নটরডেম কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ – আবেদন করুন আজই।
নটরডেম কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫।
নটরডেম কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ – আবেদন করুন আজই। নটর ডেম কলেজ, ঢাকা ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা, নটর ডেম কলেজকে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে কলেজের নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি গ্রহণের জন্য অনুমতি প্রদান করেছে।
আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।
| প্রতিষ্ঠানের নাম | নটরডেম কলেজ |
|---|---|
| বিজ্ঞপ্তি প্রকৃতি: | কলেজ |
| প্রকাশের তারিখ: | ২৯ জুলাই, ২০২৫ |
| আবেদনের পদ্ধতি: | অনলাইন। |
| আসন সংখ্যা: | ২৫৩০ জন। |
| নিয়োগ প্রকাশনার উৎস: | নটরডেম কলেজ । |
| আবেদন শুরুর তারিখ: | ২৯ জুলাই, ২০২৫ |
| আবেদন শেষ: | ০৭ আগস্ট, ২০২৫ |
| আবেদন করতে ম্যাসেজ করুন: | 01516162477 (WhatsApp) |
| অফিসিয়াল প্রোটাল: | নটরডেম কলেজ |
ভর্তির খবর (নটরডেম কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫) Notre Dame Admission Circular
NDC EDU BD আবেদন প্রক্রিয়া ও যোগ্যতা বিস্তারিত দেখুন:-
১। নটর ডেম কলেজ নিজস্ব অনলাইন-এ ভর্তির আবেদন গ্রহণ করবে।
২। ভর্তির আবেদন ফরম পূরণ : ভর্তি হতে আগ্রহী প্রার্থীদের ২৯শে জুলাই দিবাগত রাত ১২:০১ মিনিট হতে ৭ই আগস্ট দুপুর ১২:০০টা পর্যন্ত সরাসরি নটর ডেম কলেজের নিজস্ব ওয়েবসাইট ndc.edu.bd থেকে অনলাইনে আবেদন করতে বলা হচ্ছে। আবেদনের পর প্রবেশপত্রের প্রিন্ট আউট কপি সংগ্রহ করতে হবে। ভর্তির আবেদন করার নিয়মাবলি কলেজের ওয়েবসাইটে দেওয়া আছে। অনলাইনে আবেদন করার সময় ভর্তি পরীক্ষার খরচ বাবদ অফেরতযোগ্য ৪০০/- bKash এর মাধ্যমে পাঠাতে হবে। পুনঃনিরীক্ষণের মাধ্যমে ফল পরিবর্তন হয়ে ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতা অর্জন করলে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের একদিনের মধ্যে কলেজ অফিসে সরাসরি যোগাযোগ করতে হবে।
ভর্তির ক্ষেত্রে ক্ষুদ্র নৃগোষ্ঠি, সংখ্যালঘু, প্রতিবন্ধি, মিশনারি কর্তৃক পরিচালিত প্রত্যন্ত এলাকার স্কুল বিবেচনায় আনা হবে।
হেল্প লাইন নম্বর : ০১৯৩৩৩২২৫৩০, ০১৯৩৩৩২২৫৩১, ০১৯৩৩৩২২৫৩২, ০১৭১০০৩৬৮৭১ (সকাল ৮:০০ টা হতে বিকাল ৪:০০ টা পর্যন্ত)।
৩। ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতা : বিজ্ঞান বিভাগ-বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন (উচ্চতর গণিতসহ) GPA-5.00, মানবিক বিভাগ GPA- 3.00 এবং ব্যবসায় শিক্ষা বিভাগ GPA 4.00। এসএসসিতে বাংলা মাধ্যমের শিক্ষার্থীরা ইংরেজি ভার্সনের জন্য আবেদন করতে পারবে না। ‘O’ Level-এর শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হয় না ।
৪। বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে : বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে GPA-4.25, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে GPA- 3.50
NDC Dhaka:-
৫। আসন সংখ্যা : বিজ্ঞান বিভাগ-বাংলা মাধ্যম-১৮১০, ইংরেজি ভার্সন-৩২০, মানবিক বিভাগ-৪১০ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ-৭৫০।
৬। ভর্তি পরীক্ষা ও ভর্তির চূড়ান্ত মনোনয়ন : আবেদনকারী সকল প্রার্থীকে ভর্তির লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ভর্তির লিখিত পরীক্ষার তারিখ ও সময় স্বয়ংক্রিয়ভাবে ভর্তি পরীক্ষার প্রবেশপত্রে পাওয়া যাবে। এসএসসিতে প্রাপ্ত জিপিএ ও কলেজে লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিজ্ঞান বিভাগ- বাংলা মাধ্যম থেকে ১৯০০, বিজ্ঞান বিভাগ- ইংরেজি মাধ্যম থেকে ৪০০, মানবিক বিভাগ থেকে ৬০০ ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৮৫০ জন শিক্ষার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হবে। এসএসসি-তে প্রাপ্ত জিপিএ, ভর্তির লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রমানুসারে চূড়ান্তভাবে ভর্তির জন্য মনোনীত করা হবে। পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত নির্দেশনা কলেজ ওয়েবসাইটে (ndc.edu.bd) ও Facebook page (NDC Learning)-এ দেওয়া হবে।
Notre Dame Dhaka:-
৭। ভর্তি পরীক্ষার বিষয়সমূহ : এসএসসি’র সিলেবাস-২০২৫ অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। যারা বিজ্ঞান শাখা থেকে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তির আবেদন করবে তাদেরকে বিজ্ঞান শাখার প্রশ্নে এবং যারা ব্যবসায় শিক্ষা শাখা থেকে মানবিক শাখায় ভর্তির আবেদন করবে তাদেরকে ব্যবসায় শিক্ষা শাখার প্রশ্নে পরীক্ষা দিতে হবে।
- ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষার বিষয়সমূহ : বাংলা, ইংরেজি, হিসাববিজ্ঞান, আইসিটি ও সাধারণ জ্ঞান ৷
- বিজ্ঞান বিভাগে পরীক্ষার বিষয়সমূহ : বাংলা, ইংরেজি, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান।
- মানবিক বিভাগে পরীক্ষার বিষয়সমূহ : বাংলা, ইংরেজি, আইসিটি ও সাধারণ জ্ঞান।
৮। পরীক্ষাসংক্রান্ত তথ্য : পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য ভর্তি পরীক্ষার প্রবেশপত্রে পাওয়া যাবে।
৯ । ভুল/অসত্য তথ্য প্রদান করে ভর্তি হলে ভর্তি বাতিল বলে গণ্য হবে এবং ভর্তির টাকা ফেরত দেওয়া হবে না ।
বি. দ্র. : যে সকল ছাত্র কলেজ কর্তৃক নির্ধারিত ইউনিফরম পরিধান, কলেজ আইডি কার্ড ব্যবহার ও নিয়মিত ক্লাস করতে অনাগ্রহী এবং যারা ধূমপায়ী তাদের আবেদন করার প্রয়োজন নেই ।
| আবেদন করতে ম্যাসেজ করুন: | 01516162477 (WhatsApp) |
নটরডেম কলেজ এর অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন:-





