বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি-BJSC Job Circular 2026
চাকরির খবর সাপ্তাহিক পত্রিকা বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি-BJSC Job Circular 2026। বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয় বিভিন্ন শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি বিভিন্ন পদে মোট ০৫ জনকে নিয়োগ দিচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি www.bjsc.gov.bd ও দৈনিক সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রকৃত বাংলাদেশী নাগরিক প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। নিয়োগের মাধ্যমে যোগ্য প্রার্থীদের জন্য সরকারি চাকরির চমৎকার সুযোগ তৈরি হচ্ছে, যা পেশাগত স্থায়িত্ব ও নিরাপত্তা প্রদান করবে।
(BJSCIR Job Circular 2026) নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ৪টি পদ ক্যাটাগরি অন্তর্ভুক্ত রয়েছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা পদ অনুযায়ী জেএসসি/এসএসসি/এইচএসসি থেকে স্নাতক পর্যায় পর্যন্ত নির্ধারিত। বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। পদসমূহে মাসিক বেতন গ্রেড অনুযায়ী ৮,২৫০ থেকে ৫৩,০৬০ টাকা পর্যন্ত। উল্লেখযোগ্য পদসমূহ হলো সহকারী প্রোগ্রামার, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, গাড়িচালক এবং অফিস সহায়ক। প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
আবেদন প্রক্রিয়া ১৯ মে ২০২৬ তারিখ থেকে শুরু হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।
(Bangladesh Judicial Service Commission Secretariat Job Circular 2026)
| বিবরণ | তথ্য |
| প্রতিষ্ঠানের নাম: | বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয় (BJSC) |
| চাকরির প্রকৃতি: | সরকারি চাকরি |
| প্রকাশের তারিখ: | ১৯ মে ২০২৬ |
| আবেদনের পদ্ধতি: | ডাকযোগে বা সরাসরি |
| শাখা/পদ ক্যাটাগরি: | ০৪ টি। |
| পদসংখ্যা ও জনবল: | ০৫ জন নিয়োগ। |
| বয়সসীমা: | প্রার্থীর বয়স ১৮-৩২ বছর। |
| প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা: | জেএসসি / এসএসসি / এইচএসসি / স্নাতক পাশ |
| নিয়োগ প্রকাশনার উৎস: | অফিসিয়াল ওয়েবসাইট |
| আবেদন শুরুর তারিখ: | ১৯ মে ২০২৬ |
| আবেদন শেষ: | ১০ জুন ২০২৬ |
| আবেদন করুন: | https://bjscir.teletalk.com.bd/ |
| অফিসিয়াল ওয়েবসাইট: | www.bjsc.gov.bd |
নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষার তারিখ, ফলাফল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও কমিশনের নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। (বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন নিয়োগ ২০২৬)
পদের নাম ও শূন্যপদের বিস্তারিত:-
১. সহকারী প্রোগ্রামার
- পদ সংখ্যা: ০১টি
- বেতন স্কেল (জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী): ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-০৯)
- শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
২. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
- পদ সংখ্যা: ০১টি
- বেতন স্কেল (জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী): ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)
- শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা: (ক) কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে; (গ) ‘মন্ত্রণালয় বা বিভাগের অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা, ২০১৯’ এর তফসিল ২ ও ৪ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
৩. গাড়িচালক
- পদ সংখ্যা: ০১টি
- বেতন স্কেল (জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী): ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)
- শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা: (ক) কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্সধারী; (গ) অভিজ্ঞতাসম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন।
৪. অফিস সহায়ক
- পদ সংখ্যা: ০২টি
- বেতন স্কেল (জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী): ৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০)
- শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
আবেদন ফরম পূরণ ও চাকুরির শর্তাবলী:-
১। প্রার্থীদের বয়স ০১ মে ২০২৬ তারিখে সর্বনিম্ন ১৮ (আঠার) বছর এবং সর্বোচ্চ ৩২ (বত্রিশ) বছর হতে হবে।
২। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় অনাপত্তিপত্রের (NOC) মূল কপি জমা দিতে হবে (কোনো অগ্রিম কপি গ্রহণযোগ্য নয়)।
৩। আবেদনপত্রে কোনো অসত্য বিবরণ/তথ্য বা জাল কাগজপত্র দাখিল করলে প্রার্থিতা বাতিল করা হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। চাকুরি প্রাপ্তির পর যেকোনো পর্যায়ে তথ্য অসত্য প্রমাণিত হলে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হবে।
৪। অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও গাড়িচালক পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ব্যবহারিক পরীক্ষায় এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই কেবল মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন।
৫। কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হলে, বা অ-নাগরিককে বিয়ে করলে/করার প্রতিশ্রুতি দিলে, কিংবা ফৌজদারি আদালতে নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হলে আবেদনের যোগ্য হবেন না।
৬। শূন্যপদের বিপরীতে একটি অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা হবে এবং উক্ত তালিকা ০১ (এক) বছরের জন্য সংরক্ষণ করা হবে।
ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় প্রয়োজনীয় কাগজপত্র:-
লিখিত ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত সত্যায়নকৃত (১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক নামযুক্ত সীলসহ) কাগজপত্রাদি দাখিল করতে হবে:
- ছবি: সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০২ (দুই) কপি রঙিন ছবি। (আবেদনপত্রের ছবির সাথে বর্তমান চেহারার মিল থাকা বাঞ্ছনীয়)।
- সনদপত্র: সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র (NID), ড্রাইভিং লাইসেন্স ও অভিজ্ঞতা সনদ (পদ অনুযায়ী) এবং কম্পিউটার প্রশিক্ষণ সনদের সত্যায়িত কপি।
- নাগরিকত্ব ও চারিত্রিক সনদ: নিজ জেলা উল্লেখসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ এবং ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ।
- কোটা সনদ: বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার পুত্র-কন্যা হলে উপযুক্ত প্রমাণপত্র/সনদ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সর্বশেষ সরকারি নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের মূল কপিসহ সত্যায়িত কপি।
অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়:-
- আবেদন শুরুর তারিখ: ১৯ মে ২০২৬ খ্রিঃ, সকাল ১০:০০ ঘটিকা।
- আবেদন শেষ তারিখ: ১০ জুন ২০২৬ খ্রিঃ, বিকাল ০৫:০০ ঘটিকা।
ক। ছবি ও স্বাক্ষর আপলোড:
Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel, সাইজ সর্বোচ্চ 100 KB) এবং স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel, সাইজ সর্বোচ্চ 60 KB) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।
খ। তথ্যের সঠিকতা:
আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।
SMS প্রেরণের নিয়মাবলী ও আবেদন ফি প্রদান:-
User ID প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদন সাবমিটের পর পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে যেকোনো Teletalk pre-paid মোবাইলের মাধ্যমে ২টি SMS করে আবেদন ফি জমা দিতে পারবেন।
- ১ নং ক্রমিকে (সহকারী প্রোগ্রামার): আবেদন ফি ২০০/- টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ২৩/- টাকাসহ মোট ২২৩/- টাকা।
- ২-৩ নং ক্রমিকে (অফিস সহকারী ও গাড়িচালক): আবেদন ফি ১০০/- টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ১২/- টাকাসহ মোট ১১২/- টাকা।
- ৪ নং ক্রমিকে (অফিস সহায়ক) ও সকল পদের অনগ্রসর নাগরিকদের জন্য (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ): আবেদন ফি ৫০/- টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ৬/- টাকাসহ মোট ৫৬/- টাকা।
বিশেষ সতর্কবার্তা: “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে submit করা হলেও আবেদন ফি জমা না দেয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।”
প্রথম SMS:
BJSCIR User ID লিখে send করতে হবে 16222 নম্বরে।
Example:
BJSCIR ABCDEF(Reply: প্রার্থীর নামসহ একটি PIN নম্বর আসবে এবং ফি কেটে নেওয়ার কথা জানানো হবে।)
দ্বিতীয় SMS:
BJSCIR Yes PIN লিখে send করতে হবে 16222 নম্বরে।
Example:
BJSCIR Yes 12345678(Reply: Congratulations জানিয়ে সফল পেমেন্টের বার্তা এবং একটি Password প্রদান করা হবে।)
প্রবেশপত্র প্রাপ্তি ও ইউজার আইডি পুনরুদ্ধার
- প্রবেশপত্র: যোগ্য প্রার্থীদেরকে সময়মতো মোবাইল SMS-এর মাধ্যমে জানানো হবে। এরপর SMS-এ প্রাপ্ত User ID ও Password ব্যবহার করে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ ও কেন্দ্রের নাম সম্বলিত প্রবেশপত্রটি রঙিন প্রিন্ট করে নিতে হবে।
- হেল্পলাইন: অনলাইনে আবেদনে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১-এ অথবা alljobs.query@teletalk.com.bd ইমেইলে যোগাযোগ করা যাবে। (মেইলের সাবজেক্টে Organization Name: BJSCIR, Post Name, User ID ও Contact Number উল্লেখ করতে হবে)।
User ID ও Password হারিয়ে গেলে উদ্ধারের নিয়ম (শুধুমাত্র Teletalk pre-paid থেকে):
- User ID জানা থাকলে:
BJSCIR Help User User IDলিখে Send করুন16222নম্বরে। - PIN Number জানা থাকলে:
BJSCIR Help PIN PIN Numberলিখে Send করুন16222নম্বরে।
কর্তৃপক্ষের সিদ্ধান্ত: কোনো প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ যেকোনো আবেদন গ্রহণ বা বাতিল এবং পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি করার ক্ষমতা সংরক্ষণ করেন। এ নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
(Bangladesh Judicial Service Commission Secretariat Job Circular 2026) বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয় নিয়োগ এর অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন:-



আবেদন করতে ক্লিক করুন আপ্লাই বাটনে।

