PPA Job Circular 2026-পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
সরকারি জব সার্কুলার পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।
PPA Job Circular 2026-পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। পায়রা বন্দর কর্তৃপক্ষ বিভিন্ন পদে মোট ২২ জনকে নিয়োগ দিচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি www.ppa.gov.bd ও দৈনিক যুগান্তর, দৈনিক কালবেলা সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগের মাধ্যমে দেশের যুবকদের জন্য সরকারি চাকরির চমৎকার সুযোগ তৈরি হচ্ছে, যা পেশাগত স্থায়িত্ব ও নিরাপত্তা প্রদান করবে।
(PPA Job Circular 2026) নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ১২টি পদ ক্যাটাগরি অন্তর্ভুক্ত রয়েছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা পদ অনুযায়ী ৮ম/এসএসসি/এইচএসসি/স্নাতক/স্নাতকোত্তর/ডিপ্লোমা পর্যায় পর্যন্ত নির্ধারিত। বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। পদসমূহে মাসিক বেতন গ্রেড অনুযায়ী ৮,২৫০ থেকে ৬৭,০১০ টাকা পর্যন্ত। উল্লেখযোগ্য পদসমূহ হলো পাইলট, সহকারী প্রকৌশলী, সহকারী পরিচালক (সমন্বয়), ইনল্যান্ড মাস্টার, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, ডাটা এন্ট্রি অপারেটর, কার্পেন্টার, লস্কর এবং নিরাপত্তা রক্ষী। প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।
(Payra Port Authority Job Circular 2026)
| বিবরণ | তথ্য |
| প্রতিষ্ঠানের নাম: | পায়রা বন্দর কর্তৃপক্ষ (পিপিএ) |
| চাকরির প্রকৃতি: | সরকারি চাকরি |
| প্রকাশের তারিখ: | ২৬ এপ্রিল ২০২৬ |
| আবেদনের পদ্ধতি: | অনলাইন |
| পদ ক্যাটাগরি: | ১২ টি। |
| পদসংখ্যা ও জনবল: | ২২ জন নিয়োগ। |
| বয়সসীমা: | প্রার্থীর বয়স ১৮-৩২ বছর। |
| প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা: | ৮ম/এসএসসি/এইচএসসি/স্নাতক/স্নাতকোত্তর পাশ। |
| নিয়োগ প্রকাশনার উৎস: | দৈনিক যুগান্তর ও দৈনিক কালবেলা |
| আবেদন শুরুর তারিখ: | ৩০ এপ্রিল ২০২৬ |
| আবেদন শেষ: | ২০ মে ২০২৬ |
| আবেদন করুন: | http://ppa.teletalk.com.bd |
| অফিসিয়াল ওয়েবসাইট: | পায়রা বন্দর কর্তৃপক্ষ (পিপিএ) |
(PPA) নিয়োগ প্রক্রিয়ায় পরীক্ষার তারিখ, ফলাফল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। চাকরিটি দেশের জন্য দীর্ঘমেয়াদী সরকারি চাকরির একটি গুরুত্বপূর্ণ সুযোগ। (পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ ২০২৬)
পায়রা বন্দর কর্তৃপক্ষ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর মাধ্যমে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের জন্য সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ তৈরি হচ্ছে। সকল প্রার্থীর জন্য এটি একটি স্বীকৃত ও মর্যাদাপূর্ণ পদে নিয়োগের সুযোগ। বিস্তারিত তথ্য ও অফিসিয়াল বিজ্ঞপ্তি পিডিএফ ডাউনলোডের জন্য ppa.teletalk.com.bd ওয়েবসাইট ভিজিট করতে হবে। (পিপিএ নিয়োগ ২০২৬ সার্কুলার)
চাকরির খবর (পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬) Govt Job Circular 2026
পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ ২০২৬ – এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-
১) পদের নাম: পাইলট
পদ সংখ্যা: ০৪ (চার) টি।
শিক্ষাগত যোগ্যতা: মাস্টার (এফজিটি) বা ১ম শ্রেণি (ডেক) কম্পিটেন্সি সার্টিফিকেটসহ বিদেশগামী জাহাজের ১ম মেট হিসেবে ২ (দুই) বছরের অভিজ্ঞতা; অথবা ৩য় শ্রেণি (ডেক) কম্পিটেন্সি সার্টিফিকেটসহ বিদেশগামী জাহাজে ৮ (আট) বছরের সামুদ্রিক চাকরির অভিজ্ঞতা।
বেতন: ৬৩,৫০০–৬৭,০১০ টাকা।
২) পদের নাম: সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স প্রকৌশলে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন: ২২,০০০–৫৩,০৬০ টাকা।
৩) পদের নাম: সহকারী প্রকৌশলী (যান্ত্রিক)
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যান্ত্রিক প্রকৌশলে স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন: ২২,০০০–৫৩,০৬০ টাকা।
