BD Job in Bangladesh 2026 – গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

BD Job in Bangladesh 2026 গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড জিটিসিএল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।

সরকারি জব সার্কুলার গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।

BD Job in Bangladesh 2026 – গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড বিভিন্ন বেসামরিক পদে মোট ৭১ জনকে নিয়োগ দিচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি www.gtcl.gov.bd ও দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত হয়েছে। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগের মাধ্যমে দেশের যুবকদের জন্য সরকারি চাকরির সুযোগ তৈরি হচ্ছে, যা পেশাগত স্থায়িত্ব ও নিরাপত্তা প্রদান করবে।

(GTCL Job Circular 2026) নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ১৬টি পদ ক্যাটাগরি অন্তর্ভুক্ত রয়েছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা পদ অনুযায়ী ৮ম/এসএসসি/এইচএসসি/স্নাতক পর্যায় পর্যন্ত নির্ধারিত। বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। পদসমূহে মাসিক বেতন গ্রেড অনুযায়ী ৯,৩০০ থেকে ৩৮,৬৪০ টাকা পর্যন্ত। উল্লেখযোগ্য পদসমূহ হলো ক্যাশিয়ার, প্ল্যান্ট অপারেটর, ইলেকট্রিশিয়ান, সার্ভেয়ার, এবং ট্রান্সপোর্ট সুপারভাইজার। প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।

(Gas Transmission Company Limited Job Circular 2026)

বিবরণতথ্য
প্রতিষ্ঠানের নাম:গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (GTCL)
চাকরির প্রকৃতি:সরকারি চাকরি
প্রকাশের তারিখ:২৩ এপ্রিল ২০২৬
আবেদনের পদ্ধতি:অনলাইন
পদ ক্যাটাগরি:১৬ টি।
পদসংখ্যা ও জনবল:৭১ জন নিয়োগ।
বয়সসীমা:প্রার্থীর বয়স ১৮-৩২ বছর।
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা:৮ম/এসএসসি/এইচএসসি/স্নাতক পাশ।
নিয়োগ প্রকাশনার উৎস:দৈনিক ইত্তেফাক
আবেদন শুরুর তারিখ:২৭ এপ্রিল ২০২৬
আবেদন শেষ:২১ মে ২০২৬
আবেদন করুন:http://gtcl.teletalk.com.bd
অফিসিয়াল ওয়েবসাইট:গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (GTCL)

(Gas Transmission Company Limited) নিয়োগ প্রক্রিয়ায় পরীক্ষার তারিখ, ফলাফল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। চাকরিটি দেশের বিভিন্ন স্থানে কার্যকর হবে এবং এটি দীর্ঘমেয়াদী সরকারি চাকরির একটি গুরুত্বপূর্ণ সুযোগ। (গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড নিয়োগ ২০২৬)

গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর মাধ্যমে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের জন্য সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ তৈরি হচ্ছে। সকল প্রার্থীর জন্য এটি একটি স্বীকৃত ও মর্যাদাপূর্ণ পদে নিয়োগের সুযোগ। বিস্তারিত তথ্য ও অফিসিয়াল বিজ্ঞপ্তি পিডিএফ ডাউনলোডের জন্য gtcl.teletalk.com.bd ওয়েবসাইট ভিজিট করতে হবে। (জিটিসিএল নিয়োগ ২০২৬ সার্কুলার)

চাকরির খবর (গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬) Govt Job Circular 2026

গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড নিয়োগ ২০২৬ – এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-

১। পদের নাম: ক্যাশিয়ার
পদ সংখ্যা: ০২ (দুই) টি।
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যিক বিষয়ে স্নাতক ডিগ্রি। তবে, কোনো পরীক্ষায় ৩য় বিভাগ/শ্রেণি/সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
মাসিক বেতন: (গ্রেড–১২) ১১,৩০০–২৭,৩০০/- টাকা।

২। পদের নাম: হিসাব সহকারী
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যিক বিষয়ে স্নাতক ডিগ্রি। তবে, কোনো পরীক্ষায় ৩য় বিভাগ/শ্রেণি/সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
মাসিক বেতন: (গ্রেড–১২) ১১,৩০০–২৭,৩০০/- টাকা।

৩। পদের নাম: রিসেপশনিস্ট
পদ সংখ্যা: ০২ (দুই) টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক সনদপ্রাপ্ত। তবে, কোনো পরীক্ষায় ৩য় বিভাগ/শ্রেণি/সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
মাসিক বেতন: (গ্রেড–১২) ১১,৩০০–২৭,৩০০/- টাকা।

৪। পদের নাম: মেডিকেল অ্যাসিস্ট্যান্ট (পুরুষ)
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: নার্সিং/ধাত্রীবিদ্যা/সম্পর্কিত বিষয়ে ডিপ্লোমা সনদপ্রাপ্ত। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
মাসিক বেতন: (গ্রেড–১২) ১১,৩০০–২৭,৩০০/- টাকা।

৫। পদের নাম: মেডিকেল অ্যাসিস্ট্যান্ট (মহিলা)
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: নার্সিং/ধাত্রীবিদ্যা/সম্পর্কিত বিষয়ে ডিপ্লোমা সনদপ্রাপ্ত। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
মাসিক বেতন: (গ্রেড–১২) ১১,৩০০–২৭,৩০০/- টাকা।

৬। পদের নাম: সার্ভেয়ার
পদ সংখ্যা: ০৪ (চার) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে সার্ভেয়িং পাশ
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ (দুই) বছরের অভিজ্ঞতা।
মাসিক বেতন: (গ্রেড–১৩) ১১,০০০–২৬,৫৯০/- টাকা।

৭। পদের নাম: প্ল্যান্ট অপারেটর
পদ সংখ্যা: ১৭ (সতেরো) টি।
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে এইচএসসি (ভোকেশনাল) বা সমমানসহ কারিগরি বিষয়ে সার্টিফিকেট কোর্সসহ ৩ (তিন) বছরের অভিজ্ঞতা।
মাসিক বেতন: (গ্রেড–১৩) ১১,০০০–২৬,৫৯০/- টাকা।

৮। পদের নাম: সিনিয়র টেকনিশিয়ান
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে এইচএসসি (ভোকেশনাল) বা সমমানসহ কারিগরি বিষয়ে সার্টিফিকেট কোর্সসহ ৩ (তিন) বছরের অভিজ্ঞতা।
মাসিক বেতন: (গ্রেড–১৩) ১১,০০০–২৬,৫৯০/- টাকা।

৯। পদের নাম: ইলেকট্রিশিয়ান
পদ সংখ্যা: ১৮ (আঠারো) টি।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি সনদপ্রাপ্ত এবং সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে অনুমোদিত ট্রেড/সার্টিফিকেট কোর্সসহ কমপক্ষে ২ (দুই) বছরের অভিজ্ঞতা। অনুমোদিত প্রতিষ্ঠান হতে লাইসেন্সপ্রাপ্ত হতে হবে।
মাসিক বেতন: (গ্রেড–১৩) ১১,০০০–২৬,৫৯০/- টাকা।

১০। পদের নাম: ট্রান্সপোর্ট সুপারভাইজার
পদ সংখ্যা: ০২ (দুই) টি।
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিষয়ে স্নাতক সনদপ্রাপ্ত।
অন্যান্য যোগ্যতা:সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ (দুই) বছরের অভিজ্ঞতা।
মাসিক বেতন: (গ্রেড–১৩) ১১,০০০–২৬,৫৯০/- টাকা।

১১। পদের নাম: পিসি অপারেটর (ক্যাড)
পদ সংখ্যা: ০৩ (তিন) টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি (ভোকেশনাল) (সিভিল ড্রাফটিং ট্রেড) উত্তীর্ণ।
মাসিক বেতন: (গ্রেড–১৩) ১১,০০০–২৬,৫৯০/- টাকা।

১২। পদের নাম: টেকনিশিয়ান
পদ সংখ্যা: ১০ (দশ) টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অনুমোদিত ট্রেড/ভোকেশনাল কোর্স সনদপ্রাপ্ত এবং ন্যূনতম ২ (দুই) বছরের অভিজ্ঞতা।
মাসিক বেতন: (গ্রেড–১৪) ১০,২০০–২৪,৬৮০/- টাকা।

১৩। পদের নাম: জুনিয়র ট্রান্সপোর্ট সুপারভাইজার
পদ সংখ্যা: ০৩ (তিন) টি।
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিষয়ে এসএসসি/সমমান সনদপ্রাপ্ত।
অন্যান্য যোগ্যতা:সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ২ (দুই) বছরের অভিজ্ঞতা।
মাসিক বেতন: (গ্রেড–১৪) ১০,২০০–২৪,৬৮০/- টাকা।

১৪। পদের নাম: জুনিয়র টেকনিশিয়ান
পদ সংখ্যা: ০৩ (তিন) টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অনুমোদিত ট্রেড/ভোকেশনাল কোর্স সনদপ্রাপ্ত।
মাসিক বেতন: (গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০/- টাকা।

১৫। পদের নাম: ইমাম
পদ সংখ্যা: ০২ (দুই) টি।
শিক্ষাগত যোগ্যতা: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে কামিল অথবা কোনো কওমী মাদ্রাসা হতে দাওরায়ে হাদিস ডিগ্রি অথবা ফাজিল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। হাফেজ বা কারী প্রার্থী অগ্রাধিকারযোগ্য। আরবি ভাষার ব্যুৎপত্তি এবং ইসলামী শরীয়াহ তথা মাসায়ালা-মাসায়েল সম্পর্কে জ্ঞান থাকতে হবে এবং শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে সক্ষম হতে হবে। তবে, কোনো পরীক্ষায় ৩য় বিভাগ/শ্রেণি/সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
মাসিক বেতন: (গ্রেড–১০) ১৬,০০০–৩৮,৬৪০/- টাকা।

১৬। পদের নাম: মুয়াজ্জিন
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে ফাজিল অথবা কোনো কওমী মাদ্রাসা হতে সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। হাফেজ বা কারী প্রার্থী অগ্রাধিকারযোগ্য। শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে সক্ষমতা ও মাসায়ালা-মাসায়েল সম্পর্কে জ্ঞান থাকতে হবে। তবে, কোনো পরীক্ষায় ৩য় বিভাগ/শ্রেণি/সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
মাসিক বেতন: (গ্রেড–১২) ১১,৩০০–২৭,৩০০/- টাকা।

আবেদনের শুরু: ২৭ এপ্রিল ২০২৬ (সকাল ১০:০০ টা)।
আবেদনের শেষ: ২১ মে ২০২৬ (বিকাল ০৫:০০ টা)।

গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড আবেদনফরম পুরণনিম্নবর্ণিত শর্তাবলি:-

১। প্রার্থীদের বয়স ২৭ এপ্রিল ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

২। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

৩। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্ব-শাসিত ও সংবিধিবন্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনে চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।

৪। কোটা সংক্রান্ত বিষয়ে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ বিধিবিধান অনুসৃত হবে।

৫। সরকারি চাকরি থেকে বহিষ্কৃত/বরখাস্ত হলে আবেদন করা যাবে না।

৬। প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের তথ্যাদি যথা: প্রার্থীর নাম, জন্ম তারিখ, পিতা ও মাতার নামের সাথে শিক্ষা সনদ এবং অন্যান্য কাগজপত্রে উল্লিখিত তথ্যাদির সামঞ্জস্য থাকা আবশ্যক।


গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড প্রার্থীগণকেব্যবহারিক ওমৌখিক পরীক্ষারসময় নিম্নবর্ণিতকাগজপত্রাদি দাখিলকরতে হবে :-

  • ক। সকল স্তরের শিক্ষাগত যোগ্যতার ও অভিজ্ঞতার সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে;
  • খ। পূরণকৃত Applicant’s Copy এবং প্রবেশপত্র সহ প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল সনদপত্রের ১(এক) সেট ফটোকপি দাখিল করতে হবে;
  • গ। নাগরিকত্বের সনদপত্র (প্রথম শ্রেণীর গেজেটেড অফিসারের কাছ থেকে);
  • ঘ। আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার পুত্র/কন্যা হলে কোটা সনদপত্র;
  • ঙ। আবেদনকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ভুক্ত হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র;
  • চ। আবেদনকারী শারীরিক প্রতিবন্ধী হলে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ইস্যুকৃত সনদপত্র;
  • ছ। সরকারি, আধা-সরকারি প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের প্রদত্ত অনাপত্তিপত্র ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে;
  • জ। বৈধ জাতীয় পরিচয়পত্র কিংবা জন্ম সনদের মূলকপি প্রদর্শন করতে হবে এবং ১ (এক) কপি প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে; এবং
  • ঝ। চারিত্রিক সনদপত্র এবং অন্যান্য কাগজপত্র সত্যায়ন করার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তার নামযুক্ত সীলসহ স্বাক্ষর থাকতে হবে।

৮। প্রার্থী নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে।

৯। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদসংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং অনিবার্য কারণবশতঃ নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল/আংশিক বাতিল/সংশোধন করার অধিকার সংরক্ষণ করেন।

GTCL Job Circular 2026 অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় :-

ক। আগ্রহী প্রার্থীগণ http://gtcl.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপঃ

(i) Online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২৭ এপ্রিল ২০২৬ সকাল ১০.০০টা।

(ii) Online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ ও সময়: ২১ মে ২০২৬ বিকাল ৫.০০টা।

উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে sms এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

(খ) Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।

(গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

(ঘ) প্রার্থী Online- এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি (Applicant’s Copy) পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।

গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর SMS প্রেরণের নিয়মাবলীও পরীক্ষারফি প্রদান:-

Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক ০১-০৫ নং পদের জন্য ১৬৮/- টাকা, ক্রমিক ০৬-১৪ নং পদের জন্য ১১২/- টাকা এবং বাকি ক্রমিক ১৫-১৬ নং পদের জন্য ৫৬/- টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।

(gtcl job)

বিশেষভাবে উল্লেখ্য, “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।”

GTCL Job Circular 2026 এর SMS প্রেরণের নিয়মাবলীও পরীক্ষারফি প্রদান:-

প্রথম SMS : GTCL User ID লিখে send করতে হবে 16222 নম্বরে।

Example: GTCL DEFABC & send to 16222.

Reply SMS : Applicants Name Tk 168/112/56 will be charged as application fee. Your PIN is 12345678, To pay fee Type GTCL YES PIN and send to 16222.

দ্বিতীয় SMS : GTCL YES PIN Code লিখে send করতে হবে 16222 নম্বরে।

Example: GTCL YES 12345678 & send to 16222.

Reply SMS: Congratulations Applicant’s Name, payment completed successfully for GTCL Application for (post name) User ID is (DEFABC) and Password (******).

গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড নিয়োগ এর প্রবেশপত্রপ্রাপ্তির বিষয়টি:-

প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://gtcl.teletalk.com.bd অথবা জিটিসিএল এর নিজস্ব ওয়েবসাইট www.gtcl.gov.bd এ এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে।

শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন :-

(i) User ID জানা থাকলে: GTCL Help User ID & Send to 16222.

Example: GTCL Help DEFABC & Send to 16222.

(ii) PIN Number জানা থাকলে: GTCL Help PIN PIN No & Send to 16222.

Example: GTCL Help PIN 12345678 & Send to 16222.

ডিক্লারেশনঃ প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

BD Job in Bangladesh 2026 গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড জিটিসিএল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। ১ scaled
BD Job in Bangladesh 2026 গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড জিটিসিএল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। ২ scaled

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *