৪৫০ টি পদে বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-Navy Job Circular 2026

৪৫০ টি পদে বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Navy Job Circular 2026।

সরকারি জব সার্কুলার বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।

৪৫০ টি পদে বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-Navy Job Circular 2026। বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর বি-২০২৬ ব্যাচে টেকনিক্যাল শাখায় ডাইরেক্ট এন্ট্রি সেইলরস ফর ডকইয়ার্ড পদে অসংখ্য জনকে নিয়োগ দিচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি www.joinnavy.navy.mil.bd ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন (০৫ মে ২০২৬) সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগের মাধ্যমে দেশের যুবকদের জন্য ডিফেন্স বা সামরিক বাহিনীতে ক্যারিয়ার গড়ার একটি চমৎকার সুযোগ তৈরি হচ্ছে, যা পেশাগত স্থায়িত্ব, নিরাপত্তা এবং দেশের সেবা করার সুযোগ প্রদান করবে।

(Bangladesh Navy Job Circular 2026) নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ০১টি পদ ক্যাটাগরি অন্তর্ভুক্ত রয়েছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা পদ অনুযায়ী জেএসসি, এসএসসি বা সমমান, এইচএসসি বা সমমান, ডিপ্লোসা পাশ, স্নাতক বা সমমান থেকে স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত নির্ধারিত। বয়সসীমা ১৬ থেকে ৩২ বছর। যোগ্য প্রার্থীদের সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন ও ভাতাদি প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।

(Bangladesh Navy Job Circular 2026)

বিবরণতথ্য
প্রতিষ্ঠানের নাম:বাংলাদেশ নৌবাহিনী (Bangladesh Navy)
চাকরির প্রকৃতি:সরকারি চাকরি
প্রকাশের তারিখ:০৫ মে ২০২৬
আবেদনের পদ্ধতি:অনলাইন
পদ ক্যাটাগরি:০১ টি।
পদসংখ্যা ও জনবল:৪৫০ জন নিয়োগ।
বয়সসীমা:প্রার্থীর বয়স ১৮-৩২ বছর।
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা:৮ম/এসএসসি/এইচএসসি/ডিপ্লোসা/স্নাতক বা সমমান পাশ।
নিয়োগ প্রকাশনার উৎস:দৈনিক যুগান্তর
আবেদন শুরুর তারিখ:০৩ মে ২০২৬
আবেদন শেষ:২৩ মে ২০২৬
আবেদন করুন:NAVY – Join Bangladesh Navy
অফিসিয়াল ওয়েবসাইট:বাংলাদেশ নৌবাহিনী (Bangladesh Navy)

(Bangladesh Navy) নিয়োগ প্রক্রিয়ায় পরীক্ষার তারিখ, ফলাফল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও নৌবাহিনীর নিয়ম অনুযায়ী বিনামূল্যে ইউনিফর্ম, চিকিৎসা, রেশন, বাসস্থান এবং অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

বাংলাদেশ নৌবাহিনী নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর মাধ্যমে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের জন্য সামরিক বাহিনীতে প্রবেশের সুযোগ তৈরি হচ্ছে। বিস্তারিত তথ্য ও অফিসিয়াল বিজ্ঞপ্তি পিডিএফ ডাউনলোডের জন্য www.joinnavy.navy.mil.bd ওয়েবসাইট ভিজিট করতে হবে।

চাকরির খবর (বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬) Govt Job Circular 2026

বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ ২০২৬ – এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-

১) পদের নাম: ডাইরেক্ট এন্ট্রি সেইলরস ফর ডকইয়ার্ড (বি-২০২৬ ব্যাচ)
পদ সংখ্যা: অসংখ্য জন।
শিক্ষাগত যোগ্যতা: জেএসসি, এসএসসি বা সমমান, এইচএসসি বা সমমান, ডিপ্লোসা পাশ, স্নাতক বা সমমান, স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রিধারী।
অভিজ্ঞতা: অভিজ্ঞতা ছাড়া প্রার্থীরা আবেদন করতে পারবেন।

  • আবেদনের শুরু: ০৩ মে ২০২৬।
  • আবেদনের শেষ: ২৩ মে ২০২৬।

বাংলাদেশ নৌবাহিনী আবেদন ফরম পূরণে নিম্নবর্ণিত শর্তাবলি:-

১। প্রার্থীদের বয়স সার্কুলারে উল্লিখিত তারিখে ১৬ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

২। জাতীয়তা: প্রার্থীদের অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

৩। সরকারি, আধাসরকারি বা স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকুরিরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

৪। মুক্তিযোদ্ধা প্রজন্মের ক্ষেত্রে সরকারি নীতিমালা অনুযায়ী সকল শর্ত পূরণসাপেক্ষে অগ্রাধিকার থাকবে।

৫। বিজ্ঞপ্তির যে কোন অংশ পরিবর্তনের ক্ষমতা এবং চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদান পত্র প্রদান/বাতিলের ক্ষমতা নৌসদর সংরক্ষণ করে।

বাংলাদেশ নৌবাহিনী প্রার্থীগণকে ভর্তি ও পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রাদি দাখিল করতে হবে:-

  • ক। সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, প্রশংসাপত্র, মূল মার্কশিট, রেজিস্ট্রেশন কার্ড এবং এডমিট কার্ড।
  • খ। পিতার জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি।
  • গ। অভিভাবকের সম্মতিপত্র।
  • ঘ। নাগরিকত্বের সনদপত্র ও ভোটার আইডি কার্ড কিংবা জন্ম সনদ।
  • ঙ। মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীদের মুক্তিযোদ্ধার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)।
  • চ। চারিত্রিক সনদপত্র।
  • ছ। প্রার্থীর ১৫ কপি, বাবার ১ কপি এবং মাতার ১ কপি রঙ্গিন ছবি (সত্যায়িত)।

(বিশেষ দ্রষ্টব্য: সকল সনদপত্রের ফটোকপি, ছবি ও অন্যান্য কাগজপত্র প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। সত্যায়নে সত্যায়নকারী কর্মকর্তার নাম, পদবিসহ সীল ও স্বাক্ষর থাকতে হবে)

Bangladesh Navy Job Circular 2026 অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও ফি প্রদান:-

ক। আগ্রহী প্রার্থীগণ www.joinnavy.navy.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে প্রথমে Sign Up অথবা Sign In করবেন।

খ। ওয়েবসাইটের Home Page-এ গিয়ে নাবিক পদের শাখা ভিত্তিক Job Description জেনে নিয়ে ‘Apply Now’ বাটনে ক্লিক করুন।

গ। আবেদন ফি: প্রার্থীকে অনলাইন ব্যাংকিং (Visa, Master Card, American Express, Nexus ইত্যাদি) বা মোবাইল ব্যাংকিংয়ের (বিকাশ, নগদ, রকেট, TAP, OK Wallet ইত্যাদি) মাধ্যমে ৩০০/- (তিনশত) টাকা আবেদন ফি (অফেরতযোগ্য) প্রদান করতে হবে।

ঘ। পেমেন্ট সফলভাবে সম্পন্ন হওয়ার পর স্ক্রিনে আসা নির্দেশনা অনুসরণ করে সঠিক তথ্য দিয়ে অনলাইন আবেদন ফরমটি পূরণ করে Submit করবেন।

ঙ। আবেদন সফল হলে ‘নাবিক’ ফরমটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে এবং পরবর্তীতে পরীক্ষা কেন্দ্রে সাথে নিয়ে যেতে হবে।

বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ পরীক্ষা ও নির্বাচন পদ্ধতি:-

বাংলাদেশ নৌবাহিনীতে চূড়ান্ত ভর্তির জন্য প্রার্থীকে মোট ০৪ টি ধাপ অতিক্রম করতে হবে:

১. প্রাথমিক নির্বাচন: কাগজপত্রের সঠিকতা যাচাই।

২. প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও লিখিত পরীক্ষা: স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণদের বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা বিষয়ের উপর লিখিত পরীক্ষা নেওয়া হবে।

৩. চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা: (HbsAg এবং Dope Test সহ)।

৪. মৌখিক পরীক্ষা: চূড়ান্ত ভাইভা।

মেধাক্রম অনুযায়ী চূড়ান্ত ফলাফল অনলাইনে, জাতীয় দৈনিক পত্রিকায় এবং এসএমএস-এর মাধ্যমে প্রকাশ করা হবে।

ডিক্লারেশনঃ প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে নিয়োগের যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে।

বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ কর্তৃপক্ষের সাথে যোগাযোগের তথ্যঃ

  • কর্তৃপক্ষের ঠিকানা: পরিচালক, পার্সোনেল সার্ভিসেস পরিদপ্তর, নৌবাহিনী সদর দপ্তর, বনানী, ঢাকা ১২১৩।
  • হেল্পলাইন মোবাইল নাম্বার: ০৯৬১৩৪৬২২১৫ (০৮০০-১৪৩০ ঘটিকা) এবং ০১৭৬৯৭০২২১৫ (০৮০০-২০০০ ঘটিকা)
  • ফোন: ০২-৯৮৩৬১৪১-৯ বর্ধিত ২২১৫
  • ই-মেইল: info@navy.mil.bd
  • অফিসিয়াল ওয়েবসাইট: www.joinnavy.navy.mil.bd
৪৫০ টি পদে বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Navy Job Circular 2026। ১

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *