Bangladesh Armed Services Board Job Circular 2026-বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।
চাকরির খবর সাপ্তাহিক পত্রিকা বাংলাদেশ শিপিং কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।
Bangladesh Armed Services Board Job Circular 2026-বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। বাংলাদেশ শিপিং কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিভিন্ন পদে মোট ১৬ জনকে নিয়োগ দিচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি www.bsc.portal.gov.bd ও দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত হয়েছে। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা ডাকযোগে বা ইমেইলে আবেদন করতে পারবেন। নিয়োগের মাধ্যমে দেশের যুবকদের জন্য সরকারি চাকরির সুযোগ তৈরি হচ্ছে, যা পেশাগত স্থায়িত্ব ও নিরাপত্তা প্রদান করবে।
(BSC Job Circular 2026) নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ২টি পদ ক্যাটাগরি অন্তর্ভুক্ত রয়েছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা পদ অনুযায়ী প্রথম শ্রেণীর কম্পিটেন্সি সার্টিফিকেট বা সমমানের নির্ধারিত। বয়সসীমা সর্বোচ্চ ৫২ বছর। পদসমূহে মাসিক বেতন ৮৪,০০০ থেকে ১,৩০,৭১০ টাকা পর্যন্ত। উল্লেখযোগ্য পদসমূহ হলো মাস্টার এবং চীফ ইঞ্জিনিয়ার। প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।
(Bangladesh Shipping Corporation Job Circular 2026)
| বিবরণ | তথ্য |
|---|---|
| প্রতিষ্ঠানের নাম: | বাংলাদেশ শিপিং কর্পোরেশন (BSC) |
| চাকরির প্রকৃতি: | সরকারি/স্বায়ত্তশাসিত সংস্থা |
| প্রকাশের তারিখ: | ১৫ মে ২০২৬ |
| আবেদনের পদ্ধতি: | ডাকযোগে বা ইমেইলে |
| পদ ক্যাটাগরি: | ০২ টি। |
| পদসংখ্যা ও জনবল: | ১৬ জন নিয়োগ। |
| প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা: | প্রথম শ্রেণীর কম্পিটেন্সি সার্টিফিকেট। |
| নিয়োগ প্রকাশনার উৎস: | দৈনিক প্রথম আলো |
| আবেদন শুরুর তারিখ: | আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। |
| আবেদন শেষ: | ২১ জুন ২০২৬ (বিকাল ০৫:০০ টা)। |
| আবেদনের ঠিকানা/ইমেইল: | gm-spd@bsc.gov.bd |
| অফিসিয়াল প্রোটাল: | www.bsc.portal.gov.bd |
বাংলাদেশ শিপিং কর্পোরেশন (BSC) নিয়োগ প্রক্রিয়ায় পরীক্ষার তারিখ, ফলাফল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। চাকরিটি দেশের বিভিন্ন স্থানে কার্যকর হবে এবং এটি দীর্ঘমেয়াদী সরকারি চাকরির একটি গুরুত্বপূর্ণ সুযোগ। (বাংলাদেশ শিপিং কর্পোরেশন নিয়োগ ২০২৬)
বাংলাদেশ শিপিং কর্পোরেশন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর মাধ্যমে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের জন্য সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ তৈরি হচ্ছে। সকল প্রার্থীর জন্য এটি একটি স্বীকৃত ও মর্যাদাপূর্ণ পদে নিয়োগের সুযোগ। বিস্তারিত তথ্য ও আবেদন ফরম ডাউনলোডের জন্য bsc.portal.gov.bd ওয়েবসাইট ভিজিট করতে হবে। (বিএসসি নিয়োগ ২০২৬ সার্কুলার)
সরকারি চাকরির সার্কুলার ২০২৬ (বাংলাদেশ শিপিং কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬) Govt Job Circular 2026
বাংলাদেশ শিপিং কর্পোরেশন নিয়োগ ২০২৬ – এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-
১) পদের নাম: মাস্টার
- পদ সংখ্যা: ০৮টি।
- শিক্ষাগত যোগ্যতা: প্রথম শ্রেণীর কম্পিটেন্সি সার্টিফিকেট (ডেক অফিসার) অথবা সমমানের সার্টিফিকেট।
- বেতন: ৮৪,০০০-৮৭,১৫০-৯০,৪২০-৯৩,৮২০-৯৭,৩৪০-১,০১,০০০-১,০৪,৭৯০-১,০৮,৭২০-১,১২,৮০০-১,১৭,০৩০-১,২১,৪২০-১,২৫,৯৮০-১,৩০,৭১০ টাকা।
২) পদের নাম: চীফ ইঞ্জিনিয়ার
- পদ সংখ্যা: ০৮টি।
- শিক্ষাগত যোগ্যতা: প্রথম শ্রেণীর কম্পিটেন্সি সার্টিফিকেট (মেরিন ইঞ্জিনিয়ার অফিসার) অথবা সমমানের সার্টিফিকেট।
- বেতন: ৮৪,০০০-৮৭,১৫০-৯০,৪২০-৯৩,৮২০-৯৭,৩৪০-১,০১,০০০-১,০৪,৭৯০-১,০৮,৭২০-১,১২,৮০০-১,১৭,০৩০-১,২১,৪২০-১,২৫,৯৮০-১,৩০,৭১০ টাকা।
আবেদনের শুরু: আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনের শেষ: ২১ জুন ২০২৬ (বিকাল ০৫:০০ টা)।
জব সার্কুলার বাংলাদেশ শিপিং কর্পোরেশন আবেদন ফরম পুরণ নিম্নবর্ণিত শর্তাবলি:-
১। প্রার্থীদের বয়স ২১ জুন ২০২৬ তারিখে সর্বোচ্চ ৫২ বছরের মধ্যে হতে হবে। ২। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্ব-শাসিত ও সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনে চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। ৩। কোটা সংক্রান্ত বিষয়ে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ বিধিবিধান অনুসৃত হবে। ৪। সরকারি চাকরি থেকে বহিষ্কৃত/বরখাস্ত হলে আবেদন করা যাবে না। ৫। প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের তথ্যাদি যথা: প্রার্থীর নাম, জন্ম তারিখ, পিতা ও মাতার নামের সাথে শিক্ষা সনদ এবং অন্যান্য কাগজপত্রে উল্লিখিত তথ্যাদির সামঞ্জস্য থাকা আবশ্যক।
বাংলাদেশ শিপিং কর্পোরেশন প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রাদি দাখিল করতে হবে:-
- ক। সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে;
- খ। পূরণকৃত আবেদনপত্রের কপিসহ প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল সনদপত্রের ১(এক) সেট ফটোকপি দাখিল করতে হবে;
- গ। নাগরিকত্বের সনদপত্র (প্রথম শ্রেণীর গেজেটেড অফিসারের কাছ থেকে);
- ঘ। আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র/কন্যা হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত সনদপত্র;
- ঙ। আবেদনকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী বা অন্যান্য কোটার অন্তর্ভুক্ত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র;
- চ। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের প্রদত্ত অনাপত্তিপত্র/ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে;
- ছ। বৈধ জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদের মূলকপি প্রদর্শন করতে হবে এবং ১ (এক) কপি প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে; এবং
- জ। চারিত্রিক সনদপত্র এবং অন্যান্য কাগজপত্র সত্যায়ন করার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তার নামযুক্ত সীলসহ স্বাক্ষর থাকতে হবে।
৬। প্রার্থী নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে। ৭। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদসংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং অনিবার্য কারণবশতঃ নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল/আংশিক বাতিল/সংশোধন করার অধিকার সংরক্ষণ করেন।
BD Job Circular 2026 আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় :-
ক। আগ্রহী প্রার্থীগণ বাংলাদেশ শিপিং কর্পোরেশন এর অফিসিয়াল ওয়েবসাইট www.bsc.portal.gov.bd এর “নোটিশ বোর্ড” সেকশন থেকে আবেদন ফরমটি ডাউনলোড করবেন।
আবেদনের মাধ্যম ও ঠিকানা: ডাউনলোডকৃত আবেদন ফরমটি সঠিক তথ্য দিয়ে পূরণ করে, প্রয়োজনীয় সকল কাগজপত্রের সত্যায়িত ফটোকপি এবং ছবি সংযুক্ত করে আগামী ২১-০৬-২০২৬ খ্রি. তারিখের মধ্যে নিম্নোক্ত ঠিকানায় ডাকযোগে/কুরিয়ারে অথবা ইমেইলে পাঠাতে হবে:
- ডাকযোগে পাঠানোর ঠিকানা: মহাব্যবস্থাপক (শিপ পার্সোনেল), বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বিএসসি ভবন, সল্টগোলা রোড, চট্টগ্রাম-৪১০০।
- ইমেইলে পাঠানোর ঠিকানা: হার্ডকপি অথবা সফটকপি (সংযুক্তিসহ) gm-spd@bsc.gov.bd (cc to spd@bsc.gov.bd) ই-মেইলে পৌঁছাতে হবে।
(খ) আবেদনপত্রের সাথে প্রার্থী তাঁর সাম্প্রতিক তোলা রঙ্গিন ছবি ও অন্যান্য ডকুমেন্ট বিজ্ঞপ্তির নির্দেশনা অনুযায়ী সংযুক্ত করবেন।
(গ) আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু আবেদনপত্র জমা দেওয়ার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
(ঘ) প্রার্থী পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট/ফটোকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
বাংলাদেশ শিপিং কর্পোরেশন নিয়োগ এর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি:-
প্রবেশপত্র বা ইন্টারভিউ কার্ড প্রাপ্তির বিষয়টি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নিজস্ব ওয়েবসাইট www.bsc.portal.gov.bd এ এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে অথবা ডাকযোগে চিঠির মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে।
আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে বা ইমেইলে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বর/ইমেইলটি সার্বক্ষণিক সচল রাখা এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
ডিক্লারেশনঃ প্রার্থীকে আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
(Bangladesh Armed Services Board Job Circular 2026) বাংলাদেশ সশস্ত্র বাহিনী নিয়োগ এর অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন:-

আবেদন করতে ক্লিক করুন আপ্লাই বাটনে।

