Mongla Custom House Job Circular 2026-মোংলা কাস্টম হাউস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।
সরকারি জব সার্কুলার মোংলা কাস্টম হাউস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
Mongla Custom House Job Circular 2026-মোংলা কাস্টম হাউস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। মোংলা কাস্টম হাউস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। মোংলা কাস্টম হাউস বিভিন্ন পদে মোট ৬১ জনকে নিয়োগ দিচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি www.mch.portal.gov.bd ও দৈনিক ইত্তেফাক সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগের মাধ্যমে দেশের চাকরিপ্রত্যাশীদের জন্য সরকারি চাকরির বিশাল সুযোগ তৈরি হচ্ছে, যা পেশাগত স্থায়িত্ব ও নিরাপত্তা প্রদান করবে।
(MCH Job Circular 2026) নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ২০টি পদ ক্যাটাগরি অন্তর্ভুক্ত রয়েছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা পদ অনুযায়ী ৫ম শ্রেণি থেকে স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত নির্ধারিত। সাধারণ প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। পদসমূহে মাসিক বেতন গ্রেড অনুযায়ী ৮,২৫০ থেকে ২৭,৩০০ টাকা পর্যন্ত। উল্লেখযোগ্য পদসমূহ হলো পরিসংখ্যান অনুসন্ধানক, ইঞ্জিন ড্রাইভার, উচ্চমান সহকারী, ক্যাশিয়ার, সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, সিপাই এবং লস্কর। প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।
(Mongla Custom House Job Circular 2026)
| বিবরণ | তথ্য |
| প্রতিষ্ঠানের নাম: | মোংলা কাস্টম হাউস |
| চাকরির প্রকৃতি: | সরকারি চাকরি (রাজস্ব খাত) |
| প্রকাশের তারিখ: | ৩১ মার্চ ২০২৬ |
| আবেদনের পদ্ধতি: | অনলাইন |
| পদ ক্যাটাগরি: | ০১ টি |
| পদসংখ্যা ও জনবল: | ৬৮ জন নিয়োগ। |
| প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা: | এইচএসসি (বাণিজ্য) পাশ। |
| নিয়োগ প্রকাশনার উৎস: | দ্য ডেইলি সান |
| আবেদন শুরুর তারিখ: | ০১ এপ্রিল ২০২৬ |
| আবেদন শেষ: | ৩০ এপ্রিল ২০২৬ |
| আবেদন করুন: | http://mch.teletalk.com.bd |
| অফিসিয়াল ওয়েবসাইট: | মোংলা কাস্টম হাউস |
(Mongla Custom House) নিয়োগ প্রক্রিয়ায় পরীক্ষার তারিখ, ফলাফল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
মোংলা কাস্টম হাউস নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর মাধ্যমে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের জন্য সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ তৈরি হচ্ছে। বিস্তারিত তথ্য ও অফিসিয়াল বিজ্ঞপ্তি পিডিএফ ডাউনলোডের জন্য mch.teletalk.com.bd ওয়েবসাইট ভিজিট করতে হবে। (মোংলা কাস্টম হাউস নিয়োগ ২০২৬ সার্কুলার)
চাকরির খবর (মোংলা কাস্টম হাউস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬) Govt Job Circular 2026
মোংলা কাস্টম হাউস নিয়োগ ২০২৬ – এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-
১। পদের নাম: পরিসংখ্যান অনুসন্ধানক
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত বিষয়ে স্নাতকোত্তর বা দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি।
মাসিক বেতন: (গ্রেড–১১) ১১,০০০–২৭,৩০০ টাকা।
২। পদের নাম: ইঞ্জিন ড্রাইভার
পদ সংখ্যা: ০২ (দুই) টি।
শিক্ষাগত যোগ্যতা: প্রথম শ্রেণীর সনদধারী মেরিন ইঞ্জিন ড্রাইভার (ইনল্যান্ড)।
অন্যান্য যোগ্যতা: ন্যূনতম N.H.P সম্পন্ন সমুদ্রগামী জাহাজ চালানোর লাইসেন্সধারী।
মাসিক বেতন: (গ্রেড–১২) ১১,০০০–২৭,৩০০ টাকা।
৩। পদের নাম: এমএল ড্রাইভার (২য় শ্রেণী)
পদ সংখ্যা: ০২ (দুই) টি।
শিক্ষাগত যোগ্যতা: মেরিন ইঞ্জিন ড্রাইভার (ইনল্যান্ড) এর ২য় শ্রেণীর সনদপত্র।
মাসিক বেতন: (গ্রেড–১৩) ১১,০০০–২৬,৫৯০ টাকা।
৪। পদের নাম: উচ্চমান সহকারী
পদ সংখ্যা: ০৪ (চার) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনূন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারে দক্ষতা; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ।
মাসিক বেতন: (গ্রেড–১৪) ১০,২০০–২৪,৬৮০ টাকা।
৫। পদের নাম: ক্যাশিয়ার
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি (বাণিজ্য বিভাগ) অগ্রাধিকার ভিত্তিতে এবং কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে।
অন্যান্য যোগ্যতা: চাকরীতে যোগদানের সময় বিধি মোতাবেক প্রয়োজনীয় জামানত জমা দিতে হবে।
মাসিক বেতন: (গ্রেড–১৪) ১০,২০০–২৪,৬৮০ টাকা।
৬। পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনূন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারে দক্ষতা; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ; সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ শব্দ এবং ইংরেজিতে ৭০ শব্দ।
মাসিক বেতন: (গ্রেড–১৪) ১০,২০০–২৪,৬৮০ টাকা।
৭। পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ০৮ (আট) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অনূন্য ২য় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারে দক্ষতা; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ।
মাসিক বেতন: (গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০ টাকা।
৮। পদের নাম: স্পিডবোট ড্রাইভার
পদ সংখ্যা: ০৩ (তিন) টি।
অন্যান্য যোগ্যতা: স্পিডবোট চালনায় ০২ বছরের কাজের অভিজ্ঞতাসহ বৈধ ড্রাইভিং লাইসেন্স।
মাসিক বেতন: (গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০ টাকা।
৯। পদের নাম: সিপাই
পদ সংখ্যা: ০৫ (পাঁচ) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: উচ্চতা ৫’-৪” (পুরুষ), ৫’-২” (মহিলা); বুকের মাপ ৩৬” হতে ৩৮” (উভয় ক্ষেত্রে)।
মাসিক বেতন: (গ্রেড–১৭) ৯,০০০–২১,৮০০ টাকা।
১০। পদের নাম: সারেং
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: সারেং এর সনদসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ০৫ (পাঁচ) বছরের অভিজ্ঞতা।
মাসিক বেতন: (গ্রেড–১৭) ৯,০০০–২১,৮০০ টাকা।
১১। পদের নাম: সুকানী
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: অভ্যন্তরীণ জাহাজে ০২ (দুই) বছর সুকানী হিসেবে কাজের অভিজ্ঞতাসহ সরকার কর্তৃক স্বীকৃত মেরিন ট্রেনিং সেন্টার হতে ট্রেড সার্টিফিকেটধারী।
মাসিক বেতন: (গ্রেড–১৮) ৮,৮০০–২১,৩১০ টাকা।
১২। পদের নাম: গ্রীজার
পদ সংখ্যা: ০২ (দুই) টি।
শিক্ষাগত যোগ্যতা: গ্রীজার বা অয়েলম্যান হিসেবে অভ্যন্তরীণ জাহাজে ০২ (দুই) বছর কাজের অভিজ্ঞতাসহ সরকার কর্তৃক স্বীকৃত মেরিন ট্রেনিং সেন্টার হতে ট্রেড সার্টিফিকেটধারী।
মাসিক বেতন: (গ্রেড–১৮) ৮,৮০০–২১,৩১০ টাকা।
১৩। পদের নাম: রেকর্ড সাপ্লায়ার
পদ সংখ্যা: ০৪ (চার) টি।
শিক্ষাগত যোগ্যতা: অফিস সহায়ক (এম.এল.এস) পদে ০৩ বছরের অভিজ্ঞতাসহ কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
মাসিক বেতন: (গ্রেড–১৯) ৮,৫০০–২০,৫৭০ টাকা।
১৪। পদের নাম: স্টুয়ার্ড
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাশসহ অভ্যন্তরীণ জাহাজে স্টুয়ার্ড হিসেবে ন্যূনতম ০২ (দুই) বছর কাজের অভিজ্ঞতা।
মাসিক বেতন: (গ্রেড–১৯) ৮,৫০০–২০,৫৭০ টাকা।
১৫। পদের নাম: ভাণ্ডারী
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাশ এবং ভাণ্ডারী হিসেবে অভ্যন্তরীণ জাহাজে ন্যূনতম ০২ বছর কাজের অভিজ্ঞতা।
মাসিক বেতন: (গ্রেড–১৯) ৮,৫০০–২০,৫৭০ টাকা।
১৬। পদের নাম: টোপাস
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: টোপাস হিসেবে প্রাইভেট মেরিন ভেসেলে ০৩ বছরের কাজের অভিজ্ঞতা।
মাসিক বেতন: (গ্রেড–১৯) ৮,৫০০–২০,৫৭০ টাকা।
১৭। পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা: ০৩ (তিন) টি।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
মাসিক বেতন: (গ্রেড–২০) ৮,২৫০–২০,০১০ টাকা।
১৮। পদের নাম: বোটম্যান
পদ সংখ্যা: ০৩ (তিন) টি।
শিক্ষাগত যোগ্যতা: ৫ম শ্রেণি পাশ; বোটম্যান হিসেবে কমপক্ষে ০৩ বছরের কাজের অভিজ্ঞতা।
মাসিক বেতন: (গ্রেড–২০) ৮,২৫০–২০,০১০ টাকা।
১৯। পদের নাম: নিরাপত্তা প্রহরী (দারোয়ান/গার্ড)
পদ সংখ্যা: ০৫ (পাঁচ) টি।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাশসহ নিরাপত্তার অধিকারী।
মাসিক বেতন: (গ্রেড–২০) ৮,২৫০–২০,০১০ টাকা।
২০। পদের নাম: লস্কর
পদ সংখ্যা: ১২ (বারো) টি।
শিক্ষাগত যোগ্যতা: মেরিন ট্রেনিং সেন্টার বা সরকার স্বীকৃত কোনো মেরিন সংস্থান হতে ট্রেড সার্টিফিকেট ও লস্কর হিসেবে অভ্যন্তরীণ জাহাজে কমপক্ষে ০২ বছরের কাজের অভিজ্ঞতা।
মাসিক বেতন: (গ্রেড–২০) ৮,২৫০–২০,০১০ টাকা।
মোংলা কাস্টম হাউস আবেদন ফরম পুরণ নিম্নবর্ণিত শর্তাবলি:-
১। প্রার্থীদের বয়স ০১ মার্চ ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে ক্রমিক নং-২ এর পদের ক্ষেত্রে বয়স ২৫-৪০ বছর, ক্রমিক নং-৩ এর পদের ক্ষেত্রে অনুর্ধ্ব ৩৫ বছর এবং ক্রমিক নং-৪,৬,ও ৭ এ বর্ণিত পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। ২। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। ৩। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। ৪। কোটা সংক্রান্ত বিষয়ে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ বিধিবিধান অনুসৃত হবে। ৫। প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের তথ্যাদি যথা: প্রার্থীর নাম, জন্ম তারিখ, পিতা ও মাতার নামের সাথে শিক্ষা সনদ এবং অন্যান্য কাগজপত্রে উল্লিখিত তথ্যাদির সামঞ্জস্য থাকা আবশ্যক।
প্রার্থীগণকে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রাদি দাখিল করতে হবে :-
ক। সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে; খ। পূরণকৃত Application Form সহ প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল সনদপত্রের ১(এক) সেট ফটোকপি এবং ৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি দাখিল করতে হবে; গ। জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে সংশ্লিষ্ট জনপ্রতিনিধি কর্তৃক প্রদত্ত সনদপত্র; ঘ। আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা কোটার হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত সনদপত্র; ঙ। বৈধ জাতীয় পরিচয়পত্রের মূলকপি প্রদর্শন করতে হবে এবং ১ (এক) কপি প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে; এবং চ। চারিত্রিক সনদপত্র এবং অন্যান্য কাগজপত্র সত্যায়ন করার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তার নামযুক্ত সীলসহ স্বাক্ষর থাকতে হবে।
MCH Job Circular 2026 অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় :-
ক। আগ্রহী প্রার্থীগণ http://mch.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করবেন।
খ। Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে।
গ। Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
ঘ। প্রার্থী Online- এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
মোংলা কাস্টম হাউস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান:-
যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে আবেদন ফি অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। ফি এর পরিমাণ নিচে দেওয়া হলো:
- ০১-০২ ক্রমিকের জন্য: ১৬৮/- (একশত আটষট্টি টাকা)।
- ০৩-০৮ ক্রমিকের জন্য: ১১২/- (একশত বারো টাকা)।
- ০৯-২০ ক্রমিকের জন্য: ৫৬/- (ছাপ্পান্ন টাকা)।
বিশেষভাবে উল্লেখ্য, “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।”
SMS প্রেরণের নিয়মাবলী:
- প্রথম SMS: MCH <space> User ID লিখে send করতে হবে 16222 নম্বরে। Example: MCH ABCDEF & send to 16222.
- দ্বিতীয় SMS: MCH <space> YES <space> PIN Code লিখে send করতে হবে 16222 নম্বরে। Example: MCH YES 12345678 & send to 16222.
প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি: প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://mch.teletalk.com.bd অথবা মোংলা কাস্টম হাউসের নিজস্ব ওয়েবসাইট www.mch.portal.gov.bd এ এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে।
User ID এবং Password পুনরুদ্ধার:
- User ID জানা থাকলে: MCH Help User User ID & Send to 16222.
- PIN Number জানা থাকলে: MCH Help PIN PIN No & Send to 16222.
ডিক্লারেশনঃ প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
(Mongla Custom House Job Circular 2026) মোংলা কাস্টম হাউস নিয়োগ এর অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন:-

আবেদন করতে ক্লিক করুন আপ্লাই বাটনে।
Mongla Custom House Job Circular 2026 PDF

