Upazila Nirbahi Officer Job Circular 2025। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫।
চাকরির নিয়োগ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫।
Upazila Nirbahi Officer Job Circular 2025। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫। জেলা ও উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিচালনা নীতিমালা-২০২১ অনুযায়ী “প্রতিটি জেলা ও উপজেলায় ০১টি করে ৫৬০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্প” এর অধীনে নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে নিম্নোক্ত পদে অস্থায়ী ভিত্তিতে প্রকল্প মেয়াদকালীন সময়ের জন্য জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহবান করা হয়েছে। নিয়োগের বিস্তারিত বিবরণ ও প্রয়োজনীয় শর্তাবলি নিচে দেওয়া হলো। আবেদন করুন আজই।
| প্রতিষ্ঠানের পরিচিতি | উপজেলা ভূমি অফিস |
|---|---|
| চাকরির খবর: | বেসরকারি চাকরির খবর |
| প্রকাশের তারিখ: | ০৩ মার্চ, ২০২৫ |
| আবেদনের পদ্ধতি: | অনলাইনে আবেদন |
| পদসংখ্যা ও জনবল: | ০৯ টি পদে ১৩৪ জন নিয়োগ |
| আবেদন শুরু: | ০৩ মার্চ, ২০২৫ |
| আবেদন শেষ সময়: | ২৫ মার্চ, ২০২৫ |
| অফিসিয়াল প্রোটাল: | উপজেলা ভূমি অফিস |
সাপ্তাহিক চাকরির খবর (উপজেলা ভূমি অফিস নিয়োগ ২০২৫) Job Circular 2025
উপজেলা ভূমি অফিস নিয়োগ ২০২৫ এর পদের নাম ও শূন্যপদ:-
১. পদের নাম: পেশ ইমাম
পদের সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: হাফেজ-ই-কোরআন ও ইলমে কিরাত এর উপর স্বীকৃত প্রতিষ্ঠান কর্তৃক সনদপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে। আরবিতে কথা ও আরবিতে উপস্থিত খুতবা পাঠ এবং ইসলামের উপর গবেষণাধর্মী প্রকাশনা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। বয়স অনূর্ধ্ব ৪৫ বছর হতে হবে।
বেতন ও স্কেল: ১৫,০০০/- টাকা।
২. পদের নাম: মুয়াজ্জিন
পদের সংখ্যা: ০৮ টি।
শিক্ষাগত যোগ্যতা: ২য় শ্রেণির আলিম অথবা সমমানের কওমী শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন স্বীকৃত বোর্ড/প্রতিষ্ঠান কর্তৃক সনদপ্রাপ্ত। সংশ্লিষ্ট ক্ষেত্রে মুয়াজ্জিন হিসেবে ০৩ (তিন) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। হাফেজ-ই-কোরআন ও ইলমে কিরাত এর উপর স্বীকৃত প্রতিষ্ঠান কর্তৃক সনদপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে।বয়স অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে।
বেতন ও স্কেল: ১০,০০০/- টাকা।
৩. পদের নাম: খাদিম
পদের সংখ্যা: ০৪ টি।
শিক্ষাগত যোগ্যতা: ২য় শ্রেণির আলিম অথবা সমমানের কওমী শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন স্বীকৃত বোর্ড/প্রতিষ্ঠান কর্তৃক সনদপ্রাপ্ত। শারীরিকভাবে সুস্থ ও সক্ষম হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে খাদিম হিসেবে ০১ (এক) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে।
গ্রেড: ১৬।
বেতন ও স্কেল: ৭,৫৩০/- টাকা।
উপজেলা ভূমি অফিস নিয়োগ এর শর্তাবলী:-
১. নাগরিকত্ব:-
প্রার্থীদের অবশ্যই বাংলাদেশের নাগরিক/বাংলাদেশের স্থায়ী বাসিন্দা/বাংলাদেশের ডমিসাইল হতে হবে।
২. আবেদন প্রক্রিয়া:-
আবেদন আগামী ২৫.০৩.২০২৫ তারিখে বিকাল ০৩.৩০ ঘটিকার মধ্যে নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে অফিস চলাকালীন সময়ে সরাসরি/রেজিস্ট্রি ডাকে জমা প্রদান করতে হবে। ধার্য তারিখের পর প্রাপ্ত আবেদন বাতিল বলে গণ্য হবে।
৩. আবেদনপত্রের তথ্য:-
নির্ধারিত আবেদনপত্রে প্রার্থীর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত উল্লেখ থাকতে হবে।
৪. ফি সংক্রান্ত তথ্য:-
আবেদন পত্রের সাথে সহকারী কমিশনার (ভূমি), আটপাড়া, নেত্রকোণার অনুকূলে সোনালী ব্যাংক লি. এর যেকোন শাখা হতে পেশ ইমাম ৫০০ (পাঁচশত), মুয়াজ্জিন ৪০০ (চারশত) ও খাদিম পদের জন্য ৩০০ (তিনশত) টাকা মূল্যের অফেরৎযোগ্য পে অর্ডার/ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে।
৫. নিয়োগের বিধি:-
নিয়োগের ক্ষেত্রে জেলা ও উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিচালনা নীতিমালা-২০২১ সহ অন্যান্য বিধিবিধান প্রযোজ্য হবে।
৬. একাধিক পদে আবেদন:-
কোন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবে না।
৭. এমপিওভুক্ত প্রতিষ্ঠান:-
এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত কেউ আবেদন করতে পারবে না। মসজিদে দায়িত্ব পালনে ব্যাঘাত সৃষ্টি করে এমন কোন চাকরীতে নিয়োজিত কেউ আবেদন করতে পারবে না।
৮. চাকুরির শিক্ষানবিশকা:-
নিয়োগপ্রাপ্ত কর্মচারীগণের প্রথম দুই বছর চাকুরি শিক্ষানবিশকাল হিসেবে গণ্য হবে।
উপজেলা ভূমি অফিস নিয়োগ আবেদনের সাথে সংযুক্ত কাগজপত্র:-
আবেদনপত্রের সাথে নিম্নবর্ণিত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে:
ক) প্রার্থীর সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙ্গিন ছবি,
খ) মেয়র/চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্বের সনদপত্র,
গ) জাতীয় পরিচয় পত্রের ও জন্ম নিবন্ধনের সত্যায়িত কপি (উভয়ই),
ঘ) প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র,
ঙ) সকল শিক্ষাগত যোগ্যতা/অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি (প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত)।
বয়স সংক্রান্ত তথ্য:- বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
স্বাস্থ্য পরীক্ষা: নিয়োগের ক্ষেত্রে বাছাইকৃত প্রার্থীকে অবশ্যই মেডিকেল বোর্ড কর্তৃক স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
আবেদন বাতিল: অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও নির্ধারিত তারিখের পর প্রাপ্ত আবেদন বাতিল বলে গণ্য হবে।
তথ্য গোপন: কোন তথ্য গোপন করে চাকুরিতে নিয়োগপ্রাপ্ত হলে কর্তৃপক্ষের নজরে আসা মাত্র কোন প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগাদেশ বাতিল করা হবে।
টিএ/ডিএ প্রদান: নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
ফেরত খাম: প্রার্থীকে যোগাযোগের ঠিকানা সম্বলিত এবং অব্যবহৃত ১৫ টাকার ডাকটিকিট যুক্ত ৪.৫/১০ ইঞ্চি সাইজের ফেরত খাম সংযুক্ত করতে হবে। খামের উপর প্রার্থীর নাম ও পদের নাম উল্লেখ করতে হবে।
উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন ফরম উপজেলা প্রশাসনের ওয়েবসাইট এ ও ফেসবুক আইডিতে পাওয়া যাবে। আবেদনপত্র গ্রহণ বা বাতিলের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। এ বিষয়ে কোন আপত্তি বা তদবির গ্রহণযোগ্য হবে না।
সরকারি চাকরি উপজেলা ভূমি অফিস নিয়োগ এর অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন:-

(সূত্র: দৈনিক কালবেলা ০৬ মার্চ ২০২৫)
যোগাযোগের তথ্য:-
জিসি-১৬৯/০৩/২০২৫ (১৪)
(নিলুফা ইয়াসমিন নিপা)
সহকারী কমিশনার (ভূমি)
আটপাড়া, নেত্রকোণা




