চিটাগাং ড্রাই ডক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-BD Jobs in Bangladesh

চিটাগাং ড্রাই ডক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ BD Jobs in Bangladesh।

BD Jobs in Bangladesh – চিটাগাং ড্রাই ডক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।

চিটাগাং ড্রাই ডক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-BD Jobs in Bangladesh। চিটাগাং ড্রাই ডক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। চিটাগাং ড্রাই ডক লিমিটেড বিভিন্ন পদে মোট ০৫ জনকে নিয়োগ দিচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি www.cddl.gov.bd ও দৈনিক আজাদী সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা ডাকযোগে আবেদন করতে পারবেন। নিয়োগের মাধ্যমে দেশের চাকরিপ্রত্যাশীদের জন্য সরকারি চাকরির চমৎকার সুযোগ তৈরি হচ্ছে, যা পেশাগত স্থায়িত্ব ও নিরাপত্তা প্রদান করবে।

(CDDL Job Circular 2026) নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ০২টি পদ ক্যাটাগরি অন্তর্ভুক্ত রয়েছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা পদ অনুযায়ী ৮ম শ্রেণি থেকে ভোকেশনাল/ট্রেড কোর্স পর্যায় পর্যন্ত নির্ধারিত। বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। পদসমূহে দৈনিক ৪৫০ টাকা বেতনে নিয়োগ দেওয়া হবে। উল্লেখযোগ্য পদসমূহ হলো এমএলএসএস এবং ইলেকট্রিশিয়ান। প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।

(Chittagong Dry Dock Limited Job Circular 2026)

বিবরণতথ্য
প্রতিষ্ঠানের নাম:চিটাগাং ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল)
চাকরির প্রকৃতি:সরকারি চাকরি
প্রকাশের তারিখ:২৭ এপ্রিল ২০২৬
আবেদনের পদ্ধতি:ডাকযোগে
পদ ক্যাটাগরি:০২ টি।
পদসংখ্যা ও জনবল:০৫ জন নিয়োগ।
বয়সসীমা:প্রার্থীর বয়স ১৮-৩২ বছর।
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা:৮ম শ্রেণি/ভোকেশনাল/সমমান পাশ।
নিয়োগ প্রকাশনার উৎস:দৈনিক যুগান্তর
আবেদন শুরুর তারিখ:আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে
আবেদন শেষ:১৮ মে ২০২৬
আবেদন করুন:ডাকযোগে
অফিসিয়াল ওয়েবসাইট:চিটাগাং ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল)

(CDDL) নিয়োগ প্রক্রিয়ায় পরীক্ষার তারিখ, ফলাফল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে। নির্বাচিত প্রার্থীরা দৈনিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। চাকরিটি দেশের জন্য একটি দীর্ঘমেয়াদী সরকারি চাকরির গুরুত্বপূর্ণ সুযোগ। (চিটাগাং ড্রাই ডক লিঃ নিয়োগ ২০২৬)

চিটাগাং ড্রাই ডক লিমিটেড নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর মাধ্যমে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের জন্য সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ তৈরি হচ্ছে। সকল প্রার্থীর জন্য এটি একটি স্বীকৃত ও মর্যাদাপূর্ণ পদে নিয়োগের সুযোগ। বিস্তারিত তথ্য ও আবেদন ফরম ডাউনলোডের জন্য www.cddl.gov.bd/available-jobs ওয়েবসাইট ভিজিট করতে হবে। (সিডিডিএল নিয়োগ ২০২৬ সার্কুলার)

চাকরির খবর (চিটাগাং ড্রাই ডক লিঃ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬) Govt Job Circular 2026

চিটাগাং ড্রাই ডক লিমিটেড নিয়োগ ২০২৬ – এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-

১) পদের নাম: এমএলএসএস
পদ সংখ্যা: ০২ (দুই) টি।
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি পাশ।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে বাংলা ও ইংরেজি টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে।
বেতন: দৈনিক ৪৫০ টাকা।

২) পদের নাম: ইলেকট্রিশিয়ান
পদ সংখ্যা: ০৩ (তিন) টি।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম ৮ম শ্রেণি পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ০৫ বছরের অভিজ্ঞতা অথবা কারিগরি বিষয়ে ট্রেড কোর্স/ভোকেশনাল/সমমান পাশ।
অন্যান্য যোগ্যতা: শিপ ইয়ার্ড/ডক ইয়ার্ড জাহাজ নির্মাণ/মেরামতকারী প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: দৈনিক ৪৫০ টাকা।

আবেদনের শুরু: আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
আবেদনের শেষ: ১৮ মে ২০২৬ বিকাল ০৪.৩০ টা।

চিটাগাং ড্রাই ডক লিমিটেড আবেদন ফরম পুরণ নিম্নবর্ণিত শর্তাবলি:-

১। প্রার্থীদের বয়স ২৬ এপ্রিল ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
২। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্ব-শাসিত ও সংবিধিবন্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনে চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।
৩। কোটা সংক্রান্ত বিষয়ে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ বিধিবিধান অনুসৃত হবে।
৪। প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের তথ্যাদি যথা: প্রার্থীর নাম, জন্ম তারিখ, পিতা ও মাতার নামের সাথে শিক্ষা সনদ এবং অন্যান্য কাগজপত্রে উল্লিখিত তথ্যাদির সামঞ্জস্য থাকা আবশ্যক।

সিডিডিএল প্রার্থীগণকে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রাদি দাখিল করতে হবে :-

  • ক। সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে;
  • খ। পূরণকৃত আবেদনপত্রের কপিসহ প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল সনদপত্রের ১(এক) সেট ফটোকপি দাখিল করতে হবে;
  • গ। জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে নাগরিকত্বের সনদপত্র (প্রথম শ্রেণীর গেজেটেড অফিসারের কাছ থেকে);
  • ঘ। চারিত্রিক সনদ (প্রথম শ্রেণীর গেজেটেড অফিসারের কাছ থেকে);
  • ঙ। বৈধ জাতীয় পরিচয়পত্রের মূলকপি বা জন্ম সনদ প্রদর্শন করতে হবে এবং সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে;
  • চ। কোটা সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে: প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা, উপজাতি);
  • ছ। সত্যায়ন করার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তার নামযুক্ত সীলসহ স্বাক্ষর থাকতে হবে।

৮। প্রার্থী নিয়োগের ক্ষেত্রে কোম্পানির বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
৯। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদসংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং অনিবার্য কারণবশতঃ নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল/আংশিক বাতিল/সংশোধন করার অধিকার সংরক্ষণ করেন।

CDDL Job Circular 2026 আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় :-

ক। আগ্রহী প্রার্থীগণ www.cddl.gov.bd/available-jobs ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করবেন।
আবেদনের সময়সীমা নিম্নরূপঃ
(i) আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ১৮ মে ২০২৬ বিকাল ০৪.৩০টা।
খ। পূরণকৃত আবেদনপত্রের সাথে প্রার্থীর ছবিসহ চাওয়া সকল ডকুমেন্টের সত্যায়িত ফটোকপি যুক্ত করতে হবে।
গ। আবেদনপত্রটি ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নির্ধারিত ঠিকানায় (“চিটাগাং ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল), বাংলাদেশ নৌবাহিনী, পোঃ বক্স নং-২০০৭ (বন্দর), পূর্ব পতেঙ্গা, চট্টগ্রাম”) পাঠাতে হবে।

সিডিডিএল নিয়োগ এর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি:-

প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি www.cddl.gov.bd এ এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে বা ডাকযোগে চিঠির মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে।

ডিক্লারেশনঃ প্রার্থীকে আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

নিয়োগ কর্তৃপক্ষের সাথে যোগাযোগের তথ্যঃ

  • প্রতিষ্ঠানের নাম: চিটাগাং ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল)।
  • মোবাইল নাম্বার: +৮৮০২৪১৩৫০২০৮ এ কল করুন।
  • ই-মেইল: drydock.bd@gmail.com
  • কর্তৃপক্ষের ঠিকানা: চিটাগাং ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল), বাংলাদেশ নৌবাহিনী, পোঃ বক্স নং-২০০৭ (বন্দর), পূর্ব পতেঙ্গা, চট্টগ্রাম।
  • কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইট: www.cddl.gov.bd
চিটাগাং ড্রাই ডক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ BD Jobs in Bangladesh। ১

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *