তুলা উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – Job Circular 2026
জব সার্কুলার তুলা উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। Job Circular 2026
তুলা উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – Cotton Development Board Job Circular 2026। তুলা উন্নয়ন বোর্ডের (CDB) রাজস্ব খাতে নিম্নোক্ত পদে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় নির্ধারিত যোগ্যতা এবং অন্যান্য শর্ত পূরণ সাপেক্ষে প্রার্থীরা ২৭ জানুয়ারি ২০২৬ থেকে ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে (http://cdb.teletalk.com.bd) আবেদন করতে পারবেন। সরকারি চাকরিতে যোগ দিয়ে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার এটি একটি সুবর্ণ সুযোগ।
আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন পদ্ধতি, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।
জব সার্কুলার তুলা উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। Job Circular 2026
| প্রতিষ্ঠানের নাম | তুলা উন্নয়ন বোর্ড (সিডিবি) |
|---|---|
| চাকরির প্রকৃতি: | সরকারি চাকরি |
| প্রকাশের তারিখ: | ২৬ জানুয়ারি ২০২৬ |
| আবেদনের পদ্ধতি: | অনলাইন |
| পদ ক্যাটাগরি: | ১০ টি |
| পদসংখ্যা ও জনবল: | ৩৪ জন নিয়োগ |
| প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা: | ৮ম/এসএসসি/এইচএসসি/স্নাতক পাশ (পদ অনুযায়ী) |
| নিয়োগ প্রকাশনার উৎস: | দৈনিক প্রথম আলো |
| আবেদন শুরুর তারিখ: | ২৭ জানুয়ারি ২০২৬ (সকাল ১০:০০ টা) |
| আবেদন শেষ: | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ (বিকাল ০৫:০০ টা) |
| আবেদনের ওয়েব সাইট: | আবেদন করুন |
| অফিসিয়াল প্রোটাল: | www.cdb.gov.bd |
সরকারি চাকরির খবর (তুলা উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬) Govt job circular 2026
তুলা উন্নয়ন বোর্ড নিয়োগ ২০২৬ – এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-
১। পদের নাম: উচ্চমান সহকারী
পদ সংখ্যা: ০৩ (তিন) টি
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি।কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি: ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ
মাসিক বেতন: (গ্রেড–১৪) ১০,২০০–২৪,৬৮০/- টাকা
২। পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ০৩ (তিন) টি
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি।কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা । সাঁটলিপিতে সর্বনিম্ন গতি: ইংরেজিতে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষরে গতি: ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ।
মাসিক বেতন: (গ্রেড–১৪) ১০,২০০–২৪,৬৮০/- টাকা
৩। পদের নাম: ট্রাক্টর চালক
পদ সংখ্যা: ০১ (এক) টি
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ভারী গাড়ি চালনার বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স
মাসিক বেতন: (গ্রেড–১৫) ৯,৭০০–২৩,৪৯০/- টাকা
৪। পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ০৬ (ছয়) টি
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি: ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ
মাসিক বেতন: (গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০/- টাকা
৫। পদের নাম: হিসাব সহকারী
পদ সংখ্যা: ০১ (এক) টি
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে Word Processingসহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা
মাসিক বেতন: (গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০/- টাকা
৬। পদের নাম: ক্যাশিয়ার
পদ সংখ্যা: ০৩ (তিন) টি
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি। কম্পিউটারে Word Processingসহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা
মাসিক বেতন: (গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০/- টাকা
৭। পদের নাম: জিন মেকানিক
পদ সংখ্যা: ০২ (দুই) টি
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো কারিগরি প্রতিষ্ঠান হতে যান্ত্রিক বা বৈদ্যুতিক ট্রেড কোর্স উত্তীর্ণ
মাসিক বেতন: (গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০/- টাকা
৮। পদের নাম: স্টোর-কিপার-কাম-ক্যাশিয়ার
পদ সংখ্যা: ০১ (এক) টি
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে Word Processingসহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা
মাসিক বেতন: (গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০/- টাকা
৯। পদের নাম: জীপ/পিকআপ চালক
পদ সংখ্যা: ০১ (এক) টি
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। হালকা গাড়ি চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স
মাসিক বেতন: (গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০/- টাকা
১০। পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা: ১৩ (তের) টি
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
মাসিক বেতন: (গ্রেড–২০) ৮,২৫০–২০,০১০/- টাকা
তুলা উন্নয়ন বোর্ডে আবেদনের যোগ্যতা ও শর্তাবলী:-
- বয়স: ০১ জানুয়ারি ২০২৬ তারিখে প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে।
- জাতীয়তা: প্রার্থীদের অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
- জেলা কোটা: বিজ্ঞপ্তিতে উল্লেখিত সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
তুলা উন্নয়ন বোর্ডে আবেদন করার পদ্ধতি:-
- আবেদনের সময়: ২৭ জানুয়ারি ২০২৬ সকাল ১০:০০ টা হতে ২৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০০ টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
- আবেদন প্রক্রিয়া: আবেদনকারী প্রার্থীগণকে http://cdb.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে Application Form পূরণ করতে হবে। আবেদনপত্রে প্রার্থীর রঙিন ছবি (300×300 px) এবং স্বাক্ষর (300×80 px) আপলোড করতে হবে।
- আবেদন ফি: Teletalk Pre-paid Mobile নম্বরের মাধ্যমে ০২টি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক ০১-০৯ নং পদের জন্য ১১২/- টাকা এবং ১০ নং পদের জন্য ৫৬/- টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।
তুলা উন্নয়ন বোর্ড নিয়োগে SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান:-
- ১ম SMS: CDB <space> User ID লিখে 16222 নম্বরে Send করুন।(Example: CDB DEFABC & send to 16222)
- ২য় SMS: CDB <space> Yes <space> PIN লিখে 16222 নম্বরে Send করুন।(Example: CDB Yes 12345678 & send to 16222)
তুলা উন্নয়ন বোর্ড নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ও নির্বাচন পদ্ধতি:-
- প্রবেশপত্র: যোগ্য প্রার্থীদের প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://cdb.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে।
- পরীক্ষা পদ্ধতি: নিয়োগ পরীক্ষা লিখিত এবং মৌখিক এই দুটি ধাপে অনুষ্ঠিত হবে। পদ অনুযায়ী অন্যান্য যোগ্যতার জন্য কম্পিউটার ব্যবহারে দক্ষতা পরীক্ষাও নেওয়া হবে। কেবলমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
(Cotton Development Board Job Circular 2026) তুলা উন্নয়ন বোর্ড নিয়োগ এর অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন:-


আবেদন করতে ক্লিক করুন আপ্লাই বাটনে।
Cotton Development Board (CDB) Job Circular 2026




