Supreme Court Job Circular 2026-বাংলাদেশ সুপ্রীম কোর্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।

Supreme Court Job Circular 2026 বাংলাদেশ সুপ্রীম কোর্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।

চাকরির খবর সাপ্তাহিক পত্রিকা বাংলাদেশ সুপ্রীম কোর্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।

Supreme Court Job Circular 2026-বাংলাদেশ সুপ্রীম কোর্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। বাংলাদেশ সুপ্রীম কোর্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। বাংলাদেশ সুপ্রীম কোর্ট বিভিন্ন পদে মোট ২০ জনকে নিয়োগ দিচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি www.supremecourt.gov.bd ওয়েবসাইটে ১৯ মে ২০২৬ তারিখে প্রকাশিত হয়েছে। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগের মাধ্যমে দেশের যুবকদের জন্য সরকারি চাকরির সুযোগ তৈরি হচ্ছে, যা পেশাগত স্থায়িত্ব ও নিরাপত্তা প্রদান করবে।

(Supreme Court Job Circular 2026) নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ৮টি পদ ক্যাটাগরি অন্তর্ভুক্ত রয়েছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা পদ অনুযায়ী ৮ম শ্রেণি থেকে স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত নির্ধারিত। বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। পদসমূহে মাসিক বেতন গ্রেড অনুযায়ী ৮,২৫০ থেকে ৩৮,৬৪০ টাকা পর্যন্ত। উল্লেখযোগ্য পদসমূহ হলো প্রটোকল অফিসার, স্টেনোগ্রাফার, অফিস সহকারী, স্টোর কিপার ইত্যাদি। প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।

(Bangladesh Supreme Court Job Circular 2026)

বিবরণতথ্য
প্রতিষ্ঠানের নাম:বাংলাদেশ সুপ্রীম কোর্ট (Bangladesh Supreme Court)
চাকরির প্রকৃতি:সরকারি চাকরি
প্রকাশের তারিখ:১৯ মে ২০২৬
আবেদনের পদ্ধতি:ডাকযোগে বা সরাসরি
শাখা/পদ ক্যাটাগরি:০8 টি।
পদসংখ্যা ও জনবল:২০ জন নিয়োগ।
বয়সসীমা:প্রার্থীর বয়স ১৮-৩২ বছর।
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা:জেএসসি/এসএসসি/এইচএসসি/স্নাতক/স্নাতকোত্তর পাশ।
নিয়োগ প্রকাশনার উৎস:অফিসিয়াল ওয়েবসাইট
আবেদন শুরুর তারিখ:১৯ মে ২০২৬
আবেদন শেষ:১৫ জুন ২০২৬
আবেদন করুন:supremecourt.teletalk.com.bd
অফিসিয়াল ওয়েবসাইট:www.supremecourt.gov.bd

(Bangladesh Supreme Court) নিয়োগ প্রক্রিয়ায় পরীক্ষার তারিখ, ফলাফল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। চাকরিটি দীর্ঘমেয়াদী সরকারি চাকরির একটি গুরুত্বপূর্ণ সুযোগ। (বাংলাদেশ সুপ্রীম কোর্ট নিয়োগ ২০২৬)

বাংলাদেশ সুপ্রীম কোর্ট নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর মাধ্যমে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের জন্য সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ তৈরি হচ্ছে। সকল প্রার্থীর জন্য এটি একটি স্বীকৃত ও মর্যাদাপূর্ণ পদে নিয়োগের সুযোগ। বিস্তারিত তথ্য ও অফিসিয়াল বিজ্ঞপ্তি পিডিএফ ডাউনলোডের জন্য supremecourt.teletalk.com.bd ওয়েবসাইট ভিজিট করতে হবে। (সুপ্রীম কোর্ট নিয়োগ ২০২৬ সার্কুলার)

সরকারি চাকরির সার্কুলার ২০২৬ (বাংলাদেশ সুপ্রীম কোর্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬) Govt Job Circular 2026

বাংলাদেশ সুপ্রীম কোর্ট নিয়োগ ২০২৬ – এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-

১) পদের নাম: প্রটোকল অফিসার
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রী।
গ্রেড: ১০।
বেতন: ১৬,০০০-৩৮,৬৪০/- টাকা।

২) পদের নাম: স্টেনোগ্রাফার
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: সাঁটলিপি ও টাইপিং এ দক্ষতাসম্পন্ন কমপক্ষে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা।
গ্রেড: ১৩।
বেতন: ১১,০০০-২৬,৫৯০/- টাকা।

৩) পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক পাশ অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা এবং নির্ধারিত শর্টহ্যান্ড ও টাইপিং গতি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
গ্রেড: ১৪।
বেতন: ১০,২০০-২৪,৬৮০/- টাকা।

৪) পদের নাম: অফিস সহকারী
পদ সংখ্যা: ০৬ (ছয়) টি।
শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন। সাঁটলিপি ও কম্পিউটার টাইপিং-এ জ্ঞানসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
গ্রেড: ১৬।
বেতন: ৯,৩০০-২২,৪৯০/- টাকা।

৫) পদের নাম: মুদ্রাক্ষরিক তথা অফিস সহকারী
পদ সংখ্যা: ০৭ (সাত) টি।
শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা এবং টাইপিং এ দক্ষতা।
গ্রেড: ১৬।
বেতন: ৯,৩০০-২২,৪৯০/- টাকা।

৬) পদের নাম: স্টোর কিপার
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড/ ইনস্টিটিউট হতে ২য় বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
গ্রেড: ১৬।
বেতন: ৯,৩০০-২২,৪৯০/- টাকা।

৭) পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: এস.এস.সি (পাস)।
গ্রেড: ২০।
বেতন: ৮,২৫০-২০,০১০/- টাকা।

৮) পদের নাম: এম.এল.এস.এস
পদ সংখ্যা: ০২ (দুই) টি।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম ৮ম শ্রেণী পাস অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা।
গ্রেড: ২০।
বেতন: ৮,২৫০-২০,০১০/- টাকা।

আবেদনের শুরু: ২১ মে ২০২৬ সকাল ১০:০০ টা।
আবেদনের শেষ: ১৫ জুন ২০২৬ বিকাল ৫:০০ টা।

জব সার্কুলার বাংলাদেশ সুপ্রীম কোর্ট আবেদন ফরম পুরণ নিম্নবর্ণিত শর্তাবলি:-

১। প্রার্থীদের বয়স ০১ মে ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

২। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

৩। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্ব-শাসিত ও সংবিধিবন্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনে চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। উক্তরূপ প্রার্থী নিয়োগপ্রাপ্ত হলে উক্ত নিয়োগ নব-নিয়োগ হিসেবে গণ্য হবে এবং তার পূর্ব চাকরিকাল শুধু পেনশন ও বেতন সংরক্ষণের জন্য গণনাযোগ্য হবে। জ্যেষ্ঠতা বা অন্য কোনো আর্থিক সুবিধাদির জন্য উক্ত কর্মকাল গণনাযোগ্য হবে না।

৪। কোটা সংক্রান্ত বিষয়ে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ বিধিবিধান অনুসৃত হবে।

৫। প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের তথ্যাদি যথা: প্রার্থীর নাম, জন্ম তারিখ, পিতা ও মাতার নামের সাথে শিক্ষা সনদ এবং অন্যান্য কাগজপত্রে উল্লিখিত তথ্যাদির সামঞ্জস্য থাকা আবশ্যক।

বাংলাদেশ সুপ্রীম কোর্ট প্রার্থীগণকে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রাদি দাখিল করতে হবে:-

  • ক। সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে;
  • খ। অনলাইনে পূরণ করা আবেদনপত্রের (Applicant’s Copy) প্রিন্ট কপি এবং প্রবেশপত্র, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও অভিজ্ঞতার সনদপত্রের ১(এক) সেট ফটোকপি এবং ৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি দাখিল করতে হবে;
  • গ। জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশনের ওয়ার্ড-এ সরকার কর্তৃক মনোনীত প্রতিনিধি কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ;
  • ঘ। আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার পুত্র/কন্যা হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত সনদপত্র;
  • ঙ। আবেদনকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ভুক্ত হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র;
  • চ। আবেদনকারী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের হলে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ইস্যুকৃত সনদপত্র;
  • ছ। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র/ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে;
  • জ। বৈধ জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদের মূলকপি প্রদর্শন করতে হবে এবং প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে;
  • ঝ। প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ এবং অন্যান্য কাগজপত্র সত্যায়ন করার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তার নামযুক্ত সীলসহ স্বাক্ষর থাকতে হবে।

BD Job Circular 2026 অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় :-

ক। আগ্রহী প্রার্থীগণ http://supremecourt.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে পারবেন।

আবেদনের সময়সীমা নিম্নরূপঃ

(i) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২১ মে ২০২৬ সকাল ১০.০০ টা।

(ii) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ ও সময়: ১৫ জুন ২০২৬ বিকাল ৫.০০ টা।

উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে sms এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

খ। Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।

গ। Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

ঘ। প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি (Applicant’s Copy) পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।

বাংলাদেশ সুপ্রীম কোর্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান:-

Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ ৫৬ টাকা, ১১২ টাকা, অথবা ২২৩ টাকা (পদ অনুযায়ী) অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।

বিশেষভাবে উল্লেখ্য, “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।”

Supreme Court Job Circular 2026 এর SMS প্রেরণের নিয়মাবলী:

প্রথম SMS : SUPREMECOURT User ID লিখে send করতে হবে 16222 নম্বরে।

Example: SUPREMECOURT ABCDEF & send to 16222.

Reply SMS : Applicant’s Name, Tk (Fee Amount) will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type SUPREMECOURT YES PIN and send to 16222.

দ্বিতীয় SMS : SUPREMECOURT YES PIN Code লিখে send করতে হবে 16222 নম্বরে।

Example: SUPREMECOURT YES 12345678 & send to 16222.

Reply SMS: Congratulations Applicant’s Name, payment completed successfully for SUPREMECOURT Application for (post name) User ID is (ABCDEF) and Password (******).

বাংলাদেশ সুপ্রীম কোর্ট নিয়োগ এর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি:-

প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://supremecourt.teletalk.com.bd অথবা বাংলাদেশ সুপ্রীম কোর্টের নিজস্ব ওয়েবসাইট www.supremecourt.gov.bd এ এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে।

শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন:-

(i) User ID জানা থাকলে: SUPREMECOURT Help User User ID & Send to 16222.

Example: SUPREMECOURT Help User ABCDEF

(ii) PIN Number জানা থাকলে: SUPREMECOURT Help PIN PIN No & Send to 16222.

Example: SUPREMECOURT Help PIN 12345678 & Send to 16222.

ডিক্লারেশনঃ প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

Supreme Court Job Circular 2026 বাংলাদেশ সুপ্রীম কোর্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। ১
Supreme Court Job Circular 2026 বাংলাদেশ সুপ্রীম কোর্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। ২

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *