Pubali Bank Job Circular 2026 – পূবালী ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

Pubali Bank Job Circular 2026 – পূবালী ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

Pubali Bank Job Circular 2026 – পূবালী ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। Jobs Circular in BD- পূবালী ব্যাংক লিমিটেড পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। পূবালী ব্যাংক লিমিটেড (Pubali Bank PLC) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। পূবালী ব্যাংক তাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং আইসিটি অপারেশন ডিভিশনে বিভিন্ন টেকনিক্যাল পদে মোট ১১৫ জনকে নিয়োগ দিচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি তাদের অফিসিয়াল ওয়েবসাইট www.pubalibangla.com ও দৈনিক সংবাদপত্রে (প্রথম আলো) প্রকাশিত হয়েছে। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এই নিয়োগের মাধ্যমে দেশের আইটি ও টেকনোলজিতে দক্ষ পেশাদারদের জন্য ব্যাংকিং খাতে ক্যারিয়ার গড়ার এক দারুণ সুযোগ তৈরি হচ্ছে।

(Pubali Bank IT Job Circular 2026) নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ১৬টি পদ ক্যাটাগরি অন্তর্ভুক্ত রয়েছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা পদ অনুযায়ী নির্ধারিত (মূলত আইটি/সফটওয়্যার ব্যাকগ্রাউন্ড)। বয়সসীমা পদভেদে ১৮ থেকে ৪০ বছর পর্যন্ত। উল্লেখযোগ্য পদসমূহ হলো সফটওয়্যার ডেভেলপার, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, সিস্টেম ইঞ্জিনিয়ার এবং আইসিটি সিকিউরিটি ইঞ্জিনিয়ার। প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের (১৬ মার্চ ২০২৬) মধ্যে অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার নিয়ম ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।

(Pubali Bank Limited Job Circular 2026)

বিবরণতথ্য
প্রতিষ্ঠানের নাম:পূবালী ব্যাংক লিমিটেড (Pubali Bank PLC)
চাকরির প্রকৃতি:বেসরকারি চাকরি
প্রকাশের তারিখ:১৯ ফেব্রুয়ারি ২০২৬
আবেদনের পদ্ধতি:অনলাইন
পদ ক্যাটাগরি:১৬ টি
পদসংখ্যা ও জনবল:১১৫ জন নিয়োগ
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা:স্নাতক/সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি (পদ অনুযায়ী)
নিয়োগ প্রকাশনার উৎস:দৈনিক প্রথম আলো / অফিসিয়াল ওয়েবসাইট
আবেদন শুরুর তারিখ:১৯ ফেব্রুয়ারি ২০২৬
আবেদন শেষ:১৬ মার্চ ২০২৬ সন্ধ্যা ৬টা
আবেদন করুন:https://www.pubalibangla.com/career
অফিসিয়াল ওয়েবসাইট:পূবালী ব্যাংক লিমিটেড (Pubali Bank PLC)

পূবালী ব্যাংক লিমিটেড নিয়োগ প্রক্রিয়ায় পরীক্ষার তারিখ, ফলাফল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও ব্যাংকের নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

চাকরির খবর (পূবালী ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬)

Bank Job Circular 2026

পূবালী ব্যাংক নিয়োগ ২০২৬ – এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-

১. সফটওয়্যার ডেভেলপমেন্ট ডিভিশন (সফটওয়্যার ডেভেলপার হিসেবে):

  • সিনিয়র প্রিন্সিপাল অফিসার (Senior Principal Officer): ০৫ জন।
  • প্রিন্সিপাল অফিসার (Principal Officer): ০৫ জন।
  • সিনিয়র অফিসার (Senior Officer): ৪০ জন।
  • অফিসার (Officer): ১৭ জন।

২. আইসিটি অপারেশন ডিভিশন (ICT Operation Division):

  • সিনিয়র প্রিন্সিপাল অফিসার (ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর): ০২ জন।
  • সিনিয়র অফিসার (অ্যাসিস্ট্যান্ট ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর): ০৩ জন।
  • সিনিয়র অফিসার (নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার): ০২ জন।
  • সিনিয়র অফিসার (সিস্টেম ইঞ্জিনিয়ার): ০৩ জন।
  • অফিসার (অ্যাসিস্ট্যান্ট আইসিটি সিকিউরিটি ইঞ্জিনিয়ার): ০৪ জন।
  • অফিসার (অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার): ০২ জন।
  • জুনিয়র অফিসার (জুনিয়র অ্যাসিস্ট্যান্ট আইসিটি সিকিউরিটি ইঞ্জিনিয়ার): ০৪ জন।
  • জুনিয়র অফিসার (জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার): ০৫ জন।
  • জুনিয়র অফিসার (BACH, BEFTN & RTGS সাপোর্ট ইঞ্জিনিয়ার): ০৩ জন।
  • জুনিয়র অফিসার (সফটওয়্যার সাপোর্ট ইঞ্জিনিয়ার): ১২ জন।
  • জুনিয়র অফিসার (নেটওয়ার্ক/আইপি টেলিফোন সাপোর্ট ইঞ্জিনিয়ার): ০২ জন।
  • জুনিয়র অফিসার (সিস্টেম সাপোর্ট ইঞ্জিনিয়ার): ০৬ জন।

আবেদনের শুরু: আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
আবেদনের শেষ: ১৬ মার্চ ২০২৬, সন্ধ্যা ৬:০০ টা।

পূবালী ব্যাংক আবেদন ফরম পুরণ নিম্নবর্ণিত শর্তাবলি:-

১। প্রার্থীদের বয়স পদ অনুযায়ী নির্দিষ্ট সীমার (১৮-৪০ বছর) মধ্যে হতে হবে।

২। শুধুমাত্র বাছাইকৃত (Short-listed) প্রার্থীদের লিখিত পরীক্ষা/সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।

৩। এই নিয়োগ প্রক্রিয়ায় যাতায়াত বা দৈনিক ভাতা (TA/DA) প্রদান করা হবে না।

৪। ব্যাংক কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ছাড়াই যেকোনো বা সকল আবেদন বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।

৫। একজন প্রার্থী কেবলমাত্র একটি পদের জন্যই আবেদন করতে পারবেন।

পূবালী ব্যাংক প্রার্থীগণকে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রাদি দাখিল করতে হবে:-

  • সকল স্তরের শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে।
  • আবেদনপত্রের (Applicant’s Copy) প্রিন্ট কপিসহ প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল সনদপত্রের ০১ (এক) সেট ফটোকপি দাখিল করতে হবে।
  • নাগরিকত্বের সনদপত্র বা স্থায়ী বাসিন্দার প্রমাণক।
  • বৈধ জাতীয় পরিচয়পত্র (NID) বা জন্ম সনদের মূলকপি প্রদর্শন এবং সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।
  • চারিত্রিক সনদপত্র।
  • মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের ইস্যুকৃত সনদপত্র।
  • শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সমাজসেবা কার্যালয় হতে প্রাপ্ত সনদপত্র।
  • বিঃদ্রঃ সকল সনদপত্রের ফটোকপি, ছবি ও অন্যান্য কাগজপত্র প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে এবং সত্যায়নকারী কর্মকর্তার নাম, পদবিসহ সীল ও স্বাক্ষর থাকতে হবে।

Pubali Bank Job Circular 2026 অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়:-

ক। আগ্রহী প্রার্থীগণ www.pubalibangla.com/career ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে পারবেন।

খ। প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের বিবরণ ও নির্দেশনাবলী ভালোভাবে পড়ে নিন।

গ। আপনার কাঙ্ক্ষিত ও যোগ্যতার সাথে মানানসই পদটি সিলেক্ট করে “Apply Now” বা “আবেদন করুন” বাটনে ক্লিক করুন।

ঘ। Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

ঙ। আবেদন পূরণ শেষে অবশ্যই একবার রিভাইজ করবেন এবং তারপর সাবমিট করবেন।

চ। কোনো সমস্যার সম্মুখীন হলে হেল্পলাইন নম্বর: +88 02223381614 অথবা ই-মেইল: help@pubalibankbd.com এ যোগাযোগ করতে পারেন।

পূবালী ব্যাংক নিয়োগ এর প্রবেশপত্র ও পরীক্ষা সংক্রান্ত তথ্য:-

প্রবেশপত্র প্রাপ্তি এবং পরীক্ষা গ্রহণের স্থান, তারিখ ও সময়সূচীর বিষয়টি পূবালী ব্যাংকের ওয়েবসাইট (www.pubalibangla.com) এ এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য বা শর্টলিস্টেড প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। নিয়োগ পরীক্ষা মূলত তিনটি ধাপে হতে পারে: লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা এবং পদ অনুযায়ী কম্পিউটার/আইটি দক্ষতা পরীক্ষা।

ডিক্লারেশনঃ প্রার্থীকে অনলাইন আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে।

Pubali Bank Job Circular 2026 পূবালী ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। ২

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *