাবধানে ০৯টি ব্যাংক ও ০২টি আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। বাংলাদেশ ব্যাংক সিনিয়র অফিসার (সাধারণ) পদে মোট ৯০৩ জনকে নিয়োগ দিচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি https://erecruitment.bb.org.bd ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগের মাধ্যমে দেশের চাকরিপ্রত্যাশীদের জন্য ব্যাংকিং খাতে সরকারি চাকরির বিশাল সুযোগ তৈরি হচ্ছে, যা পেশাগত স্থায়িত্ব ও নিরাপত্তা প্রদান করবে।

(Bankers Selection Committee Job Circular 2026) নিয়োগ বিজ্ঞপ্তিতে ০১টি পদ ক্যাটাগরি অন্তর্ভুক্ত রয়েছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত নির্ধারিত। বয়সসীমা ২১ থেকে ৩২ বছর। পদটিতে মাসিক বেতন জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা পর্যন্ত। শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে Online এ দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।

(Bangladesh Bank Job Circular 2026)

বিবরণতথ্য
প্রতিষ্ঠানের নাম:বাংলাদেশ ব্যাংক (ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়)
চাকরির প্রকৃতি:Bank Jobs
প্রকাশের তারিখ:২১ মে ২০২৬
আবেদনের পদ্ধতি:ডাকযোগে বা সরাসরি
শাখা/পদ ক্যাটাগরি:০১ টি।
পদসংখ্যা ও জনবল:৯০৩ জন নিয়োগ।
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা:স্নাতক (সম্মান)/স্নাতকোত্তর পাশ।
নিয়োগ প্রকাশনার উৎস:বাংলাদেশ ব্যাংকের নিয়োগ ওয়েবসাইট
আবেদন শুরুর তারিখ:২১ মে ২০২৬
আবেদন শেষ:২১ জুন ২০২৬
আবেদন করুন:https://erecruitment.bb.org.bd/
অফিসিয়াল ওয়েবসাইট:Bangladesh Bank

(Bangladesh Bank) নিয়োগ প্রক্রিয়ায় পরীক্ষার তারিখ, ফলাফল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। চাকরিটি দীর্ঘমেয়াদী সরকারি ব্যাংক চাকরির একটি গুরুত্বপূর্ণ সুযোগ। (বাংলাদেশ ব্যাংক নিয়োগ ২০২৬)

ব্যাংকার্স সিলেকশন কমিটির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর মাধ্যমে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের জন্য সরকারি ব্যাংকে প্রবেশের সুযোগ তৈরি হচ্ছে। সকল প্রার্থীর জন্য এটি একটি স্বীকৃত ও মর্যাদাপূর্ণ পদে নিয়োগের সুযোগ। বিস্তারিত তথ্য ও অফিসিয়াল বিজ্ঞপ্তির জন্য https://erecruitment.bb.org.bd ওয়েবসাইট ভিজিট করতে হবে। (ব্যাংকার্স সিলেকশন কমিটি নিয়োগ ২০২৬ সার্কুলার)

সরকারি চাকরির সার্কুলার ২০২৬ (বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬) Govt Job Circular 2026

বাংলাদেশ ব্যাংক নিয়োগ ২০২৬ – এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-

১) পদের নাম: সিনিয়র অফিসার (সাধারণ) [Job ID: 26101]
পদ সংখ্যা: ৯০৩ টি।
(অগ্রণী ব্যাংক পিএলসি-২৪০টি, রূপালী ব্যাংক পিএলসি-৪৭১টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি-০৫টি, বেসিক ব্যাংক পিএলসি-০২টি, বাংলাদেশ কৃষি ব্যাংক-৮০টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক- ৩২টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন-২০টি, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ-১১টি, কর্মসংস্থান ব্যাংক-৩৯টি, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক-০২টি, প্রবাসী কল্যাণ ব্যাংক-১টি)
শিক্ষাগত যোগ্যতা:
ক) স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক/স্নাতক(সম্মান) ডিগ্রি থাকতে হবে।
খ) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম ০২(দুই) টিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে।
গ) কোন পর্যায়েই ৩য় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/- টাকা (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী)।

আবেদনের শেষ তারিখ ও সময়: ২১ জুন ২০২৬ তারিখ, রাত ১১.৫৯ টা।
ফি প্রদান ও Payment Verify এর শেষ তারিখ: ২৩ জুন ২০২৬ তারিখ, রাত ১১.৫৯ টা।

জব সার্কুলার বাংলাদেশ ব্যাংক আবেদন ফরম পুরণ নিম্নবর্ণিত শর্তাবলি:-

১। প্রার্থীদের বয়স ০১/০৪/২০২৬ তারিখে সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে।

২। প্রার্থীর নাম, পিতা ও মাতার নাম এবং জন্ম তারিখ অবশ্যই এসএসসি অথবা সমমানের সনদ অনুযায়ী Online আবেদনে লিখতে হবে।

৩। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্ব-শাসিত ও সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনে চাকরিরত প্রার্থীকে তাঁর নিয়োগকারী কর্তৃপক্ষের পূর্বানুমোদনক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার দিন উক্ত অনুমোদনের কপি প্রদর্শন করতে হবে।

৪। কোটা সংক্রান্ত বিষয়ে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ বিধিবিধান অনুসৃত হবে।

৫। প্রার্থী ‘O’ Level ও ‘A’ Level পাশ হলে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড হতে ইস্যুকৃত সমমান সার্টিফিকেট এবং বিদেশি বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রি প্রাপ্ত হলে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য সম্বলিত ডকুমেন্ট মৌখিক পরীক্ষার সময় অবশ্যই দাখিল করতে হবে।

মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রাদি দাখিল করতে হবে:-

  • ক। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে অনলাইন আবেদনে প্রদত্ত প্রতিটি তথ্যের স্বপক্ষে যথাযথ সনদ/প্রত্যয়নপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে;
  • খ। শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র;
  • গ। চাকুরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমোদনের কপি;
  • ঘ। প্রার্থীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ও পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত জাতীয়তা সনদ;
  • ঙ। Online আবেদনে প্রদত্ত তথ্যের সঠিকতা যাচাইয়ে কোনো গুরুতর ত্রুটি ধরা পড়লে বা মিথ্যা প্রমাণিত হলে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে না।

BD Job Circular 2026 অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় :-

ক। আগ্রহী প্রার্থীগণ বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট https://erecruitment.bb.org.bd এ নির্ধারিত ছক পূরণের মাধ্যমে Online-এ নিবন্ধনকরতঃ আবেদন করতে পারবেন। ইতঃপূর্বে নিবন্ধনকৃত প্রার্থী বিদ্যমান CV ব্যবহার করে আবেদন করতে পারবেন।

খ। নতুন প্রার্থী Online-এ নিবন্ধন সম্পন্ন করলে একটি CV ID Number এবং Password প্রাপ্ত হবেন যা ভবিষ্যতে ব্যবহারের জন্য অবশ্যই সংরক্ষণ করতে হবে। একজন প্রার্থী একের অধিক CV তৈরি করতে পারবেন না।

গ। Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (পাসপোর্ট সাইজের 600×600 pixel, file size সর্বোচ্চ 100 KB) ও স্বাক্ষর (300×80 pixel, file size সর্বোচ্চ 60 KB) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। সাদা ব্যাকগ্রাউন্ড সম্বলিত ছবি হতে হবে এবং স্বাক্ষর সাদা কাগজের উপর কালো কালিতে হতে হবে।

ঘ। Online আবেদনে প্রার্থীকে বিজ্ঞপ্তিতে উল্লিখিত প্রত্যেক প্রতিষ্ঠানকে বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠান পছন্দের ক্রম নির্ধারণ করতে হবে। আবেদন দাখিলের পর আবেদনকৃত প্রতিষ্ঠান পছন্দের ক্রম কোনো অবস্থাতেই পরিবর্তন করা যাবে না।

ঙ। একজন প্রার্থী কোন একটি পদের বিপরীতে একবারই আবেদন দাখিল করতে পারবেন। দাখিলকৃত আবেদন পরিবর্তন, পরিমার্জন কিংবা বাতিল করা যাবে না।

বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর ফি প্রদান পদ্ধতি ও Payment Verify:-

ডাচ বাংলা ব্যাংক পিএলসি এর মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) ‘রকেট’ এর অ্যাপ বা ম্যানুয়াল পদ্ধতির “Bill Pay” অপশন ব্যবহার করে অফেরতযোগ্য ২০০/- (টাকা দুইশত মাত্র) ফি প্রদান করতে হবে।

Application Fee Payment পদ্ধতি:-

  • Biller ID: রকেট অ্যাপে Biller ID হিসেবে Bankers Selection Committee Secretariat অথবা 499 সিলেক্ট করতে হবে।
  • বিবরণ: পরবর্তীতে পর্যায়ক্রমে সংশ্লিষ্ট Job ID Number (26101), নিজ CV ID Number এর ১ম অংশ {হাইফেনের (-) আগের অংশ}, ফি এর পরিমাণসহ প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে ফি প্রদান করতে হবে।
  • TxnID: ফি প্রদান করলে প্রার্থী মোবাইলের মেসেজ অপশনে একটি Transaction ID (TxnID) নম্বর পাবেন।

Payment Verify ও Tracking Page সংগ্রহ:-

প্রার্থীকে ফি প্রদানের পর প্রাপ্ত TxnID বাংলাদেশ ব্যাংকের erecruitment সাইটের নির্দিষ্ট ফিল্ডে বসিয়ে Payment Verify সম্পন্ন করতে হবে। কোনো আবেদনকারী নির্ধারিত সময়ের (২৩/০৬/২০২৬) মধ্যে Payment Verify সম্পন্ন না করলে পরবর্তীতে Admit Card ডাউনলোড করতে পারবেন না।

Payment Verify সম্পন্ন হওয়ার পর প্রার্থীকে Tracking ID Number সম্বলিত একটি Tracking Page প্রদান করা হবে, যা প্রার্থীর আবেদন দাখিলের প্রমানস্বরূপ নিজের কাছে সংরক্ষণ করতে হবে।

(বি.দ্র: অনগ্রসর নাগরিক গোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য সরকার নির্ধারিত আবেদন ফি টা: ৫০/-। অবশিষ্ট অর্থ ফেরত প্রাপ্তির নিমিত্তে ওয়েবসাইটের নির্দেশিকা অনুযায়ী আবেদন করতে হবে।)

বাংলাদেশ ব্যাংক নিয়োগ এর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি:-

প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত প্রার্থীদের প্রবেশপত্র ডাউনলোড ও নির্বাচনী পরীক্ষার তারিখ সংক্রান্ত বিজ্ঞপ্তি যথাসময়ে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd) ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে।

ডিক্লারেশনঃ প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

বাংলাদেশ ব্যাংকে ৯০৩ জনকে নিয়োগ দিবে Bangladesh Bank Job Circular 2026। ১
বাংলাদেশ ব্যাংকে ৯০৩ জনকে নিয়োগ দিবে Bangladesh Bank Job Circular 2026। ২

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *