ASI job Circular 2026-এএসআই পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

ASI job Circular 2026 এএসআই পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।

সরকারি জব সার্কুলার বাংলাদেশ পুলিশ ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।

ASI job Circular 2026-এএসআই পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। বাংলাদেশ পুলিশ বাহিনীতে সহকারী উপপরিদর্শক (এএসআই) পদে মোট ৭,০০০ জনকে নিয়োগ দিচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ১৯ এপ্রিল ২০২৬ তারিখে জারি করা হয় এবং ২০ এপ্রিল ২০২৬ তারিখে তাদের www.police.gov.bd অফিসিয়াল ওয়েবসাইটে ও দৈনিক যুগান্তর সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এই নিয়োগের মাধ্যমে দেশের তরুণ সমাজের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে একটি মর্যাদাপূর্ণ সরকারি চাকরির সুযোগ তৈরি হচ্ছে, যা পেশাগত স্থায়িত্ব, সম্মান ও দেশের সেবা করার সুযোগ প্রদান করবে।

(Bangladesh Police ASI Job Circular 2026) নিয়োগ বিজ্ঞপ্তিতে ০১টি পদ ক্যাটাগরি অন্তর্ভুক্ত রয়েছে। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি এবং এইচএসসি (উভয়টিতে জিপিএ ৩.৫) পর্যায় পর্যন্ত নির্ধারিত। বয়সসীমা ১৮ থেকে ২২ বছর (কোটার ক্ষেত্রে ৩২ বছর)। এই পদে মাসিক বেতন গ্রেড-১৪ অনুযায়ী ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা পর্যন্ত। পদের জন্য প্রয়োজনীয় শারীরিক যোগ্যতা ও দক্ষতা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে ২৮ এপ্রিল ২০২৬ তারিখে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে (২৭ মে ২০২৬) আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে ছক আকারে উল্লেখ করা হলো।

(Bangladesh Police ASI Job Circular 2026)

বিবরণতথ্য
প্রতিষ্ঠানের নাম:বাংলাদেশ পুলিশ (Bangladesh Police)
চাকরির প্রকৃতি:সরকারি চাকরি
প্রকাশের তারিখ:২০ এপ্রিল ২০২৬
আবেদনের পদ্ধতি:অনলাইন
পদ ক্যাটাগরি:০১ টি।
পদসংখ্যা ও জনবল:৭,০০০ জন নিয়োগ।
বয়সসীমা:প্রার্থীর বয়স ১৮-৩২ বছর।
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা:এসএসসি ও এইচএসসি সমমান পাশ (জিপিএ ৩.৫)।
নিয়োগ প্রকাশনার উৎস:অফিসিয়াল ওয়েবসাইট
আবেদন শুরুর তারিখ:২৮ এপ্রিল ২০২৬ (সকাল ১০:০০ টা)
আবেদন শেষ:২৭ মে ২০২৬ (রাত ১১:৫৯ টা)
আবেদন করুন:http://police.teletalk.com.bd
অফিসিয়াল ওয়েবসাইট:বাংলাদেশ পুলিশ (Bangladesh Police)

(Bangladesh Police) নিয়োগ প্রক্রিয়ায় প্রিলিমিনারি স্ক্রিনিং, শারীরিক সক্ষমতা যাচাই, লিখিত, কম্পিউটার দক্ষতা এবং মৌখিক পরীক্ষার তারিখ, ফলাফল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে ও এসএমএসের মাধ্যমে প্রকাশিত হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও বাংলাদেশ পুলিশের নিয়ম অনুযায়ী রেশন, ঝুঁকি ভাতা, চিকিৎসা ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। (বাংলাদেশ পুলিশ এএসআই নিয়োগ ২০২৬)

বাংলাদেশ পুলিশ এএসআই নিয়োগ ২০২৬ – এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-

১) পদের নাম: ক্যাডেট এএসআই (নিরস্ত্র)
পদ সংখ্যা: ৭০০০ (সাত হাজার) জন।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (কমপক্ষে জিপিএ ৩.৫/সমমান) এবং এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (কমপক্ষে জিপিএ ৩.৫ / সমমান)।

শারীরিক যোগ্যতা:

  • পুরুষ: উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি। বুকের মাপ স্বাভাবিক ৩২ ইঞ্চি এবং সম্প্রসারিত ৩৪ ইঞ্চি।
  • মহিলা: উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি।
  • দৃষ্টিশক্তি: ৬/৬ এবং ওজন উচ্চতা ও বয়স অনুযায়ী হতে হবে।অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারের দক্ষতা (ন্যূনতম ৩ সপ্তাহের প্রশিক্ষণ) ও অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে।গ্রেড: ১৪।বেতন: ১০,২০০–২৪,৬৮০/-টাকা।

আবেদনের শুরু: ২৮ এপ্রিল ২০২৬।
আবেদনের শেষ: ২৭ মে ২০২৬।

বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইনে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে। ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলি নিম্নরূপ:-

১. জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ (police job circular 2026):

বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের লক্ষ্যে জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে আপলোড করা হবে।

২. প্রার্থীর বয়স, যোগ্যতা ও অভিজ্ঞতা :

২.১ প্রার্থীর বয়স:

  • বয়সসীমা: ১৮ হতে ২২ বছর।
  • বয়সসীমা নির্ধারণের তারিখ: যে সকল প্রার্থীর বয়স ১ লা সেপ্টেম্বর ২০২৬ তারিখে বর্ণিত বয়সসীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবে (বাংলাদেশ পুলিশে কর্মরত কনস্টেবল এবং নায়েক পদের প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ ২৫ বছর)। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর। উল্লেখ্য যে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন নং-০৫.০০.০০০০.১৭০.১১.০১৪.২৪-১৪১ তারিখ-২৬.০৭.২০২৪ অনুযায়ী কোটা পদ্ধতি অনুসৃত হবে।

২.২ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • ২.২.১ এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (কমপক্ষে জিপিএ ২.৫/সমমান);
  • ২.২.২ এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (কমপক্ষে জিপিএ ২.৫/সমমান);
  • ২.২.৩ কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।

২.৩ জাতীয়তা: প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।

২.৪ বৈবাহিক অবস্থা: প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে (তালাকপ্রাপ্ত/তালাকপ্রাপ্তা গ্রহণযোগ্য নয়) এবং শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই অবিবাহিত থাকতে হবে।

২.৫ প্রার্থীর শারীরিক মাপ:

বিবরণপুরুষ প্রার্থীনারী প্রার্থী
উচ্চতাকমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি বা ১.৬৭৬৪ মিটারকমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি বা ১.৬২৫৬ মিটার
বুকের মাপস্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি বা ০.৮১২৮ মিটার এবং সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি বা ০.৮৬৩৬ মিটারপ্রযোজ্য নয়
ওজনবয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবেবয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে
দৃষ্টিশক্তি৬/৬৬/৬

৩. অনলাইনে আবেদনের নিয়মাবলি (police job circular 2026):

৩.১ প্রথম ধাপ:

  • ৩.১.১ http://police.teletalk.com.bd -এ লগ-ইন করে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফরম সঠিকভাবে পূরণের লক্ষ্যে উক্ত লিংকে সহায়ক হিসেবে ভিডিও টিউটোরিয়াল এবং ফরম পূরণের নির্দেশিকা দেওয়া থাকবে। এছাড়া উক্ত লিংকের Help অপশন ব্যবহার করে ফরম পূরণের প্রয়োজনীয় সহায়তা নেয়া যাবে;
  • ৩.১.২ অনলাইনে আবেদন জমাদানের সময়সীমা ২৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০.০০ ঘটিকা হতে ২৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১.৫৯ ঘটিকা পর্যন্ত বহাল থাকবে;
  • ৩.১.৩ আবেদন ফরম পূরণ করার অব্যবহিত পরে প্রত্যেক যোগ্য প্রার্থী একটি User ID পাবে। এক্ষেত্রে প্রার্থীকে আবেদন ফরম পূরণের ৪৮ ঘণ্টার মধ্যে যে কোনো টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর হতে ৪৮/- (আটচল্লিশ টাকা) সার্ভিস চার্জ (অফেরতযোগ্য) বাবদ জমা করতে হবে;
  • ৩.১.৪ Online আবেদনপত্রে প্রার্থীর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮০ Pixel) ও রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০ Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করতে হবে;
  • ৩.১.৫ Online আবেদনপত্রে পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায় Online-এ আবেদনপত্র Submit করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত হতে হবে;
  • ৩.১.৬ প্রার্থীকে Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করতে হবে;
  • ৩.১.৭ অনলাইনে আবেদন ফরমের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষা ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদন কোন অবস্থাতেই গৃহীত হবে না।

৩.২ দ্বিতীয় ধাপ:

প্রত্যেক প্রার্থীকে তার User ID ব্যবহার করে কমপক্ষে ৪৮/- (আটচল্লিশ টাকা) ব্যালেন্স রয়েছে এমন টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর হতে ২ টি SMS send করতে হবে:

  • প্রথম এসএমএস (SMS): ASI<Space>User ID লিখে 16222 নম্বরে Send করতে হবে।Example: ASI ABCDEF
  • দ্বিতীয় এসএমএস (SMS): ASI<Space>YES<Space>PIN Number লিখে 16222 নম্বরে Send করতে হবে।Example: ASI YES 1234567890

৩.৩ হেল্পলাইন:

  • ৩.৩.১ শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর থেকে নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করা যাবে;
    • ক. User ID জানা থাকলে ASI<space>Help<space>User<space>User ID & Send to 16222
    • খ. PIN Number জানা থাকলে ASI<space>Help<space>PIN<space>PIN No & Send to 16222
  • ৩.৩.২ অনলাইনে আবেদন ফরম পূরণের ক্ষেত্রে যে কোনো টেলিটক মোবাইল নম্বর হতে ১২১ এ কল করে প্রথমে ৮, অতঃপর ১-৪ প্রেস করে এজেন্টের সহযোগিতা নেওয়া যাবে।

৪. প্রিলিমিনারি স্ক্রিনিং(police job circular 2026):

  • ৪.১ অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্যে এসএসসি বা সমমান, এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফল এবং উচ্চতার উপর ভিত্তি করে নির্ধারিত নিয়োগবিধি মোতাবেক প্রিলিমিনারি স্ক্রিনিং-এর মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই বা Physical Endurance Test (PET)-এর জন্য বাছাই করা হবে;
  • ৪.২ প্রিলিমিনারি স্ক্রিনিং-এ উত্তীর্ণ প্রার্থীদের আবেদনপত্রে উল্লিখিত মোবাইল নম্বরে নির্বাচন সংক্রান্ত তথ্য SMS এর মাধ্যমে প্রেরণ করা হবে। এ ক্ষেত্রে আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা ও SMS পড়ার পর প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করতে হবে;
  • ৪.৩ বাছাইকৃত প্রার্থীদের SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে http://police.teletalk.com.bd ওয়েবসাইট প্রবেশকরত সিরিয়াল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত Admit Card for Physical Endurance Test ডাউনলোড করে ০২ কপি প্রিন্ট করতে হবে।

৫. শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার প্রবেশপত্র বা Admit Card সংগ্রহ:

  • ৫.১ প্রিলিমিনারি স্ক্রিনিং-এ বাছাইকৃত প্রার্থীদের এসএমএস (SMS)-এ প্রেরিত USER ID এবং PASSWORD ব্যবহার করে http://police.teletalk.com.bd লিংকে প্রবেশ করত USER ID, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও পরীক্ষাকেন্দ্রের নামসহ অন্যান্য তথ্য সংবলিত Admit Card for Physical Endurance Test (PET) ডাউনলোড করে ০২ (দুই) কপি প্রিন্ট করতে হবে;
  • ৫.২ শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই প্রবেশপত্রের ০২ (দুই) কপি সঙ্গে আনতে হবে।

৬. শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা:

  • ৬.১ প্রিলিমিনারি স্ক্রিনিং এর মাধ্যমে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের স্ব-স্ব জেলার নির্ধারিত পরীক্ষাকেন্দ্রে, বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখ ও সময়ে Physical Endurance Test (PET) এর ৭টি ইভেন্ট, যথা- দৌড়, লং জাম্প, হাই জাম্প, পুশআপ, সিটআপ, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং-এ অংশগ্রহণ করতে হবে। YouTube-এ Bangladesh Police-এর Official Channel, Bangladesh Police-এর Verified Facebook Page এবং Bangladesh Police Website http://www.police.gov.bd-এ Physical Endurance Test (PET) সংক্রান্ত একটি ভিডিও আপলোড করা হয়েছে। আগ্রহী প্রার্থীগণ ভিডিও দেখে প্রস্তুতি গ্রহণ করতে পারবে;
  • ৬.২ প্রার্থীর শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিম্নবর্ণিত কাগজপত্রসহ উপস্থিত থাকতে হবে:
    • ৬.২.১ Admit Card for Physical Endurance Test-এর ০২ (দুই) কপি;
    • ৬.২.২ শিক্ষাগত যোগ্যতার সনদপত্র/সাময়িক সনদপত্রের মূল কপি;
    • ৬.২.৩ সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি;
    • ৬.২.৪ জেলার স্থায়ী বাসিন্দা/জাতীয়তার প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের মেয়র/পৌরসভার মেয়র/ওয়ার্ড কাউন্সিলর (যা প্রযোজ্য) কর্তৃক প্রদত্ত স্থায়ী নাগরিকত্ব সনদপত্রের মূল কপি;
    • ৬.২.৫ অনলাইন থেকে ডাউনলোডকৃত প্রার্থীর ইনডেমনিটি ঘোষণাপত্র ও পিতা-মাতা কিংবা আইনানুগ অভিভাবক কর্তৃক প্রদত্ত সম্মতিপত্র;
    • ৬.২.৬ প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের মূল কপি (যদি প্রার্থীর জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে প্রার্থীর পিতা/মাতার জাতীয় পরিচয়পত্রের মূল কপি);
    • ৬.২.৭ সরকারি গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ৩ (তিন) কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি;
    • ৬.২.৮ কোটার ক্ষেত্রে (মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, আনসার ভিডিপি, এতিমখানা ইত্যাদি) যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে প্রাপ্ত মূল সনদপত্র বা প্রমাণপত্র।
    • ৬.২.৯ MS Office, Web Browsing এবং Troubleshooting-এর উপর ন্যূনতম ৩ (তিন) সপ্তাহ মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণের অভিজ্ঞতা সনদপত্রের মূল কপি;
    • ৬.২.১০ সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে আবশ্যিকভাবে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র। উল্লেখ্য, সন্তোষজনক দাবি ও মানদণ্ড ব্যতীত ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ পরীক্ষায় অযোগ্য বিবেচিত হবে।

৭. পরবর্তী কার্যক্রমে অংশগ্রহণের নিমিত্ত অনলাইনে আবেদনের নিয়মাবলি:

  • ৭.১ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা Physical Endurance Test (PET)-এ উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী কার্যক্রমে অংশগ্রহণের নিমিত্ত অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে;
  • ৭.২ প্রথম ধাপ:
    • ৭.২.১ http://police.teletalk.com.bd লিংকে প্রার্থীকে তার ব্যবহৃত USER ID এবং PASSWORD দিয়ে লগইন করে নির্ধারিত আবেদনফরম পূরণ করতে হবে;
    • ৭.২.২ উক্ত আবেদন ফরম পূরণের ৪৮ ঘণ্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে পরীক্ষা ফি ও চার্জ বাবদ ১১২/- (একশত বারো) টাকা (অফেরতযোগ্য) জমা দিতে হবে;
    • ৭.২.৩ অনলাইন আবেদন ফরমে পূরণকৃত তথ্যাদি পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায় সাবমিট করার পূর্বে সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত হতে হবে;
    • ৭.২.৪ প্রার্থীকে অনলাইনে পূরণকৃত আবেদন ফরমের একটি রঙিন/সাদা-কালো প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত প্রয়োজনে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে; এবং
    • ৭.২.৫ উক্ত আবেদন ফরমের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষা ফি জমা না দেয়া পর্যন্ত অনলাইন আবেদন কোন অবস্থাতেই গৃহীত হবে না।

৭.৩ দ্বিতীয় ধাপ:

প্রত্যেক প্রার্থীকে তার USER ID ব্যবহার করে কমপক্ষে ১১২/- (একশত বারো) টাকা ব্যালেন্স রয়েছে এমন যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে দুইটি এসএমএস (SMS) করতে হবে:

  • প্রথম এসএমএস (SMS): ASI<space>USER ID লিখে 16222 নম্বরে Send করতে হবে; Example: ASI ABCDEFReply: “Applicant’s Name”, TK 112/- will be charged as application fee with charge for Cadet ASI (Unarmed) Recruitment Application. Your PIN NUMBER is xxxxxxxxx (10 digits). To pay fee, type ASIYESPIN Number & Send to 16222.
  • দ্বিতীয় এসএমএস (SMS): ASI<space>YES<space>PIN NUMBER লিখে 16222 নম্বরে Send করতে হবে; Example: ASI YES xxxxxxxxxReply: Congrats! “Applicant’s Name”, payment completed successfully for the application of Cadet ASI (Unarmed) Recruitment Examination 2026. USER ID is (ABCDEF) and PASSWORD is (xxxxxxxx).৭.৩.২ পরীক্ষার ফি ও চার্জ জমা প্রদানপূর্বক প্রার্থীদের অনলাইন হতে লিখিত ও মনস্তত্ত্বসহ কম্পিউটার দক্ষতা পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

৮. লিখিত ও মনস্তত্ত্বসহ কম্পিউটার দক্ষতা পরীক্ষার প্রবেশপত্র বা Admit Card সংগ্রহকরণ:

  • ৮.১ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা Physical Endurance Test-এ উত্তীর্ণ প্রার্থীদের এসএমএস (SMS)-এ প্রেরিত USER ID এবং PASSWORD ব্যবহার করে http://police.teletalk.com.bd লিংকে প্রবেশকরত রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও পরীক্ষাকেন্দ্রের নামসহ অন্যান্য তথ্যাদি সংবলিত Admit Card for Cadet ASI (Unarmed) Recruitment Examination, 2026 ডাউনলোডকরত এক কপি প্রিন্ট করতে হবে;
  • ৮.২ লিখিত ও মনস্তত্ত্বসহ কম্পিউটার দক্ষতা পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই উক্ত প্রবেশপত্র সঙ্গে আনতে হবে;
  • ৮.৩ লিখিত ও মনস্তত্ত্বসহ কম্পিউটার দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তীকালে বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার প্রবেশপত্র প্রদান করা হবে।

৯. লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা (police job circular 2026):

নির্ধারিত পরীক্ষাকেন্দ্রে লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা নিম্নোক্ত ০৩ (তিন) টি বিষয়ে সর্বমোট ২৫০ নম্বরে অনুষ্ঠিত হবে-

ক্রমলিখিত পরীক্ষার বিষয়পূর্ণমানসময়
১.ইংরেজি এবং বাংলা রচনা ও কম্পোজিশন১০০৩ ঘণ্টা
২.সাধারণ জ্ঞান ও গণিত১০০৩ ঘণ্টা
৩.মনস্তত্ত্ব৫০১ ঘণ্টা

উক্ত পরীক্ষার সময়সূচি এবং পরীক্ষাকেন্দ্র সম্পর্কিত তথ্যাদি বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট (www.police.gov.bd) সহ প্রার্থীদের মোবাইল নম্বরে এসএমএস (SMS)-এর মাধ্যমে জানানো হবে।

১০. কম্পিউটার দক্ষতা পরীক্ষা:

লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক নির্ধারিত পরীক্ষাকেন্দ্রে, তারিখ ও সময়সূচি অনুযায়ী কম্পিউটার দক্ষতা পরীক্ষার (MS Office, Web Browsing And Troubleshooting) অংশগ্রহণ করতে হবে।

১১. বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহসহ ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পরীক্ষা কার্যক্রম:

  • ১১.১ লিখিত ও মনস্তত্ত্বসহ কম্পিউটার দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত পরীক্ষাকেন্দ্রে, তারিখ ও সময়সূচি অনুযায়ী ২৫ নম্বরের বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে উত্তীর্ণ প্রার্থীকে USER ID এবং PASSWORD ব্যবহার করে http://police.teletalk.com.bd লিংকে প্রবেশকরত বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে;
  • ১১.২ লিখিত ও মনস্তত্ত্বসহ বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সরকার কর্তৃক জারিকৃত বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে নিয়োগবিধি মোতাবেক প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হবে।

১২. স্বাস্থ্য পরীক্ষা (police job circular 2026):

প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত, মনস্তত্ত্বসহ বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকায় নির্ধারিত তারিখ ও সময়ে অনলাইনে পূরণকৃত চিকিৎসায় ইতিবৃত্ত ফরম দাখিলপূর্বক স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্তে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকার সংশ্লিষ্ট মেডিকেল বোর্ড কর্তৃক গৃহীত সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। স্বাস্থ্য পরীক্ষায় ০১ (এক) বার অযোগ্য ঘোষিত হলে পুনরায় স্বাস্থ্য পরীক্ষার কোনো আবেদন বিবেচিত হবে না।

১৩. মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্ত মনোনয়ন(police job circular 2026) :

সিলেকশন বোর্ড কর্তৃক সুপারিশকৃত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য ঘোষণা ও পুলিশ ভেরিফিকেশন সন্তোষজনক বিবেচনান্তে মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হবে।

১৪. মৌলিক প্রশিক্ষণ (police job circular 2026):

  • ১৪.১ ক্যাডেট এএসআই (নিরস্ত্র) হিসেবে নির্বাচিত প্রার্থীদের নির্ধারিত প্রশিক্ষণকেন্দ্রে ০১ (এক) বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে। প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণ কেন্দ্রে যোগদানের পর চূড়ান্ত বাছাই কমিটি কর্তৃক শারীরিক যোগ্যতাসহ অন্যান্য তথ্যাদি যাচাইয়ের পর চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা হবে।
  • ১৪.২ ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নির্বাচিত প্রার্থীদের কেউ ০১ (এক) বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গ্রহণের জন্য নির্ধারিত স্থান, তারিখ ও সময়ে উপস্থিত না হলে প্রার্থী চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে বিবেচিত হবে এবং পরবর্তীতে প্রশিক্ষণ গ্রহণ বা চাকরিতে প্রবেশের আর কোন সুযোগ থাকবে না;
  • ১৪.৩ প্রশিক্ষণকালীন বা পরবর্তীকালে প্রার্থী প্রদত্ত যে কোন তথ্য অসম্পূর্ণ কিংবা ভুল বা মিথ্যা প্রমাণিত হলে তাকে প্রশিক্ষণ/চাকরি হতে বরখাস্তকরণসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

১৫. প্রশিক্ষণকালীন সুযোগ-সুবিধা:

  • ১৫.১ ক্যাডেট এএসআই (নিরস্ত্র) হিসেবে প্রশিক্ষণকালীন বিনা মূল্যে পোশাক সামগ্রীসহ থাকা-খাওয়া ও চিকিৎসা সুবিধা প্রাপ্য হবে;
  • ১৫.২ প্রশিক্ষণকালীন সরকারি বিধি মোতাবেক প্রতি মাসে প্রশিক্ষণ ভাতা প্রাপ্য হবে।

১৬. নিয়োগ ও চাকরির সুবিধাদি:

  • ১৬.১ সফলভাবে সাথে প্রশিক্ষণ সম্পন্নকারী শিক্ষানবিশদের ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলের ১৪তম গ্রেড ১০,২০০-২৪,৬৮০/- এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য বেতন-ভাতাদিসহ বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ প্রদান করা হবে;
  • ১৬.২ নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা বিনা মূল্যে পোশাক সামগ্রী, ঝুঁকি ভাতা, চিকিৎসা সুবিধা এবং নিজ ও পরিবারের নির্ধারিত সংখ্যক সদস্যদের জন্য প্রাপ্যতা অনুযায়ী পারিবারিক রেশন সামগ্রী স্বল্প মূল্যে প্রাপ্য হবে এবং;
  • ১৬.৩ নিয়োগপ্রাপ্তদের জন্য প্রচলিত নিয়মানুযায়ী উচ্চতর পদে পদোন্নতি এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাওয়ার সুযোগ রয়েছে।
  • ১৬.৪ নিয়োগপ্রাপ্তদের যে কোনো জেলা/ইউনিটের শূন্যপদের বিপরীতে বদলি করা হলে তারা উক্ত জেলা/ইউনিটে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) এর শূন্যপদে যোগদান করতে বাধ্য থাকবে;
  • ১৬.৫ ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নির্বাচিত প্রার্থীর মৌলিক প্রশিক্ষণ সফলভাবে সমাপণান্তে জেলা/ইউনিটে যোগদানের তারিখ হতে সংশ্লিষ্ট জেলা/ইউনিট প্রধান কর্তৃক তার শিক্ষানবিশকাল ঘোষণা করা হবে। শিক্ষানবিশ ঘোষণার তারিখ হতে দুই বছর সন্তোষজনক চাকরি পূর্ণ হলে সংশ্লিষ্ট জেলা/ইউনিট প্রধান বা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক তাকে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে স্থায়ী করা হবে;

১৭. সাধারণ নির্দেশনাবলি (police job circular 2026):

  • ১৭.১ কর্তৃপক্ষ সার্বিক অবস্থা বিবেচনায় নিয়োগযোগ্য পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি করার অধিকার সংরক্ষণ করেন;
  • ১৭.২ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ নিয়োগ প্রক্রিয়া/যে কোনো প্রার্থীর নিয়োগ/আবেদনপত্র বাতিলের অধিকার সংরক্ষণ করেন। নিয়োগ সংক্রান্ত সকল বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে এবং
  • ১৭.৩ শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য বিষয়ে প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্যাদি সম্পর্কে তদন্তে কিংবা তদন্ত পরবর্তীকালে কোনো বিরূপ প্রতিবেদন পাওয়া গেলে উক্ত প্রার্থীকে প্রশিক্ষণ হতে অব্যাহতি/চাকরিচ্যুতি/চাকরি হতে বরখাস্তকরণসহ তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে;
  • ১৭.৪ প্রযোজ্য ক্ষেত্রে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে পিতা/মাতা এর অনুকূলে ইস্যুকৃত প্রমাণকসমূহ যাচাইয়াস্তে সঠিক পাওয়া না গেলে প্রশিক্ষণ হতে অব্যাহতি/চাকরিচ্যুতি/চাকরি হতে বরখাস্তকরণসহ তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য নির্ধারিত কোটার প্রার্থী কর্তৃক দাখিলকৃত মুক্তিযোদ্ধা সনদ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে একবার জাল প্রমাণিত হলে তা পুনরায় যাচাইয়ের কোনো সুযোগ থাকবে না;
  • ১৭.৫ ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ/ভুল তথ্য কিংবা মিথ্যা তথ্য সংবলিত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। এ ক্ষেত্রে প্রশিক্ষণের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত/নিয়োগকৃত/প্রশিক্ষণরত/চাকরিরত অর্থাৎ যে কোনো পর্যায়ে দাখিলকৃত তথ্য মিথ্যা/ভুল অথবা প্রার্থীর কোনো প্রতারণা প্রমাণিত হলে তাকে নিয়োগের অযোগ্য/বহিষ্কার/চাকরিচ্যুতি/বরখাস্তকরণসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে;
  • ১৭.৬ কোনো প্রার্থী পুলিশ বাহিনী/অন্য কোনো নিয়মিত বাহিনী/যে কোনো সরকারি চাকরি হতে বহিষ্কৃত/চাকরিচ্যুত/বরখাস্ত হয়ে থাকলে তাকে আবেদনের অযোগ্য মর্মে বিবেচনা করা হবে;
  • ১৭.৭ নিয়োগপ্রাপ্ত প্রার্থীগণ সফলভাবে প্রশিক্ষণকাল সম্পন্ন করার পর কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী বাংলাদেশ পুলিশ বাহিনীর যে কোনো ইউনিটে যে কোনো সময় দায়িত্ব পালন করতে বাধ্য থাকবে;
  • ১৭.৮ অনলাইন আবেদনফরমে উল্লিখিত প্রার্থীর মোবাইল নম্বরে নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে। এ ক্ষেত্রে প্রার্থীর মোবাইল নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, পরীক্ষা সংশ্লিষ্ট এসএমএস (SMS) পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করতে হবে; এবং
  • ১৭.৯ প্রার্থীদের PET, লিখিত পরীক্ষা, কম্পিউটার দক্ষতা পরীক্ষা, বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষাসহ স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না।

১৮. শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার সময়সূচি:

প্রার্থীদের নিম্নবর্ণিত তারিখ ও সময়ে স্ব-স্ব জেলার পুলিশ লাইনস্ মাঠে উপস্থিত থাকতে হবে:

জেলার নামশারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা Physical Endurance Test
মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙ্গামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি এবং খুলনা।১৮, ১৯ ও ২০ জুন, ২০২৬ খ্রি. ০৮.০০ ঘটিকা
সাতক্ষীরা, নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, হবিগঞ্জ, নেত্রকোনা, ঢাকা, রাজবাড়ী, ফেনী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বগুড়া, দিনাজপুর, সিলেট, ঝালকাঠি এবং পটুয়াখালী।২১, ২২ ও ২৩ জুন, ২০২৬ খ্রি. ০৮.০০ ঘটিকা
নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, কক্সবাজার, মেহেরপুর, নাটোর, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বরগুনা, ময়মনসিংহ, গাজীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ এবং বান্দরবান।২৪, ২৫ ও ২৬ জুন, ২০২৬ খ্রি. ০৮.০০ ঘটিকা
নোয়াখালী, বাগেরহাট, যশোর, রাজশাহী, ঠাকুরগাঁও, নীলফামারী, মৌলভীবাজার, নরসিংদী, চাঁদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, মাগুরা, পাবনা, রংপুর, পিরোজপুর এবং বরিশাল।২৭, ২৮ ও ২৯ জুন, ২০২৬ খ্রি. ০৮.০০ ঘটিকা

লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা, কম্পিউটার দক্ষতা পরীক্ষা, বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা এবং স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্ত তথ্যাদি বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট (www.police.gov.bd), ভেরিফাইড ফেসবুক পেইজসহ প্রার্থীদের আবেদন উল্লিখিত মোবাইল নম্বরে এসএমএস (SMS)-এর মাধ্যমে জানানো হবে।

(স্বাক্ষরিত)
আকতারুল কবীর, পিপিএম
বিপি-৮০০৬১২১৩৯৮
অ্যাসিসট্যান্ট ইন্সপেক্টর জেনারেল (এআইজি)
রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং-২
বাংলাদেশ পুলিশ
পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা

ASI job Circular 2026 এএসআই পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। ১
ASI job Circular 2026 এএসআই পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। ২
ASI job Circular 2026 এএসআই পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। ৩
ASI job Circular 2026 এএসআই পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। ৪ scaled

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *