EDCL Job Circular 2026-এসেনসিয়াল ড্রাগস্ কোম্পানী লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।
চাকরির খবর সাপ্তাহিক পত্রিকা এসেনসিয়াল ড্রাগস্ কোম্পানী লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।
EDCL Job Circular 2026-এসেনসিয়াল ড্রাগস্ কোম্পানী লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। এসেনসিয়াল ড্রাগস্ কোম্পানী লিমিটেড বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। এসেনসিয়াল ড্রাগস্ কোম্পানী লিমিটেড বিভিন্ন উচ্চপদস্থ শূন্য পদে মোট ০৫ জনকে নিয়োগ দিচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি www.edcl.gov.bd ও দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত হয়েছে। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা ডাকযোগে বা সরাসরি আবেদন করতে পারবেন। নিয়োগের মাধ্যমে দেশের অভিজ্ঞ পেশাজীবীদের জন্য সরকারি প্রতিষ্ঠানে মর্যাদাপূর্ণ চাকরির সুযোগ তৈরি হচ্ছে, যা পেশাগত স্থায়িত্ব ও নিরাপত্তা প্রদান করবে।
(EDCL Job Circular 2026) নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ৫টি পদ ক্যাটাগরি অন্তর্ভুক্ত রয়েছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা পদ অনুযায়ী স্নাতক বা সমমান এবং উচ্চতর স্নাতক বা সমমান পর্যায় নির্ধারিত। বয়সসীমা পদ অনুযায়ী সর্বনিম্ন ৩৯, ৪২ এবং ৪৫ বছর। পদসমূহে মাসিক বেতন ও গ্রেড কোম্পানির বিধি ও অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী নির্ধারিত হবে। প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও দীর্ঘদিনের বাস্তব কাজের অভিজ্ঞতা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।
(Essential Drugs Company Limited Job Circular 2026)
| বিবরণ | তথ্য |
| প্রতিষ্ঠানের নাম: | এসেনসিয়াল ড্রাগস্ কোম্পানী লিমিটেড |
| চাকরির প্রকৃতি: | সরকারি চাকরি |
| প্রকাশের তারিখ: | ২০ মে ২০২৬ |
| আবেদনের পদ্ধতি: | ডাকযোগে বা সরাসরি |
| শাখা/পদ ক্যাটাগরি: | ০৫ টি। |
| পদসংখ্যা ও জনবল: | ০৫ জন নিয়োগ। |
| প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা: | স্নাতক / উচ্চতর স্নাতক বা সমমান পাশ |
| নিয়োগ প্রকাশনার উৎস: | দৈনিক ইত্তেফাক |
| আবেদন শুরুর তারিখ: | ২০ মে ২০২৬ |
| আবেদন শেষ: | ০৪ জুন ২০২৬ (অফিস চলাকালীন) |
| আবেদন করুন: | আবেদন ফরম ডাউনলোড করুন (www.edcl.gov.bd) |
| অফিসিয়াল ওয়েবসাইট: | এসেনসিয়াল ড্রাগস্ কোম্পানী লিমিটেড (EDCL) |
(Essential Drugs Company Limited) নিয়োগ প্রক্রিয়ায় পরীক্ষার তারিখ, ফলাফল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে ও নোটিশ বোর্ডে প্রকাশিত হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও ইডিসিএল-এর কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। চাকরিটি পোস্টিং এর উপর নির্ভর করে ঢাকা বা গোপালগঞ্জে কার্যকর হবে এবং এটি দীর্ঘমেয়াদী চাকরির একটি গুরুত্বপূর্ণ সুযোগ। (ইডিসিএল নিয়োগ ২০২৬)
এসেনসিয়াল ড্রাগস্ কোম্পানী লিমিটেড নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর মাধ্যমে আগ্রহী ও অভিজ্ঞ প্রার্থীদের জন্য সরকারি প্রতিষ্ঠানে প্রবেশের সুযোগ তৈরি হচ্ছে। সকল প্রার্থীর জন্য এটি একটি স্বীকৃত ও মর্যাদাপূর্ণ উচ্চপদে নিয়োগের সুযোগ। বিস্তারিত তথ্য ও অফিসিয়াল বিজ্ঞপ্তি পিডিএফ ডাউনলোডের জন্য www.edcl.gov.bd ওয়েবসাইট ভিজিট করতে হবে। (ইডিসিএল নিয়োগ ২০২৬ সার্কুলার)
সরকারি চাকরির সার্কুলার ২০২৬ (এসেনসিয়াল ড্রাগস্ কোম্পানী লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬) Govt Job Circular 2026
এসেনসিয়াল ড্রাগস্ কোম্পানী লিমিটেড নিয়োগ ২০২৬ – এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-
১) পদের নাম: Finance Director, EDCL, Dhaka
- পদ সংখ্যা: ০১ (এক) টি।
- শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/উচ্চতর স্নাতক বা সমমান ডিগ্রি।
- অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ১৭ (সতেরো) বছরের অভিজ্ঞতা, যার মধ্যে অন্তত ৫ (পাঁচ) বছর সিনিয়র ম্যানেজমেন্ট পজিশনে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশে প্রযোজ্য বিজনেস ল, লেবার ল, ট্যাক্স/ভ্যাট আইন এবং টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট (TQM) বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে। কম্পিউটার লিটারেসি আবশ্যক।
- বয়সসীমা: ০৪ জুন ২০২৬ তারিখে ন্যূনতম ৪৫ বছর।
- বেতন ও গ্রেড: বিজ্ঞপ্তি অনুযায়ী।
২) পদের নাম: General Manager, Administration & HRM EDCL, Dhaka
- পদ সংখ্যা: ০১ (এক) টি।
- শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/উচ্চতর স্নাতক বা সমমান ডিগ্রি।
- অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ১৫ (পনেরো) বছরের অভিজ্ঞতা, যার মধ্যে অন্তত ৫ (পাঁচ) বছর সিনিয়র ম্যানেজমেন্ট পজিশনে কাজের অভিজ্ঞতা থাকতে হবে (একাডেমিক/প্রফেশনাল যোগ্যতার ওপর ভিত্তি করে অভিজ্ঞতা শিথিলযোগ্য)। ম্যানেজমেন্ট ও অ্যাডমিনিস্ট্রেশন, লেবার ল এবং অন্যান্য ইন্ডাস্ট্রিয়াল আইন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। কম্পিউটার লিটারেসি আবশ্যক।
- বয়সসীমা: ০৪ জুন ২০২৬ তারিখে ন্যূনতম ৪২ বছর।
- বেতন ও গ্রেড: বিজ্ঞপ্তি অনুযায়ী।
৩) পদের নাম: General Manager, Procurement EDCL, Dhaka
- পদ সংখ্যা: ০১ (এক) টি।
- শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/উচ্চতর স্নাতক বা সমমান ডিগ্রি।
- অন্যান্য যোগ্যতা: ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিতে প্রকিউরমেন্ট বা কেনাকাটা সংক্রান্ত কাজে ন্যূনতম ১৫ (পনেরো) বছরের অভিজ্ঞতা, যার মধ্যে অন্তত ৫ (পাঁচ) বছর সিনিয়র ম্যানেজমেন্ট পজিশনে কাজের অভিজ্ঞতা থাকতে হবে (ব্যতিক্রমী একাডেমিক ও প্রফেশনাল রেকর্ডের ওপর ভিত্তি করে অভিজ্ঞতা শিথিলযোগ্য)। সংশ্লিষ্ট ক্ষেত্রের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উন্নয়ন সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। কম্পিউটার লিটারেসি আবশ্যক।
- বয়সসীমা: ০৪ জুন ২০২৬ তারিখে ন্যূনতম ৪২ বছর।
- বেতন ও গ্রেড: বিজ্ঞপ্তি অনুযায়ী।
৪) পদের নাম: Dy. General Manager, Internal Audit, EDCL, Dhaka
- পদ সংখ্যা: ০১ (এক) টি।
- শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/উচ্চতর স্নাতক বা সমমান ডিগ্রি।
- অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ১২ (বারো) বছরের অভিজ্ঞতা, যার মধ্যে অন্তত ৫ (পাঁচ) বছর অডিট সংক্রান্ত কাজে এবং ৫ (পাঁচ) বছর সিনিয়র ম্যানেজমেন্ট পজিশনে কাজের অভিজ্ঞতা থাকতে হবে (একাডেমিক রেজাল্ট/প্রফেশনাল যোগ্যতার ওপর ভিত্তি করে অভিজ্ঞতা শিথিলযোগ্য)। কম্পিউটার লিটারেসি অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে।
- বয়সসীমা: ০৪ জুন ২০২৬ তারিখে ন্যূনতম ৩৯ বছর।
- বেতন ও গ্রেড: বিজ্ঞপ্তি অনুযায়ী।
৫) পদের নাম: Dy. General Manager, Administration, EDCL, Gopalganj
- পদ সংখ্যা: ০১ (এক) টি।
- শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/উচ্চতর স্নাতক বা সমমান ডিগ্রি।
- অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ১২ (বারো) বছরের অভিজ্ঞতা, যার মধ্যে অন্তত ৫ (পাঁচ) বছর সিনিয়র ম্যানেজমেন্ট পজিশনে কাজের অভিজ্ঞতা থাকতে হবে (একাডেমিক/প্রফেশনাল যোগ্যতার ওপর ভিত্তি করে অভিজ্ঞতা শিথিলযোগ্য)। ম্যানেজমেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন ও লেবার ল সম্পর্কে জানাশোনা থাকতে হবে। কম্পিউটার লিটারেসি আবশ্যক।
- বয়সসীমা: ০৪ জুন ২০২৬ তারিখে ন্যূনতম ৩৯ বছর।
- বেতন ও গ্রেড: বিজ্ঞপ্তি অনুযায়ী।
আবেদনের শুরু: ২০ মে ২০২৬।
আবেদনের শেষ: ০৪ জুন ২০২৬।
জব সার্কুলার এসেনসিয়াল ড্রাগস্ কোম্পানী লিমিটেড আবেদনফরম পুরণ নিম্নবর্ণিত শর্তাবলি:-
১। প্রার্থীদের বয়স ০৪ জুন ২০২৬ তারিখে পদ অনুযায়ী উল্লেখিস ন্যূনতম ৩৯ বছর, ৪২ বছর ও ৪৫ বছর হতে হবে।
২। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
৩। সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে (NOC) আবেদন করতে হবে।
৪। প্রার্থীদের জাতীয় পরিচয়পত্রের তথ্যাদি যথা: প্রার্থীর নাম, জন্ম তারিখ, পিতা ও মাতার নামের সাথে শিক্ষা সনদ এবং অন্যান্য কাগজপত্রে উল্লিখিত তথ্যাদির সামঞ্জস্য থাকা আবশ্যক।
৫। প্রার্থীদের অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং সকল জেলার যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
এসেনসিয়াল ড্রাগস্ কোম্পানী লিমিটেড প্রার্থীগণকে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রাদি দাখিল করতে হবে:-
- ক। সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে;
- খ। পূরণকৃত Application Form সহ প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল শিক্ষা সনদের ১ (এক) সেট ফটোকপি এবং ৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের রঙিন সত্যায়িত ছবি দাখিল করতে হবে;
- গ। স্থায়ী ঠিকানা ও নিজ জেলার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভা মেয়র/সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক ইস্যুকৃত নাগরিকত্ব সনদপত্র;
- ঘ। কম্পিউটার প্রশিক্ষণ/দক্ষতার প্রফেশনাল সনদ (যদি প্রযোজ্য হয়);
- ঙ। চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের দেওয়া অনাপত্তিপত্র বা ছাড়পত্রের মূলকপি;
- চ। বৈধ জাতীয় পরিচয়পত্র (NID) বা জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি; এবং
- ছ। প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র।
৬। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদসংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং অনিবার্য কারণবশতঃ নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল/আংশিক বাতিল/সংশোধন করার অধিকার সংরক্ষণ করেন।
EDCL Job Circular 2026 ডাকযোগে বা সরাসরি আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়:-
ক। আগ্রহী প্রার্থীগণ www.edcl.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম ডাউনলোড করতে পারবেন।
আবেদনের সময়সীমা নিম্নরূপঃ
- আবেদনপত্র জমা দেওয়ার শুরুর তারিখ: ২০ মে ২০২৬।
- আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময়: ০৪ জুন ২০২৬ (অফিস চলাকালীন সময়ের মধ্যে)।
আবেদন ফরম পাঠানোর ধাপে ধাপে নিয়ম:
- (i) প্রথমে এসেনসিয়াল ড্রাগস্ কোম্পানী লিমিটেড চাকরির আবেদন ফরম ডাউনলোড করতে অফিশিয়াল ওয়েবসাইট www.edcl.gov.bd-এ প্রবেশ করুন।
- (ii) ওয়েবসাইটের “নোটিশ বোর্ড” সেকশনে যান।
- (iii) কাঙ্ক্ষিত এসেনসিয়াল ড্রাগস্ কোম্পানী লিমিটেড চাকরির আবেদন ফরম (PDF) ডাউনলোড করুন।
- (iv) সঠিক তথ্য দিয়ে আবেদন ফরমটি সম্পূর্ণভাবে ও সতর্কতার সাথে পূরণ করুন।
- (v) প্রয়োজনীয় সকল শিক্ষাগত যোগ্যতার কাগজ, অভিজ্ঞতার প্রমাণপত্র, ছবি ও ডকুমেন্টস আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করুন।
- (vi) বিজ্ঞপ্তিতে নির্ধারিত আবেদন ফি ব্যাংকিং বা নির্দেশিত মাধ্যমে জমা দিয়ে রসিদ যুক্ত করুন (ফি বিবরণী বিজ্ঞপ্তিতে উল্লিখিত নিয়ম অনুযায়ী)।
- (vii) সবশেষে আবেদনপত্রটি নির্ধারিত সময়সীমার মধ্যে বিজ্ঞপ্তিতে উল্লেখিত প্রধান কার্যালয়ের ঠিকানা (৩৯৫-৩৯৭, তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ঢাকা- ১২০৮) বরাবর ডাকযোগে বা সরাসরি গিয়ে জমা দিন।
এসেনসিয়াল ড্রাগস্ কোম্পানী লিমিটেডে চাকরির পরীক্ষা ও নিয়োগের ধাপসমূহ:-
ইডিসিএল (EDCL) চাকরিতে নিয়োগ পেতে হলে প্রার্থীদের অবশ্যই নির্দিষ্ট বাছাই প্রক্রিয়া ও পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষা সাধারণত ৩টি ধাপে অনুষ্ঠিত হয়:
১. লিখিত পরীক্ষা
২. ব্যাবহারিক পরীক্ষা (পদ অনুযায়ী এবং কম্পিউটার দক্ষতার ক্ষেত্রে প্রযোজ্য হলে)
৩. মৌখিক (ভাইভা) পরীক্ষা
বিশেষ সতর্কবার্তা: আবেদন ফরমে কোনো প্রকার ভুল তথ্য প্রদান বা প্রয়োজনীয় তথ্য গোপন করলে, পরীক্ষার সময় কোনো অসদুপায় অবলম্বন করলে এসেনসিয়াল ড্রাগস্ কোম্পানী লিমিটেড (EDCL) তাৎক্ষণিক আবেদনপত্র বাতিল ঘোষণা করার এবং সংশ্লিষ্ট আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সম্পূর্ণ অধিকার সংরক্ষণ করে।
ইডিসিএল নিয়োগের পরীক্ষার তারিখ ও প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি:-
এসেনসিয়াল ড্রাগস্ কোম্পানী লিমিটেড ইডিসিএল নিয়োগ পরীক্ষার তারিখ, কেন্দ্র, সময়সূচি এবং পরীক্ষার ফলাফল সহ সকল লেটেস্ট আপডেট তথ্য ইডিসিএল-এর নিজস্ব নোটিশ বোর্ডে এবং অফিশিয়াল ওয়েবসাইট www.edcl.gov.bd-এ যথাসময়ে প্রকাশ করা হবে। যোগ্য প্রার্থীদের মোবাইল নম্বরেও প্রয়োজনীয় তথ্য জানিয়ে দেওয়া হবে।
ডিক্লারেশন: প্রার্থীকে আবেদনপত্রের ঘোষণা অংশে এই মর্মে নিশ্চিত করতে হবে যে, আবেদনপত্রে দেওয়া সকল তথ্য সম্পূর্ণ সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য কোনো পর্যায়ে অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে, নিয়োগের আগে বা পরে যেকোনো পর্যায়ে প্রার্থিতা বা নিয়োগ সরাসরি বাতিল বলে গণ্য হবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
(Essential Drugs Company Limited EDCL Job Circular 2026) এসেনসিয়াল ড্রাগস্ কোম্পানী লিমিটেড কর্তৃপক্ষ নিয়োগ এর অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন:-

আবেদন ফরম: https://edcl.gov.bd/

