New Job Circular POPI NGO 2025। NGO Job Circular
(চাকরির বিজ্ঞপ্তি) POPI NGO Job Circular 2025।
New Job Circular POPI NGO 2025। NGO Job Circular। পিপল্স ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) একটি সুনামধন্য সংস্থা যা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে তিন দশকেরও বেশি সময় ধরে কাজ করে আসছে। সংস্থাটি ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য নিম্নলিখিত পদসমূহে নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করছে। নিয়োগের বিস্তারিত বিবরণ ও প্রয়োজনীয় শর্তাবলি নিচে দেওয়া হলো। আবেদন করুন আজই।
| প্রতিষ্ঠানের পরিচিতি | POPI NGO |
|---|---|
| চাকরির খবর: | বেসরকারি চাকরির খবর |
| আবেদনের পদ্ধতি: | অফলাইনে আবেদন |
| পদসংখ্যা ও জনবল: | নির্ধারিত নয় |
| আবেদন শেষ সময়: | ২৮ ফেব্রুয়ারি ২০২৫ |
| অফিসিয়াল প্রোটাল: | POPI NGO |
Ajker Chakrir Khobor (POPI NGO) NGO Job Circular 2025
পপি এনজিও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর পদের নাম ও শূন্যপদ:-
১। পদের নাম: কর্মসূচী ব্যবস্থাপক (ঋণ কার্যক্রম)
বয়স: সর্বোচ্চ ৪৮ বছর
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/ স্নাতকোত্তর
অভিজ্ঞতা: ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে ১০ বছরের অভিজ্ঞতা, শাখা পরিচালনার অভিজ্ঞতা স
বেতন: ৬৫,৫১২/- (শিক্ষানবিশকাল: ৬ মাস), স্থায়ীকরণ পর ৭১,৫২৮/- (মোবাইল ভাতাসহ)
২। পদের নাম: ব্যবস্থাপক (ঋণ কার্যক্রম)
বয়স: সর্বোচ্চ ৪৫ বছর
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/ স্নাতকোত্তর
অভিজ্ঞতা: ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে ৭ বছরের অভিজ্ঞতা, ৪টি শাখা পরিচালনা
বেতন: ৫১,৫৯২/- (শিক্ষানবিশকাল: ৬ মাস), স্থায়ীকরণ পর ৫৬,৩৯৮/- (মোবাইল ভাতাসহ)
৩। পদের নাম: ব্যবস্থাপক (ঋণ কার্যক্রম)
বয়স: সর্বোচ্চ ৪৫ বছর
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/ স্নাতকোত্তর
অভিজ্ঞতা: ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে ৭ বছরের অভিজ্ঞতা, ৪টি শাখা পরিচালনা
বেতন: ৫১,৫৯২/- (শিক্ষানবিশকাল: ৬ মাস), স্থায়ীকরণ পর ৫৬,৩৯৮/- (মোবাইল ভাতাসহ)
৪। পদের নাম: শাখা ব্যবস্থাপক (ঋণ কার্যক্রম)
বয়স: সর্বোচ্চ ৪২ বছর
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/ স্নাতকোত্তর
অভিজ্ঞতা: ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে ২ বছরের অভিজ্ঞতা
বেতন: ৪৩,১৮০/- (শিক্ষানবিশকাল: ৬ মাস)
৫। পদের নাম: মাঠ কর্মকর্তা (ঋণ কার্যক্রম)
বয়স: ২৫-৩৫ বছর
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি
অভিজ্ঞতা: অভিজ্ঞতা প্রয়োজন নেই, তবে পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
বেতন: ১৮,১৭৬/- (শিক্ষানবিশকাল: ৬ মাস), স্থায়ীকরণ পর ২৩,২৯৪/- (মোবাইল ভাতাসহ)
৬। পদের নাম: মাঠ সহকারী (ঋণ কার্যক্রম)
বয়স: ২৫-৩৫ বছর
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি
অভিজ্ঞতা: অভিজ্ঞতা প্রয়োজন নেই, তবে পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
বেতন: ১৮,১৭৬/- (শিক্ষানবিশকাল: ৬ মাস), স্থায়ীকরণ পর ২৩,২৯৪/- (মোবাইল ভাতাসহ)
পপি এনজিও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি অন্যান্য শর্তাবলী ও সুবিধাসমূহ:-
১। সকল পদের জন্য শিক্ষানবিশকাল ৬ মাস । শিক্ষানবিশকালে মোবাইল ভাতা, স্বল্প মূল্যে একক আবাসন সুবিধা (৩, ৪, ৫ ও ৬ নং পদের জন্য প্রযোজ্য), স্বল্পসুদে মোটরসাইকেল ক্রয়ের ঋণ ও মোটরসাইকেলের জ্বালানী, রক্ষণাবেক্ষণ ব্যয় (শুধুমাত্র ১, ২ ও ৩ নং পদের জন্য প্রযোজ্য) এবং স্থায়ীকরণের পর বাৎসরিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, বছরে দুইটি উৎসব ভাতা ও বৈশাখী ভাতা প্রদত্ত হবে। এছাড়াও দূরত্ব ভাতা, উৎসাহ ভাতা, হাওড় ভাতা ও শহর ভাতা (প্রযোজ্য ক্ষেত্রে) প্রদত্ত হবে।
২। নিয়োগের জন্য মনোনীত হলে প্রার্থীদের জামানত বাবদ পদ অনুযায়ী, শাখা ব্যবস্থাপক ২৫,০০০/- টাকা, সহকারী শাখা ব্যবস্থাপক ২৫,০০০/- টাকা মাঠ কর্মকর্তা ২০,০০০/- টাকা এবং মাঠ সহকারী পদের জন্য ১৮,০০০/- টাকা প্রদান করতে হবে যা সুদসহ ফেরতযোগ্য। মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী পদে নির্বাচিত প্রার্থীদের ৫ দিনের মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হবে। মৌলিক প্রশিক্ষণ ফি বাবদ অতিরিক্ত ৪,০০০/- টাকা প্রশিক্ষণ কেন্দ্ৰে প্রদান করতে হবে।
৩। মাঠ কর্মকর্তা ও মাঠ সহকারী প্রার্থীদের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে মোটরসাইকেল জ্বালানী ও রক্ষণাবেক্ষণ খরচ প্রদান করা হয়।
৪। ৩ থেকে ৬ নং পদে নির্বাচিত প্রার্থীদের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ ও রংপুর বিভাগে পপি’র কর্মএলাকায় নিয়োগ দেয়া হবে। তাছাড়া অন্যান্য বিভাগেও কাজ করার আগ্রহ থাকতে হবে।
৫। শুধুমাত্র মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী পদের প্রার্থীদের নরসিংদী, কুমিল্লা, ময়মনসিংহ, রংপুর, চট্টগ্রাম ও ঢাকা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাঠ কর্মকর্তা ও মাঠ সহকারী প্রার্থীগণ খাম ও আবেদন পত্রেরে উপরে অবশ্যই পদের নাম ও যে কেন্দ্রে পরীক্ষা দিতে ইচ্ছুক তা অবশ্যই উল্লেখ করতে হবে। মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী পদের প্রার্থীদেরকে “পিপল্স ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি)” একাউন্ট নম্বর-৪৪১৫৬০৩০০০০৭১ (সোনালী ব্যাংক লিঃ, ধানমন্ডি কর্পোরেট শাখা) অনুকূলে সোনালী ব্যাংকের যে কোন শাখার মাধ্যমে ২০০/-টাকা অনলাইনে জমা করে জমা রশিদ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। অধ্যয়নরতদের আবেদন করায় নিরুৎসাহিত করা যাচ্ছে।
আগ্রহী প্রার্থীগণকে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র, শিক্ষা সনদ ও অভিজ্ঞতার সনদপত্র, বিগত প্রতিষ্ঠানের ছাড়পত্র (পূর্ব অভিজ্ঞতার ক্ষেত্রে), বৈধ ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি (১, ২ ও ৩ নং পদের জন্য), ২ কপি সদ্য তোলা রঙ্গিন ছবি, এলাকার দুইজন গণ্যমান্য ব্যক্তির (যাদের মধ্যে একজন শিক্ষক) নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং আবেদনকারীর আবেদনপত্রসহ আগামী ২৮/০২/২০২৫ তারিখের মধ্যে বরাবর, মানবসম্পদ ও প্রশাসন বিভাগ, পিপল্স ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি), ৫/১১-এ, ব্লক-ই, লালমাটিয়া, ঢাকা-১২০৭, ঠিকানায় ডাকযোগে/কুরিয়ারে প্রেরণ করতে হবে।
প্রধান কার্যালয়ে সরাসরিও আবেদন পত্র গ্রহন করা হয়। খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। অসম্পূর্ন আবেদন পত্র বাতিল বলে গণ্য হবে।
(Job Circular 2025) নতুন নিয়োগ পপি এনজিও নিয়োগ এর অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন:-





