বাংলাদেশ সেনাবাহিনী জুনিয়র কমিশন্ড অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
চাকরির খবর জুনিয়র কমিশন্ড অফিসার (ওয়ারেন্ট অফিসার) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫।
বাংলাদেশ সেনাবাহিনী জুনিয়র কমিশন্ড অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫। বাংলাদেশ সেনাবাহিনীর সেনাশিক্ষা কোর (Army Education Corps – AEC) এ জুনিয়র কমিশন্ড অফিসার (ওয়ারেন্ট অফিসার) পদে সরাসরি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এ পদে আবেদন করতে আগ্রহী যোগ্য বাংলাদেশি পুরুষ নাগরিকদের নির্ধারিত শর্তাবলী পূরণ সাপেক্ষে অনলাইনে আবেদন করার আহ্বান জানানো যাচ্ছে। এটি একটি চমৎকার সুযোগ, যেখানে আপনি দেশের সেবায় নিজেকে নিয়োজিত করার পাশাপাশি সম্মানজনক সামরিক ক্যারিয়ার গড়ে তুলতে পারবেন।
আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন পদ্ধতি, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।
| প্রতিষ্ঠানের নাম | Bangladesh Army |
|---|---|
| চাকরির প্রকৃতি: | সরকারি চাকরি |
| প্রকাশের তারিখ: | ২২ জুলাই ২০২৫ |
| আবেদনের পদ্ধতি: | অনলাইন |
| পদসংখ্যা ও জনবল: | অসংখ্য জন। |
| প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা: | বিএ/বিএসসি/বিকম/স্নাতক/সমমান। |
| নিয়োগ প্রকাশনার উৎস: | BDJobs |
| আবেদন শুরুর তারিখ: | ২২ জুলাই ২০২৫ |
| আবেদন শেষ: | ২১ আগস্ট, ২০২৫ |
| আবেদনের ওয়েব সাইট: | আবেদনের ঠিকানা |
| অফিসিয়াল প্রোটাল: | Bangladesh Army |
সরাকরি চাকরির খবর (বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫) Bd Jobs In Bangladesh
বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২৫ – এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-
পদবী: জুনিয়র কমিশন্ড অফিসার (ওয়ারেন্ট অফিসার)
কোর: সেনাশিক্ষা কোর (Army Education Corps – AEC)
জুনিয়র কমিশন্ড অফিসার পদের যোগ্যতা ও শর্তাবলী:-
১. শিক্ষাগত যোগ্যতা: বিএ/বিএসসি/বিকম/স্নাতক/সমমান। শিক্ষা প্রশিক্ষণে ডিগ্রী/ডিপ্লোমা এবং শিক্ষকতার অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। স্নাতক/সমমান পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ২.০০ (৪ এর মধ্যে)। এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ (৫ এর মধ্যে)।
২. বয়সসীমা: ০৫ এপ্রিল ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ২০ থেকে ২৮ বছর হতে হবে। এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
৩. শারীরিক যোগ্যতা:–
ক) উচ্চতা: ন্যূনতম ১.৬৫ মিটার (৫ ফুট ৫ ইঞ্চি)।
খ) ওজন: ন্যূনতম ৪৯.৯০ কেজি (১১০ পাউন্ড)।
গ) বুকের মাপ: স্বাভাবিক ৩০ ইঞ্চি, স্ফীত ৩২ ইঞ্চি।
ঘ) সাঁতার: ন্যূনতম ৫০ মিটার সাঁতার জানা আবশ্যক।
৪. বৈবাহিক অবস্থা: প্রার্থীকে অবিবাহিত হতে হবে। (বিবাহিত/বিপত্নীক/ডিভোর্সি গ্রহণযোগ্য নয়)।
৫. অযোগ্যতার কারণ:–
নিম্নোক্ত ব্যক্তিরা আবেদন করতে পারবেন না:
- সরকারি চাকরি থেকে বরখাস্তকৃত।
- ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত।
- সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে প্রত্যাহারকৃত/বরখাস্তকৃত।
আবেদনের নিয়মাবলী:-
১. অনলাইনে আবেদন: ওয়েবসাইট: http://army.teletalk.com.bd
আবেদন ফি: ৫০০/- টাকা (টেলিটক প্রি-পেইড মোবাইলের মাধ্যমে জমা দিতে হবে)।
আবেদন শুরুর তারিখ: ২২ জুলাই ২০২৫।
আবেদনের শেষ তারিখ: ২১ আগস্ট ২০২৫।
২. প্রবেশপত্র ডাউনলোড: আবেদন ফি জমা দেওয়ার পর প্রাপ্ত User ID এবং Password দিয়ে ওয়েবসাইটে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।
নির্বাচনী প্রক্রিয়া:-
১. প্রাথমিক নির্বাচনী পরীক্ষা:
পরীক্ষার তারিখ ও স্থান:
প্রার্থীদের নিজ নিজ জেলার ভিত্তিতে নির্ধারিত সেনানিবাসে সকাল ৮:০০ ঘটিকায় উপস্থিত হতে হবে।
| স্থান | তারিখ | জেলার নাম |
| বগুড়া সেনানিবাস | ২১-২২ সেপ্টেম্বর ২০২৫ | বগুড়া, রাজশাহী, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নাটোর, চাপাইনবাবগঞ্জ, পাবনা, নওগাঁ। |
| ঘাটাইল সেনানিবাস | ২৩-২৪ সেপ্টেম্বর ২০২৫ | ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ। |
| চট্টগ্রাম সেনানিবাস | ২৫ সেপ্টেম্বর ২০২৫ | চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার। |
| কুমিল্লা সেনানিবাস | ২১-২২ সেপ্টেম্বর ২০২৫ | কুমিল্লা, ফেনী, চাঁদপুর, লক্ষ্মীপুর, বি-বাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, নোয়াখালী। |
| যশোর সেনানিবাস | ২৩-২৪ সেপ্টেম্বর ২০২৫ | কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, যশোর, সাতক্ষীরা। |
| রংপুর সেনানিবাস | ২১-২২ সেপ্টেম্বর ২০২৫ | রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা। |
| ঢাকা সেনানিবাস | ২৪-২৫ সেপ্টেম্বর ২০২৫ | ঢাকা, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, রাজবাড়ি। |
প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে:-
অনলাইনে পূরণকৃত আবেদনপত্র।
গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও মার্কশীট।
সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৮ কপি এবং স্ট্যাম্প সাইজের ৬ কপি রঙিন ছবি।
জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি।
২. বাংলাদেশ সেনাবাহিনী লিখিত পরীক্ষা:–
তারিখ: ১৪ নভেম্বর ২০২৫ (শুক্রবার)।
বিষয়: বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান।
স্থান: শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা সেনানিবাস।
ফলাফল প্রকাশ: ডিসেম্বর ২০২৫ মাসের শেষ সপ্তাহে (বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইটে)।
বাংলাদেশ সেনাবাহিনীতে প্রশিক্ষণ ও সুবিধাসমূহ:-
প্রশিক্ষণ:-
১২ সপ্তাহের মৌলিক সামরিক প্রশিক্ষণ।
১৯ সপ্তাহের বেসিক কোর্স।
Bangladesh Senabahini সুবিধাসমূহ:-
ক) সেনাবাহিনীর প্রচলিত বিধি অনুযায়ী বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা।
খ) বিনামূল্যে আহার, বাসস্থান ও সরকারি পোশাক।
গ) পরিবারের জন্য বিনামূল্যে চিকিৎসা ও ভর্তুকি মূল্যে রেশন।
ঘ) সন্তানদের সেনাবাহিনীর শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার সুযোগ।
বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর বিশেষ নির্দেশনা:-
প্রতারণা বা আর্থিক লেনদেনের মাধ্যমে ভর্তি হলে চাকরি হতে বহিষ্কার করা হবে।
যাতায়াত ভাতা প্রদান করা হবে না।
বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: www.army.mil.bd
আবেদনের শুরু : ২২ জুলাই ২০২৫ তারিখ সকাল ১০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ : ২১ আগস্ট ২০২৫ তারিখ বিকেল ০৫ টা পর্যন্ত আবেদন করা যাবে।
Job Circular in Bangladesh:-
(Bangladesh Army Job Circular 2025) বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ এর অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন:-

আবেদন করতে ক্লিক করুন আপ্লাই বাটনে।
Army Education Corps -AEC Circular 2025
Bangladesh Army Junior Commissioned Officer AEC Circular 2025