৪) পদের নাম: সহকারী পরিচালক (সমন্বয়)
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ১ম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি; অথবা ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি এবং ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি।
বেতন: ২২,০০০–৫৩,০৬০ টাকা।
৫) পদের নাম: সহকারী ড্রেজিং মাস্টার
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: ৩য় শ্রেণির ডিপিএল (ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্ট) সার্টিফিকেট; অথবা ৩য় শ্রেণির (ডেক) কম্পিটেন্সি সার্টিফিকেট।
অন্যান্য যোগ্যতা: বিদেশগামী জাহাজে সেকেন্ড অফিসার হিসেবে ২ (দুই) বছরের বাস্তব অভিজ্ঞতা।
বেতন: ২২,০০০–৫৩,০৬০ টাকা।
৬) পদের নাম: ইনল্যান্ড মাস্টার (প্রথম শ্রেণি)
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; ১ম শ্রেণির ইনল্যান্ড মাস্টার সার্টিফিকেট।
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ (দুই) বছরের বাস্তব অভিজ্ঞতা; কর্ণফুলী বা পশুর নদীতে লাইটারেজ জাহাজ চালনার এনডোর্সমেন্ট সার্টিফিকেট।
বেতন: ১১,০০০–২৭,০০০ টাকা।
৭) পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ০৩ (তিন) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: টাইপিং-এর গতি প্রতি মিনিটে অনূন্য বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ।
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা।
৮) পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: ডাটা এন্ট্রি অপারেটর পদের স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা।
৯) পদের নাম: কার্পেন্টার
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ২ বছর মেয়াদি কার্পেন্টার ট্রেড কোর্স সার্টিফিকেট।
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা।
১০) পদের নাম: লস্কর
পদ সংখ্যা: ০৩ (তিন) টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৮, ৫০০–২০,৫৭০ টাকা।
১১) পদের নাম: নিরাপত্তা রক্ষী
পদ সংখ্যা: ০৪ (চার) টি।
শিক্ষাগত যোগ্যতা: দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: নির্ধারিত শারীরিক যোগ্যতা পূরণ করতে হবে।
বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা।
১২) পদের নাম: পরিচ্ছন্নতা কর্মী
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাশ বা জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা।
আবেদনের শুরু: ৩০ এপ্রিল ২০২৬ সকাল ১০.০০ টা।
আবেদনের শেষ: ২০ মে ২০২৬ বিকাল ০৫.০০ টা।
পায়রা বন্দর কর্তৃপক্ষ আবেদন ফরম পুরণ নিম্নবর্ণিত শর্তাবলি:-
১। প্রার্থীদের বয়স ০১ এপ্রিল ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
২। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্ব-শাসিত ও সংবিধিবন্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনে চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।
৩। কোটা সংক্রান্ত বিষয়ে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ বিধিবিধান অনুসৃত হবে।
৪। প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের তথ্যাদি যথা: প্রার্থীর নাম, জন্ম তারিখ, পিতা ও মাতার নামের সাথে শিক্ষা সনদ এবং অন্যান্য কাগজপত্রে উল্লিখিত তথ্যাদির সামঞ্জস্য থাকা আবশ্যক।
পায়রা বন্দর কর্তৃপক্ষ প্রার্থীগণকে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রাদি দাখিল করতে হবে :-
ক। সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে;
খ। পূরণকৃত Applicant’s Copy সহ প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল সনদপত্রের ১(এক) সেট ফটোকপি দাখিল করতে হবে;
গ। জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে নাগরিকত্বের সনদপত্র (প্রথম শ্রেণীর গেজেটেড অফিসারের কাছ থেকে);
ঘ। চারিত্রিক সনদ (প্রথম শ্রেণীর গেজেটেড অফিসারের কাছ থেকে);
ঙ। বৈধ জাতীয় পরিচয়পত্রের মূলকপি বা জন্ম সনদ প্রদর্শন করতে হবে এবং সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে;
চ। কোটা সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে: প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা, উপজাতি);
ছ। সত্যায়ন করার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তার নামযুক্ত সীলসহ স্বাক্ষর থাকতে হবে।
৮। প্রার্থী নিয়োগের ক্ষেত্রে কোম্পানির বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
৯। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদসংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং অনিবার্য কারণবশতঃ নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল/আংশিক বাতিল/সংশোধন করার অধিকার সংরক্ষণ করেন।
PPA Job Circular 2026 অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় :-
ক। আগ্রহী প্রার্থীগণ http://ppa.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করবেন।
আবেদনের সময়সীমা নিম্নরূপঃ
(i) Online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় : ৩০ এপ্রিল ২০২৬ সকাল ১০.০০টা।
(ii) Online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ ও সময়: ২০ মে ২০২৬ বিকাল ০৫.০০টা।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে sms এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
(খ) Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।
(গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
(ঘ) প্রার্থী Online- এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় জমা দিবেন।
পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান:-
Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক ০১-০৫ নং পদের জন্য আবেদন ফি ২২৩/- টাকা, ক্রমিক ০৬ নং পদের জন্য ১৬৮/- টাকা, ক্রমিক ০৭-০৯ নং পদের জন্য ১১২/- টাকা এবং বাকি ক্রমিক ১০-১২ নং পদের জন্য ৫৬/- টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।
বিশেষভাবে উল্লেখ্য, “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।”
PPA Job Circular 2026 এর SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান:-
প্রথম SMS : PPA User ID লিখে send করতে হবে 16222 নম্বরে।
Example: PPA ABCDEF & send to 16222.
দ্বিতীয় SMS : PPA YES PIN Code লিখে send করতে হবে 16222 নম্বরে।
Example: PPA YES 12345678 & send to 16222.
পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ এর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি:-
প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://ppa.teletalk.com.bd অথবা www.ppa.gov.bd এ এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে।
শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন :-
(i) User ID জানা থাকলে: PPA Help User ID & Send to 16222.
Example: PPA Help ABCDEF.
(ii) PIN Number জানা থাকলে: PPA Help PIN PIN No & Send to 16222.
Example: PPA Help PIN 12345678 & Send to 16222.
ডিক্লারেশনঃ প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
নিয়োগ কর্তৃপক্ষের সাথে যোগাযোগের তথ্যঃ
- প্রতিষ্ঠানের নাম: পায়রা বন্দর কর্তৃপক্ষ (পিপিএ)।
- মোবাইল নাম্বার: +৮৮০৯৬ ১০২০ ২২২২ এ কল করুন।
- হেল্পলাইন নম্বর: টেলিটক মোবাইল থেকে ১২১ নম্বরে কল করুন।
- ই-মেইল: payraport@ppa.gov.bd, alljobs.query@teletalk.com.bd
- কর্তৃপক্ষের ঠিকানা: পায়রা বন্দর কর্তৃপক্ষ, কলাপাড়া, পটুয়াখালী-৮৬৫০, বাংলাদেশ।
- কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইট: www.ppa.gov.bd
(Fire Service and Civil Defense Department Job Circular 2026) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর কর্তৃপক্ষ নিয়োগ এর অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন:-





আবেদন করতে ক্লিক করুন আপ্লাই বাটনে।
Payra Port Authority Job Circular 2026 PDF



