বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-BD Job in Bangladesh

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ BD Job in Bangladesh।

BD Job in Bangladesh – বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-BD Job in Bangladesh। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন শূন্য পদসমূহে জনবল নিয়োগের উদ্দেশ্যে বিভিন্ন পদে মোট ১৩০ জনকে নিয়োগ দিচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি www.baec.gov.bd ও দৈনিক সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগের মাধ্যমে দেশের যুবকদের জন্য সরকারি চাকরির সুযোগ তৈরি হচ্ছে, যা পেশাগত স্থায়িত্ব ও নিরাপত্তা প্রদান করবে।

(BAEC Job Circular 2026) নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ৭টি পদ ক্যাটাগরি অন্তর্ভুক্ত রয়েছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা পদ অনুযায়ী ৮ম শ্রেণি থেকে স্নাতকোত্তর (এমএসসি) পর্যায় পর্যন্ত নির্ধারিত। বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। পদসমূহে মাসিক বেতন গ্রেড অনুযায়ী ৮,২৫০ থেকে ৫৩,০৬০ টাকা পর্যন্ত। উল্লেখযোগ্য পদসমূহ হলো সায়েন্টিফিক অফিসার, ইঞ্জিনিয়ার, মেডিকেল অফিসার, কম্পিউটার টাইপিস্ট ইত্যাদি। প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।

(Bangladesh Atomic Energy Commission Job Circular 2026)

বিবরণতথ্য
প্রতিষ্ঠানের নাম:বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (BAEC)
চাকরির প্রকৃতি:সরকারি চাকরি
প্রকাশের তারিখ:০৪ মে ২০২৬
আবেদনের পদ্ধতি:অনলাইন
পদ ক্যাটাগরি:০৭ টি।
পদসংখ্যা ও জনবল:১৩০ জন নিয়োগ।
বয়সসীমা:প্রার্থীর বয়স ১৮-৩২ বছর।
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা:৮ম/এসএসসি/এইচএসসি/স্নাতক/স্নাতকোত্তর পাশ।
নিয়োগ প্রকাশনার উৎস:অফিসিয়াল ওয়েবসাইট
আবেদন শুরুর তারিখ:০৭ মে ২০২৬
আবেদন শেষ:২৭ মে ২০২৬
আবেদন করুন:http://baec.teletalk.com.bd
অফিসিয়াল ওয়েবসাইট:www.baec.gov.bd

(Bangladesh Atomic Energy Commission) নিয়োগ প্রক্রিয়ায় পরীক্ষার তারিখ, ফলাফল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও কমিশনের নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। চাকরিটি দেশের বিভিন্ন স্থানে কার্যকর হবে এবং এটি দীর্ঘমেয়াদী সরকারি চাকরির একটি গুরুত্বপূর্ণ সুযোগ। (বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন নিয়োগ ২০২৬)

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর মাধ্যমে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের জন্য সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ তৈরি হচ্ছে। সকল প্রার্থীর জন্য এটি একটি স্বীকৃত ও মর্যাদাপূর্ণ পদে নিয়োগের সুযোগ। বিস্তারিত তথ্য ও অফিসিয়াল বিজ্ঞপ্তি পিডিএফ ডাউনলোডের জন্য baec.teletalk.com.bd ওয়েবসাইট ভিজিট করতে হবে। (বিএইসি নিয়োগ ২০২৬ সার্কুলার)

চাকরির খবর (বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬) Govt Job Circular 2026

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন নিয়োগ ২০২৬ – এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-

১। পদের নাম: সায়েন্টিফিক অফিসার
পদ সংখ্যা: ৩০ (ত্রিশ) টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি হতে পরবর্তী পর্যায়ে সংশ্লিষ্ট বিষয়ে এমএসসি ডিগ্রি (সকল ক্ষেত্রে এমএসসি-তে থিসিস আবশ্যক)।
অন্যান্য যোগ্যতা: কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়।
মাসিক বেতন: (গ্রেড–৯) ২২,০০০–৫৩,০৬০/- টাকা।

২। পদের নাম: ইঞ্জিনিয়ার
পদ সংখ্যা: ১৭ (সতের) টি।
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে এমএসসি হতে পরবর্তী পরীক্ষাসমূহে প্রথম বিভাগ/শ্রেণিসহ বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়।
মাসিক বেতন: (গ্রেড–৯) ২২,০০০–৫৩,০৬০/- টাকা।

৩। পদের নাম: মেডিকেল অফিসার
পদ সংখ্যা: ২৬ (ছাব্বিশ) টি।
শিক্ষাগত যোগ্যতা: এমএসসি অথবা এইচএসসি-তে প্রথম বিভাগসহ কমপক্ষে ৬০% নম্বর প্রাপ্ত এমবিবিএস ডিগ্রি।
মাসিক বেতন: (গ্রেড–৯) ২২,০০০–৫৩,০৬০/- টাকা।

৪। পদের নাম: কম্পিউটার টাইপিস্ট
পদ সংখ্যা: ০৯ (নয়) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অনূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারে দক্ষতা; কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং-এ বাংলায় ও ইংরেজিতে যথাক্রমে প্রতি মিনিটে ২০ ও ২০ শব্দের গতি থাকতে হবে।
মাসিক বেতন: (গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০/- টাকা।

৫। পদের নাম: ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট
পদ সংখ্যা: ৩২ (বত্রিশ) টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি (বিজ্ঞান) অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ন্যূনতম ০৬ (ছয়) মাসের ট্রেড সার্টিফিকেট।
মাসিক বেতন: (গ্রেড–১৯) ৮,৫০০–২০,৫৭০/- টাকা।

৬। পদের নাম: জেনারেল অ্যাটেনডেন্ট-২
পদ সংখ্যা: ০৮ (আট) টি।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।
মাসিক বেতন: (গ্রেড–২০) ৮,২৫০–২০,০১০/- টাকা।

৭। পদের নাম: স্যানিটারি অ্যাটেনডেন্ট-২
পদ সংখ্যা: ০৮ (আট) টি।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।
মাসিক বেতন: (গ্রেড–২০) ৮,২৫০–২০,০১০/- টাকা।

আবেদনের শুরু: ০৭ মে ২০২৬ সকাল ১০:০০ টা।
আবেদনের শেষ: ২৭ মে ২০২৬ বিকাল ০৫:০০ টা।

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন আবেদন ফরম পূরণ নিম্নবর্ণিত শর্তাবলি:-

১। প্রার্থীদের বয়স ০৭ মে ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

২। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

৩। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্ব-শাসিত ও সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনে চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। উক্তরূপ প্রার্থী নিয়োগপ্রাপ্ত হলে উক্ত নিয়োগ নব-নিয়োগ হিসেবে গণ্য হবে।

৪। কোটা সংক্রান্ত বিষয়ে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ বিধিবিধান অনুসৃত হবে।

৫। প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের তথ্যাদি যথা: প্রার্থীর নাম, জন্ম তারিখ, পিতা ও মাতার নামের সাথে শিক্ষা সনদ এবং অন্যান্য কাগজপত্রে উল্লিখিত তথ্যাদির সামঞ্জস্য থাকা আবশ্যক।

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রার্থীগণকে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রাদি দাখিল করতে হবে:-

  • ক। সকল স্তরের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে;
  • খ। পূরণকৃত Applicant’s Copy/Application Form সহ প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল সনদপত্রের ১ (এক) সেট ফটোকপি এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি দাখিল করতে হবে;
  • গ। জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌর চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র;
  • ঘ। আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা কোটার হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত সনদপত্র;
  • ঙ। আবেদনকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র;
  • চ। চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের প্রদত্ত অনাপত্তিপত্র/ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে;
  • ছ। বৈধ জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদের মূলকপি প্রদর্শন করতে হবে এবং সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে;
  • জ। চারিত্রিক সনদপত্র (প্রথম শ্রেণির গেজেটেড অফিসারের কাছ থেকে)।

BAEC Job Circular 2026 অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় :-

ক। আগ্রহী প্রার্থীগণ http://baec.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে পারবেন।

আবেদনের সময়সীমা নিম্নরূপঃ

(i) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০৭ মে ২০২৬ সকাল ১০.০০টা।

(ii) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ ও সময়: ২৭ মে ২০২৬ বিকাল ৫.০০টা।

উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে sms এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

খ। Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।

গ। Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

ঘ। প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি (Applicant’s Copy) পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান:-

Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক ০১-০৩ নং পদের জন্য ২২৩/- টাকা, ক্রমিক ০৪ নং পদের জন্য ১১২/- টাকা এবং বাকি ক্রমিক ০৫-০৭ নং পদের জন্য ৫৬/- টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।

বিশেষভাবে উল্লেখ্য, “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।”

প্রথম SMS : BAEC User ID লিখে send করতে হবে 16222 নম্বরে।

Example: BAEC ABCDEF & send to 16222.

দ্বিতীয় SMS : BAEC YES PIN Code লিখে send করতে হবে 16222 নম্বরে।

Example: BAEC YES 12345678 & send to 16222.

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন নিয়োগ এর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি:-

প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://baec.teletalk.com.bd অথবা বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের নিজস্ব ওয়েবসাইট www.baec.gov.bd এ এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে।

শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন:-

(i) User ID জানা থাকলে: BAEC Help User ID & Send to 16222.

Example: BAEC Help ABCDEF & send to 16222.

(ii) PIN Number জানা থাকলে: BAEC Help PIN PIN No & Send to 16222.

Example: BAEC Help PIN 12345678 & Send to 16222.

ডিক্লারেশনঃ

প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ BD Job in Bangladesh। ১
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ BD Job in Bangladesh। ২
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ BD Job in Bangladesh। ৩

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *