ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-Dhaka University Job Circular 2026

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-Dhaka University Job Circular 2026

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-Dhaka University Job Circular 2026। Jobs Circular in BD- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের বিভিন্ন বিভাগে মোট ০৫ জনকে নিয়োগ দিচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক সংবাদপত্র ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রোর্টালে প্রকাশিত হয়েছে। আগ্রহী যোগ্য নারী ও পুরুষ প্রার্থীরা ডাকযোগে বা সরাসরি আবেদন করতে পারবেন। নিয়োগের মাধ্যমে দেশের চাকরিপ্রত্যাশীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো স্বনামধন্য প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ তৈরি হচ্ছে।

(Dhaka University Job Circular 2026) নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ৩টি পদ ক্যাটাগরি অন্তর্ভুক্ত রয়েছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা পদ অনুযায়ী এসএসসি থেকে স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত নির্ধারিত। পদসমূহে মাসিক বেতন গ্রেড অনুযায়ী ৯,০০০ থেকে ৫৩,০৬০ টাকা পর্যন্ত। উল্লেখযোগ্য পদসমূহ হলো স্পীচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট, বাইন্ডার গ্রেড-২ এবং লেকচারার। প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং পদভিত্তিক নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।

(Dhaka University Job Circular 2026)

বিবরণতথ্য
প্রতিষ্ঠানের নাম:ঢাকা বিশ্ববিদ্যালয় (Dhaka University)
চাকরির প্রকৃতি:সরকারি/স্বায়ত্তশাসিত চাকরি
প্রকাশের তারিখ:২৫, ২৭ ফেব্রুয়ারি ও ১২ মার্চ ২০২৬
আবেদনের পদ্ধতি:অফলাইন (ডাকযোগে/সরাসরি)
পদ ক্যাটাগরি:০৩ টি
পদসংখ্যা ও জনবল:০৫ জন নিয়োগ।
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা:এসএসসি/স্নাতক/স্নাতকোত্তর পাশ।
নিয়োগ প্রকাশনার উৎস:দৈনিক পত্রিকা
আবেদন শুরুর তারিখ:২৫, ২৭ ফেব্রুয়ারি ও ১২ মার্চ ২০২৬
আবেদন শেষ:৩০, ৩১ মার্চ ও ২২ এপ্রিল ২০২৬ 
আবেদন করুন:অনলাইনে/ডাকযোগে
অফিসিয়াল ওয়েবসাইট:www.du.ac.bd

চাকরির খবর (ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬) Govt Job Circular 2026

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়োগ ২০২৬ – এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:

১) পদের নাম: স্পীচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট (কমিউনিকেশনস ডিজঅর্ডারস বিভাগ)

  • পদ সংখ্যা: ০১ (এক) টি।
  • শিক্ষাগত যোগ্যতা: এস.এস.সি. ও এইচ.এস.সি/সমমানের পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/জিপিএ ৫ স্কেলে ন্যূনতম ৩.৫ এবং কমিউনিকেশনস ডিজঅর্ডারস বিষয়ে সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ৩.০০ সহ স্নাতক ও স্নাতকোত্তর পাশ হতে হবে। শিক্ষাজীবনের কোন পর্যায়ে ৩য় বিভাগ/শ্রেণি/জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
  • অন্যান্য যোগ্যতা: কমপক্ষে ০৬ (ছয়) মাসের কম্পিউটার প্রশিক্ষণসহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।
  • বয়স: অনূর্ধ্ব ৩২ (বত্রিশ) বছর।
  • বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/- টাকা (জাতীয় বেতন স্কেল-২০১৫)।
  • আবেদনের শেষ তারিখ: ২২-০৪-২০২৬

২) পদের নাম: বাইন্ডার গ্রেড-২ (ঢাকা বিশ্ববিদ্যালয় প্রেস)

  • পদ সংখ্যা: ০৩ (তিন) টি।
  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এস.এস.সি/সমমান পাশ। শিক্ষাজীবনের কোনো ০৩ (তিন)টি পর্যায়ে ২য় বিভাগ/জিপিএ ৩.০০ (৫.০০ স্কেলে) এবং দ্বিতীয় শ্রেণি/সিজিপিএ ২.৭৫ (৪.০০ স্কেলে)-এর নিচে গ্রহণযোগ্য নয়।
  • অন্যান্য যোগ্যতা: বাঁধাই সংশ্লিষ্ট মেশিনের প্রাথমিক সমস্যা সমাধানের সক্ষমতাসহ কাজে ০৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ডায়েরী, রেজিস্টার খাতা, সেলাই, বাঁধাই কাজে পারদর্শী হলে অগ্রাধিকার।
  • গ্রেড: ১৭।
  • বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০/- টাকা (জাতীয় বেতন স্কেল-২০১৫)।
  • আবেদনের শেষ তারিখ: ৩০-০৩-২০২৬

৩) পদের নাম: লেকচারার (অস্থায়ী) (থিওরেটিক্যাল এন্ড কম্পিউটেশনাল কেমিস্ট্রি বিভাগ)

  • পদ সংখ্যা: ০১ (এক) টি (সহকারী অধ্যাপকের স্থায়ী শূন্য পদের বিপরীতে)।
  • শিক্ষাগত যোগ্যতা: রসায়ন বিষয়ে স্নাতক এবং রসায়ন/থিওরেটিক্যাল এন্ড কম্পিউটেশনাল কেমিস্ট্রি বিষয়ে স্নাতকোত্তর উভয় পরীক্ষায় ন্যূনতম প্রথম শ্রেণী/সিজিপিএ ৪.০০ এর মধ্যে ৩.৫০ প্রাপ্ত হতে হবে। এসএসসি ও এইচএসসি-তে ন্যূনতম প্রথম বিভাগ বা জিপিএ ৫.০০ এর মধ্যে ৪.২৫ প্রাপ্ত হতে হবে।
  • অন্যান্য যোগ্যতা: পিএইচডি ডিগ্রিধারী এবং মানসম্মত জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশিত হলে অগ্রাধিকার।
  • বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/- টাকা (জাতীয় বেতন স্কেল-২০১৫)।
  • আবেদনের শেষ তারিখ: ৩১-০৩-২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয় আবেদন ফরম পূরণ ও জমাদানের শর্তাবলি:

১। অভ্যন্তরীণ প্রার্থীর ক্ষেত্রে যে কোনো একটি শর্ত শিথিলযোগ্য (পদ অনুযায়ী)।

২। স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় প্রথম স্থান/সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারীদের ক্ষেত্রে এসএসসি/এইচএসসি-এর যে কোনো একটির শর্ত শিথিলযোগ্য (লেকচারার পদের জন্য)।

৩। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

৪। আবেদনপত্রে শিক্ষাগত যোগ্যতার সকল সার্টিফিকেট ও ডিগ্রি উল্লেখ করতে হবে, তথ্য গোপন করলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

প্রার্থীগণকে আবেদনের সাথে নিম্নবর্ণিত কাগজপত্রাদি দাখিল করতে হবে:

  • ক। সকল শিক্ষাগত যোগ্যতা, মার্কশীট, গ্রেডশীট ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত প্রতিলিপি।
  • খ। রেজিস্ট্রারের অনুকূলে প্রদেয় নির্ধারিত মূল্যের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয়)।
  • গ। স্পীচ থেরাপিস্ট ও লেকচারার পদের জন্য সকল কাগজপত্রের সত্যায়িত প্রতিলিপিসহ ০৮ (আট) প্রস্ত দরখাস্ত।
  • ঘ। বাইন্ডার গ্রেড-২ পদের জন্য সাদা কাগজে প্রয়োজনীয় তথ্যাদি উল্লেখপূর্বক লিখিত দরখাস্ত।
  • ঙ। চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের প্রদত্ত অনাপত্তিপত্র/ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে।

Dhaka University Job Circular 2026 আবেদনপত্র পূরণ ও ফি জমাদান সংক্রান্ত নিয়মাবলী:

আবেদন ফি জমাদান:

  • স্পীচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট এবং লেকচারার পদ: রেজিস্ট্রারের অনুকূলে ৭৫০/- (সাতশত পঞ্চাশ) টাকা মূল্যের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট।
  • বাইন্ডার গ্রেড-২ পদ: রেজিস্ট্রারের অনুকূলে ৩০০/- (তিনশত) টাকা মূল্যের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার।(স্পীচ থেরাপিস্ট পদের নির্ধারিত ফরম রেজিস্ট্রারের দপ্তর থেকে ৫০/- টাকার বিনিময়ে সংগ্রহ করতে হবে)।

আবেদনপত্র জমাদানের ঠিকানা ও শেষ সময়:

  • স্পীচ থেরাপিস্ট পদ: আগামী ২২-০৪-২০২৬ তারিখের মধ্যে রেজিস্ট্রারের (২০৩নং কক্ষে) নিকট পৌঁছাতে হবে।
  • বাইন্ডার গ্রেড-২ পদ: আগামী ৩০-০৩-২০২৬ তারিখের মধ্যে পরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর অফিসে পৌঁছাতে হবে।
  • লেকচারার পদ: আগামী ৩১-০৩-২০২৬ তারিখের মধ্যে রেজিস্ট্রারের নিকট পৌঁছাতে হবে।

ডিক্লারেশনঃ প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য হতে হবে। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো তথ্য গোপন করলে নিয়োগের পূর্বে বা পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং বিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Dhaka University Job Circular। ১
ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Dhaka University Job Circular। ২
ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Dhaka University Job Circular। ৩

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *