জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-Job Circular 2026
সরকারি জব সার্কুলার জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।
জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-Job Circular 2026। জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় বিভিন্ন পদে মোট ২০ জনকে নিয়োগ দিচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি www.mopa.gov.bd ও দৈনিক সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগের মাধ্যমে দেশের যুবকদের জন্য সরকারি চাকরির সুযোগ তৈরি হচ্ছে, যা পেশাগত স্থায়িত্ব ও নিরাপত্তা প্রদান করবে।
(MOPA Job Circular 2026) নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ০২ টি পদ ক্যাটাগরি অন্তর্ভুক্ত রয়েছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা পদ অনুযায়ী এসএসসি থেকে স্নাতক পর্যায় পর্যন্ত নির্ধারিত। বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। পদসমূহে মাসিক বেতন গ্রেড অনুযায়ী ৮,২৫০ থেকে ২৬,৫৯০ টাকা পর্যন্ত। উল্লেখযোগ্য পদসমূহ হলো সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর এবং অফিস সহায়ক। প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।
(Ministry of Public Administration Job Circular 2026)
| বিবরণ | তথ্য |
| প্রতিষ্ঠানের নাম: | জনপ্রশাসন মন্ত্রণালয় (MOPA) |
| চাকরির প্রকৃতি: | সরকারি চাকরি |
| প্রকাশের তারিখ: | ০৫ মে ২০২৬ |
| আবেদনের পদ্ধতি: | অনলাইন |
| পদ ক্যাটাগরি: | ০২ টি। |
| পদসংখ্যা ও জনবল: | ২০ জন নিয়োগ। |
| বয়সসীমা: | প্রার্থীর বয়স ১৮-৩২ বছর। |
| প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা: | এসএসসি/স্নাতক পাশ। |
| নিয়োগ প্রকাশনার উৎস: | অফিসিয়াল ওয়েবসাইট |
| আবেদন শুরুর তারিখ: | ১২ মে ২০২৬ |
| আবেদন শেষ: | ০৪ জুন ২০২৬ |
| আবেদন করুন: | http://mopa.teletalk.com.bd |
| অফিসিয়াল ওয়েবসাইট: | জনপ্রশাসন মন্ত্রণালয় (MOPA) |
(MOPA) নিয়োগ প্রক্রিয়ায় পরীক্ষার তারিখ, ফলাফল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। চাকরিটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে কার্যকর হবে এবং এটি দীর্ঘমেয়াদী সরকারি চাকরির একটি গুরুত্বপূর্ণ সুযোগ। (জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগ ২০২৬)
জনপ্রশাসন মন্ত্রণালয় (এমওপিএ) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর মাধ্যমে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের জন্য সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ তৈরি হচ্ছে। সকল প্রার্থীর জন্য এটি একটি স্বীকৃত ও মর্যাদাপূর্ণ পদে নিয়োগের সুযোগ। বিস্তারিত তথ্য ও অফিসিয়াল বিজ্ঞপ্তি পিডিএফ ডাউনলোডের জন্য mopa.teletalk.com.bd ওয়েবসাইট ভিজিট করতে হবে। (জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগ ২০২৬ সার্কুলার)
চাকরির খবর (জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬) Govt Job Circular 2026
জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগ ২০২৬ – এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-
১) পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ০৩ (তিন) টি।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত; সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দ; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ; কম্পিউটারে Word Processing সহ ই-মেইল, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
গ্রেড: ১৩।
বেতন: ১১,০০০–২৬,৫৯০/- টাকা।
২) পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা: ১৭ (সতের) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এস.এস.সি.) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
গ্রেড: ২০।
বেতন: ৮,২৫০–২০,০১০/- টাকা।
আবেদনের শুরু: ১২ মে ২০২৬ সকাল ১০:০০ টা।
আবেদনের শেষ: ০৪ জুন ২০২৬ বিকাল ০৫:০০ টা।
জনপ্রশাসন মন্ত্রণালয় আবেদন ফরম পূরণে নিম্নবর্ণিত শর্তাবলি:-
১। প্রার্থীদের বয়স ০১ মে ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
২। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
৩। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্ব-শাসিত ও সংবিধিবন্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনে চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। উক্তরূপ প্রার্থী নিয়োগপ্রাপ্ত হলে উক্ত নিয়োগ নব-নিয়োগ হিসেবে গণ্য হবে।
৪। কোটা সংক্রান্ত বিষয়ে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ বিধিবিধান অনুসৃত হবে।
৫। সরকারি চাকরি থেকে বহিষ্কৃত/বরখাস্ত হলে আবেদন করা যাবে না।
৬। প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের তথ্যাদি যথা: প্রার্থীর নাম, জন্ম তারিখ, পিতা ও মাতার নামের সাথে শিক্ষা সনদ এবং অন্যান্য কাগজপত্রে উল্লিখিত তথ্যাদির সামঞ্জস্য থাকা আবশ্যক।
জনপ্রশাসন মন্ত্রণালয় প্রার্থীগণকে লিখিত ও মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রাদি দাখিল করতে হবে:-
- ক। সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে;
- খ। পূরণকৃত Application Form বা Applicant’s Copy সহ প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল সনদপত্রের ১(এক) সেট ফটোকপি দাখিল করতে হবে;
- গ। জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌর মেয়র/সিটি কর্পোরেশনের মেয়র কর্তৃক প্রদত্ত সনদপত্র;
- ঘ। আবেদনকারী কোটাভুক্ত (মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ইত্যাদি) হলে সংশ্লিষ্ট উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সনদপত্র;
- ঙ। চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের প্রদত্ত অনাপত্তিপত্র/ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে;
- চ। বৈধ জাতীয় পরিচয়পত্র কিংবা জন্ম সনদের মূলকপি প্রদর্শন করতে হবে এবং সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে; এবং
- ছ। চারিত্রিক সনদপত্র এবং অন্যান্য কাগজপত্র সত্যায়ন করার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তার নামযুক্ত সীলসহ স্বাক্ষর থাকতে হবে।
- জ। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদসংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং অনিবার্য কারণবশতঃ নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল/আংশিক বাতিল/সংশোধন করার অধিকার সংরক্ষণ করেন।
MOPA Job Circular 2026 অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় :-
ক। আগ্রহী প্রার্থীগণ http://mopa.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করবেন।
আবেদনের সময়সীমা নিম্নরূপঃ
(i) Online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১২ মে ২০২৬ সকাল ১০.০০ টা।
(ii) Online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ ও সময়: ০৪ জুন ২০২৬ বিকাল ৫.০০ টা।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে sms এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
(খ) Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।
(গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
(ঘ) প্রার্থী Online- এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান:-
Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক ০১ নং পদের জন্য আবেদন ফি ১১২/- টাকা এবং ক্রমিক ০২ নং পদের জন্য ৫৬/- টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।
বিশেষভাবে উল্লেখ্য, “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।”
MOPA Job Circular 2026 এর SMS প্রেরণের নিয়মাবলী:
- প্রথম SMS: MOPA <স্পেস> User ID লিখে send করতে হবে 16222 নম্বরে।Example: MOPA ABCDEF & send to 16222.
- দ্বিতীয় SMS: MOPA <স্পেস> YES <স্পেস> PIN লিখে send করতে হবে 16222 নম্বরে।Example: MOPA YES 12345678 & send to 16222.
(দ্বিতীয় SMS সঠিকভাবে পাঠালে ফিরতি SMS এ আপনাকে একটি Password দেওয়া হবে যেটি User ID এর সাথে সংরক্ষণ করতে হবে।)
জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগ এর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি:-
প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://mopa.teletalk.com.bd অথবা জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিজস্ব ওয়েবসাইট www.mopa.gov.bd এ এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে।
শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন:-
(i) User ID জানা থাকলে: MOPA Help User ID & Send to 16222.
Example: MOPA Help ABCDEF.
(ii) PIN Number জানা থাকলে: MOPA Help PIN PIN No & Send to 16222.
Example: MOPA Help PIN 12345678 & Send to 16222.
ডিক্লারেশনঃ প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ কর্তৃপক্ষের সাথে যোগাযোগের তথ্যঃ
- কর্তৃপক্ষের ঠিকানা: ভবন নং- ৭, বাংলাদেশ সচিবালয়, ঢাকা-১০০০।
- ফোন/মোবাইল নাম্বার: +৮৮-০২-৯৫১৪০৭১, ৯৫৭৪৫৫৩
- ই-মেইল: info@mopa.gov.bd (আবেদন সংক্রান্ত সমস্যার জন্য: alljobs.query@teletalk.com.bd)
- অফিসিয়াল ওয়েবসাইট: www.mopa.gov.bd
- হেল্পলাইন নম্বর: টেলিটক মোবাইল হইতে ১২১ এ কল করুন।
(Fire Service and Civil Defense Department Job Circular 2026) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর কর্তৃপক্ষ নিয়োগ এর অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন:-


আবেদন করতে ক্লিক করুন আপ্লাই বাটনে।
Ministry of Public Administration (MOPA) Job Circular PDF

