বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-BJSC Job Circular 2026।

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ BJSC Job Circular 2026।

চাকরির খবর সাপ্তাহিক পত্রিকা বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-BJSC Job Circular 2026। বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন বিভিন্ন পদে মোট ৯৬৮ জনকে নিয়োগ দিচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি www.bjsc.gov.bd ও দৈনিক আমার দেশ সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগের মাধ্যমে দেশের যুবকদের জন্য সরকারি চাকরির সুযোগ তৈরি হচ্ছে, যা পেশাগত স্থায়িত্ব ও নিরাপত্তা প্রদান করবে।

আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হতে যাচ্ছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।

(BJSC Job Circular 2026) নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ০৮টি পদ ক্যাটাগরি অন্তর্ভুক্ত রয়েছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা পদ অনুযায়ী ৮ম শ্রেণি থেকে স্নাতক পর্যায় পর্যন্ত নির্ধারিত। বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। পদসমূহে মাসিক বেতন গ্রেড অনুযায়ী ৮,২৫০ থেকে ২৬,৫৯০ টাকা পর্যন্ত। উল্লেখযোগ্য পদসমূহ হলো সাঁটলিপিকার, স্টেনোগ্রাফার, সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর, বেঞ্চ সহকারী, অফিস সহকারী, গাড়ি চালক, জারীকারক এবং অফিস সহায়ক। প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

(Bangladesh Judicial Service Commission Job Circular 2026)

বিবরণতথ্য
প্রতিষ্ঠানের নাম:বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন (BJSC)
চাকরির প্রকৃতি:সরকারি চাকরি
প্রকাশের তারিখ:১৪ মে ২০২৬
আবেদনের পদ্ধতি:অনলাইন
পদ ক্যাটাগরি:০৮ টি।
পদসংখ্যা ও জনবল:৯৬৮ জন নিয়োগ।
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা:৮ম/এসএসসি/এইচএসসি/স্নাতক পাশ।
নিয়োগ প্রকাশনার উৎস:দৈনিক আমার দেশ
আবেদন শুরুর তারিখ:১৮ মে ২০২৬
আবেদন শেষ:০৪ জুন ২০২৬
আবেদনের ওয়েব সাইট:http://bjsccr.teletalk.com.bd
অফিসিয়াল প্রোটাল:www.bjsc.gov.bd

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন (BJSC) নিয়োগ প্রক্রিয়ায় পরীক্ষার তারিখ, ফলাফল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। চাকরিটি দেশের বিভিন্ন স্থানে কার্যকর হবে এবং এটি দীর্ঘমেয়াদী সরকারি চাকরির একটি গুরুত্বপূর্ণ সুযোগ। (বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন নিয়োগ ২০২৬)

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর মাধ্যমে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের জন্য সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ তৈরি হচ্ছে। সকল প্রার্থীর জন্য এটি একটি স্বীকৃত ও মর্যাদাপূর্ণ পদে নিয়োগের সুযোগ। বিস্তারিত তথ্য ও অফিসিয়াল বিজ্ঞপ্তি পিডিএফ ডাউনলোডের জন্য bjsccr.teletalk.com.bd ওয়েবসাইট ভিজিট করতে হবে। (বিজেএসসি নিয়োগ ২০২৬ সার্কুলার)

সরকারি চাকরির সার্কুলার ২০২৬ (বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬) Govt Job Circular 2026

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন নিয়োগ ২০২৬ – এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-

১) পদের নাম: সাঁটলিপিকার (DJ)

  • পদ সংখ্যা: ৬২ (বাষট্টি) টি।
  • শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
  • অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারে দক্ষতা।
  • গ্রেড: ১৩।
  • বেতন: ১১,০০০–২৬,৫৯০/- টাকা।

২) পদের নাম: স্টেনোগ্রাফার (CJM/CMM)

  • পদ সংখ্যা: ২০ (বিশ) টি।
  • শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
  • অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারে দক্ষতা।
  • গ্রেড: ১৩।
  • বেতন: ১১,০০০–২৬,৫৯০/- টাকা।

৩) পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর (DJ)

  • পদ সংখ্যা: ১৭৩ (একশত তিয়াত্তর) টি।
  • শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
  • অন্যান্য যোগ্যতা: নিয়োগ বিধিমালা, ২০১৯ এর তপশিল ২ ও ৩ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।
  • গ্রেড: ১৪।
  • বেতন: ১০,২০০–২৪,৬৮০/- টাকা।

৪) পদের নাম: স্টেনোটাইপিস্ট/সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর (CJM/CMM)

  • পদ সংখ্যা: ৭৮ (আটাত্তর) টি।
  • শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
  • অন্যান্য যোগ্যতা: নিয়োগ বিধিমালা, ২০১৯ এর তপশিল ২ ও ৩ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।
  • গ্রেড: ১৪।
  • বেতন: ১০,২০০–২৪,৬৮০/- টাকা।

৫) পদের নাম: বেঞ্চ সহকারী (DJ)

  • পদ সংখ্যা: ১১ (এগারো) টি।
  • শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
  • গ্রেড: ১৫।
  • বেতন: ৯,৭০০–২৩,৪৯০/- টাকা।

৬) পদের নাম: বেঞ্চ সহকারী (CJM/CMM)

  • পদ সংখ্যা: ৬৯ (ঊনসত্তর) টি।
  • শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
  • অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে পারদর্শী ব্যক্তিগণকে অগ্রাধিকার প্রদান করা হবে।
  • গ্রেড: ১৬।
  • বেতন: ৯,৩০০–২২,৪৯০/- টাকা।

৭) পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

  • পদ সংখ্যা: ১২ (বারো) টি।
  • শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
  • অন্যান্য যোগ্যতা: নিয়োগ বিধিমালা, ২০১৯ এর তপশিল ২ ও ৪ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।
  • গ্রেড: ১৬।
  • বেতন: ৯,৩০০–২২,৪৯০/- টাকা।

৮) পদের নাম: গাড়ি চালক (DJ)

  • পদ সংখ্যা: ১২ (বারো) টি।
  • শিক্ষাগত যোগ্যতা: জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
  • অন্যান্য যোগ্যতা: বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্সধারী এবং অভিজ্ঞতাসম্পন্ন।
  • গ্রেড: ১৬।
  • বেতন: ৯,৩০০–২২,৪৯০/- টাকা।

৯) পদের নাম: গাড়ি চালক (CJM/CMM)

  • পদ সংখ্যা: ০৮ (আট) টি।
  • শিক্ষাগত যোগ্যতা: জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
  • অন্যান্য যোগ্যতা: বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্সধারী এবং অভিজ্ঞতাসম্পন্ন।
  • গ্রেড: ১৬।
  • বেতন: ৯,৩০০–২২,৪৯০/- টাকা।

১০) পদের নাম: জারীকারক

  • পদ সংখ্যা: ১৩০ (একশত ত্রিশ) টি।
  • শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা তদূর্ধ্ব সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
  • গ্রেড: ১৯।
  • বেতন: ৮,৫০০–২০,৫৭০/- টাকা।

১১) পদের নাম: অফিস সহায়ক

  • পদ সংখ্যা: ২৯৯ (দুইশত নিরানব্বই) টি।
  • শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা তদূর্ধ্ব সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
  • গ্রেড: ২০।
  • বেতন: ৮,২৫০–২০,০১০/- টাকা।

১২) পদের নাম: নিরাপত্তা প্রহরী (DJ)

  • পদ সংখ্যা: ২৬ (ছাব্বিশ) টি।
  • শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি বা তদূর্ধ্ব সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
  • গ্রেড: ২০।
  • বেতন: ৮,২৫০–২০,০১০/- টাকা।

১৩) পদের নাম: নিরাপত্তা প্রহরী (CJM/CMM)

  • পদ সংখ্যা: ৬৮ (আটষট্টি) টি।
  • শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা তদূর্ধ্ব সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
  • গ্রেড: ২০।
  • বেতন: ৮,২৫০–২০,০১০/- টাকা।

আবেদনের শুরু: ১৮ মে ২০২৬ (সকাল ১০:০০ টা)।
আবেদনের শেষ: ০৪ জুন ২০২৬ (বিকাল ০৫:০০ টা)।

জব সার্কুলার বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন আবেদন ফরম পুরণ নিম্নবর্ণিত শর্তাবলি:-

১। প্রার্থীদের বয়স ০১ মে ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
২। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
৩। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্ব-শাসিত ও সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনে চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। উক্তরূপ প্রার্থী নিয়োগপ্রাপ্ত হলে উক্ত নিয়োগ নব-নিয়োগ হিসেবে গণ্য হবে এবং তার পূর্ব চাকরিকাল শুধু পেনশন ও বেতন সংরক্ষণের জন্য গণনাযোগ্য হবে। জ্যেষ্ঠতা বা অন্য কোনো আর্থিক সুবিধাদির জন্য উক্ত কর্মকাল গণনাযোগ্য হবে না।
৪। কোটা সংক্রান্ত বিষয়ে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ বিধিবিধান অনুসৃত হবে।
৫। সরকারি চাকরি থেকে বহিষ্কৃত/বরখাস্ত হলে আবেদন করা যাবে না।
৬। প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের তথ্যাদি যথা: প্রার্থীর নাম, জন্ম তারিখ, পিতা ও মাতার নামের সাথে শিক্ষা সনদ এবং অন্যান্য কাগজপত্রে উল্লিখিত তথ্যাদির সামঞ্জস্য থাকা আবশ্যক।

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন প্রার্থীগণকে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রাদি দাখিল করতে হবে:-

  • সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে।
  • পূরণকৃত Application Form (Applicant’s Copy) এবং প্রবেশপত্র সহ প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল সনদপত্রের ১(এক) সেট ফটোকপি দাখিল করতে হবে।
  • ভোটার আইডি কার্ড কিংবা জন্ম সনদ।
  • নাগরিকত্বের সনদপত্র (প্রথম শ্রেণীর গেজেটেড অফিসারের কাছ থেকে)।
  • চারিত্রিক সনদ (প্রথম শ্রেণীর গেজেটেড অফিসারের কাছ থেকে)।
  • কোটা সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে: প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা, উপজাতি)।
  • সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের প্রদত্ত অনাপত্তিপত্র/ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে।
  • চারিত্রিক সনদপত্র এবং অন্যান্য কাগজপত্র সত্যায়ন করার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তার নামযুক্ত সীলসহ স্বাক্ষর থাকতে হবে।

৭। প্রার্থী নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
৮। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদসংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং অনিবার্য কারণবশতঃ নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল/আংশিক বাতিল/সংশোধন করার অধিকার সংরক্ষণ করেন।

BD Job Circular 2026 অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় :-

ক। আগ্রহী প্রার্থীগণ http://bjsccr.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে পারবেন।
আবেদনের সময়সীমা নিম্নরূপঃ

  • Online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৮ মে ২০২৬ সকাল ১০.০০ টা।
  • Online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ ও সময়: ০৪ জুন ২০২৬ বিকাল ৫.০০ টা।

উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে sms এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

খ। Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।

গ। Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

ঘ। প্রার্থী Online- এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান:-

Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ নির্ধারিত পদের জন্য ১১২/- (একশত বারো টাকা) টাকা এবং অন্যান্য পদের জন্য ৫৬/- (ছাপান্ন টাকা) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।

বিশেষভাবে উল্লেখ্য, “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।”

BJSC Job Circular 2026 এর SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান:-

  • প্রথম SMS: BJSC User ID লিখে send করতে হবে 16222 নম্বরে।
    Example: BJSC DEFABC & send to 16222.
    Reply SMS: Applicants Name, Tk 112 /- or Tk 56 /- will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type BJSC YES PIN and send to 16222.
  • দ্বিতীয় SMS: BJSC YES PIN Code লিখে send করতে হবে 16222 নম্বরে।
    Example: BJSC YES 12345678 & send to 16222.
    Reply SMS: Congratulations Applicant’s Name, payment completed successfully for BJSC Application for (post name) User ID is (DEFABC) and Password ().

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন নিয়োগ এর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি:-

প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://bjsccr.teletalk.com.bd অথবা বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের নিজস্ব ওয়েবসাইট www.bjsc.gov.bd এ এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে।

শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন:-

  • User ID জানা থাকলে: BJSC Help User ID & Send to 16222.
    Example: BJSC Help ABCDEFGH & send to 16222.
  • PIN Number জানা থাকলে: BJSC Help PIN PIN No & Send to 16222.
    Example: BJSC Help PIN 12345678 & Send to 16222.

ডিক্লারেশনঃ
প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ BJSC Job Circular 2026। 01
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ BJSC Job Circular 2026। 02
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ BJSC Job Circular 2026। 03

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *