পেটেন্ট শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – Govt Job Circular 2026
সরকারি জব সার্কুলার পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
পেটেন্ট শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – Govt Job Circular 2026। Jobs Circular in BD- পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর (DPDT) বিভিন্ন পদে মোট ৩৩ জনকে নিয়োগ দিচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি তাদের অফিশিয়াল ওয়েবসাইট www.dpdt.gov.bd এবং ‘দৈনিক ইত্তেফাক’ পত্রিকায় ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত হয়েছে। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগের মাধ্যমে দেশের যুবকদের জন্য সরকারি চাকরির চমৎকার একটি সুযোগ তৈরি হচ্ছে, যা পেশাগত স্থায়িত্ব ও নিরাপত্তা প্রদান করবে।
(DPDT Job Circular 2026) নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ০৯টি পদ ক্যাটাগরি অন্তর্ভুক্ত রয়েছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা পদ অনুযায়ী ৮ম শ্রেণি থেকে স্নাতক পর্যায় পর্যন্ত নির্ধারিত। বয়সসীমা ০১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর। পদসমূহে মাসিক বেতন গ্রেড অনুযায়ী ৮,২৫০ থেকে ২৬,৫৯০ টাকা পর্যন্ত। উল্লেখযোগ্য পদসমূহ হলো সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গাড়ি চালক এবং অফিস সহায়ক। প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার নিয়মাবলি ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।
(Department of Patents, Industrial Designs and Trademarks Job Circular 2026)
| বিবরণ | তথ্য |
| প্রতিষ্ঠানের নাম: | পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর (DPDT) |
| চাকরির প্রকৃতি: | সরকারি চাকরি |
| প্রকাশের তারিখ: | ১৬ ফেব্রুয়ারি ২০২৬ |
| আবেদনের পদ্ধতি: | অনলাইন। |
| পদ ক্যাটাগরি: | ০৯ টি |
| পদসংখ্যা ও জনবল: | ৩৩ জন নিয়োগ। |
| প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা: | ৮ম/এসএসসি/এইচএসসি/স্নাতক পাশ। |
| নিয়োগ প্রকাশনার উৎস: | দৈনিক ইত্তেফাক। |
| আবেদন শুরুর তারিখ: | ১৬ ফেব্রুয়ারি ২০২৬ |
| আবেদন শেষ: | ২৫ মার্চ ২০২৬ |
| আবেদন করুন: | http://dpdt.teletalk.com.bd/ |
| অফিসিয়াল ওয়েবসাইট: | পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর (DPDT) |
(DPDT) নিয়োগ প্রক্রিয়ায় পরীক্ষার তারিখ, ফলাফল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। চাকরিটি দীর্ঘমেয়াদী সরকারি চাকরির একটি গুরুত্বপূর্ণ সুযোগ। (ডিপিডিটি নিয়োগ ২০২৬)
পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর মাধ্যমে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের জন্য সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ তৈরি হচ্ছে। সকল প্রার্থীর জন্য এটি একটি স্বীকৃত ও মর্যাদাপূর্ণ পদে নিয়োগের সুযোগ। বিস্তারিত তথ্য ও অফিশিয়াল বিজ্ঞপ্তি পিডিএফ ডাউনলোডের জন্য dpdt.teletalk.com.bd ওয়েবসাইট ভিজিট করতে হবে। (ডিপিডিটি নিয়োগ ২০২৬ সার্কুলার)
চাকরির খবর (পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬) government Job Circular 2026
ডিপিডিটি নিয়োগ ২০২৬ – এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-
১) পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
- পদ সংখ্যা: ০১ (এক) টি।
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।
- অন্যান্য যোগ্যতা: সাঁটলিপি গতি ইংরেজিতে ৮০ ও বাংলায় ৫০ শব্দ; টাইপিং গতি ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ।
- গ্রেড: ১৩।
- বেতন: ১১,০০০–২৬,৫৯০/-টাকা।
২) পদের নাম: কম্পিউটার অপারেটর
- পদ সংখ্যা: ০১ (এক) টি।
- শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
- অন্যান্য যোগ্যতা: টাইপিং গতি বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দ।
- গ্রেড: ১৩।
- বেতন: ১১,০০০–২৬,৫৯০/-টাকা।
৩) পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
- পদ সংখ্যা: ০৪ (চার) টি।
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।
- অন্যান্য যোগ্যতা: সাঁটলিপি গতি ইংরেজিতে ৭০ ও বাংলায় ৪৫ শব্দ; টাইপিং গতি ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ।
- গ্রেড: ১৪।
- বেতন: ১০,২০০–২৪,৬৮০/-টাকা।
৪) পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
- পদ সংখ্যা: ১২ (বারো) টি।
- শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
- অন্যান্য যোগ্যতা: টাইপিং গতি ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ।
- গ্রেড: ১৬।
- বেতন: ৯,৩০০–২২,৪৯০/-টাকা।
৫) পদের নাম: গাড়ি চালক
- পদ সংখ্যা: ০২ (দুই) টি।
- শিক্ষাগত যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
- অন্যান্য যোগ্যতা: হালকা গাড়ি চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স।
- গ্রেড: ১৬।
- বেতন: ৯,৩০০–২২,৪৯০/-টাকা।
৬) পদের নাম: ডুপ্লিকেটিং মেশিন অপারেটর (ফটোকপি অপারেটর)
- পদ সংখ্যা: ০১ (এক) টি।
- শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
- গ্রেড: ১৮।
- বেতন: ৮,৮০০–২১,৩১০/-টাকা।
৭) পদের নাম: রেকর্ড সর্টার
- পদ সংখ্যা: ০২ (দুই) টি।
- শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
- গ্রেড: ১৮।
- বেতন: ৮,৮০০–২১,৩১০/-টাকা।
৮) পদের নাম: অফিস সহায়ক
- পদ সংখ্যা: ০৮ (আট) টি।
- শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
- গ্রেড: ২০।
- বেতন: ৮,২৫০–২০,০১০/-টাকা।
৯) পদের নাম: নৈশ প্রহরী
- পদ সংখ্যা: ০২ (দুই) টি।
- শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি উত্তীর্ণ।
- গ্রেড: ২০।
- বেতন: ۸,২৫০–২০,০১০/-টাকা।
আবেদনের শুরু: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ (সকাল ১০ টা)।
আবেদনের শেষ: ২৫ মার্চ ২০২৬ (বিকেল ০৫ টা)।
পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর আবেদন ফরম পূরণ নিম্নবর্ণিত শর্তাবলি:-
১। প্রার্থীদের বয়স ০১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
২। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
৩। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। উক্তরূপ প্রার্থী নিয়োগপ্রাপ্ত হলে উক্ত নিয়োগ নব-নিয়োগ হিসেবে গণ্য হবে।
৪। কোটা সংক্রান্ত বিষয়ে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ বিধিবিধান অনুসৃত হবে।
৫। সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে বহিষ্কৃত/বরখাস্ত হলে আবেদন করা যাবে না।
৬। প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের তথ্যাদি যথা: প্রার্থীর নাম, জন্ম তারিখ, পিতা ও মাতার নামের সাথে শিক্ষা সনদ এবং অন্যান্য কাগজপত্রে উল্লিখিত তথ্যাদির সামঞ্জস্য থাকা আবশ্যক।
ডিপিডিটি প্রার্থীগণকে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রাদি দাখিল করতে হবে :-
- ক। সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে;
- খ। পূরণকৃত Applicant’s Copy/আবেদনের কপি এবং প্রবেশপত্রসহ প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল সনদপত্রের ১ (এক) সেট ফটোকপি দাখিল করতে হবে;
- গ। জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/মেয়র/সিটি কর্পোরেশনের মেয়র কর্তৃক প্রদত্ত সনদপত্র;
- ঘ। আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা কোটার হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত সনদপত্র;
- ঙ। শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সনদপত্র;
- চ। সরকারি বা আধা-সরকারি প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের প্রদত্ত অনাপত্তিপত্র/ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে;
- ছ। বৈধ জাতীয় পরিচয়পত্র (NID) বা জন্ম সনদের মূলকপি প্রদর্শন করতে হবে;
- জ। চারিত্রিক সনদ (প্রথম শ্রেণির গেজেটেড অফিসারের কাছ থেকে)।
(কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদসংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং অনিবার্য কারণবশত নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল/সংশোধন করার অধিকার সংরক্ষণ করেন।)
DPDT Job Circular 2026 অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় :-
ক। আগ্রহী প্রার্থীগণ http://dpdt.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করবেন।
আবেদনের সময়সীমা নিম্নরূপঃ
(i) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০.০০টা।
(ii) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ ও সময়: ২৫ মার্চ ২০২৬ বিকাল ৫.০০টা।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
খ। Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel, সর্বোচ্চ 100 KB) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel, সর্বোচ্চ 60 KB) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।
গ। Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
ঘ। প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় জমা দিবেন।
ডিপিডিটি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান:-
Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি জমা দিতে হবে।
- ক্রমিক ০১ থেকে ০৫ নং পদের জন্য: ১১২/- টাকা।
- ক্রমিক ০৬ থেকে ০৯ নং পদের জন্য: ৫৬/- টাকা।অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে ফি জমা দিবেন।
বিশেষভাবে উল্লেখ্য, “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।”
SMS প্রেরণের নিয়মাবলী:
- প্রথম SMS: DPDT <space> User ID লিখে send করতে হবে 16222 নম্বরে।(Example: DPDT ABCDEF & send to 16222)
- দ্বিতীয় SMS: DPDT <space> YES <space> PIN Code লিখে send করতে হবে 16222 নম্বরে।(Example: DPDT YES 12345678 & send to 16222)
ডিপিডিটি নিয়োগ এর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি:-
প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://dpdt.teletalk.com.bd অথবা অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইট www.dpdt.gov.bd এ এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে।
শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন :-
- User ID জানা থাকলে: DPDT Help User ID & Send to 16222.
- PIN Number জানা থাকলে: DPDT Help PIN PIN No & Send to 16222.
ডিক্লারেশনঃ প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
(Department of Patents, Industrial Designs and Trademarks Job Circular 2026) পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরনিয়োগ এর অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন:-


আবেদন করতে ক্লিক করুন আপ্লাই বাটনে।
Department of Patents, Industrial Designs and Trademarks Govt Job Circular 2026 PDF
