Bdjobs Bangla – Sunamganj DC Office Job Circular 2025
সরকারি চাকরির খবর সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫।
Bdjobs Bangla – Sunamganj DC Office Job Circular 2025। সুনামগঞ্জ জেলার রাজস্ব প্রশাসন এর আওতাধীন নিম্নবর্ণিত শূন্য পদসমূহের বিপরীতে সরাসরি নিয়োগের লক্ষ্যে সুনামগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নির্ধারিত সময় ও নিম্নলিখিত শর্তে Online-এ (https://desunamganj.teletalk.com.bd) আবেদন আহ্বান করা হলো। Online ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না।
আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।
| প্রতিষ্ঠানের নাম | সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় |
|---|---|
| চাকরির প্রকৃতি: | সরকারি চাকরি |
| প্রকাশের তারিখ: | ১৮ জুলাই, ২০২৫ |
| আবেদনের পদ্ধতি: | অনলাইন |
| পদসংখ্যা ও জনবল: | ০৩ টি পদে ১৩ জন নিয়োগ |
| প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা: | ন্যূনতম অষ্টম শ্রেণি এবং সর্বোচ্চ স্নাতক পাশ। |
| নিয়োগ প্রকাশনার উৎস: | BD Jobs |
| আবেদন শুরুর তারিখ: | ২৪ জুলাই, ২০২৫ |
| আবেদন শেষ: | ২১ আগস্ট, ২০২৫ |
| আবেদনের ওয়েব সাইট: | আবেদনের ঠিকানা |
| অফিসিয়াল প্রোটাল: | সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় |
সরাকরি চাকরির খবর (সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫) Government Job Circular 2025
সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ ২০২৫ – এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-
১। পদের নাম: ড্রাফটসম্যান
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: ক) কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; খ) কোন স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে অন্যূন ৬ (ছয়) মাসের সিভিল ড্রাফটিং বিষয়ে ট্রেডকোর্স সনদপ্রাপ্ত। এবং গ) তফসিল-৬ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ ।
গ্রেড: ১৫।
বেতন: ৯,৭০০ – ২৩,৪৯০/- টাকা।
২। পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ১১ টি।
শিক্ষাগত যোগ্যতা: ক) কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; গ) তপশিল-৭ ও ১৬ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ
গ্রেড: ১৬।
বেতন: ৯,৩০০ – ২২,৪৯০/- টাকা।
৩। পদের নাম: ট্রেসার
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: ক) কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; খ) কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে ড্রয়িং বিষয়ে অন্যূন ৬ (ছয়) মাসের সার্টিফিকেট কোর্স সনদপ্রাপ্ত; গ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; ঘ) তপশিল-১০ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ ।
গ্রেড: ১৬।
বেতন: ৯,৩০০ – ২২,৪৯০/- টাকা।
বিশেষ দ্রষ্টব্য : আবেদনকারীকে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি মনোযোগ সহকারে পড়ে আবেদন ফরম পুরণের পরামর্শ প্রদান করা হলো।
আবেদন ফরম পুরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলি অবশ্যই অনুসরণ করতে হবে :
১। বয়সসীমা: ২৩ জুলাই ২০২৫ তারিখে আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। জন্ম তারিখের প্রমাণ হিসাবে এসএসসি সনদ, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ গ্রহণযোগ্য হবে।
২। প্রযোজ্য বিধিমালা: এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদসমূহ পূরণের ক্ষেত্রে “ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২১” অনুসরণ করা হবে।
৩। চাকরিরত প্রার্থীদের শর্ত: সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের প্রদত্ত অনাপত্তি পত্র (NOC) দাখিল সাপেক্ষে আবেদন করতে হবে।
৪। শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত শর্ত: আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনপত্রে অবশ্যই উল্লেখ করতে হবে। চাকরিতে নির্বাচিত হলে, আবেদনপত্রে উল্লিখিত সনদ ব্যতীত চাকরির আবেদনের পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না।
৫। পরীক্ষা পদ্ধতি: প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে “ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২১” অনুযায়ী
- লিখিত পরীক্ষা।
- ব্যবহারিক পরীক্ষা।
- মৌখিক পরীক্ষা।
আয়োজন করা হবে। শুধুমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন।
লিখিত ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক প্রতিটির ০১ (এক) কপি সত্যায়িত ছায়ালিপি দাখিল করতে হবে। দাখিলযোগ্য কাগজপত্রের তালিকা :
- ক) সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্রসহ);
- (খ) সুনামগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে পৌরসভার প্রশাসক / ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ;
- (গ)
- জাতীয় পরিচয়পত্র / অনলাইন জন্মনিবন্ধন সনদ;
- (ঘ) চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র;
- (ঙ) মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী (বীর মুক্তিযোদ্ধা, শহিদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান) প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সনদপত্র;
- (চ) আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা, শহিদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান হলে আবেদনের সাথে সম্পর্ক উল্লেখপূর্বক সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার প্রশাসক কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র;
- (ছ) অন্যান্য কোটার প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত প্রত্যয়ন / সনদপত্র ।
- নিয়োগের জন্য বাছাইকৃত প্রার্থীকে চূড়ান্ত নিয়োগ প্রদানের পূর্বে প্রার্থীর পুলিশ ভেরিফিকেশন সম্পাদন করা হবে।
অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়ামাবলী/শর্তাবলী ও সময়সীমা নিম্নরূপ :-
(ক) আবেদনে ইচ্ছুক প্রার্থী http://desunamganj.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদনের সময়সীমা নিম্নরূপ :-
(i) Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় : ২৪ জুলাই ২০১৫ সকাল ০৯:০০ টা।
(ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় : ২১ আগস্ট ২০২৫ বিকাল ০৫:০০টা ।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে Teletalk Prepaid মোবাইল নম্বর-এ এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
(খ) Online আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০) pixel ও রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০) pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100kb ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60kb হতে হবে।
(গ) Online আবেদনপত্রে পুরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে,
SMS প্রেরনের নিয়মাবলী ও পরীক্ষার আবেদন ফি প্রদানঃ-
Teletalk Prepaid মোবাইল নম্বর হতে ০২ (দুই)টি SMS করে ০১-০৩নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০.০০ (একশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১২.০০ (বারো) টাকাসহ মোট ১১২.০০ (একশত বারো) টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে। তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ) প্রার্থীরা আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ০৬.০০ (ছয়) টাকাসহ মোট ৫৬.০০ (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।
প্রথম SMS : DCSUNAMGANJ User ID লিখে send করতে হবে 16222 নম্বরে।
Example: DCSUNAMGANJ ABCDEF
Reply: Applicant’s Name, Tk. 112/56 Will be Charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type DCSUNAMGANJYESPIN and send to 16222.
দ্বিতীয় SMS : DCSUNAMGANJ YES PIN লিখে send করতে হবে 16222 নম্বরে।
Example: DCSUNAMGANJ YES 12345678 (Your Pin)
Reply: Congratulation Applicant’s Name, payment completed successfully for DCSUNAMGANJ application for************ (Name of the Post) User ID is (ABCDEF) and Password (*************).
(Govt Job Circular) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি:-
প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://dcsunamganj.teletalk.com.bd অথবা জেলা প্রশাসকের কার্যালয়, সুনামগঞ্জ এর ওয়েবসাইট (https://www.sunamganj.gov.bd/) এ এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদন পত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্চনীয়।
শুধু টেলিটক (Teletalk) প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন:-
(ক) User ID জানা থাকলে :-
DCSUNAMGANJ Help User space>User ID send to 16222.
Example: DCSUNAMGANJ HELP USER ABCDEF & Send to 16222
(খ) PIN Number জানা থাকলে :
DCSUNAMGANJ HelpPINPIN No send to 16222.
Example: DCSUNAMGANJ HELP PIN 12345678 & Send to 16222.
২৫। ডিক্লারেশন : প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা প্রমাণিত হলে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরেও যেকোনো পর্যায়ে প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
(Job Circular 2025) সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ এর অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন:-

আবেদন করতে ক্লিক করুন আপ্লাই বাটনে।
Sunamganj District Commissioner Office Government Job Circular 2025




